Archive

May 16th, 2010

গ্যালাক্সিপ্রেমিক

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: রবি, ১৬/০৫/২০১০ - ১২:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

আমাদের মহাবিশ্ব ঠিক কতটা বড়?

সেদিন দেখলাম, মনোবিজ্ঞানীরা ছোটদের মহাবিশ্বের আকার নিয়ে পড়াতে বড়দের উপদেশ দিচ্ছেন। এ নিয়ে শিশুদের জন্য লেখা কিছু বইও দেখলাম। মানুষের মনের সীমানা প্রসারিত করতে এ বিষয়টি আসলেই অনন্য।

অন্তত নিজের অভিজ্ঞতায় বলতে পারি, আসলেই অনন্য! নিজেকে নম্রতা শেখাতে, নিজের ক্ষুদ্রতা, নিজের সামান্যতা বুঝাতেও এর কোনই জুড়ি নেই।

আমাদের মহাবিশ্ব মোটামুটি ...


ছবিব্লগঃ ল যাই মনা সিলটত ... পয়লা পর্ব ...

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: রবি, ১৬/০৫/২০১০ - ১২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঠিক কিভাবে আর কি দিয়ে শুরুটা করবো তা ভাবতে ভাবতে একটা সময় গিয়ে মনে হলো - কি আর পারি? আসলেই তো তাই! আর যা পারি তা দিয়ে কি করা যায়, সেই প্রশ্নটাও কিন্তু থেকে যায়। কাজের মধ্যে আছে একটু অফিস যাওয়া, ঘুরাঘুরি করা, ছবি তোলা, সচলায়তন-এ ঢূঁ মারা আর একটু-আধটু ফেসবুকিং & ফ্লিকারিং ... এই তো! তবে হ্যাঁ, ঐ ছবি তোলার কাজ নিয়ে কিছু একটা করা যায়, তার সাথে ঘুরা-ঘুরির কিছু ঘটনা জোড়া দিয়ে। বাহ, বেশ তো!
এইতো ক'দিন ...


উত্তরাধিকার

মনামী এর ছবি
লিখেছেন মনামী (তারিখ: রবি, ১৬/০৫/২০১০ - ১২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গল্পটা কিছুটা এডিট করা হলো (২৪.০৮.২০১০):

কান পেতে সমুদ্রের গর্জন শোনেন হাশেম আলী।

আব্বা যখন মঞ্চে উঠতেন তখন এমনই শোনাতো তার গলা - এই মাটির পৃথিবীতে হেঁটে বেড়ানো রক্ত-মাংসের খাঁচায় যার উৎপত্তি অসম্ভব। মনে হতো চিন্তার গহীনের কোনো জগত থেকে ভেসে আসছে ঐশী শব্দাবলী। বাদ্যের সঙ্গতে যখন তিনি সংলাপ বলতেন তখন মন্ত্রমুগ্ধের মত চেয়ে রইতো হাজারো দর্শক। দীর্ঘশ্বাসের ঘুর্ণিঝড় থরে থরে সাজা ...


প্রমোদ দ্বীপ-২

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৫/০৫/২০১০ - ১০:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছেলেবেলায় পাঠ্যবইয়ে "দারুচিনি দ্বীপের দেশে" পড়ার সময় কখনো কি ভেবেছিলাম আমার দারুচিনি দ্বীপের দেশে যাওয়া হবে? গিয়েছি ঠিকই কিন্তু দারুচিনি গাছ না দেখেই ফিরে এসেছি। সুমাত্রা-জাভা-বালির নাম শুনলেই কেমন একটা রোমান্টিক ভাব চলে আসে। কিন্তু বালি দ্বীপ দেখার পর সে রোমান্টিকতার অনুভূতি আমার হয় নি। তার কারণ বিবিধ। হয়তো বয়সটা পেরিয়ে এসেছি। তপন কুমার রায় চৌধুরী বাঙালনামায় পড়েছিলাম," শৈশ...


