Archive

October 27th, 2011

ফেরা - ০৩

ত্রিমাত্রিক কবি এর ছবি
লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: বিষ্যুদ, ২৭/১০/২০১১ - ৬:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আর মাত্র নয়দিন

টিএ শেষ করেই এক দৌড়ে বিল্ডিংএর পাঁচতলায় উঠে যায়। মাথায় বনবন করে সেই এক কথাই ঘুরছে শুধু, কামালি আর অনি, অনি আর কামালি, যোগসূত্রটা কোথায়? কিছুতেই ভেবে পায়না। মাথায় ঘুরতে থাকে অনির রেখে যাওয়া সেই নোট আর ছয়টা সার্কেল আর ছয়টা নাম। কামালির রুমে গিয়ে একটু দেখতে চায়, কোন অন্যরকম কিছু চোখে পড়ে কিনা। অন্যরকম কিছু কেন খুঁজছে হেলাল? অন্যরকম কোন কিছুতে তো ওর বিশ্বাস নেই! কিন্তু অনির ওই নোটের কথা শোনার পর থেকে হুট করে সবকিছু উড়িয়েও দিতে পারছেনা। এতদিনের বিশ্বাসে কি একটু চিঁড় ধরে ওর? বিশ্বাস কি এত সস্তা? নিজের মনে ভাবতে ভাবতে পাঁচতলায় উঠে আসে।


অন্যরকম একদিন

সুরঞ্জনা এর ছবি
লিখেছেন সুরঞ্জনা (তারিখ: বিষ্যুদ, ২৭/১০/২০১১ - ২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সকালে উঠেই অরিন টের পেল, আজকের দিনটা অন্যরকম।

জানালার পর্দা টান দিতেই চোখ ঢাকতে হোলো, সূর্যটাকে যেন কেউ ডিম পোচের মত পৃথিবীর উপর ছেড়ে দিয়েছে! ঝকঝকে রোদে চনমন করছে বাতাস!

নাহ, আজকের দিনটা অন্যরকম।


তুমি আমাকে কংগ্রাচুলেশন জানাতে পারো : একটা অণুউপন্যাস লিখে ফেলেছি...

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: বিষ্যুদ, ২৭/১০/২০১১ - ১২:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


স্ স্ স্ হ স হু...উ। সসহ ধুম।
হুম। ড্রয়ারটা হয়ে খুব আরাম হয়েছে।
না গুছালেও সমস্যা নাই, এর মধ্যে ফেলে রাখলেই হলো।
‘ড্রয়ার’- ব্যাপারটা আসলে ভালই।
কারো কারোতো পুরো রুমটাই- ড্রয়ার ।
পুরা বাড়িটাই ড্রয়ার বানিয়ে রেখেছে- এই রকম লোকও আছে।


October 26th

সুখী গণ্ডারনামা ০৩

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ২৬/১০/২০১১ - ৬:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পুরাকালে বাঁশখোর নামের এক পৌরাণিক চরিত্রকে ধাওয়া দিতে দুখী গণ্ডারনামা শিরোনামে একটা সিরিজ লিখেছিলাম। পৌরাণিক বাঁশখোরদা তার গণ্ডারপনায় ইতি টানার কারণে সিরিজটি তার গুটিকয় পাঠকের বহু তাগাদা সত্ত্বেও তেজগাঁও বিমানবন্দরের মত পরিত্যক্ত হয়। খোদাবি ইশারায় তেজগাঁও বিমানবন্দর যেমন বিমানবন্দর হিসেবে পুনরুজ্জীবিত হয়েছে, সেভাবে এই সিরিজটিরও পুনরুজ্জীবন আবশ্যক বলে মনে করছেন দুয়েকজন বন্ধু। পৌরাণিক বাঁশখোরদা দুখী ছিলেন, কিন্তু এই সিরিজের গণ্ডারটি সুখী প্রকৃতির, তাই সিরিজের নামে শল্যোপচার করণ ঘটন হওনটা জরুরি ছিলো। তবে অতীতে আমি প্রতিদিনই নতুন একটা গণ্ডারনামা লেখার মতো তাগদ আর তাগিদ ধারণ করন হওন ঘটাতাম, এখন অসুখের কারণে দুবলা মেরে গেছি, তাই এই সিরিজ অনিয়মিতভাবে এগোবে।


