Archive - ব্লগ

August 24th, 2011

গ্রীজ ডেভিলদের কথা

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: বুধ, ২৪/০৮/২০১১ - ১:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]এক মুহুর্ত চোখদুটো একটু বন্ধ করুন। তারপর মনের চোখে ভাবুন একটা ছবি। কৃষ্ণবর্ণ একটা পুরুষ, শুধুমাত্র অতিক্ষুদ্র একটা ল্যাঙ্গোটে তার মধ্যপ্রদেশের নিম্নাঞ্চল আবৃত। হ্যাঁ, শুধু ল্যাঙ্গোটই নয়, তার শরীরে আরও কিছু আছে। পায়ে পরা একজোড়া বুট। অত্যন্ত শক্তিশালী স্প্রিং লাগানো। প্রতিটা পদক্ষেপে চলে যাচ্ছে ৮-১০ ফিট; এক লাফে উঠে যাচ্ছে একতলা বাড়ির ছাদে; অথবা গাছে। আর তার এক হাতে পরা একটা দস্তানা, অন্য হ


নগর দর্শনঃ টয়লেট সমাচার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৪/০৮/২০১১ - ১২:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]মাঝে মাঝে রাস্তায় বেগ চেপে ধরলে মাথার হুস পায়ে এসে ঠেকে। দিগবিদিগ ছুটোছুটি করে যখন অবশেষে কাংখিত জায়গায় পেীঁছোতে পারি, তখন শুরু হয় অপেক্ষার পালা। সেই সময় প্রতিটি সেকেন্ডকে মনে হয় এক একটি দিন। দীর্ঘ অপেক্ষার পর যখন আমার সিরিয়ালটা আসে ততক্ষনে চেপে রাখার আর যাতাযাতির পরিনতিতে তলপেটে তীব্র ব্যাথা সম্পন্ন কোঁতাকুতি শুরু হয়। শরীরের অন্তর্নিহিত কসরতে একসময় ঘর্মাক্ত হই। তারপর নেমে আসে জ


ফেসবুক

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৩/০৮/২০১১ - ১১:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আপনি কি নিশ্চিত যে আপনি ‘নেশাগ্রস্ত’ নন?

কিছু টেস্ট করে দেখে নিতে পারেন:

১। স্মোকারদের যেমন একটু পরপর সিগারেটের তৃষ্ণা তৈরী হয়, আপনারও কি একটু পরপর ফেসবুক তৃষ্ণা তৈরী হয়, লগ-ইন করার জন্য অস্থির অস্থির লাগে?

২। ফেসবুকে লগ-ইন করে উপরের বামদিকে লাল রঙ এবং কিছু সংখ্যা (নটিফিকেশন) না দেখলে কি আপনার মনে রাজ্যের হতাশা ভিড় করে? আর লালের মধ্যে বড় বড় সংখ্যা দেখলেই কি আনন্দে মন ভরে উঠে?


গণজাগরণে কোন নেতা লাগে না। মানুষ সেখানে স্বত:স্ফুর্ত। গনজাগরণই নেতৃত্ব তৈরী করে নেয়। -নন্দী-ভিড়িঙ্গি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৩/০৮/২০১১ - ১০:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানুয়েরা হঠাৎ জেগে উঠেছে। মিশর, লিবিয়া, ইয়েমেন এর মত আরব্য রজনির দেশগেুলোতে মানুষের এই আত্কা জেগে উঠার নেপথ্য কারন কি?


গণিকা গমন

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৩/০৮/২০১১ - ১০:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুমি রোষ্ট বিফ পয়সা খসিয়ে তোমায় কিনেছি আমি
একান্ত সুখে পেঁয়াজ মিশিয়ে তোমায় রাঁধবো আমি


অ্যাবাকাস ব্রেন

আশালতা এর ছবি
লিখেছেন আশালতা (তারিখ: মঙ্গল, ২৩/০৮/২০১১ - ৯:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ক্লাস এইটের ফাইনাল পরীক্ষার রেজাল্ট পেয়ে একদম বোকা হয়ে গেলাম। অঙ্কে পেয়েছি চৌত্রিশ। রেজাল্ট কার্ড হাতে পেয়ে মনে হল, 'এই অমূল্য রতন লইয়া আমি কি করিব ?' সবাই এমন ভাব করতে লাগলো যেন পৃথিবীতে এই প্রথম অঙ্কে কেউ এই নাম্বার পেয়েছে। এক বান্ধবী আত্মহত্যা করার দারুন একটা আইডিয়া দিয়ে দিল। বলল, "বেশি করে বেগুন খা। বেগুনের পাতলা চোকাগুলো পেটের নালিগুলোর গায়ে আটকে যায় মাঝে মাঝে। সেই থেকে ঘা হয়ে পে


August 23rd

অবশেষে কক্সবাজার...

