Archive - 2011

December 24th

যদি এমন হতো! হয় না

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: শনি, ২৪/১২/২০১১ - ১:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাস্তবতা আহার যোগায় সর্পিক শীতলতায়
পুজোর থালার ফুল শুকিয়ে যায়
ছুঁড়ে ফেলি মৃত্তিকার টান-
মর্ম নেই।

তবুও আশা-
মিথ্যের মৃত্যুদন্ড হবে...


অদ্ভুত সকাল আর মেনে নেয়া আমার বাস্তবতা

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: শনি, ২৪/১২/২০১১ - ১:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকের সকালটা ছিল অদ্ভুত
জেগে দেখি আমার উঠোনে সূর্যের সিঁদূরে জোনাক
সেই সাথে কুয়াশা ভেজা ঝিরঝির হাওয়া
রান্না ঘরে চায়ের কাপে টুং টাং শব্দ
তবু আমার মনে রাত্রির নিস্তব্ধতার নির্জনতা
কিন্তু সে নির্জনতা ভেঙ্গে দিল আমার প্রিয়ার হাত।

স্পর্শের নিবিড় আবেদন আমায় শিহরিত করে
অথচ দেহের কামনার কোন শিখা উঁকি দেয় না মনের গভীরে
নিস্তব্ধতা আমায় গ্রাস করে নির্জনভাবে


নেভারল্যান্ড

মর্ম এর ছবি
লিখেছেন মর্ম [অতিথি] (তারিখ: শনি, ২৪/১২/২০১১ - ৭:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কল্পনাতে মনের ছবি
আঁকার তুলি কত,
সব কটা রং এক করেও
চেষ্টা করি যত,


চান্দেরনগর ও দাক্ষিনাত্য - ১

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: শনি, ২৪/১২/২০১১ - ৬:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

...........................
ভারতে ফরাসী উপনিবেশ নিয়ে ১৮৯৩ সালে জর্জ ব্রুস মালেসন লিখিত "History of the French in India, from the founding of Pondichery in 1674 to the capture of that place in 1761" প্রকাশিত হয়। ইংরেজ সরকারী অফিসারের লিখা ফরাসী উপনিবেশের গল্প কতখানি সত্যি সে বিতর্কে যাচ্ছি না, দেখি পড়ে ভদ্রলোক কি বলতে চায়। নিচের লেখাটি বইয়ের একাদশ পরিচ্ছেদের ভাবানুবাদ।


কাঠঠোকরার ঠোকর ও অন্যান্য

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৪/১২/২০১১ - ৬:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পেছন ফেরা

মাঝে মাঝে প্রচন্ড শীতে জমে যাই।
ভেতরে ঢুকতে থাকি ক্রমাগত
ব্যাগ্র হয়ে খুঁজি, হারিয়ে ফেলা পথ
ভুল পথে টেনে নেয় ভায়োলিন সুর
মনস্তাপে পুড়ি বার বার,
পেছন ফেরা হয়না আমার।


একটি নোংরা চলচ্চিত্রঃ রিভিও – দ্য ডার্টি পিকচার

তাপস শর্মা এর ছবি
লিখেছেন তাপস শর্মা [অতিথি] (তারিখ: শনি, ২৪/১২/২০১১ - ১২:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চমকে উঠলাম। ছবির দ্বিতীয় দৃশ্যটা দেখেই। যেমন চমকে উঠেছিলাম তিলোত্তমা মজুমদারের ‘শামুকখোল’ উপন্যাসটা পড়ে। জীবনটাই একটা পরিহাস। প্রথম থেকে শেষ পর্যন্ত কি বেঁচে থাকে? একটা শূন্যতা, একটা অমলিন বোধ কিংবা একটা অলিখিত প্রত্যয়। সেই বোধ নিয়েই নির্মিত হয় একটা নোংরা মেয়ের জীবনের ভাঙা গড়ার ইতিহাস।


December 23rd

জার্মানির প্রাচীনতম শহরে, কার্ল মার্ক্সের বাড়ীতে

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: শুক্র, ২৩/১২/২০১১ - ৩:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জার্মানি থেকে গাড়ী চালিয়ে বেলজিয়ামের দিকে যাচ্ছি, পথে মধ্যাহ্ন ভোজনের জন্য থামা হল গাছপালা ঘেরা, পাখির ডাক ভেসে আসা এক নির্জন মেঠো জায়গায়, যেখানে আমাদের মত ভবঘুরেদের যাত্রাপথে পেটপূজার সুবিধার্থে গোটা কয়েক কাঠের বেঞ্চি বসানো আছে। সেখানে বাক্স-পেঁটরা খুলে রুটির উপড়ে পুরু করে জ্যাম লাগাতে লাগাতে পরবর্তী গন্তব্যের সুলুক সন্ধানে ব্যস্ত হয়ে পড়লাম। যদিও ঠিক করাই আছে সীমানার ঠিক কাছেই ত্রিয়ের শ


সর্বভূক

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী (তারিখ: শুক্র, ২৩/১২/২০১১ - ২:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২২ ডিসেম্বর, ২০১১ তারিখের কালের কণ্ঠে প্রকাশিত একটা খবর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এবার এমপি কোটা! দেখে চোখ আটকে গেল। ভাবলাম ব্যাপারটা এঁকে দেখলে কেমন হয়। তাই আঁকলাম নিজের মত করে।


পানি-পড়া লাগবে?...এদিকে আসেন

উচ্ছলা এর ছবি
লিখেছেন উচ্ছলা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২২/১২/২০১১ - ১০:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

উফ, আর পারিনা; আমার ভীষন ক্লান্ত লাগে। জীবনের এই অর্থহীনতা আর কতকাল বয়ে বেড়াব আমি? দুঃখ আমার পিছু ছাড়ে না কেনো? ভাগ্য আমার সাথেই এত নিঠুর কেনো? একদিন সবকিছু ভেঙ্গে পড়ে কেনো? মহাকাশ ছাপিয়ে কুয়াশা, দিগন্তব্যাপী ধুসর বিষন্যতা নেমে আসে কেনো? তোমার চোখের তারায়, তোমার কাঁধের পায়রায় আর কবিতা বাসা বাঁধেনা কেনো?