Archive

June 14th, 2011

অণুঃআতঙ্ক - ৩ : রেসিপি

মন মাঝি এর ছবি
লিখেছেন মন মাঝি [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৪/০৬/২০১১ - ১:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]“বল না ! হিলবিলির মানুষখেকো পরিবারের গল্পটা আমাদের আরেকবার বল না -- প্লিজ!

জন কঁকিয়ে উঠল। “আর না ! এর মধ্যে কয়বার শুনেছ তোমরা গল্পটা ?”

“প্লি-জ।” বাচ্চা দু’টো নিস্পাপ চোখদুটো বড় বড় করে মিনতিমাখা চেহারায় তাকায়। জন হাল ছেড়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, “বসো তাহলে। কিন্তু আর একবারই মাত্র, ঠিক আছে ?”


এলোমেলো ১৩

মাশীদ এর ছবি
লিখেছেন মাশীদ (তারিখ: মঙ্গল, ১৪/০৬/২০১১ - ১২:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

June 13th

ই-ভোটিং - কিছু পর্যবেক্ষণ ও একটি জিজ্ঞাসা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৩/০৬/২০১১ - ৩:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সম্প্রতি ই-ভোটিং নিয়ে অনেক খবর আসছে মিডিয়াতে; অনেকেই এর পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন। সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ ই-ভোটিং চালু করতে চান। তার সেই ইচ্ছা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।


ক্লেদ মল্লার

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: সোম, ১৩/০৬/২০১১ - ৩:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমরা এখন শঠতায় মাখা কিছু স্বপ্নকে করি বেচাকেনা
আমরা এখন ছুটছি বেতাল ছেনালি নেশায় হয়ে উন্মনা
আমরা এখন কাজের গুহায় মাথা গুঁজে রোজ প্রতিপলে মরি
আমরা এখন এঁদো কাদাজলে বৃথা খুঁজে ফিরি গাঢ় বিভাবরী

ও ব্যাটা বদ্ধ-পাগল, মাথায় ঢুকে আছে কোন নীল আত্মার পোকা
ও ব্যাটা শুদ্ধ-ছাগল, খাতায় টুকে রাখে কোন বিফলতা ভরা ব্যথা

আমরা এখন ছলাবান্ধব কিছু অভীপ্সা মনে পুষে রাখি


বান্দরবন-২: নীলাচল ও অন্যান্য..

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৩/০৬/২০১১ - ৩:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

[ডিস্ক্লেইমারঃ সবুজ পাহাড়ের কোলে অবস্থিত বান্দারবন শহর।এর এক পাশ দিয়ে বয়ে চলেছে শংখ নদী। বান্দরবন শহর সুন্দর তবে রাঙ্গামাটির শহরের মত এতটা সুন্দর নয়। বান্দরবনের আসল রূপ ছড়িয়ে আছে শহরের বাইরে প্রতিটি পাহাড়ের বাঁকে বাঁকে। এই ভয়াল সুন্দর রূপের বর্ণনা দেওয়া আমার সাধ্য নাই। ক্যামেরার ফ্রেমে কিছু দৃশ্য ধরে রাখার ব্যার্থ চেষ্টা করেছি মাত্র।]


ধোঁয়া

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: সোম, ১৩/০৬/২০১১ - ৩:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাতে ঘুমোবার আগে একবার ঘরের বাইরে যেতে হয়। ধূমপান প্রাণঘাতী জেনেও শ্বেত ফিল্টারের একটা তামাক শলাকা দুই ঠোঁটে চেপে রেখে একটা দিয়াশলাই কাঠির মাথা দিয়ে তার ঘরের পার্শ্বদেয়ালে আঘাত করতে হয়। সেই ছোট্ট বিষ্ফোরণের শিখা থেকেই বিশুষ্ক তামাক শলাকা যোগাড় করে নেয় প্রয়োজনীয় আগুন।


রাতের আফ্রিকা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৩/০৬/২০১১ - ৮:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাতের আফ্রিকা
- সুমাদ্রি শেখর।


আলো নিয়ে খেলা !

নির্জন স্বাক্ষর এর ছবি
লিখেছেন নির্জন স্বাক্ষর [অতিথি] (তারিখ: সোম, ১৩/০৬/২০১১ - ৮:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফটোগ্রাফিতে বেশ মজার কিছু ব্যাপার আছে। এর মধ্যে আমার সব চেয়ে ইন্টারেস্টিং আর আজব লাগে লং এক্সপোজার বা লং শাটার। এ নিয়ে বিস্তারিত লিখেছিলাম আগে।ছবিগুলা কেমন অন্যরকম বানায় দেয়। সন্ধ্যায় বা রাতের বেলায় আলোর অভাবে শাটার স্পীড বাড়িয়ে দেয়া বা স্লো করে দিয়ে আলো ঢুকানো ছবিতে


২১মার্চ ২০১০

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: সোম, ১৩/০৬/২০১১ - ৭:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দূরে আছি তাই— তোকে নিয়ে ভাববার
সাহস পাই
যা ইচ্ছা করিস; আরো তিন বছর গেলেও
ফেরার ইচ্ছা নাই; জমা হউক আরো; আরো…
আর্কষণশক্তি ও সময়
সাহস কিভাবে এতো প্রিয় হলো দ্বন্ধ ছাড়াই
হয়ত জটিলতার ভেতর জন্মেছে তিন বর্ষায়—
তুই ফিরলে ভয়টুকু আমি তবে কোথায় লুকাই?

২.
সব ব্যর্থ কথার পূর্ণ ভাগ আমার অথচ
তাকে বন্ধু ভাবলে কিছু বলার ইচ্ছে
আমাকে পান করাও হাজার দিবস ক্লান্তি ও গ্লানি


শ্যামল-শুভ্র

মৌনকুহর এর ছবি
লিখেছেন মৌনকুহর [অতিথি] (তারিখ: রবি, ১২/০৬/২০১১ - ৯:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ক্লাস এইটের ফাইনাল পরীক্ষায় বড়সড় একটা ধরা খেলাম। অঙ্কে একেবারে ঢাউস আকৃতির এক জোড়া ডিম! ঢাকা শহরের সবচেয়ে খরুচে স্কুলগুলোর একটায় পড়ে ছেলের এই হাল!! আমার গুরুজনেরা জরুরি সভা ডাকলেন। সভার মূল এবং একমাত্র আলোচ্য বিষয়-- এই বৃহদাকার ডিম্ব উৎপাদনকারী যন্ত্রের যথাযথ প্রতিবিধান। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হল, ইয়ার লস করা চলবে না। আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। সেখানে নানুবাড়িতে থেকে, গ্রামের স্কুলের নবম শ্রেণীতে, পড়াশুনা করে আমি 'মানুষ' হব।