কয়েকদিন হল একজন অতিসাধারণ মানুষকে মৃত্যু তার অমোঘ ছোবল মেরে নিয়ে গেল তথাকথিত পরপারে। কোনও অপঘাতে হয় নি সেই মৃত্যু। কারণ অপঘাত ছাড়া কোনও অতি সাধারণ মানুষের মৃত্যু কখনও সংবাদে পরিণত হয় না। ধরা যাক, সুনামীর ঢেউ এ আটদিন সমুদ্রের বুকে ভেসে বেড়ানো ইন্দোনেশীয় কিশোরটির কথা। যদি সুনামী না আসত, যদি না সে ভরা বিস্ময়, অদম্য সাহস আর অপার বিশ্বাস নিয়ে সমুদ্রের বুকে আট দিন ভেসে না বেড়াতো, কেউ ...
১
(গত সপ্তাহে লেখা)
এই সপ্তাহের মত হুটাপুটি শেষ। আজকে ক্লাস শেষে বাসায় এসে ঘর পরিষ্কার করে, বাথরুম ধুঁয়ে, আগামী সপ্তাহের রান্না-বান্না শেষ করে এই এসে বসলাম। গত সপ্তাহে রান্না করা হয় নাই, সারা সপ্তাহ বাইরে বাইরে খেলাম। ঘর গুছাতে গিয়ে দেখলাম যে আমার গাছটা মারা যাচ্ছে। ছোট একটা গাছ রাখা ছিল সাইড টেবিলে। পানি-টানি ঠিক মতই দেই, কিন্তু সব পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে। আবার গাদা খানিক ...
আমি যখন গাধা ছিলাম তখন গাধার মত ঘ্যাঞ ঘ্যাঞ করে ডাকতাম। খুশি হলেও ডাকতাম না হলেও ডাকতাম । না আমি গান গাইতাম না। এইটা একটা প্রচলিত ভুল ধারণা, সবাই মনে করে গাধা গান গায়। আসলে তা নয়। গাধাজীবনে আমি বোঝা টানতাম। হরি ধোপা আমার পিঠে করে রাজ্যের কাপড়চোপড় নিয়ে যেত নদীর ঘাটে। বিনা বাক্যব্যয়ে তার নির্দেশ পালন করতাম। মাঝে মাঝে বেশী ওজন হলে বা পেট খালি থাকলে নড়তে চাইতাম না। তখন হরি আমাকে লাঠি...
গোলমালে বেড়ে ওঠার একটা সময় ছিলো যখন দুপুর বেলা ফুটবল খেলতে বেরিয়ে পড়তাম হাফ-স্কুল থাকলেই। ইশকুলে স্যারদের বেত আর টিফিনের একটাকার পুরি খেতে খেতে দিনগুলো দৌড়ে দৌড়ে পার হয়ে যেতো। এই ফার্স্ট টার্মিনাল দিলাম তো ষান্মাসিকের ঘন্টা, কোনমতে ষান্মাসিক যদি পার করেছি তো দ্বিতীয় সাময়িক এসে টুঁটি চেপে ধরতো, আর সেটা শেষ করার আগেই বার্ষিক। বার্ষিক শেষ করেই বা রেহাই কোথায়, সেইতো নতুন বছর, সেইত...
[ট্যাগ দেখে নিন, বেশি আশা করবেন না, এই ব্লগ তেমন পদের কিছু না!
]
[justify]আজকাল প্রায় রাতেই জ্বর আসছে, আবহাওয়া বদলের ফলাফল দেখছি নিজের উপরেই! গত দুইদিন জ্বরের জন্য আসতে পারিনি, তাই আজ এসেই সবার কুশল জিজ্ঞাসার উত্তরে বলতে হলো যে জ্বর নেই তবে কাশি আছে। কিছুদিন আগেই টাইফয়েড আর হেমোরেজিক ডেঙ্গু থেকে সেরে উঠা আমার জন্য সবাই খানিক রুটিন উদ্বেগ প্রকাশ করলো। কাজ নিয়ে বসলাম এরপরে, বস এসে একথা সে...
