Archive

June 2nd, 2011

পরিবেশ পরিস্থিতি

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: বুধ, ০১/০৬/২০১১ - ১১:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার পরে দেশ রসাতলে যাক। ফ্রঁসোয়া মিতেরা সৎ লোক ছিলেন বলেই সত্য কথাটা বলে গেছেন। বাকী সবাই এই সংকল্প গোপন রেখে, মুখে ভবিষতের সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখান আমাদেরকে। পৃথিবীতে ভূমি বা দেশ দখল এখন আর জনপ্রিয় দশুতা নয়। খনিজ কাঁচামালের উৎস দখলের প্রতিযোগীতাও কারিশমা হারাচ্ছে। গ্লোবালাইজেশনের ফলে শুভ মিউনিখের বাংলা-মনোহারী দোকানে পেয়ে যায় ফ্রোজেন পরোটা। কাঠালের বীঁচি, কচুর লতা ফ্রজেন সব্জী প্যাকেটে সব মসলার সাথে গুড়ো চিংড়িও থাকে। সব কিছুই এখন হাতের নাগালে।


একটি আত্মহত্যা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০১/০৬/২০১১ - ৭:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

এমন জিনিস দেখব জীবনেও ভাবিনি।

মরবি মর, তাই বলে এমন ভাবে! এটাকে মরা বলে?পৃথিবীতে বেঁচে থাকার মতো জিনিষের কি এতই অভাব পড়েছে যে এভাবে মরতে হবে!

মানুষের কৌতুহল আসলেই বেদনাদায়ক, মৃত্যু দেখার জন্য হাজারো জনের জটলা।

“একটা মেয়ে এইভাবে প্রকাশ্যে রাস্তার পাশে গাছে ঝুলে মারা যাবে, মানুষ দেখবে না? “ চায়ের কাপ হাতে আরেকজনের অভিব্যাক্তি।


ফটোব্লগঃ নায়াগ্রা এবং আশপাশ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০১/০৬/২০১১ - ৭:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাড়ির কাছেপিঠে দারুন কোন জায়গা থাকলে আপনি চান বা না চান আপনার অনেকবার সেখানে যেতেই হবে। আর সেটি যদি হয় বিশ্ববিখ্যাত কোন কিছু তাহলে তো কথাই নেই। আমি যেখানে থাকি সেখান থেকে দুই-আড়াই ঘন্টা দূরে নায়াগ্রা ফলস। দেশ থেকে তো বটেই একটু দুরের শহর থেকে কেউ বেড়াতে এলেই নায়াগ্রা ফলস যেতেই হয়। গোটা ১৫/২০ বার দর্শন হয়ে গেছে বোধহয়। প্রতিবারই ভাবি ধুর “ফরফর” করে পানি পড়ে, এইটা দেখতে আর ভাল লাগবেনা। কিন


June 1st

অপঘাত

মৃত্যুময় ঈষৎ এর ছবি
লিখেছেন মৃত্যুময় ঈষৎ [অতিথি] (তারিখ: বুধ, ০১/০৬/২০১১ - ৮:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শিরোনাম:: 'অপঘাত'
মনন:: রেলে যত অপমৃত্যু।
লিখিত:: ৩১ অক্টোবর, ২০০৯।

জড় দেহ প্রাণহীন তবু বাহুভাজে
চোখে পড়ে বলিষ্ঠ পেশীময় রৌদ্রদগ্ধ ধ্রুবত্বকে
আধো কালোরং ঘর্মাক্ত পশমও
ঢেকে আছে লোহার পাথরে- ব্যথা কি সে পেল?
কত ঊর্ণনাভে মায়াবী আঁচলে মায়াবিনী মা
কোমল পনিরের মত গড়েছিল নরম শরীর,
একবারও কি স্মৃতির ট্রেনে সেই অমৃতস্বর ভেসে আসে নি!


হুয়ান রুলফোর ছোটোগল্প: স্মরণ

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: মঙ্গল, ৩১/০৫/২০১১ - ১০:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]উরবানো গোমেজের কথা কি তোমাগো মনে আছে? যে আছিলো ডন উরবানোর পোলা আর দিমাসের নাতি?