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৩/০৮/২০১১ - ১০:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গতবছর রাঙ্গামাটি, বান্দরবন ঘুরে অবশেষে স্বপ্নের কক্সবাজার আসলাম। কক্সবাজারের মূল আকর্ষণ সূর্যাস্ত। কিন্তু আমাদের কপাল এতই খারাপ ছিল যে দুইদিন থেকেও এই চরম দৃশ্য দেখতে পারিনি। সূর্য মামা আসল সময়ই মেঘের আড়াল থেকে বের হয়নি। যাইহোক কাঁচা হাতের তোলা কিছু ছবি শেয়ার করে আমার সাহসের পরিচয় দিলাম !


কোকিলদের জন্য কবিতা

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: মঙ্গল, ২৩/০৮/২০১১ - ৮:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেক সুরের আভাস ইংগিত ছিল
কবিতার সৌজন্যে কোকিলদের সান্ধ্য আসরে।
আর গুপ্ত ছিল এই সুবর্ণ কাঁটা -
সংগীত হতে চাও? কোন কোকিল গাইবে শুনি!

একমাত্রা ফাঁক রেখে গাইতে চেয়েছিল
সু-কোকিলরা সবাই ঝাঁপতালে :
আমি কবিতার লোক, বুঝিনা সংগীত,
অযথাই কেন বাড়াতে যাই-
গানের দিকে, কবিতার হাত ?

আমি গানের একজন ভাল শ্রোতা, এটুকুই
আমার জ্ঞান। আমার অনুরাগ, ভালবাসা।


ইরম চানু শর্মিলা : এক লৌহমানবীর গল্প

অরফিয়াস এর ছবি
লিখেছেন অরফিয়াস (তারিখ: মঙ্গল, ২৩/০৮/২০১১ - ৪:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে সব থেকে জনপ্রিয় বাক্য হচ্ছে- “Democracy is the government of the people, by the people, for the people”| গণতন্ত্র নিয়ে ধারণা থাকুক আর নাই থাকুক কিন্তু লিঙ্কনের এই বাক্য জীবদ্দশায় শোনেনি এমন মানুষ কম আছে,মোদ্দা কথায় এখন পর্যন্ত গনতন্ত্র পৃথিবীতে সব থেকে সার্থক ও জনপ্রিয় শাসন ব্যাবস্থা| সাদা বাংলায় জনগনের সরকার| জনগণ তার গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করে তাকে ক্ষমতায় পাঠায় দেশ ও দশের দেখাশোনা করার জন্য, কিন্তু সমস্যা শুরু হয় ক্ষমতায় যাওয়ার পরেই, জনপ্রতিনিধিদের তখন জন কম,ক্ষমতা বেশি প্রিয় হয়ে যায়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে যেয়ে আইন দিয়ে নিজের আসন প্রতিষ্ঠা করতেই ব্যাস্ত হয়ে পরেন তারা|জনগনের দুর্ভোগ শুরু হয় সেখান থেকেই|


আমি কখনোই মা হতে চাই না।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৩/০৮/২০১১ - ৩:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি কখনোই মা হতে চাই না।
- সুমাদ্রি শেখর।

সেই সকাল থেকে হাঁটছি। রুম থেকে বেরুনোর আগে শুকনো দুটো রুটি চিবিয়ে এ কদিনে চুপসে যাওয়া পেটটাকে একটু আদর করে বলেছিলাম, " এই তোর সুযোগ, এ বেলা যদি না ঝরঝরে, নির্মেদ হতে পেরেছিস তো, আর কখনোই পারবি না।" কখনো কখনো এভাবেই উদ্ভট সব প্রবোধ দিতে হয় নিজেকে।