Archive

August 20th, 2009

আঁচল বিষয়ক

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বিষ্যুদ, ২০/০৮/২০০৯ - ৬:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাকে মাঝে মাঝেই অপহরণ করে স্বপ্নের বিচ্ছিন্ন পাঁজর
সোলেমানী খাবনামার রাত এসে ঘিরে রাখে পথের দুপাশ।
আমি পড়ি, পড়ে যাই বৃক্ষের ললাট। আর সেই নদী , পৌষে
দু'পা ভিজিয়ে পার হতে গিয়ে ভুল করে পড়ে গিয়েছিলাম
গহীন গর্তে ! অতঃপর অলকার শাড়ি ধরে হয়েছিলাম পার।

যে আঁচল আমাদেরকে আশ্রয় দেয়, আমরা তার মর্ম বুঝি না।
দেখি না , এই পুষ্পের সংসার ; আমাদের রাঙাভোর সাজাতেই
উঁকি দেয় বিনীত বিভায়। কাছে আসে। দূ...


ছবিব্লগ: ল্যাভেন্ডার খামারে পর্যটন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২০/০৮/২০০৯ - ৩:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গরমের সময় গায়ে পাউডার দেয়ার চলটা এখন নিশ্চই উঠে গেছে। ঘামাচি রোধে প্রিকলি হিট পাউডারের বিজ্ঞাপন কি দেখা যায় টিভিতে? সাইদাবাদী হুজুরের মেন্থল দেয়া ঠান্ডা পাউডার, যা কিনা থাইল্যান্ডের হুলা হুলা নামের পাউডারের হুবহু নকল ছিল, তার বিজ্ঞাপনে এরশাদ সরকারের ১২ জন মন্ত্রী মডেল হয়েছিলেন। পৃথিবীর যেকোনো দেশের জন্য নিশ্চই এটা একটা রেকর্ড।

সে যাক ল্যাভেন্ডার শব্দ বা ল্যাভেন্ডারের গন্...


শিরোনামহীন -২

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: বিষ্যুদ, ২০/০৮/২০০৯ - ১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যখন জীবন ছিলো হাতের মূঠোয় -

মাত্র বারোজন অশ্বারোহী নিয়ে
এক দমকা হাওয়ায়
দখল নিয়েছো লক্ষনাবতীর,
নারীসঙ্গ ভালো লাগেনি বলে
একরাত্রির শোকে
একবস্ত্রে ছেড়েছো কপিলাবস্তু,
রক্তপাত অনিবার্য জেনেও
আলাওল হয়ে
পদ্মাবতীর করতল করেছো চুম্বন।

কার নেশায় মুঠোবন্দী হয়ে আজ
এমন ক্লীব-বৃত্তি? প্রাচীন তেলাপোকা?
ক্ষয়ে যেতে যেতে টিকে থাকা
ছাড়া আর কোন অর্জন নেই?


অণু কবিতা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২০/০৮/২০০৯ - ১:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ফুটেছিল চাঁদ,ঘুচিয়ে বিষাদ-
মুছে নোনা জল,জেগেছিল সাধ।
ঘুমচোখে চেয়েছিল স্বপ্নেরা থাক,
জ্যোৎস্নাজলে ধুয়ে যাক সব অবসাদ।
স্বপ্ন দেখাই হল কাল;
ঘোর অপরাধ।।

ঝরে পাতা ,ঝরে ফুল
হয়েছিল দেখা,সে কী মনের ভুল?
বয়ে যায় সময়,বয়ে যায় নদী
এ কোন মায়ায় জড়ালে নিধি!
ভাবি অনুক্ষণ,প্রতিক্ষণ;ভাবি নিরবধি;-
হারায়ে ফেলি যদি!


বরষা হবে ভেবে মেঘ ভাসিয়েছি
জ্যোৎস্নাস্নাত হব বলে দিনটা ডুবিয়েছি
স্...


ধর্ম, রাজনীতি, না মগজ ধোলাই ?

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: বিষ্যুদ, ২০/০৮/২০০৯ - ১২:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
টিপাইমুখ সিরিজের পর কিছুদিন জিড়িয়ে নিচ্ছিলাম আর সেই সাথে আমি হিমু, স্বাধীন আর ষষ্ঠপান্ডব মিলে টিপাইমুখ ইবুকটা নিয়ে কাজ করছিলাম। সেই সাথে মিতু আর নির্ঝর চলে আসাতে কিছুটা অবসরের আমেজে ছিলাম বলে গত কয়েকদিন সচলে আসা হয়নি। এসে সাইফ ভাইয়ের লেখাটি পড়ে কিছুটা আন্দাজ করে পেছনে ফিরে গিয়ে হিমুর পোষ্টটা আর সিরাতের লেখাটাও প...


