Archive - ব্লগ

August 13th, 2011

অনুভব সমগ্র (১): নতুন পৃথিবী

সুমন_সাস্ট এর ছবি
লিখেছেন সুমন_সাস্ট [অতিথি] (তারিখ: শনি, ১৩/০৮/২০১১ - ১০:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জাফর ইকবাল স্যার প্রায়ই বলেন যে তাঁর জীবনের সবচেয়ে সুন্দর সময় হচ্ছে যখন তাঁর বাচ্চারা ছোট ছিল। আমার বন্ধু শিবাজীর বাচ্চা হওয়ার পর থেকে সে জীবনের সার্থকতা নিয়ে রেগুলার নতুন নতুন ফেসবুক স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। আমাকে আমার ওয়াইফ এখনো মাঝে মাঝে বলে, “বাবুর জন্ম হওয়ার আগ পর্যন্ততো তুমি সহজে কাউকে বলতে চাইতে না। মনে হয় লজ্জা পেতে। কিন্তু বাবু জন্মানোর পর মহা আনন্দে সবাইকে ফোন করেছ, এলাকার আত্মীয়-পরিচিত সব


বেলা অবেলা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৩/০৮/২০১১ - ১০:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্থির বর্ষণে মিশ্র রং ছড়িয়ে শুয়ে আছে টুকরো টুকরো আলো, ভোরের জানালা গলে অবসন্ন বাতাসেরা ঢুকে পড়ে, যেন সেদিনের প্রথম কুজন, সাথে তার জল বাঁধা মেঘ । মনে পড়ে সাত বর্ণের ঝালর উড়িয়ে পরিনত শুয়োপোকারা উড়েছিল কোন নদীতীরে, জল ছুঁয়েছিল মেঘের নুপুর পথ-নদী-স্রোত শালিখের ডানা । কৃষ্ণচূড়ার পথ করে নেয়া বিকেলে ঝরেছিল আসন্ন বর্ষার টুপটাপ অশ্রুকণা, সেও কবেকার কথা ~ সেই নদী বয়ে গেছে সবুজ উঠোন ঘেসে যেন তার সুগভীর বুকে রোদের মোহনা এঁকে । সেখানে শহর শেষে পদ্মগন্ধ ভাসে দৃশ্যত আনমনা বাতাসে । যতটানা স্বপ্নের আসা যাওয়া তারো অধিক আয়োজনে আত্মিক যাতায়াতে সমাজ বিবর্জিত কয়েকজনের বেহিসেবী উচ্ছলতায় মধ্যাকাশে মাঝরাত ছিল তারায় পরিপূর্ন ।


ভিন্নভাবে সক্ষম মানুষদের জন্য চমক হাসানের লেখা পুঁথি

সাবরিনা সুলতানা এর ছবি
লিখেছেন সাবরিনা সুলতানা (তারিখ: শনি, ১৩/০৮/২০১১ - ১০:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চমক হাসান। যার নেই কোন তুলনা! বুয়েট থেকে পাশ বের হয়েছে বেশ কিছুদিন হলো। তার সাথে প্রথম পরিচয় হয় আমার গত ফেবরুয়ারীতে। ভিন্নধর্মী এক গণিত প্রকাশনা উৎসবে "পাইয়ের মান" নিয়ে পুঁথি পড়ছিলো সে। গণিতের মতোন কঠিন একটি বিষয় এতো মজা করে বলা আর তাছাড়া পুঁথির নাম অনেক শুনেছিলাম...জীবনে প্রথম সেদিনই শোনা ভিন্নধর্মী এই পুঁথি পাঠ! অসাধারণ কন্ঠ এই ছেলেটির...


বাবা

আশরাফ মাহমুদ এর ছবি
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: শনি, ১৩/০৮/২০১১ - ৫:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]বাবার কোনো স্মৃতি নেই আমার। ছোট্ট বাচ্চাদের খেলনা রোবট কিংবা বহুমুখী ট্যাবলেট থাকে, আমার সেইসব-ও ছিলো না, আমি বড় হয়েছি কেবল সংখ্যার শূন্যতার ভেতরে, শ্রোডিঙ্গারের বেড়ালের অস্তিত্ব-অনস্তিত্বকে সঙ্গী করে! মা আমাকে খুব সূক্ষ্মভাবে পরিচালিত করে বড় করেছে, আমি এখন ভেবে ভেবে বের করতে পারি।


শ্রাবণ সকাল

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি
লিখেছেন যাযাবর ব্যাকপ্যাকার (তারিখ: শনি, ১৩/০৮/২০১১ - ২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেদিন সকালে গুলশান ১ এর KFC-র পাশের গলিতে আমি পৃথিবীর সবচেয়ে নিখুঁত মেয়েটার পাশ কাটালাম।


নিলয় দাস: চলে যাওয়া অনাবিল গিটার, গিটারের শিল্পী!

