Archive

June 23rd, 2010

মিনহাজ ভাইয়ের ঘরে ফেরা

সাফি এর ছবি
লিখেছেন সাফি (তারিখ: বুধ, ২৩/০৬/২০১০ - ২:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

১) মিনহাজ ভাইয়ের সাথে আমার পরিচয় গত বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে। বিশ্ববিদ্যালয়ে নতুন আসা ছাত্রছাত্রীদের সহায়তা করে ISI নামক সংগঠনে স্বেচ্ছাশ্রম দিতে যেয়ে জানতে পারলাম বাংলাদেশ থেকে একজন ছাত্র আসার কথা - তার জন্য বাসা খুঁজে দিতে হবে। একটু অবাক হলাম। – সচরাচর নতুন বাংলাদেশী ছাত্র ছাত্রীরা আসার আগে কারও না কারও সাথে যোগাযোগ করে আসে - কিন্তু মিনহাজ ভাই এর কথা কেউই জানেনা।...


চলছে যেমন চলবে তেমন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৩/০৬/২০১০ - ১১:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চলছে যেমন চলবে তেমন
রবিউল ইসলাম

চলছে যেমন চলবে তেমন
আজব এই দেশটাতে
যার যা খুশি করছে সবাই
টানছি মিলে পশ্চাতে।

গাড়ির নিচে পড়ছে কেউবা
কেউবা চাপা ভবন ধ্বসে
জানটা নিয়ে বাঁচবো নাকি
এই হিশেবই করছি কষে।

ট্র্যাফিক জ্যামে বসে বসে
বয়সটা ভাই যাচ্ছে বেড়ে
বাসে উঠলে তাকিয়ে দেখি
যমদূতটা আসছে তেড়ে।

সিএঞ্জি তে যাবেন নাকি?
আছেন রাজি চুক্তিতে?
দ্বিগুন ভাড়া নিচ্ছে যারা
তার...


'আমেরিকার সবচেয়ে বুদ্ধিমান লোক'

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: বুধ, ২৩/০৬/২০১০ - ১০:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

small

বুদ্ধিমত্তার ধরন নিয়ে ভালো একখানা বই পড়ার শখ আমার অনেকদিনের। শুধুই বুদ্ধিমত্তা নিয়ে লেখা বই এখনো যদিও সেভাবে পাইনি, এমন বই লেখা সম্ভব কি না সেটাও জানি না। বুদ্ধিমত্তার সংজ্ঞা নিয়েই অজস্র বিবাদ আছে, এ কারণে বুদ্ধিমত্তাকে কত ভাগেই না ভাগ করা হয়; ড্যানিয়েল পিংক-এর 'হাউ রাইট ব্রেইনার্স উইল রুল দ্য ওয়ার্ল্ড' থেকে শুরু করে 'ইমোশনাল ইন্টেল...


দেশবিদেশের উপকথা-ব্রাজিল(শেষাংশ)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ২৩/০৬/২০১০ - ৯:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথমাংশ এখানে

রাজোদ্যানে পুষ্পপরিচর্যা করে দিন যায় মারিয়ার, বৃদ্ধা পুরানো মালিনী চাঁদের কণার মতন মেয়েটিকে নিজের নাতনীর মতন মনে করে খুব যত্নে কাজ শেখান। মাঝে মাঝেই আবার কেন জানি দীর্ঘশ্বাস ফেলে বলেন, "আহা, এমন চাঁদপানা মুখ, এ কি রোদের তাতে পোড়ার জন্য? সাত সমুদ্দুর পার থেকে রাজপুত্রেরা নৌবহর সাজিয়ে কি আসে না এই মুখেরই জন্য? আর এ মুখপোড়া আমাদের রাজপুত্তুরের ক...


বুড়ো হবার গল্প

আব্দুর রহমান এর ছবি
লিখেছেন আব্দুর রহমান [অতিথি] (তারিখ: বুধ, ২৩/০৬/২০১০ - ৯:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি একটা স্কুল এ পড়তাম। তার বাড়িটা হলদে, মাঠটা সবুজ আর ছেলেদের পরনে সাদা জামা কাপড়। আমি ভাবতাম সাদা পেন্টুল আর সাদা শার্ট যারা পড়ে তারা সবাই আমার স্কুলের ছাত্র। আমাদের পাশেই ছিলো মেয়েদের স্কুল। আমরা ককখোনো ওইদিকে তাকাতাম না, ভালো ছেলেরা মেয়েদের দিকে তাকায় না, মানে সরাসরি তাকায় না। তারপরেও আমাদের অ্যাসেম্বলিতে স্যার বললেন, খবর পাওয়া গেছে, কিছু কিছু ছেলে ছুটির পরে গার্লস স্কুলের ...


