নেহাৎ ফাল্গুন না হলে
ভালোই লাগছিলো তাকে জ্যাকেটে।
তা দেখে মনে পরলো
বহুদিন আগে, সে প্রায় প্লায়োস্টিন যুগে,
যখন হৃদয় এমন ডেপোঁ হয়ে ওঠেনি,
সামান্য ক্ষতেই উথাল পাথাল,
হাপুস হুপুস আবেগ,
মায়া, অবহেলা - তার আর কতো জাল
বিছানো আমার সন্নাসী দিনকাল,
সেই ভুলে যাওয়া দিনে
দিয়েছিলাম এক তাকে টুকরো ঝান্ডা লাল,
শ্লোগান, মিছিল, আর ব্যারিকেড ভাঙ্গার ডাক।
ফাল্গুন না হলে, ও রং জ্যাকেটে
তাকে বেমানা...
৬।
এই নীল, উঠ তাড়াতাড়ি।
নীলঃ ও তুই, তোর আর কোনো কাজ নাই , সাত সকালে এসে আমার ঘুমটার বারোটা বাজালি।
তমালঃ পড়তে যাবি না? চল।
নীলঃ শালা, বস। আমি মুখ ধুয়ে আসি।
হাত, মুখ ধুয়ে কোনোরকমে নাস্তা করে বাসা থেকে বের হতে যাবে, তখন প্রিয়ার চিতকার।
“ভাইয়া সন্ধায় একটু কুইক আসিস”
নীলঃ কেনো?
প্রিয়াঃ আমাকে কিছু অংক দেখিয়ে দিতে হবে।
নীলঃ আচ্ছা।
প্রাইভেট এ বসে বসে প্রায় পুরাটা সময়ই ঘুমালো নীল। শেষ বেলা...
ইবলিশ শয়তানের সাথে একান্তে কিছু কথা হচ্ছিল। বলতে গেলে তার একটা exclusive interview ই নিচ্ছিলাম। কিভাবে ইবলিশের মত ধুরন্ধর শয়তানকে এই ধরণের অদ্ভুত কাজে রাজি করালাম সেটা অনাবশ্যক ভেবে উহ্যই রাখলাম। কারো জানার আগ্রহ থাকলে হয়ত অচিরেই উত্তর পেয়ে যাবেন। অন্তত আশা করতে পারেন। সেই interview এর কিছু চুম্বক অংশ তুলে ধরছি।
“আমিঃ তা ইবলিশ……. সমস্যা হয়ে গেল। কি যে বলি………….
ইবলিশঃ আরে সমস্যা কেন? 'ভাই' বলতে...
কেন তাকাবো জানালার দিকে?
সমুখের জানালায় তাকালে সে আমার
পেছনের জানালায় দাঁড়ায়।
বামে তাকালে সে দাঁড়ায় আমার
দক্ষিণ আঙিনায়। পথে তার পায়ের সাথে আমার
পথের সংঘাত বাধে। আমি বারবার পেছনে তাকাই-
না, কেউ নেই! তবু যেন কেউ আছে, কিছু যেন আছে,
আমার সর্ব অস্তিত্বের সাথে রক্তাক্ত-জোঁকের মত লেগে!
আর একান্ত বান্ধব কেউ নেই জেনে, যদি রাতে
অস্থির সিগারেট জ্বালাই, তখন সে এসে দাঁড়ায় আমার
গভীর বাম ন...
ভালবাসা, তোমায় আমি ভালবাসি
এপথ-সেপথ ঘুরেফিরে
অচেনা সব মুখের ভীড়ে
চেনা তোমার কাছেই আমি ফিরে আসি।
বড় আমি অনেক এখন
মনের কথা এখন আমার বলতে বারণ
ব্যস্ত থাকি নিজের কাজে
আজেবাজে
খুব অকারণ
বাসতে ভাল আর কি সাজে?
