আগ্রহ, নিঃশব্দে যত্রতত্র ঘুরো। সবই দেখি, শুনি… শুধু শুনি না চুলের আওয়াজগুলো কিভাবে দলা পাকিয়ে দূরে দাঁড়ায়; পুনরায় জাগিয়ে তোলো রহস্যময় নিঃসঙ্গতা। ভাবুক পৃষ্টাগুলো একত্র হলে জ্যোৎস্নায় মিশে থাকে ছায়াপালকসহ হাজারতারা। দৃষ্টি থেকে খসে পড়ে কলঙ্ক, হারানো রূপ, লোভাতুর নীরব ভঙিমা… এইবার দেখা যাবে রাত্রিফুলগুলো কিভাবে লাফিয়ে ওঠে খোলা জানালার শিকে
চিরে-খুঁড়ে দেখো, অনির্দিষ্ট কাল ...
মেয়েটাকে আগেও দেখেছি, কিন্তু ঠিক ভাবে পরিচিত হবার সুযোগ আসেনি। রাস্তায় দেখা হলে এখানকার ভদ্রতা মত একটু হাসি অথবা 'হাই' বলে সম্ভাসন ছাড়া আর তেমন কিছু কথাবার্তা হয়নি। আজ দেখলাম দুই হাতে দু'টো 'ষ্টারবাকস্'-এর কফি নিয়ে আমার পিছু পিছু পার্কিং লটের এলিভেটর দিয়ে নামছে সে। আমি আগে ছিলাম, তাই দরজা খুলে দরজার পাল্লা ধরে দাড়ালাম তার জন্যে।
- অনেক ধন্যবাদ - সুন্দর একটা হাসি দিল সে।
- সকালে কি এ ...
মাঝে মাঝে অহেতুক কিছু কথা জমে… দুষ্টুমিতে মন ভরে… বৃষ্টি ধোয়া ক্ষণে কিংবা দারুণ বিকেল এলে। সন্ধ্যাতারা দেখে দেখে ডুব দিয়ে তাই শব্দ খোঁজা, উছল অনুভবে…
একঃ
অনেকখানি আদর ছিল সিন্দুকেতে,
কাজলেতে আছে অনেক সোহাগমাখা,
ভোর হলে ফুরিয়ে যাবে সবটুকুই
তুই সত্যি কপালপোড়া, হতচ্ছাড়া… 
দুইঃ
একটা ঘোড়া ডিঙিয়ে গরু ঘাস খেলো…
মেয়েটার মন আনচান আর
বালকটা তাই বাঁশ খেলো… 
তিনঃ
ময়না পাখি মেঘকে ...
চ্যাম্পিয়নস লীগ ফ্যান্টাসি নিয়ে সচলায়তনে একটি পোস্ট দিয়েছিলাম এবং অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছিলাম। আমি আনন্দিত এই ভেবে বাংলাদেশী ইউসিএল ফ্যান্টাসি নামের লীগে সদস্য সংখ্যা এখন ১৮ জন!! ধন্যবাদ সচলায়তন।
আজ সেপ্টেম্বর ২৮ জিএমটি ১৬:৩০ থেকে চ্যাম্পিয়নস লীগের ২য় পর্ব শুরু হচ্ছে। এ পর্বে অধিকাংশ বড় দলগুলো ( ...
