Archive - জ্যান 1970 - ব্লগ

তারিখ
  • সব
  • জ্যান
  • ফেব
  • মার্চ
  • এপ্র
  • মে
  • জুন
  • জুল
  • আগ
  • সেপ
  • অক্টো
  • নভ
  • ডিস
  • সব
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
ধরন

June 30th

অটোবায়োগ্রাফী অব অ্যান ইন্ডিয়ান প্রিনসেস( মেমোয়ারস অব মহারাণী সুণীতি দেবী অব কুচবিহার)

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: মঙ্গল, ৩০/০৬/২০০৯ - ১০:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্রিটিশরা সবে ঝাকিয়ে বসেছে ভারত বর্ষে। সেই সময়ের কাহিনী। জানা ছিলনা ভারতের সুবিধা ভোগী সমাজের মধ্যে মেয়েরা সেই সময়ে এত স্বাধীনতা ভোগ করত। আসলে মহারাণী বলে কথা। কুচবিহার মুলত পশ্চিম বঙ্গের একটি জেলা। আগে দেখা যায় প্রতি জেলাকে একেকটা স্টেট ঘোষনা করা হত যেন খাজনা তুলতে ইংরেজদের সুবিধা হয়। তবে সুনীতি দেবী ইংরেজদের সোসাইটির খুব মুগ্ধ একজন দর্শক। কিন্তু তার বর্ণনাতে যে কোন পাঠক ব...


রাতভোর

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ৩০/০৬/২০০৯ - ১০:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মোমবাতিটা বাতাসের ঝাপটায় এক সময় নিভে যায়। জানালার খোলা শার্সিতে জমে থাকা ধুলো বৃষ্টির পানিতে গড়িয়ে পড়ে দেয়ালে। মসৃন কংক্রিটে অর্থহীন কিছু ছবি নেতিয়ে উঠে পুঁইয়ের ডগার মতো। একটা পিঁপড়ে বহুদূর হেঁটে এসে লেপের ওমে হারিয়ে যায়। আবার বাতাস ওঠে। কিছু গুটি আম বাতাসের ঝাপটায় আছড়ে পড়ে ঘরের মেঝেতে। তাদের গায়ের গন্ধে অন্ধকার বলগা হরিণ ছোটায়। পৃথিবী এসব কিছুই দেখছেনা। আরো গাঢ় কোনো অন্ধক...


পৃথিবীজোড়া অদ্ভুত কিছু আইন !

ভূঁতের বাচ্চা এর ছবি
লিখেছেন ভূঁতের বাচ্চা (তারিখ: মঙ্গল, ৩০/০৬/২০০৯ - ১০:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দেশে দেশে বিভিন্ন ধরণের আইনের প্রচলন আছে। এগুলোর মধ্যে কিছু কিছু বেশ মজার। ঐসব দেশের অধিবাসীর হয়তো এসব আইনের সাথে মানিয়ে নিতে পেরেছেন নিজেদেরকে কিন্তু সেগুলোর মধ্যে কিছু কিছু নিয়ে ভাবলে আমাদের বেশ অবাক হতে হয় বৈকি ! এমন কিছু আইন নিয়েই আজকের লেখা …

১| রাশিয়াতে পিটার দ্য গ্রেটের শাসনকালে কেউ যদি দাঁড়ি রাখতে চাইতো তাকে আলাদাভাবে কর প্রদান করতে হতো দাঁড়ির উপর।
২| যুক্তরাষ্ট্রের ...


এইসব মায়ামুগ্ধতা, ধূলোপাঠ, এইসব...

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ৩০/০৬/২০০৯ - ৭:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের বিছানার প্রান্তে এসে লুটোপুটি খায় সোনা সোনা রোদ। রোদের ঘ্রান। পাখীর কিচিরমিচির। আমাদের ছোট্ট পাখীটার ঘুম ভেঙ্গে যায় ভোর বেলা। 'বাবা উঠো, মা উঠো, দিন হয়ে গেছে...'

আমাদের তিনজনের দিন শুরু হয় টস করে। আজ কোথায় বেড়াতে যাওয়া হবে?পাহাড়, সমুদ্র নাকি লেক? আমরা বড় হয়ে উঠা দুজন বড় হতে থাকা তৃতীয়জনকে গোপনে জিতিয়ে দেই প্রতিদিন । এইসব ছোটখাট টসে জিতে যাক, বড় হতে হতে আরো কতো বড়ো বড়ো টসে হারত...