মাঝেমাঝে বড় হওয়ার দুঃখ আমায়
গ্রাস করে নেয় হঠাৎ করে
জেগে থাকা রাতের ভোরে
আমায় ভাবায়
কারণ ছাড়া
হাসিখুশি ভাল আমি হঠাৎই হই দিশেহারা।
ভালবাসা, খুঁজে ফিরি তোমায় তখন
পুরনো সব স্...
সিলভিয়া প্লাথ ছেলে নিকোলাস হিউজের সাথে
কবি সিলভিয়া প্লাথ সম্প্রতি আবার সংবাদে এসেছেন তার ৪৬ বছর বয়সী ছেলের আত্মহত্যার খবরের সাথে। এই অভিমানী কবিও ১৯৬৩ সালে ৩০ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন। তার স্বামী ছিলেন ব্রিটিশ কবি টেড হিউজ।
সচল ইমরুল হাসান সিলভিয়ার একটি সাক্ষাৎকার অনুবাদ করেছিলেন...
বুলাদি থকে ইস্তক জানি, লুডো খেলাটা খুব সোজা নয়।রঙের ছররার সাথে ১-৬ এর সম্ভাবনা আছে। রোদ্দুরে শাড়ি নরার মত ঐতিহ্য কোথায় না বসে থাকে আতঙ্কিত সজারুর মত। সেই মত আয়োজন চলছে, সরষে পেশার মৃদু ঘ্রাণে আলোকিত হচ্ছে জেনিভা ক্যাম্প।
ছাদে সারসার মাদুলির মত ঝুলছে জামা, এত রাতে কে কাচল? বিড়ালটা দিনদিন কুকুরের মত ধনধান্য পুষ্পধারা হয়ে যাচ্ছে, খিটখিটে...
মনে করা যাক আপনি আজকে ছুটির দিন পেয়ে সারাদিন ঘুমিয়ে কাটাবেন বলে ঠিক করলেন । সেই মোতাবেক সারা সকাল ঘুমিয়ে পার করার চেষ্টা করলেন । বিছানায় গড়াগড়ি হয়ত করা হল ঠিকি, কিন্তু সেটাকে ঠিক ঘুম বলা চলেনা । শেষে দূর ছাই, আজকে আর ঘুম আসবেনা, বরং সারাদিন ঘুরাঘুরি করা যাক মনে করে বিকালের দিকে বেরিয়ে পড়লেন সাজুগুজু করে । সাথে যথারীতি আপনার বাসার লোকটা । আড়ং এ নাকি বিরাট মূল্যহ্রাস দিয়েছে, আপনি আড়ং...
দেখতে দেখতে সাত বছর চলে গেলো। অথবা অনেক লম্বা সময় পাড়ি দেবার পর মনে হলো, সাত বছর পেরিয়েছে। ঘর ছাড়ার, বাড়ি ছাড়ার। মানে, জীবনকে পেছনে ফেলে আসার। এখনকার দাড়িয়ে থাকা বিন্দু থেকে দেখলে সাত বছর আগের সময়গুলোকে স্পষ্ট মনে পড়ে না। ভালোমতোন মনে করার চেষ্টা করে দেখলেও নয়। অনেক কাল আগে পড়ে বইয়ের তাকে রেখে দেয়া কোন সাদামাটা বইয়ের বিস্মৃতপ্রায় পাতায় লেখা ছাপার হরফের মতো মনে হয়। অক্ষরগুলো সাম...
প্রথম আলো কথা দিয়েছিলো, আসছে গরমের মৌসুমে অবস্থা খুব খারাপ হবে, সর্বোচ্চ ছয় ঘন্টার লোডশেডিংও হতে পারে।
আজ ইংরেজি ২৪শে মার্চ, ২০০৯ - বাংলা ১০ই চৈত্র, ১৪১৫। কাঁঠালবাগান-ধানমন্ডি এলাকা ইতিমধ্যেই বিদ্যুতহীন সাতটি ঘন্টা পার করেছে। রাত সবে মাত্র সোয়া দশটা। এ'দিকে প্রথম আলো জানাচ্ছে আরো একটি সুসংবাদ।
মাঝে মাঝে মনে হয় একজন ঈশ্বর থাকলে মন্দ হতো ...