Archive

July 11th, 2011

হাসিতামাশা

কৌস্তুভ এর ছবি
লিখেছেন কৌস্তুভ (তারিখ: সোম, ১১/০৭/২০১১ - ১১:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক ভারতীয় প্রায়-প্রৌঢ় প্রফেসর আমেরিকায় এক কনফারেন্সে গেছেন বউ নিয়ে। বেশ ভাল হোটেলে ঘর দিয়েছে উদ্যোক্তারা, চেক-ইন করার সময় সুন্দরী রিসেপশনিস্ট মিষ্টি হেসে বলল, “প্রিয় অতিথি, আমরা আপনার সব রকম সেবায়’ই সচেষ্ট – এমনকি যদি মাঝরাত্রেও যদি আপনার বিশেষ কিছু দরকার হয় তাহলে আমাদের ফোন করে জানাবেন অবশ্যই।”


Plagiarism: কি এবং করনীয়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১১/০৭/২০১১ - ১০:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি যে লেখাটিতে হাত দিয়েছি, সেটি লেখার মত পুরোপুরি যোগ্যতা আমার হয়ত নেই। কিন্তু চোখের সামনে Plagiarism করার ভয়াবহ কিছু ফলাফল দেখার পরে অনেকটা বাধ্য হয়ে লিখতে বসলাম।

লেখালেখির ক্ষেত্রে, সহজ ভাষায় Plagiarism হল অন্য কারও লেখা, মতামত বা বক্তব্য নিজের নামে চালিয়ে দেয়া । এমনকি পুরাতন কোনো আইডিয়া নতুনভাবে উপস্থাপন করে নিজের নামে চালিয়ে দেয়াও Plagiarism(১,২)।


অনুবাদ-কাব্য: Ode to the West Wind (Shelley)

মৃত্যুময় ঈষৎ এর ছবি
লিখেছেন মৃত্যুময় ঈষৎ [অতিথি] (তারিখ: সোম, ১১/০৭/২০১১ - ৯:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিম্নোক্ত অনুবাদ-কাব্যাংশটি সুবিখ্যাত ইংরেজ কবি 'পার্সি বিশ শেলি (১৭৯২-১৮২২)'র "Ode to the West Wind" ধ্রুপদি কবিতাটির প্রথম চরণ সাপেক্ষ। পূর্ণ কবিতাটি পাঁচ পর্বে শেষ করার ইচ্ছে আছে(যদি আপনাদের সমর্থন পাই হাসি )। মূল কবিতা থেকে অর্থান্তর না করার আপ্রাণ চেষ্টা করেছি। কতটুকু সার্থক হয়েছি জানি না। চিন্তিত


রাত্রিপরিখা পার হয়ে

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ১১/০৭/২০১১ - ২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভুলে ভরা ধূলাসংসারে আঁট করে রাখা থাকতো কাজ আর কাজ, অকাজগুলোও সারি সারি। পালাক্রমে চলতে থাকতো আলাপ বিলাপ প্রলাপ। ঠাসবুনোট সময়, একেবারেই ফাঁকা ছিলো না কোথাও। তবু কোন গহীন পথে ঢুকে পড়তো স্বপ্ন, স্বপ্নেরা। কোথায় তাদের গোপনকুঠি? কেউ জানতো না।


সুখ নাইরে পাগল

তাসনীম এর ছবি
লিখেছেন তাসনীম (তারিখ: রবি, ১০/০৭/২০১১ - ১০:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
১.


বাংলাদেশের এনজিওগুলো কি তাহলে কেশোৎপাটনপূর্বক আঁটি বাঁধে?

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: রবি, ১০/০৭/২০১১ - ৯:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]লেখাটা পড়ার শুরুতে যদি নিচের প্যারার লিংকদুটোতে একঝলক চোখ বুলিয়ে নেন তবে সুবিধা হবে।


গল্প : প্রতিধ্বনি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১০/০৭/২০১১ - ৮:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ডাইনিং টেবিলটার কোনা ধরে বিশাল ফ্রিজটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে বকুল। বেড রুম থেকে চিৎকার দিল এশা, “আম্মু, পরাগ চিলি সস চায় ... ঐ যে টক-মিষ্টি সসটা। নিয়ে এসো তাড়াতাড়ি ...।”

বকুল কোন উত্তর দিল না। পরাগ চার মাস আগে মারা গিয়েছে।

“আম্মু?” আবার এশার চিৎকার।


July 10th

তবু কোথাও নিঃশ্বাস আছে, আছে পরিত্রান [ পর্ব দুই ] [আপডেট]

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ১০/০৭/২০১১ - ৫:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
লীলাময়ী লালাখাল

এবং জাফলং খুন হলো।


মিডিয়া মোঘল রুপার্ট মারডকের শেষরক্ষার প্রচেষ্টা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১০/০৭/২০১১ - ৪:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
আজ রবিবার। নিউজ অব দি ওয়ার্ল্ডের শেষদিন। মিডিয়ার ১৬৮ বছরের ইতিহাসে আজকেই শেষ সংখ্যা বেরোবে। যখন ফোন হ্যাকিংয়ের অভিযোগ চরমে উঠেছে ট্যাবলয়েডটির বিরূদ্ধে, তখনই কর্তৃপক্ষ পত্রিকাটি বন্ধের সিদ্ধান্ত নেয়। জেমস মারডক, নিউজগ্রুপের চেয়ারম্যান, এই ট্যাবলয়েড বন্ধের ঘোষণা দেন।


July 9th

আটলান্টিসের জন্য

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: শনি, ০৯/০৭/২০১১ - ১২:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

(এই লেখাটি দাঁড় হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান সচল অনার্য সঙ্গীতের। তার উপর্যুপরি পীড়নের শিকার হয়ে লিখে ফেললাম।)

STS-135 Atlantis Launch (201107080016HQ)
এই মিশনটার‍ হয়তো হওয়ারই কথা ছিলো না। এপ্রিলে বাজেটে নাসার জন্য বরাদ্দ পাওয়ার পরে অর্থনৈতিক বাধাটি দূর হয়। যাত্রা শুরুর দিনটিতে আবহাওয়া খুবই প্রতিকূল, ৩০% সম্ভাবনা সফল উড্ডয়নের।