স্কেলিগ

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: মঙ্গল, ৩০/০৬/২০০৯ - ৫:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্কেলিগের গল্পটি লিখেছেন ডেভিড আমেন্ড। উপন্যাসটির জন্য আটানব্বইয়ে তিনি কার্নেগি মেডেল আর 'হুইটবোর্ড চিল্ড্রেন'স বুক অব দ্য ইয়ার' পুরস্কার পান। ২০০৭'এ সি.আই.এল.আই.পি কার্নেগি মেডেলের জাজেরা বইটাকে গত ৭০ বছরের শিশুতোষ নভেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা বইয়ের একটি হিসেবে নির্বাচিত করেন।

আমি বইটা পড়িনি, পড়তে চাই। আমি দেখেছি মুভিটা। পরিচালনা করেছেন অ্য...


অযান্ত্রিক(২)

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: মঙ্গল, ৩০/০৬/২০০৯ - ৪:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(প্রথম পর্ব)

[বিজ্ঞপ্তিঃ সাই-ফাই বলে আমি কিছু কিছু জিনিস,কিছু কিছু ধারনা কল্পনা করে নেবার স্বাধীনতা নিয়েছি।এসবের কিছু কিছু সহজেই ধরতে পারবেন। বাকীগুলোর জন্যে প্রতি পর্ব শেষে একটা নির্ঘন্ট দেবার চেষ্টা করব]

/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

সন্ধ্যার দিকে রানাস সাধারনতঃ হাঁটতে বেরোয়।অবশ্য কাজের খুব একটা চাপ না থাকলে পরে। তার এপার্টমেন্ট এর পেছনে য...


কুইজ কনটেস্ট: উইন্ডজর সফর নিয়ে ৮ প্রশ্ন [ফলাফলসহ আপডেটিত]

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: সোম, ২৯/০৬/২০০৯ - ১০:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

উইন্ডজর সফর নিয়ে সমবেত ৫ সচল প্রত্যেকে একটি পোস্ট দিলে মোট পোস্ট হবে ৫টি। সাথে আলাদা করে জনপ্রতি ১টা ফটোব্লগ পোস্ট দিলে আরো ৫ পোস্ট। মোট দশটা পোস্ট।

এইসব ভ্রমণকাহিনীর প্যাচাল কিংবা ক্যাচালে বিরক্ত না হয়ে - আসুন অন্য কিছু জানি, এমসিকিউ সিস্টেমে –

প্রশ্ন এবং সঙ্গে সঠিক উত্তরটি কপি করে মন্তব্যের ঘরে লিখুন।

১) উইন্ডজর নেমেই ‘খাবার রেডি আছে কিনা’ – কে জিজ্ঞেস করেছিলো?
ক) বিপ্র
খ) ...


ঘর হতে নাহি দুই পা ফেলিয়া

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ২৯/০৬/২০০৯ - ১০:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]ঢাকা ক্রমশ নানারকম সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে। দেশে ফোন করলে সবার সাথে কথোপকথনের একটা বড় অংশ জুড়ে থাকে ঢাকায় বসবাসের তিক্ত অভিজ্ঞতা বিনিময়। এই শহরে আমি জন্মালেও বড় হইনি, শহরটাও বড় হয়েছে আমাকে ছাড়াই। এই দূরত্ব শুধু বেড়েছে বিগত বছরগুলোয়।

ঢাকা আক্রান্ত হয়েছে প্রথমত ডিজাইন প্রবলেমে। নগরবিদেরা আমার চেয়ে ভালো বলতে পারবেন, কিন্তু এই শহরটি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত...


June 29th

ফিরে আসা

লীন এর ছবি
লিখেছেন লীন [অতিথি] (তারিখ: সোম, ২৯/০৬/২০০৯ - ২:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
দূরে সরে থাকবো বলেছিলাম। তবুও সে কথা রাখা হয়না। জীবনটাই কি এমন? প্রতিনিয়ত প্রতিজ্ঞা ভেঙ্গে তার কাছে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এভাবেই কি চলতে থাকবে?
যাই হোক, বেশ কিছুদিন আগে কিছুমিছু লেখার চেষ্টা করেছিলাম, সেটা আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও দেখেছেন; আজ হঠাৎ মনে হলো এখানে দিয়ে দেখি কি বলেন সুধীজন। কিছু সাদামাটা কথা আরকি। কবিতা নাকি... জানি না। কব...


ন কবিতা

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: সোম, ২৯/০৬/২০০৯ - ২:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

যদ্দিন তুমি পুবে ছিলে আমি উদিত সূর্যের কাছে নমিত হতাম।
যেদিন তুমি পশ্চিমে গেলে আমি নতজানু হতে শুরু করলাম অস্তগামী সূর্যতে।
কেউ কেউ বলে, আমি এক সুবিধাবাদী দুরাচার-

ওরা সবাই সূর্যকে দেখেছে, তোমাকে দেখেনি।

তুমিও কি ওদের মতো বলবে হে মানবী?
তুমি তো নিশ্চয়ই জানো আমি কোন সূর্যের কাছে নত নই,
আমি খেয়ালমগ্ন অন্য কারো পুজোয়।