Archive

November 15th, 2011

মানবজন্ম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৪/১১/২০১১ - ১০:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কিছু টিনএজার পোলাপাইন মনের আনন্দে একটা ফাউন্ডেশনের ভলান্টারিতে নেমে গিয়েছিলো জিনস্‌ আর টি শার্ট পড়ে। মাথামোটা মহলে সমালোচনার ঝড় বয়ে গেলো। ব্যপারটা এতো শত আলোচনার দাবী রাখার মতো গুরুত্বপূর্ণ কিনা সে তর্কে না যাই, কিন্তু শেষপর্যন্ত যেটা হলো, সমস্ত নিন্দা আর গালিগালাজের লক্ষ্যবস্তুতে পরিণত হলো মেয়ে ভলান্টিয়ারগুলো। দেশাত্মবোধ, মহৎ উদ্দেশ্য, জাগ্রত চেতনা এতসব ব্যপারের গভীরতার সাথে খাপ খাইয়ে নিজেদের


অভিসার

তাপস শর্মা এর ছবি
লিখেছেন তাপস শর্মা [অতিথি] (তারিখ: সোম, ১৪/১১/২০১১ - ১০:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

টিকটিকিটা টিকটিক করে উঠলো।

আজকাল কেমন যেন নির্লিপ্ত হয়ে গেছে অরুণ। চুপচাপ থাকে। আর ভাবে।

কে এই অরুণ ? আমি। অরুণ সেনগুপ্ত, আমার নাম। যদিও আজকাল লোকে পাগল বলেও ডাকে।

শব্দ কাঁধে নিয়ে চলে যাই হেঁটে হেঁটে। যতদূর সম্ভব সীমানা মেলেনা। আদি অন্ত দিগন্ত মিশে যায়।


November 14th

সৈয়দ আশরাফের পদত্যাগ- একটি গুজব হিসেবেই থাক

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: সোম, ১৪/১১/২০১১ - ৫:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

খবর বেরিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পদত্যাগ করেছেন! নিউজওয়ার্ল্ড- নিউইয়র্ক ভিত্তিক একটি সংবাদ সংস্খা এ খবরটি প্রথম পরিবেশন করে। আওয়ামী লীগ ইতোমধ্যেই খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। তবে সৈয়দ আশরাফ নিশ্চুপ।


ইদ্রাকপুর কেল্লা : কালের সাক্ষী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৪/১১/২০১১ - ৩:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইদ্রাকপুর কেল্লা মুন্সীগন্জ শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মোঘল স্থাপত্য। বাংলার সুবাদার ও সেনাপতি মীর জুমলা ১৬৬০ খ্রীস্টাব্দে বর্তমানে মুন্সীগন্জ জেলা সদরে ইছামতি নদীর পশ্চিম তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মান করেন। তৎকালীন মগ জলদস্যু ও পর্তুগিজ আক্রমণের হাত থেকে ঢাকা ও নারায়নগন্জ সহ সমগ্র এলাকাকে রক্ষা করার জন্য ইদ্রাকপুর কেল্লা নির্মিত হয়। ইদ্রাকপুর কেল্লা তৈরিতে ৮২ মি. * ৭২ মি. আয়তাকার ইট ব্যবহার করা হয়েছে।


প্রসাধনী আয়না

জহিরুল ইসলাম নাদিম এর ছবি
লিখেছেন জহিরুল ইসলাম নাদিম [অতিথি] (তারিখ: রবি, ১৩/১১/২০১১ - ১১:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

পর্ব ১
পর্ব ২

এই উটকো ঝামেলা থেকে রেহাই পেতে কিছুদিন গা ঢাকা দেয়া যায় কি না চিন্তা করল ও। এবং সংগে সংগেই প্ল্যানটা বাতিল করে দিল।


অরূপ তোমার ভাগাড়!

দময়ন্তী এর ছবি
লিখেছেন দময়ন্তী (তারিখ: রবি, ১৩/১১/২০১১ - ৯:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

১৪ই নভেম্বর শিশুদিবস, ইংরিজি মিডিয়ামের বাচ্চাদের 'চিলড্রেনস ডে'৷ এইদিনে কোনও কোনও সাংবাদিকের মনে পড়ে চায়ের দোকানের শিশুশ্রমিকদের কথা, কারও মনে হয় বাজির কারখানার শিশুশ্রমিকদের কথা, কেউ বা আবার কলকাতার পথশিশুদের মনে করেন এবং আমরা কাগজে দু চারটে লাগসই প্রবন্ধ পাই৷ আমি সাংবাদিক নই৷ আমার চারপাশে তাকালে আজকাল প্রায় বেশীরভাগ শিশুকে দেখলেই বড় অস্বস্তি হয়৷


November 13th

মিলানের দিন-রাত্রি

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: রবি, ১৩/১১/২০১১ - ৩:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

পৃথিবীর যে কয়টি সত্যিকারের ঐতিহাসিক, সুবিশাল, জাঁকজমকপূর্ণ শহর শতাব্দীর পর শতাব্দী ব্যপী একইসাথে প্রাচীন ইতিহাসের ছোঁয়া ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে মিলান নগরী তার মাঝে অন্যতম । তার সাথে আবার কয়েক দশক ধরে যোগ হয়েছে ফুটবল উম্মাদনা, বিশ্বের আর কোন শহরে বিশ্বমানের এমন দুটি ফুটবল ক্লাব আছে!


ত্রিপুরার বামপন্থী রাজ্য সরকার, দেশের এনজিও, সরকারের দায় এবং অন্যান্য প্রসঙ্গ (প্রথম পর্ব)

নৈষাদ এর ছবি
লিখেছেন নৈষাদ (তারিখ: রবি, ১৩/১১/২০১১ - ২:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভারতের ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে ঈদের সপ্তাহটা কাটানোর পরিকল্পনায় ষষ্ঠ পাণ্ডবের পুরানো এক ফেসবুক-স্ট্যাটাসের ভুমিকা অনস্বীকার্য। ইচ্ছা ছিল অন্তত একটা সপ্তাহ ফোন এবং ইন্টারনেটের সংস্পর্শ ছাড়া থাকব।


চলে গেলেন ভাষা সৈনিক শিল্পী ইমদাদ হোসেন

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: রবি, ১৩/১১/২০১১ - ১:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এইমাত্র জানতে পারলাম ইমদাদ কাকা নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বিশাল দেহী এই অসাধারণ মানুষটি।


সময়কালের ক্যাঁচক্যাঁচানি (!)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৩/১১/২০১১ - ১২:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

কিছুদিন ধরেই সময় পরিভ্রমন, আপেক্ষিক তত্ত্ব এসব নিয়ে লিখার বেশ ইচ্ছা করছিলো। কোন সমীকরন না ব্যবহার করে, চাঁপার জ়োরে এগুলো নিয়ে বকবক করা যে কতটা কষ্টকর, সেটা লিখতে গিয়ে টের পেলাম।