Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

‘কখনো আমার মাকে'

তিথীডোর এর ছবি
লিখেছেন তিথীডোর (তারিখ: সোম, ২৪/০১/২০১১ - ৭:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

‘কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি।
সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কি না,
আজ মনেই পড়ে না।
যেন তিনি সব গান দুঃখ-জাগানিয়া কোনো কাঠের সিন্দুকে রেখেছেন বন্ধ ক’রে আজীবন…
এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালেভদ্রে সুর নয়, শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে !’
#শামসুর রাহমান


চেনা চেনা লাগে!

বাবুবাংলা এর ছবি
লিখেছেন বাবুবাংলা (তারিখ: রবি, ২৩/০১/২০১১ - ৯:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আলিশা চিনয়। ছিয়ানব্বুই সালের দিকে “মেড ইন ইন্ডিয়া” অ্যালবাম দিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন এই ভারতীয় পপ মিউজিক শিল্পী। এতোদিন পরেও সেই কথা মনে আছে কারন আলিশা চিনয়ের সেই অ্যালবামের জনপ্রিয় হিন্দি গানের সুর আর মিউজিক ভিডিও দিয়ে ভারতীয় টিভি চ্যানেল আর ঢাকার রাস্তাঘাটের অডিও দোকানগুলো আমাদের চারপাশ সয়লাব করে ফেলেছিল।


ছবিব্লগঃ মুক্তি ...

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: রবি, ২৩/০১/২০১১ - ৯:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:


জবাবদিহিতার যোগসূত্র

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ২৩/০১/২০১১ - ১০:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
পৌরনির্বাচন ও শেয়ারবাজার ডামাডোলের মধ্যে অংশতঃ চাপা পড়ে যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোগত স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সমাধান হওয়া জরুরী এমন একটি প্রসঙ্গ।
প্রসঙ্গটি স্পর্শকাতর অথবা এরকম কিছু কিছু বিষয়ে ইচ্ছে করেই স্পর্শকাতরতার ক্যামোফ্লেজ তৈরী করে রাখা হয় যেনো আলোচনা/সমালোচনার ক্ষেত্র সংকুচিত হয়ে থাকে অথচ প্রকৃত অর্থে কল্যানকামী গনতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করতে হলে রাষ্ট্র প্রাসঙ্গিক বিষয়াদিতে স্পর্শকাতরতা কমিয়ে আনা প্রয়োজন।


সচলদের সাথে যোগাযোগের মাধ্যম

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ২৩/০১/২০১১ - ২:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের সদস্যের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে আগের ভার্সনে সরাসরি ইমেইল প্রকাশের ব্যবস্থা ছিল। সেক্ষেত্রে দুটি ইমেইল অ্যাড্রেসের ঘর ছিল সচলায়তনে। একটি সচলায়তনের রেজিষ্ট্রেশনের জন্য ইমেইল, আরেকটি বাইরের লোকদের কাছে প্রকাশের জন্য। কিন্তু দেখায় যায় ইন্টারনেটে স্প্যামবটগুলো এই ইমেইল গুলো খুঁজে বের করে স্প‌্যাম পাঠাতো। উপরন্তু অপরিচিত লোকে ইমেইলে আলতু ফালতু ইমেইল পাঠাতো। সেকারণে এটা বন্ধ করে রাখতে হয় আমাদের।

বর্তমানে একটি নতুন পদ্ধতিতে এই যোগাযোগের ব্যবস্থা চালু করা হোলো। এই যোগাযোগ ব্যবস্থা:

১। শুধু মাত্র পূর্ণ সচলদের জন্য চালু থাকবে।


ওদের জন্য গল্প

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২২/০১/২০১১ - ১০:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

টেবিলটায় অনেক্ষণ ঝিম মেরে বসে থাকার পর কলম হাতে তুলে নেন লেখক সাহেব। মাথাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। কলম ধরা হাতটাকে কাগজের ওপর হাওয়ায় কয়েক পাক ঘুরিয়ে চুলগুলোকে চেপে ধরে হঠাৎই একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়েন তিনি। আজকে যে একটা গল্প লিখতে খুব ইচ্ছে করছে তার। কিন্তু কী লিখবেন!


ফটোশপ সিএস৫ এর ২৫ টি অসাধারণ কি-বোর্ড শর্টকাট (পর্ব-২):

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২২/০১/২০১১ - ৬:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সুবাদে আমি দেখেছি অনেক আর্টিস্ট বা গ্রাফিক ডিজাইনার আছেন যারা অ্যাডোবের নতুন কোনো ভার্সন বের হলে সেটি ইউজ করতে ভয় পান (কম্পিউটারের পারফর্মেন্সের ব্যপারটি বাদ দিয়ে)। আজকে থেকে প্রতি দিন আমি ৫টি করে মোট ৫ দিনে ২৫ টি ফটোশপ সিএস৫ এর টিপস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। নতুনদের কাজে তো লাগবেই সেই সাথে নতুন ভার্সনের ফোবিয়াগ্রস্থরাও আশা করি নতুন ভার্সন ব্যবহার করার লোভে পড়ে যাবেন হাসি


‘মেহেরজান’: পাকিসঙ্গমের ফোকফ্যান্টাসি

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: শনি, ২২/০১/২০১১ - ২:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

সিনামাঠাকুর

লালনরে নিয়া গৌতম ঘোষ সিনামা করল। সেইটার নাম রাখল ‘মনের মানুষ’। সেই সিনামায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বলে - যেহেতু সে জানতই না দেশে লালনের মত রত্ন আছে সেহেতু লালনকে এই প্রশ্ন - আপনার জন্য কী করতে পারি বলুন? লালনের উত্তর সিনামাখান দেখলেই জানবেন। যা জানবেন না সেইটা হইল লালন আসলে কী বলছে।


জ্যোৎস্নার দুধজলে স্নান সেরে

পান্থ রহমান রেজা এর ছবি
লিখেছেন পান্থ রহমান রেজা (তারিখ: শনি, ২২/০১/২০১১ - ১:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চাঁদনি পসর রাইত


শেয়ার বাজার নিয়ে একটি ‌'মূর্খ ভাবনা'

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শুক্র, ২১/০১/২০১১ - ৫:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

গত কয়েকদিন ধরে দুপুর বেলা বাইরে বের হওয়া যাচ্ছে না। আমাদের দেশের ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাস্তাঘাট অবরোধ করছেন, ইচ্ছেমতো গাড়ি ভাংচুর করছেন। দুপুর বেলা তাই এই রাজধানী শহরে লোক চলাচল কমে গেছে। আগামী রবিবার সিলেটবাসী হরতাল ডেকেছেন, দেশে যে কেউ হরতাল ডাকলেই সেটা পালিত হয় সুতরাং নিশ্চিত বলা যায় এই হরতালও পালিত হবে, হরতালের সাফল্যে উৎসাহিত হয়ে দেশের অন্যান্য স্থানে এমনকি সারাদেশে একটি হরতাল আহ্বান করা হলেও আশ্চর্যের কিছু থাকবে না।

বিরোধী দল বিএনপি ইতিমধ্যেই শেয়ার বাজারের ধ্বসকে পূঁজি করতে শুরু করেছে।