ইন্টারনেটের সংবাদ মাধ্যমে পাবনার ঘটনা জানলাম, জানলাম মদ্যপ অবস্থায় নারী সহকর্মীর যৌন হয়রানীর প্রচেষ্টাকারী হাইলিবিডোম্যান শাকিলের ঘটনা, আরও কিছু কিছু। শাকিলের ঘটনা পড়ে অপ্রয়োজনীয়ভাবেই জয়নাল হাজারীর কথা মনে পড়ে গেলো। একবার তার বাসায় তল্লাসি চালিয়ে পুলিশ মদ, লোকাল-ভায়াগ্র আর রসময়গুপ্তের চটি বই উদ্ধার করেছিলো। আর পাবনার ঘটনা পড়ে এবং সচলে আমার বন্ধুদের বিশ্লেষণ আর আলোচনায় আ ...ইন্টারনেটের সংবাদ মাধ্যম
----------------------রোমেল চৌধুরী
জানি আমি থাকি একটি নিরালা গৃহে
তার, চিহ্ন মুছেছে বহু বসন্ত আগে
গর্ভগৃহের দেয়াল ক'টির ওপর
সূর্য পরায় রোদেলা আলোর টোপর
আর, বেগূনী শাখার বুনো কুঁচফল জাগে।
জীর্ণ বেড়ায় আঙুরলতার আঁচল
গাছে গাছে ভরে নিড়ানো ক্ষেতের কোল
কাঠুরেরা মাতে বৃক্ষের সংহারে
পাবে নাকো খুঁজে কুয়োতলা বরাবর
পায়ে হাঁটা সেই পথের চিহ্ন আর।
আমি বেঁচে আছি বিচিত্র হৃদয় মাঝে
দূ্র নির্জনে বিস্ম ...
১)
সময় করে উঠতে পারিনা অনেক কিছুর জন্যই, কখনও দেখা যায় খুব জরুরী একটা কাজ ফেলে এদিক সেদিক আউ-ফাউ কাজ করে বেড়াচ্ছি। কারণ ঐ জরুরী কাজের কথা বেমালুম ভুলে গেছি। সময় আমায় বেশ কাহিল করে রাখে সারাক্ষণ। মাঝে মাঝে মনে হয় - ধুর ছাই, বেটা যায়না কেনো! আবার এদিক সেদিক খুঁজে বেড়াই কখনও!! ইদানিং হিসাব করি - কত ঘন্টায় এক দিন হলে আমার জন্য সুবিধা হবে। কিন্তু হিসাবটা ঠিক ঠিক মেলে না। কখনও মনে হয় আচ্ছা, ১৫ ...
(আকারে প্রকারে ছোট লেখা সচলে দেওয়ার একটা হ্যাপা আছে। নীড়পাতায় বেআব্রু হয়ে বেড়িয়ে পড়ে বেশির ভাগ। সেটা ঠেকানোর জন্যে কবিতার শুরুতে এমন আবজাব বকি সাধারণত। আজ দেখি বলার মতো তেমন কিছু খুঁজে পাচ্ছি না। অনেক দিন পরে একটা কবিতা লেখার চেষ্টা করলাম, কোন মতে শেষ করতে পেরে অনেক ভালো লাগছে। সে ভালো লাগাটাই সবার সাথে শেয়ার করি না হয়...)
প্রতিরাত বারটা তেইশে
নিশ্চুপ রাস্তার পাশে
আমাদে ...
আফগাস্থানে সৈন্য পাঠাতে বাংলাদেশকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে সে দেশ থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা রয়েছে। তারপর দেশটির দায়িত্ব নেবে আফগান নিরাপত্তাবাহিনী। ২০১১ সালের আগে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ দিয়ে আফগান নিরাপত্তা বাহিনীকে দেশের দায়িত্ব নেয়ার উপযোগী করে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনা নিয়েছে ওবামা প্রশাসন। এই প্রশিক্ষণে সাহায্য করার জন্যই বাংলাদেশের সা ...
টাউন হলের বাইরের মাঠে সন্ধ্যার অন্ধকারে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা মানুষ। কেউ নাটকের, কেউ গানের, কেউ রাজনীতির, কেউ সে অর্থে কিছুরই না। কথা বলছে না কেউ খুব একটা। কেমন যেন নিথর হয়ে আছে মানুষজন। তঁণদের সহযাত্রী নাট্যকর্মী গৌতম বণিকের মরদেহবাহী শকট একটু আগেই এখানকার নারী পুরুষের চোখের জল ফুল আর নিস্তব্ধ চেয়ে থাকা গ্রহণ করে বেরিয়ে গেছে পরবর্তী গন্তব্যে। এই ভীড়ে এসেছি আমিও, যদিও ...