নীরব স্তবনে তারুণ্যের বন্দনাগান ছড়ায় প্রভাতপবনে

সাবরিনা সুলতানা এর ছবি
লিখেছেন সাবরিনা সুলতানা (তারিখ: মঙ্গল, ৩১/০৫/২০১১ - ৮:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সাবরিনা সুলতানা

"বেজে উঠো - ফড়িঙের রঙে, দোয়েলের জীবনে...দুর্জয় তারুণ্যে দুর্নীতি প্রতিরোধে" এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছিলো চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। গত ১২, ১৩, ১৪ই মে’১১ আন্তঃবিশ্ববিদ্যালয়গুলোকে সাথে নিয়ে জমজমাট এক তারুণ্য উৎসবের আয়োজন করেছিলো চুয়েট ডিবেটিং সোসাইটি। জীবনে কখনো বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা মাড়ানো হবে ভাবিনি। নিতান্ত কাকতালীয় ভাবেই সেদিন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের এই উৎসবে যাওয়ার আমন্ত্রণ পেয়ে গেলাম আমি।


তিনজন যন্ত্রী

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: মঙ্গল, ৩১/০৫/২০১১ - ৮:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

অকস্মাৎ দেয়াল থেকে খসে পড়লো ছবি
ফ্রেম ভেঙে চারদিকে ছিটকে গেলো
টুকরো টুকরো কাঁচ এলোমেলো গন্তব্যে।
বর্শার ফলার মতো ইতস্তত:
আটকে থাকা কাঁচের বাঁধা পেরিয়ে,
সন্তর্পণে কিছু শো’পিসের চোখ এড়িয়ে
নামলো তিন যন্ত্রী―
একজন চিত্রকর আর দুজন কবি।

অবশ্য কিছুক্ষণ তাঁরা বিস্ময়ে নিঃশব্দ
জেল-মুক্ত কয়েদির মতো বুক ভরে
মুক্ত বাতাসের ঘ্রাণ শুষে নিলো
অনেক দিনের পরে!
নিপুণ বাদন ছেড়ে সোফায় এলিয়ে দেহ


তাড়া

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ৩১/০৫/২০১১ - ৭:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই পাগুলা ভাল করে বাঁধ, হা করে দেখস কি?এত চিলাচ্ছে কেন? মুন্সি তুই মুখটাও শক্ত করে চেপে রাখ।

পানি খেতে চাচ্ছে মনে হয়, একটু পানি এনে দেই?

তোর কাছে পানি খেতে চেয়েছে?

কিছুটা লজ্জিত হয়ে মুন্সি মনে মনে বিড়বিড় করে...মুখতো চেপে ধরে রেখেছি, পানি খাইতে চাইবে কি ভাবে??

কয়বার পানি খাওয়াবি শুনি? আর পানি লাগবে না, দেখত কুদ্দুসের চাকুতে ধার দেওয়া শেষ হয়েছে কি না।


May 31st

বৃদ্ধির হার!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ৩১/০৫/২০১১ - ১০:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বৃদ্ধির হার!
স্কুলে পাটিগণিতের সুদ কষার অংকের প্রথম পাঠই ছিল সুদের হার বা বৃদ্ধির হার। যদি বলা হতো সুদের হার ২ শতাংশ বা বৃদ্ধির হার ২; তবে লিখতে হতো ১০০ টাকায় ১ বছরে সুদ ২ টাকা বাড়ে। বা এক বছরে ১০০ টাকা বেড়ে দাড়ায় ১০২ টাকায়।


বর্ষা

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: মঙ্গল, ৩১/০৫/২০১১ - ১০:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গাছও কি স্বপ্ন দেখে ডালে বসে?
নাকি জিরিয়ে ছিল পাতায়—

জানতে চাও; জানতে দাও রসায়ন
দাঁড়ি-কমা শিখাও, নিঃসঙ্গতা... কোলন
আশাহত ব্যাকরণ

টুপটাপ শব্দ বাজে; বাজে না বৃষ্টি ও পাথর
লতাপাতা ছন্দে হাসে; হাসে হাওয়ার শহর

তুমি জড়তা তুলে নাও গাছে, প্ররোচনায়
জলের উষ্ণতা পাবে পাতায়, ভরা বর্ষায়