Archive

May 14th, 2010

বাংলায় লিখি: ৩

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৪/০৫/২০১০ - ২:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত পর্বের লেখার মূল বক্তব্য ছিলো যে একটি ফন্ট-এর গঠনগত ও ব্যবহারিক সৌন্দর্য নির্ভর করে এর প্রতিটি বর্ণে ব্যবহৃত রং ও স্পেস-এর ভারসাম্যপূর্ণ প্রয়োগের ওপর। প্রথমদিককার টাইপোগ্রাফী ক্লাসগুলোতে আমাদেরকে সেজন্যে খুব বেশি বলা হত আদর্শলিপি বর্ণে ব্যবহৃত স্পেস খুব ভালোভাবে আত্মস্থ করতে । স্পেস নির্ণয়ের জন্যে আমরা কাটা কম্পাস ধরে একই বর্ণের বিভিন্ন অংশের দুরুত্ব তুলনা করতাম, রে...


স্মৃতির শহর-৭: হাবিবিয়া লাইব্রেরি

তাসনীম এর ছবি
লিখেছেন তাসনীম (তারিখ: বিষ্যুদ, ১৩/০৫/২০১০ - ১০:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বইয়ের দোকানকে কেন লাইব্রেরি বলে এই প্রশ্নের জবাব আজও পাইনি। এরকম না পাওয়া অনেক প্রশ্নের “এক্স-ফাইল” তৈরি আছে মনে ভেতর। উত্তর পাব এই আশাও রাখি না। আজকের গল্প ফার্মগেটের একটি “লাইব্রেরিকে” নিয়ে। আমাদের তেজগাঁর বাসা থেকে দশ মিনিটের হাঁটা দূরত্বে ফার্মগেট। বড় ব্যস্ত এই জায়গা। বাসগুলো রাস্তা আটকে লোক উঠাচ্ছে আর নামাচ্ছে। পাশের ফুটপাথে বিক্রেতারা হাজারো পণ্যের পসরা সাজিয়ে হাঁক...


May 13th

অন্বেষা - ২য় পর্ব (উপন্যাস)

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি
লিখেছেন নিয়াজ মোর্শেদ চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ১৩/০৫/২০১০ - ৪:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

গত ২ মে থেকে লিখতে শুরু করেছি নূতন উপন্যাস অন্বেষা। ইচ্ছে আছে প্রতিটা পর্ব প্রথমে সচলায়তনে প্রকাশ করার। আজ প্রকাশিত হলো ২য় পর্ব। যারা ১ম পর্ব পড়েন নি, তারা এখানে ক্লিক করে পড়তে পারবেন।

অন্বেষা: ২য় পর্ব

বাংলায় একটা প্রবাদ আছে “চোখ গোল গোল করে তাকানো”। অন্বেষার ধারণা ছিল এই প্রবাদে “টেকনিকাল ফল্ট” রয়েছে। মানুষ চোখ গোল গোল করে তাকাতে পারবে না কারণ তার চ...


প্রিয়মুখ পুড়ে যায় না-চেনার ভানে

আনন্দী কল্যাণ এর ছবি
লিখেছেন আনন্দী কল্যাণ (তারিখ: বিষ্যুদ, ১৩/০৫/২০১০ - ১১:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কতখানি ফাঁকা তুমি?
আমার মতই কি জলে আঁকা সুখ?
প্রিয়মুখ পুড়ে যায় না-চেনার ভানে।

তোমাকে দেখে ঠিক আমার মতই মনে হয়।
অবিকল বিকল ডানা।
হাতে পায়ে একই করাতের দাগ।
চোখ তুলে তাকালে দেখলাম, চোখ নেই, আছে যশোর।
একটা আস্ত শহর চোখে এঁটে এঁটো কুড়াচ্ছ কুকুরদের সাথে।
ঘুরেফিরে শহরের বিভিন্ন ডাস্টবিনে আমাদের দেখা হয়।
মৃত শিশু, জলের বোতল বা গহন কাঁকন।
সুধীজনের কোঁচকানো মুখের পরিপাটি বসার ঘরেও পাই ...


কেনু?

আব্দুর রহমান এর ছবি
লিখেছেন আব্দুর রহমান [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৩/০৫/২০১০ - ৯:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আব্দুর রহমান

সব শালারা করতিছে প্রেম
আমার কেনু হয় না?
জিগাইলে কয় হবে হবে
আসল কথা কয় না।

সুখে থাকতে ভূতে কিলায়
আমারে কয় ওরা
এত্তো যখন বোঝোস তোরা
নিজেরা কেন জোড়া?