১
কি জ্বালাতন। এতদিন পর আসলাম (মানে এই তো, ৩০-৩৫ ঘন্টা হবে), আগের লেখা এখনো প্রথম পাতায় বইসা রইসে! কি মুশকিল। সরায় দিবো নে, ঠিকাছে।
বাইরে থিকা হাঁইটা আইসা দেখি প্রকৃতিপ্রেমিক ভাইয়ের পোস্ট। খুবই ইন্টারেস্টিং, একটু আগে এটা নিয়ে ভাবতেসিলাম। আমরা আস্তে আস্তে ভার্চুয়াল কিছু একটা হয়ে যাবো মনে হয়। সাবলাইমেশন। ট্র্যান্সহিউম্যানিজম। এটাকে রেজিস্ট করার দরকার নাই, কিন্তু ৭০ বছর হান্টার-...
[justify]
বোনকে ফোন করলে তাঁর ছোটো মেয়েটা এসে খুব হইচই করে। মা ফোনে কারো সাথে কথা বলছে, এটা তার পছন্দ নয়। আবার সে নিজেও কথা বলতে নারাজ। জিজ্ঞেস করি, "ও চায় কী?"
বোন বলেন, "ও চায় ও দুষ্টামি করবে, আর আমি পিছে পিছে দৌড়াবো। শয়তানের আঁটি একটা!"
আমি বলি, "দাও দেখি ফোনটা, কথা বলি।"
পিচ্চি কথা বলবে না কিছুতেই, সে তারসপ্তকে চেঁচামেচি করে ম্লেচ্ছ ভাষায় কী কী যেন বলে। বোন অনেক কাকুতি মিনতি করেন, "কথা বলো ...
ক্লান্ত ঈশ্বর বসে থাকে জলের ধারে, শ্যাওলা ধরে সবুজমতন হয়ে যাওয়া বাদামী পাথরে। পুরাতন আগ্নেয়শিলার মতন মন্থর স্মৃতি তার। সে ভাবতে চেষ্টা করে, কবে যেন চারিদিক সোনালী-কমলা ছিলো? কবে যেন বুড়ী পৃথিবী ফুটন্ত কিশোরীর মত গন্গনে ছিলো? সেইসব দিন! যখন খেলাঘর গড়া আর ভাঙার মতন জলেস্থলে উথালপাথাল- সে কবে? মনে পড়ে কি? কখনো পড়ে, কখনো পড়ে না। পৃথিবীর ঈশ্বর গভীর ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে।
তার স্বপ্ন...
কবিতাটির একটি অক্ষরও আমার লেখা না। বাংলা ভাষার বিভিন্ন কবির কবিতা থেকে টুকলি করা। কবিতার শেষে সূত্র উল্লেখ করা হইলো...
কোলাজ মহাকাব্য
-মহাকবি নজরুল ইসলাম (নি-কোলাজ)
আমি পরানের সাথে খেলিব আজিকে
মরণ খেলা
নিশীথবেলা।
আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ।
তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো
তবু যে জাগিছে আজ সঙ্গীত তরঙ্গভঙ্গ হৃদয়ের হিম সরোবরে,
সে শুধু তোমারই লাগি।
তুমি কি আমাকে বক...
মাঝেমাঝে ইচ্ছে করে
অন্য কোন দেশের কোন খুব চেনা এক রাস্তা ধরে
তোমার সাথে যাব আমি অনেক দূরে,
অন্য কোন ভাষার কোন খুব চেনা এক গানের সুরে
তোমার সাথে একটু কিংবা অনেক হাঁটি,
চলতে চলতে টুকরো স্মৃতির আদান-প্রদান
অন্য কোন যৌথ ভাষায়
তোমার-আমার মনের ভিতর বাড়াবে টান,
কোন কিছুর আশা ছাড়াই অন্য কোন ভালবাসায়
ইচ্ছে করে তোমার মনে একটুখানি আঁচড় কাটি।
এই 'তুমি'টা এই তুমি
বা সেই তুমি
বা অন্য কেউও প...