Archive - ব্লগ

২০০৮ সালে সচলায়তনে যা কিছু উল্লেখযোগ্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০০৯ - ১২:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেখতে চেয়েছিলাম – সচলায়তনে ২০০৮ সালের প্রথম পোস্ট কোনটি ছিলো। কী ছিলো। টের পেলাম, ভার্চুয়াল বিশ্বে কোনো সময় বিন্দু খোঁজা কেবলই বিভ্রম। ২০০৭ এবং ২০০৮ এর সন্ধিক্ষণে সুবিনয় মুস্তফী যখন হ্যাপি নিউ ইয়ার বলছেন, আড্ডাবাজ তখন ভাবছেন ২০০৮ এর ঝুড়িতে কি আছে? ওদিকে অরূপ খবর দিচ্ছেন ঢাকায় নববর্ষ উদযাপিত হচ্ছে। আর সুমন চৌধুরী [url=h...


ছায়া

অবাঞ্ছিত এর ছবি
লিখেছেন অবাঞ্ছিত (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০০৯ - ১২:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধোঁয়ার মাঝে হঠাত্ বুকপকেট হাতড়ে দেখি
অনুভূতিগুলো খোঁড়াচ্ছে।
ছেঁড়া প্যাকেটের গায়ে
একটাই সংখ্যা - শূন্য।

কানে কানে শুনি-
"আমরা এসেছি"
অনেকদিন পর ওদের দেখলাম
ভালো লাগলো।

একটা দুইটা তিনটা পৃষ্ঠা ওল্টায়
হিসাব মেলে না... হিসাব মেলেনা;
উত্তপ্ত ছায়ারা অন্ধকারেই ব্যাভিচার করে চলে
ওদের সতীত্ব নিয়ে কেউ মাথা ঘামায় না।

আটকে রাখা দীর্ঘশ্বাসটা গিলে ফেলে
আমিও মিশে যাই ওদের মাঝে।
ছায়...


নুতন দিনের শুভেচ্ছা

কাদামাটি এর ছবি
লিখেছেন কাদামাটি [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০০৯ - ১০:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেকটা সময় পেরিয়ে গেছে।

সচলায়তনের জন্ম থেকে সচলদের লেখা এই অচলের নখদর্পনে।

কখনো নিজের লেখা পোস্ট করা হয়নি ।

নিজের দিকে ফিরে তাকাবার ফুরসত হয়না কখনো । সচলদের আয়নার সামনে নিজেকে দাড় করাবার সাহস হয়না। ভুত দেখে চমকে উঠবার ভয়ে।

মাঝে মাঝে অসয্য যন্ত্রনায় স্থবির হতে হয়। জীবন যাপনের স্বপ্নেরা লুকোচুরি খেলে মরিচিকার মতো, আবার মিলিয়ে যায় আপন লয়ে। স্বপ্নের স্থায়িত্ব খনিকের। আবার ...


গজিনী আর মেমেন্টো

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০০৯ - ১০:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

smallগজিনী দেখলাম । তবে গজিনীর কথা বলার আগে মেমেন্টোর কথা বলে নেয়া উচিত । মেমেন্টো হল ক্রিস্টোফার নোলানের সেই মুভি যা সেই সময়ের প্রতিটি মুভি ভিউয়ার থেকে ক্রিটিক সবারই ঘাড় ঘুরিয়ে দিয়েছিল এই মুভির কাহিনীকার( নোলানেরই ভাই জোনাথন, গল্পটি নেয়া হয়েছে তার ‘মেমেন্টো মরি’ নামক ছোট গল্প থেকে) আর পরিচালককে নতুন করে একবার দেখার জন্য। মুভিটির অদ্ভুত অসাধারণ কাহিন...


হ্যাপি নিউ ইয়ার

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০০৯ - ৬:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২০০৯ এ সবাইকে জানাই শুভাশিস। এই বছরটি হাসি আর আনন্দে পূর্ণ হয়ে থাকুক আপনাদের জীবনে। প্রেমহীনদের জীবনে দাম্পত্য দুর্দশার আড়ালে গোপন প্রেম আসুক, প্রেমপূর্ণদের জীবনে বয়ে আসুক দাম্পত্য দুর্দশার ঝঞ্ঝাবাত। নিঃসন্তানদের কোল আলো করে গন্ডায় গন্ডায় বাচ্চা হোক। কোষ্ঠকাঠিন্যের রোগীর মুখে ফুটুক ত্যাগের মহিমাসিঞ্চিত হাসি। জানুয়ারি থেকে ডিসেম্বর মারামারি-কাড়াকাড়ি-হুড়াহুড়িতে প্রতিপ...