হাউস অব লর্ডস প্রাঙ্গনে যুদ্ধাপরাধীচক্রের বিতর্কিত সেমিনার

আরিফুর রহমান এর ছবি
লিখেছেন আরিফুর রহমান [অতিথি] (তারিখ: বুধ, ২৩/০৬/২০১০ - ৫:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশের যুদ্ধাপরাধী বিচারের উদ্যোগ ও প্রক্রিয়াকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করার জন্যে যুক্তরাজ্যে গৃহীত একটি উদ্যোগ ভেস্তে গেছে। জাস্টিস কনসার্ন নামে একটি ভূঁইফোড় সংগঠন যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপ (এপিপিজিএইচআর) -এর মাধ্যমে এ প্রচেষ্টা চালিয়েছিল। এ ঘটনায় এপিপিজিএইচআর-এর ভাইস চেয়ারম্যান [url...


গণতন্ত্রের ইতিবৃত্ত - ২

স্বাধীন এর ছবি
লিখেছেন স্বাধীন (তারিখ: বুধ, ২৩/০৬/২০১০ - ৪:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আগের পর্ব

গণতন্ত্রের সমালোচনাঃ

এই পর্বে থাকছে নৈরাজ্যবাদ* (Anarchism) ও অভিভাবকতন্ত্র (Guardianship) এই দু’য়ের পক্ষ হতে গণতন্ত্রের সমালোচনা এবং সেগুলোকে খন্ডন করে লেখকের দেওয়া যুক্তি। এই দু’টি মতবাদ থেকে গণতন্ত্রের জন্য সবচেয়ে শক্তিশালী সমালোচনাগুলো এসেছে।

নৈরাজ্যবাদীদের পক্ষ থেকেঃ

নৈরাজ্যবাদীদের চিন্তার মূলে হচ্ছে - যেহেতু রাষ্ট্র মাত্রেই বলপ্রয়োগকারী এবং য...


অলখ আমেরিকা-গুড়া দুধের টিন

সাইফ শহীদ এর ছবি
লিখেছেন সাইফ শহীদ (তারিখ: বুধ, ২৩/০৬/২০১০ - ১২:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শনিবার - বন্ধের দিন। বসন্তকালের সুন্দর সকাল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম অনতিদূরের পাহাড়ের চূড়ার উপরে নীল আকাশে সাদা সাদা কিছু মেঘ ভেসে যাচ্ছে।

আমেরিকা একটি বিরাট দেশ। বাংলাদেশের চাইতে আয়তনে প্রায় ৭০ গুন বড়। আমরা দক্ষিণের এক তুলনামূলক ছোট শহরে থাকি। খুব সুন্দর এই শহরটা। রিও-গ্রান্ড নদীর উপরে গড়ে ওঠা এই শহর আমেরিকার প্রধান আবাসযোগ্য ১০টি শহরের অন্যতম। শহরের পশ্চিমে নদী ...


আমার বউ আর আমার ফুটবল খেলা

হাসিব জামান এর ছবি
লিখেছেন হাসিব জামান [অতিথি] (তারিখ: মঙ্গল, ২২/০৬/২০১০ - ১০:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফুটবল খেলা আমার বউ এবং আমার দুজনের খুব পছন্দ। খেলাধূলাপ্রেমী মেয়ে আগে তেমন একটা দেখা যেত না। আজকাল মেয়েদের মধ্যে সচেতনতা বেড়েছে। তারা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে রেসলিং পর্যন্ত বুঝতে শিখেছে। অবস্থা এমন যে সুযোগ পেলে ঘরে – বাইরে খেলতে শুরু করে দেয়।

ভাল কথা। খেলাধূলায় আমার কোন না নাই, বরং মাত্রাতিরিক্ত উৎসাহ। সমস্যা অন্যখানে। এবং গুরুতর সমস্যা। আগে জানলে বিয়েই করতাম না, ধুরো...


ছবির দেখা মেয়ে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২২/০৬/২০১০ - ৮:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

তার সাথে আমার পরিচয়টা হঠাৎ করেই হয়েছিল। আমার কলেজের এক বন্ধু ফরহাদ, ফরহাদের সাথে মেয়েটির পূর্ব পরিচয় ছিল। সে সূত্রে আমার বন্ধু তার সাথে ফোনেও কথা বলা শুরু করেছিল। এমনিভাবে কয়েকদিন কেটে যায়। একদিন আমাকে সে ঘটনাটি জানালে আমিও তাকে কথা চালিয়ে যেতে বলি কেননা, এ জামানায় ভাল বন্ধুর অভাব চোখে পড়ার মত, আর তা যদি হয় কোনো মেয়ে বন্ধু, তাহলে ভেবে কাজ কী; কথা চালিয়ে যাও দেখে-শুনে ...