May 15th

মৃত কবিদের জন্য এলিজি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৫/০৫/২০১০ - ৫:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাঝে মাঝে একটা কথা খুব মনে হয় ,কোথায় যেন পড়েছিলাম ,অর্থনাশ ,জরা -ব্যাধি ,প্রিয়জন হারানোর মর্মন্তুদ শোক সবকিছুই একসময় ফিকে হয়ে আসে ,কিন্তু স্বপ্নের টুঁটি চেপে ধরলে সেই দগদগে ক্ষত আজন্ম বয়ে বেড়াতে হয় ,স্বপ্নহননের স্মৃতি আমাদের ফেরারি হয়ে তাড়া করে বেড়ায় অবিরত ।আর বরাত যাদের একেবারেই মন্দ ,সেই অপূর্ণ স্বপ্ন তখন নিতান্তই দুঃস্বপ্ন হয়ে তাদের ওপর সিন্দাবাদের ভূতের মত আছর করে বসে ।হয়তো ...মাঝে মাঝে একটা কথা খুব মনে হয় ,কোথায় যেন পড়েছিলাম ,অর্থনাশ ,জরা -ব্যাধি ,প্রিয়জন হারানোর মর্মন্তুদ শোক সবকিছুই একসময় ফিকে হয়ে আসে ,কিন্তু স্বপ্নের টুঁটি চেপে ধরলে সেই দগদগে ক্ষত আজন্ম বয়ে বেড়


সেই ১৯৫ পাকিস্তানী যুদ্ধাপরাধী [পর্ব ৩]

সাঈদ আহমেদ এর ছবি
লিখেছেন সাঈদ আহমেদ (তারিখ: শনি, ১৫/০৫/২০১০ - ৫:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

[পূর্ব প্রকাশিতের পর। পর্ব ১, পর্ব ২]

এবার ভারতের উল্টোরথ


ছন্নছাড়া ০১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৫/০৫/২০১০ - ৭:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাত্রি আমার পছন্দের সময়।
যদি কেউ প্রশ্ন করে - রাতটা নির্ঘুম কাটিয়ে লাভটা কি হল?
আমি বলব - খুব চমৎকার একটা সকাল হতে দেখলাম! হাসি

এই সব ফালতু কথার অবতারণা করছি, কারন আসল পোস্ট যেটা মাথায় এল, সেই পদ্যটা ভারি ছোট। বেশি ছোট মনে হলে এই গানটা শুনতে পারেন সেই সাথে। শুভ সকাল সবাইকে।

[center]বিষন্নতার প্রান্ত ছুঁয়ে

তোমার কাছেই আসি,

কষ্টগুলি ছোট-বড়,

[B]কান্না থে...


অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৫/০৫/২০১০ - ৬:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


4:06 মিনিট (3.78 MB)

সচলের পাতায় থাকুক পাকিস্তান বধের গৌরবময় ঘটনা

রেনেট এর ছবি
লিখেছেন রেনেট (তারিখ: শনি, ১৫/০৫/২০১০ - ৩:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নতুন করে বলার আর কিছু নেই। যেকোন ম্যাচেই পাকিস্তান হারাই আমার মন একমাসের জন্য ভালো করে দেয়ার জন্য যথেষ্ঠ। তার উপর ম্যাচটা যদি হয় বিশ্বকাপের সেমিতে, তার উপর সেই পরাজয় যদি আসে নিজের দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তার উপর সেই ম্যাচের শেষ ৩ ওভারে যদি জেতার জন্য করতে হয় ৪৮ রান... কোনটা রাইখা কোনটার কথা বলি? আজকে পাকিস্তান হারা উপলক্ষ্যে বাকী বছর আর মনই খারাপ করুম না!!!

এই আনন্দের কোন সীমা পর...


বর্ষণ অনুকাব্য

মর্ম এর ছবি
লিখেছেন মর্ম [অতিথি] (তারিখ: শনি, ১৫/০৫/২০১০ - ১:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.

অভিজাত এলাকার
অভিজাত রাস্তা;
কয়ফোঁটা বৃষ্টি,
নেই আর আস্তা!

২.

ঝরঝর নয়কো,
ঝিরঝির ছন্দে
জল পড়ে, চারধার
মাতোয়ারা গন্ধে।

৩.

ভালোবাসি বর্ষণ,
থমকায় দৃষ্টি,
কাদা ভালো লাগে না,
কী যে অনাসৃষ্টি!

৪.

বৃষ্টিতে ভিজবার
মনে বড় সাধ-
সর্দির উত্‍পাত,
শখ তাই বাদ!

৫.

কয় ফোঁটা বৃষ্টি,
সাথে জোর হাওয়া,
রাস্তার ধুলিতে
পিছু করে ধাওয়া।

৬.

হাঁটাহাঁটি সাবধান,
ছপছপ শব্দ-
গাড়ি জল ছিটকায়,
একদম জব্দ।
...