নববর্ষের রাজনৈতিক শুভেচ্ছা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০০৯ - ৬:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নতুন বছরে দুঃখ-আনন্দের আসন বন্টনে দুঃখের ভাগে জামায়াতের মতো কেবল ২টি আসন জুটুক। সমস্ত হতাশা জীবন থেকে বিতারিত হয়ে কুপুত্রের মতো লন্ডনে নির্বাসিত হোক। বেদনার সব অনুভুতি খন্দকার দেলোয়ারের পায়জামার মতো টুপ করে ঝরে পরে যাক। সমগ্র বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে আনা ২৬২টি নীলপদ্মের সৌরভে বরুনা ওয়াজেদ অন্তত এইবার, একটি বারের মতো কথা রাখুক।
শুভ নববর্ষ।

অতিথিঃ বাবুবাংলা
বাবুবাংলা @ ...


শুভেচ্ছা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০০৯ - ৩:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সারারাত বাজীপটকার শব্দ, জানালার বাইরে আলোর আলোড়ন। পর্দার ওপার থেকে আলো চলকে পড়ে ঘরের ঘুমের অন্ধকারে। আধোস্বপ্নে মনে পড়ে বহু আগের সেইসব আলোমুখরিত উত্‌সবরাত্রিদের। সেই ছাদের উপরে মোমবাতির সারি, পাঁ‌চিলে টুনি আলোর মালা। সেইসব আতশবাজী পটকা, তুবড়ী, ফুলঝুরি, চকোলেট বোম, চর্কিবাজী,দোদমা। আকাশে ভেসে যাওয়া মস্ত বড় আলোর হাতি আর আগুনপাখা হাঁসের দল। তখন সেসব হতো দীপাবলি রাতে।

এখানে এম...


টুকরো টুকরো লেখা ৯

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০০৯ - ২:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[restrict]প্রায় দেড়মাসের মতো নিষ্ক্রিয়। মাঝে মধ্যে নানান্টা ভাইবা কী-বোর্ডের সামনে বসলেও শেষ মেষ চুপচাপ সাইন আউট কইরা গেরস্থালীতে মন্দিছি। পুরা লুরমা পরিস্থিতি। আইজকা বহুৎ মাইরা কাইটা জড়তার গলায় পাড়া দিয়া টাইপ করা শুরু কইরা দিলাম। লেখা ভালো না হৈলে পাব্লিকে পোন্দাইবো। তা পাব্লিকের পোন্দানি জিনিসটা মোটামুটি অনতিক্রম্য। অতীতে নানা লোকে খাইছে। বর্...


গুডবাই ২০০৮!

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০০৯ - ১:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.সারা বিশ্ব জুড়ে ২০০৮ ছিল অনেকটাই ঘটনাবহুল। বছরটির পথ চলা শুরু হয় অর্থনৈতিক মন্দা মাথায় নিয়ে। বিদায়ী বছরের প্রধান আলোচিত বিষয় ছিল মার্কিন নির্বাচন ও ইরাক প্রসঙ্গ। এছাড়া বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে ব্যাপক পরিবর্তন আসে। আসুন, এক নজরে দেখে নেই আন্তর্জাতিক অঙ্গণের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ।

জানুয়ারি:

-অর্থনৈতিক মন্দা দিয়েই ...


নয়া বছরের আকীকা দেই আসেন

অমিত আহমেদ এর ছবি
লিখেছেন অমিত আহমেদ (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০০৯ - ১২:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলেরা ছড়িয়ে আছেন সারা পৃথিবী জুড়ে। সচলেরা নতুন বছরের প্রথমদিনের সূর্যোদয়ের ছবি যদি এখানে আমাদের সাথে ভাগাভাগি করে নেন তাহলে দারুন একটি ব্যাপার হবে। আমরা সারা পৃথিবীর নতুন সূর্য দেখতে পাবো।

২০০৮ এর শেষ দিনের সূর্যাস্তের ছবিও আসতে পারে।

কিংবা নতুন বছরের আনন্দ উৎসবের ছবি। রাতের কাউন্ট ডাউন, নাইটক্লাব, আতশবাজি, আলোকশয্যা, দাওয়াত, খাদ্য-খানা-পানীয়।

© অমিত আহমেদ