আবারও রন্টু

শাব্দিক এর ছবি
লিখেছেন শাব্দিক [অতিথি] (তারিখ: বুধ, ২৬/১০/২০১১ - ৫:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রন্টুকে নিয়ে লেখার ইচ্ছা আমার আর ছিল না মোটেই। কারন কিছু কিছু ম্যুভির প্রথম পর্ব টা ভাল হবার পর পরের পর্ব গুলো যেমন চরম বিরক্তিকর হয়, আমার ধারনা আমি সিরিজ লিখতে গেলেও তাই হবে। সব ম্যুভি তো আর হ্যারি পোর্টার না, আর সব ব্লগারও দিহান আপু নয়, যে প্রতিটি পর্ব আগের চেয়ে ক্রমান্বয়ে ভাল হতে থাকবে। তবুও লিখছি কারন বিগত পোস্টে রন্টুকে নিয়ে অনেকে আরও পড়তে চেয়েছে, তাই এবারের পর্ব খারাপ হলে তাদের ঘাড়ে দোষ চাপা


অবিচ্ছেদ্য

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ২৬/১০/২০১১ - ৩:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইউরোপীয়ান রবিন পাখি ছোট্টো পরিযায়ী পাখি। ওরা প্রতি বছর স্ক্যান্ডিনেভিয়া থেকে আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে এসে পড়ে শরতে, শীত কমলে বসন্তকালে আবার ফিরে যায় নিজভূমিতে। যেতে আসতে মোট ১৩০০০ কিমি রাস্তা এরা উড়ে যায় একেবারে অনায়াসে, একটুও দিক ভুল হয় না।


যার ছবিতে বাংলার ইতিহাস, তিনি নিজেই আজ ইতিহাস

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: বুধ, ২৬/১০/২০১১ - ৩:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


প্রচারমাধ্যমের খবর অনুযায়ী প্রখ্যাত আলোকচিত্রী রশীদ তালুকদারের মৃত্যু হয়েছে [লিঙ্ক], কিন্তু বাংলার ইতিহাসচর্চায়, আলোকচিত্রের ইতিহাসচর্চায় রশীদ তালুকদারের মৃত্যু কখনোই হবে না। অসম্ভব।


একজন ভাগ্যবান মানুষ!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৬/১০/২০১১ - ২:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাবা, তুমি আমার দিকে আরেকটু চেয়ে থাকো!
আমি একটু বিব্রত হই। এ ধরনের অনুরোধে আমি অভ্যস্ত হলেও আশপাশের সবাই নিশ্চয়ই খুব অবাক হয়।
জ্বী চাচী, আমি চেয়ে আছি।
তিনি আবার চোখ বুঝলেন।
অনেকদিন পর উনাকে দেখতে এলাম। বছর কয়েকআগে উনিই আসতেন আমাকে দেখতে নিয়মিত। সেটার প্রতিদানই হয়তো দিতে আসি, নাকি অন্যকিছু-কৃতজ্ঞতা! হতে পারে।


বাংলাদেশ ক্রিকেট দল, আশরাফুল ও প্রথম আলোর ক্রিড়া সাংবাদিকেরা

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: বুধ, ২৬/১০/২০১১ - ১২:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটা ক্রিকেট দল হলো একটা টেমপ্লেট। এই টেমপ্লেটে ১১ টা পজিশন থাকে, প্রত্যেকটা পজিশনের কিছু বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্যগুলো সময় ও খেলার পরিস্থিতির সাথে অভিযোজিত হয়। এরকম প্রত্যেকটা পজিশনে খেলার জন্য যে খেলোয়াড়কে নির্বাচিত করা হয়, তার যোগ্যতা বিচার করা হয় ওই পজিশনের জন্য দরকারী বৈশিষ্ট্য বিচার করে। খেলোয়াড়কে দলের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট এবং অভিযোজনযোগ্য ভূমিকায় (রোল) অবদান রাখতে হয়। এজন্যই একটা দলে ১১


সচলপাঠ

মর্ম এর ছবি
লিখেছেন মর্ম [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৫/১০/২০১১ - ১১:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচল-রসিক পাঠক সমীপেষু,

সম্বোধনের বহর দেখে ঘাবড়ে যাননি আশা করি! যুৎসই শব্দের অভাবে সেই পুরনো দিনে ব্যাকরণ বই-তে পড়া একখানা শব্দ আমদানি করে নিয়ে এলাম- নতুন যুগের মানুষেরা কীভাবে শুরু সেটা জানলেও হত, তাও তো জানি না দেখা যাচ্ছে! দুনিয়া এগিয়ে যাচ্ছে- আমরা কিছু দুর্ভাগা পিছিয়ে পড়ছি- কী আর করার!