সুন্দর মনে সুন্দর বনে ২

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: বুধ, ১৯/০৮/২০০৯ - ৯:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

গাড়ি ছাড়বে শ্যামলি থেকে, রাত পৌণে ১১টায়। জুবায়ের ভাই বার বার সবাইকে ফোন করে তাগাদা দিতেছেন যেন কেউ দেরী না করে, রাস্তায় অনেক জ্যাম। আমার উপরে বোধকরি খুব একটা ভরসা নাই, তাই নিজের সঙ্গে করেই নিয়ে যাবেন।
যাত্রা পথেও তার কী টেনশন, সবাইরে তাগাদা। কিন্তু তারপরও বুঝি সময়মতো কেউ পৌঁছতে পারবে না। তখন বাসের ম্যানেজাররে কী কী বলে গাড়ি একটু দেরীতে ছাড়ার ব্যবস্থা করা যায়, সেসব পরিকল্পনা চলত...


ছবিব্লগ: সূর্যডানা, পদ্মদিঘি, সমুদ্র এইসব আলোছায়া

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ১৯/০৮/২০০৯ - ৯:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই বেড়ানোটা একেবারেই হঠাৎ করে ঠিক হয়। পরদিন বেরিয়ে পড়া। উফ কি গরম সেদিন! ঝকঝকে দুপুর একেবারে তপতপ করছে। প্রথমে সংরক্ষিত অরণ্যে গিয়ে এক পদ্মপুকুরের পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে জঙ্গলে ঢুকে মাকড়সাবুড়ীর বাড়ী দেখা হলো, নীল একটা মস্ত প্রজাপতি কিছুতেই পোজ দিতে রাজি হলো না, উড়ে পালালো। একেবারে ইয়ে। মন খারাপ

তারপরে সমুদ্র, সীগাল। বালি থেকে শাঁখ কুড়াতে কুড়াতে জলের দিকে চলে যায় ছেলেমেয়েরা, বালিতে প...


ছোটবেলা এক্সপ্রেসঃ সেই ছোট্টবেলার গান...

দুষ্ট বালিকা এর ছবি
লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: বুধ, ১৯/০৮/২০০৯ - ৯:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইহা একটি ছোটবেলা প্রযোজনা: পর্ব এক: গান


ডাবলিনের ডায়েরী - ১৬ (১৯ অগাস্ট ২০০৯)

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি
লিখেছেন নিয়াজ মোর্শেদ চৌধুরী (তারিখ: বুধ, ১৯/০৮/২০০৯ - ৬:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

small

অনেক দিন ডায়েরী লিখি না। আজ হঠাত মনে হলো কিছু লিখে রাখি। ডায়েরী আমার জন্য এমন এক স্থান যেখানে আমি এলোমেলো অনেক কিছু লিখে ফেলতে পারি। আসলে ডায়েরী লিখতে তেমন পরিকল্পনার প্রয়োজন হয় না। লেখাটা গোছানো হচ্ছে কি হচ্ছে না, লেখার মূল বক্তব্য প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না - কোন কিছু নিয়ে মাথা ব্যাথা নেই। লেখার কাজ, লিখে যাচ্ছি। এই হলো আমার ডায়েরী।

গত ক...


জীবনদর্শন

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: বুধ, ১৯/০৮/২০০৯ - ৬:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

[এটি বহু আগে শুরু করা, 'গুছিয়ে লেখার চেষ্টা' প্রকল্পের একটি লেখা। বর্তমানে জমে থাকা ১৮টি লেখার একটি। এটা এ নিয়ে চার-পাঁচবার শেষ করার চেষ্টা করেও কোনই কাজ হয়নি। নড়ে না। শেষবারে লেখার দিকে কতক্ষন কেবল চাইয়া ছিলাম। 'ট্রেন অফ থট' ভেঙ্গে যাওয়ার ফল মনে হয়। বা হয়তো টপিকটাই বিটকেইল্যা।

[=14]আজকে ভাবলাম, "নাহ, মোটামুটি একখান দিমুই দিমু!" দিলামই দিলাম। হাসি বহু রাফ ছিল, নোটস ছিল, অনেকটা জুবা...