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: শনি, ১৩/০৮/২০১১ - ১:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আশির দশকের একদম শেষ দিকে আমার মামাতো ভাই যাকে আমি ভয়াবহ ভালোবেসে "মাম্মা” বলে ডাকি সেই মিঠু ভাই আমাকে প্রথম শোনান নিলয় দাসের গান। তারপর খালাতো ভাই টুটুল ভাই, মাম্মা, আমি, আমাদের ভাগনা-বেটা তমাল আর তন্ময় সহ আমরা একসাথে হলেই যখন অন্তত একটা গিটার বেজে উঠা শুরু হলো, তখন থেকেই নিলয় দার গান আমাদের গানের ভিড়ে ঠিকই জায়গা খুঁজে নিত।


ফিদেল- The UNTOLD STORY

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: শনি, ১৩/০৮/২০১১ - ১২:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সময়ের বিরুদ্ধ স্রোতে চলা পুঁজিবাদী এক বিশ্বে আদর্শবাদী এক নেতা, সর্বদাই শুনিয়ে যান সাম্যের মন্ত্র, একের পর এক যুগান্তকারী নতুন নতুন কর্মযজ্ঞ হাতে নিয়ে আশ্চর্য করে তুলছেন সারা বিশ্ববাসীকে কিন্তু তার ব্যক্তিজীবন আজো রহস্যে ঘেরা। ৪০ টি বছর একটি দেশের রাষ্ট্রপ্রধান হবার পরও মানুষ জানে না তার পরিবার নিয়ে। অথচ বিরুদ্ধ রাষ্ট্র তাকে হত্যা করার চেষ্টা করেছে অসংখ্য বার আর অপপ্রচার চলছে সারা বিশ্ব জুড়ে


August 12th

ইফতার কান্ড

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: শুক্র, ১২/০৮/২০১১ - ২:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বেলা এগারোটায় অপুকে ফোন দিলাম। বলে আমরা আপনার বাসার আশেপাশেই আছি, আসছি। আমরা বলাতে বুঝলাম সিলেট থেকে আরো কেও এসেছে। কে হতে পারে ভাবতেই প্রথমেই উজানগাঁর নাম মনে এলো। আমি বিছানা ছেড়ে নামতে নামতেই নীচ থেকে দারোয়ানের ফোন, সিলেট থেকে দুজন লোক এসেছে, আমাদের বাসায় আসতে চায়, কথাবার্তা সন্দেহজনক বলে আমার কাছে জানতে চাইছে উপরে পাঠাবে কীনা।


কেইর্নস কান্ড ১: ট্যান্ডেম স্কাই-ডাইভিং

সাঈদ আহমেদ এর ছবি
লিখেছেন সাঈদ আহমেদ (তারিখ: শুক্র, ১২/০৮/২০১১ - ১:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

‘মরার আগে করতে হবে’ ধরনের যে তালিকাটা আছে আমার, তার বেশ উপরের দিকেই ছিল— স্কাই ডাইভিং, বাঞ্জি জাম্পিং আর স্কুবা ডাইভিং। অস্ট্রেলিয়ার কেইর্নস বেড়াতে গিয়ে এক অভিযানেই এ তিনটি করার সুযোগ হয়েছিল আর সে অভিজ্ঞতা নিয়েই এই লেখা। আজকের পর্ব ট্যান্ডেম স্কাই ডাইভিং।


ভাসান বাই নবারুণ

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: শুক্র, ১২/০৮/২০১১ - ১০:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]গ্রামের লোকজন কোনো কারণ ছাড়াই আমাকে ডাকাত সন্দেহ করে। এই গ্রামে নাকি আগেরদিন ডাকাত ধরে গণপিটুনি দেয়া হয়েছে। আমি বারবার বলি- আমি কিছু করি নাই। লোকজন শোনে না। তারা আমাকে পুলিশের হাতে তুলে দেয়। চড় থাপড় দিয়ে পুলিশ ভ্যানে তোলে। ভ্যানে তোলার সময় এক দারোগা পাছা বরাবর জোরে লাথি দেয়। ব্যথায় চোখে পানি আসে। বলতে থাকি- আমি কিছু করি নাই। অন্য পুলিশগুলো হাসে। অশ্রাব্য গালাগালি শুরু করে। আশেপাশে অন্যান্