আলগা পীড়িত হইছে বহুত
অহন দিমু ঝাড়ি
গেলি আমার সামনে থিকা?
তগোর লগে আড়ি।


সেই ১৯৫ পাকিস্তানী যুদ্ধাপরাধী [পর্ব ২]

সাঈদ আহমেদ এর ছবি
লিখেছেন সাঈদ আহমেদ (তারিখ: বিষ্যুদ, ১৩/০৫/২০১০ - ২:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[পূর্ব প্রকাশিতের পর]

দ্বিপাক্ষিক প্রচেষ্টা ও জাতিসংঘে ভেটো


শ্বাশুড়ী মম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৩/০৫/২০১০ - ২:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফোনটা হাতে নিয়েই খোকা বলবে যখন হ্যালো ,
শ্বাশুড়ী মম ও দাঁত কেলিয়ে বলবে বাবা বলো ,
খোকা বলে সালাম ,
মাম্মী বলে নিলাম,
খোকা শুধায় এখন কেমন শরীর ব্যথা ?
"হায় রে বাবা এই বয়সের বেঁচে থাকা :-("
"প্রেশার কি আজ হাই"?"না রে বাবা প্রেশার আমার নাই"
জিভে কামড় কাটবে খোকা,
"ধ্যাত্তারিকা ছাতার মাথা "
"ডায়াবেটিস আজ কত?
"মাত্র ছিলো শত"
ডান হাঁটুটা ফুলেছে বেশ,
ওটার ব্যথায় জীবনটা শেষ,
এমন করেই কথা চলে ,
মুচকি হ...


কুভ জন্মদিন জিয়েমটি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: বিষ্যুদ, ১৩/০৫/২০১০ - ১২:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তখন যখনো ব্লগের যুগ আসে নাই, তখন ছিলো ইয়াহু গ্রুপের জয় জয়কার। আমরা বন্ধু নামে একটা ইয়াহু গ্রুপ ছিলো, সেটাতেই আমরা মাস্তানী করতাম। আরেকটা গ্রুপ ছিলো স্বদেশী বন্ধু নামে। সেটাতে যেতাম না। প্রতিদ্বন্দ্বী মনে করতাম।

স্বদেশী বন্ধুর এক বালিকা আমরা বন্ধুতে জয়েন করলো। খু্ব নিয়মিত না হলেও আমার সঙ্গে জমে গেলো দারুণ সখ্য। অস্ট্রেলিয়া নিবাসী সেই বালিকা দেশে আসলো কিছুদিনের জন্য। একদিন ...


র‌্যাপ & রক ফিচারিং রবীন্দ্রনাথ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বুধ, ১২/০৫/২০১০ - ১১:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফিডব্যাক খ্যাত মাকসুদের গাওয়া "না চাহিলে যারে পাওয়া যায়" নিয়ে অনেক লেখালেখি হয়েছিলো পত্রপত্রিকায়। যারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তাদেরকে রবীন্দ্র মৌলবাদীও বলা হয়েছিলো সেসময়। এরপরে নচিকেতার "একলা চলতে হয়" গানটির কথাও মনে পড়ছে। [গান দুটোর লিংক এখন পাচ্ছি না, পেলে পরে যোগ করার আশা রাখি]

গত দু'সপ্তায় বেশ কয়েকজনের ফেসবুকে দেখলাম "রক উইথ রবীন্দ্রনাথ" গানের অ্যালবাম নিয়ে নানান ...


কেবল আরেকটা দিন

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: বুধ, ১২/০৫/২০১০ - ১১:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

(অনেকদিন পরে লিখছি। ছড়া লেখা ভুলতেই বসেছিলাম। মাঝে উন্মাদ আর রস+আলোর জন্যে কিছু লিখেছি। আজকে বর্ষাপু ফেইসবুকে মেসেজ দিয়ে বললেন নিজের জন্যে একটা ছড়া লিখতে। তারপরে লিখে ফেললাম এটা। তার আগে অবশ্য কোন এক এক মেয়ের মাকে বিয়েও করে ফেলতে বললেন। কে, কী, কেন, কবে, কোথায়, কীভাবের চিন্তা না করলেও চলবে; কারণ লেখার এই অংশের উপস্থিতির কারণ কেবল ছড়াটা যেন নীড়পাতায় খুব বেশি বেআব্রু না হয়ে পড়ে সেটা...