Archive - ব্লগ

October 24th, 2009

গতানুগতিক - ৩

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: শুক্র, ২৩/১০/২০০৯ - ৮:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
সচলদের মান-অভিমান, নাকি লোকজনের জান পেরেশান, অথবা লেখার মানে টান- কারণ যাই হোক সচলায়তনে লেখা আসা একদমই কমে গেছে। যদ্দিন ধরে সচল পাতা পড়ি এমন ভিটামিন-দশা আর দেখছি বলে মনে পড়ে না। অনেকেই আসে লেখা পড়তে, ঘোরাঘুরি করে, মূলত পাঠক হয়েই ফিরে যায়। এমন আকালের মধ্যেই চোখে কাঁটা হয়ে আছে:

অনলাইনে সর্বাধিক সদস্য ২২৫২,
সময় শুক্র, ২০০৯-০৯-১৮ ১০:১৯

এ রেকর্ড গত নির্বাচনের চাইতেও সরে...


October 23rd

ধূমপানের টুকিটাকি

ভণ্ড_মানব এর ছবি
লিখেছেন ভণ্ড_মানব [অতিথি] (তারিখ: শুক্র, ২৩/১০/২০০৯ - ২:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

১।
বন্ধু রাহাতের সাথে ডিনারে বসছি। রাহাত আবার শৌখিন বিড়ি-খোর। আমার কাছে শৌখিন বিড়ি-খোরের মানে যারা ভাব নিতে বিড়ি খায় আর বেশিরভাগ সময় বেনসনের প্যাকেটটা ভর্তিই থাকে। আমি মামুলি(অথবা পেশাদার!)বিড়ি-খোর, আমার অন্তত তিনবেলা খাওয়ার পর বিড়ি না হলে চলেই না আবার প্যাকেটে ৪-৫ টার বেশিও কখনো থাকে না।

রাহাত জিজ্ঞাস করে, ‘দোস্ত বিড়ি আসে? আমার দুই টান লাগবে।’
শুনে হাল্কা চমকেই যাই।
বলি, ‘আসে ত...


ইন্টিগ্রিটি ড্রেইন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৩/১০/২০০৯ - ৪:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই লেখাটা মোটামুটি সিরাতের ব্রেইন ড্রেইন লেখার মৃদু রেসপন্স। হালকা গিয়ানী বিষয় নিয়া পোস্ট কিন্তু লেখার মান মোটেই গিয়ানী না।

প্রায় এক দশক দেশের বাইরে কাটিয়ে পরিচিত শহরে অপরিচিতে মত ঘুরে বেড়াই। দেশ না বিদেশ, শিকড় এখানে গাড়ব না ওখানে এইসেই বিভিন্ন বিষয়ে নিজের সাথে লড়াই করে শেষ পর্যন্ত দেশে। এবারে ফিরে দেখি স্কুলের সহপাঠীদের অর্ধেকের বেশী মনে হয...


দেশবিদেশের উপকথা-আফ্রিকা,পশ্চিম উপকূল

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ২৩/১০/২০০৯ - ২:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সন্ধ্যা হতে না হতেই বাতি গেল। এ প্রায় নিত্যকার কান্ড হয়ে দাঁড়িয়েছে। লন্ঠন জ্বেলে বসতেই জীজার আবদার-উপকথা বলো, উপকথা বলো।

আরে, এত এত উপকথা আমি পাই কই? সারা দুনিয়া জুড়ে কত উপকথা, তার খোঁজ পাওয়া কি সোজা? তবু সায়েব লোকেরা নানা জায়গায় গিয়ে গিয়ে উপকথা সংগ্রহ করে করে ইংরেজিতে লিখে তুলেছেন, তাই তবু সেগুলো বুঝে সুঝে পড়া যায়। কত চমকপ্রদ উপকথা হয়তো নানা আঞ্চলিক ভাষায় রয়ে গেছে, ভাষা না জানা ...


ডিএসটি - প্রভু,দয়া করো হে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৩/১০/২০০৯ - ১২:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১৯ জুন ২০০৯ মধ্যরাতে বাংলাদেশে ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যায়,দিবা-রাত্রির দৈর্ঘ্য,বিদ্যুতের ঘাটতি পূরণে দিনের আলোর সাশ্রয় করে তার পর্যাপ্ত ব্যবহার বাড়ানোর লক্ষ্যে। ঘোষণা করা হয় ১ অক্টোবর আবারও ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে আনা হবে। কিন্তু এখন বলা হচ্ছে এ সময় আর আগের অবস্থায় ফেরানো হবে না। শীতের দেশের শিশুরা কিভাবে বরফের মধ্যে স্কুলে যায়, যদি এ প্রশ্ন উঠেই থাকে তবে আম...


| ঘড়ায়-ভরা উৎবচন...| ৪১-৫০|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ২২/১০/২০০৯ - ৯:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সতর্কতা:

ধর্মীয় বিশ্বাস ও সংস্কার বা মুক্তচিন্তা বিষয়ে যাঁদের সংবেদনশীলতা রয়েছে,

তাঁদের জন্য অস্বস্তিকর হতে পারে।

...


আগামীকাল রাজকুমারের তামসিক খিচুড়ির মজমা

যূথচারী এর ছবি
লিখেছেন যূথচারী (তারিখ: বিষ্যুদ, ২২/১০/২০০৯ - ৯:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের বদান্যতায় সে বার কোনো একজন রাগশিল্পী এসেছিলেন জাহাঙ্গীরনগরে। রাগসঙ্গীতের সেই আসরে রাজকুমার ছিলেন এবং পুরো অনুষ্ঠান-ই তিনি মনোযোগ সহকারে উপভোগ করতেন, যদি না রায়হান ভাই এসে তাকে তুলে নিয়ে যেতেন। ঘটনা হলো, রাজকুমারের স্নাতকোত্তরের ভাইবা ছিল ওইদিন। ভাইবা-তে অনুপস্থিত থাকলে বা ফেইল করলে, লিখিত পরীক্ষায় যতো ভালই করুক না কেন- ফেইল। ব্যাপক অনুসন্ধানের ...


খোমা ভাবনা ...

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: বিষ্যুদ, ২২/১০/২০০৯ - ৬:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

মনের মধ্যে আসলে অনেক চিন্তা ভাবনা থাকে। এইগুলো যে চিন্তা ভাবনা তা হঠাৎ করে কেউ ঘুটা না দিলে বোঝাই যায়না। আজকে মূলোদার ব্লগে হিমু ভাইয়ের চেহারা গেস সংক্রান্ত মন্তব্য দেখে তেমন একটা ঘুটা খেলাম। আমিও অপরিচিত কারও ব্লগ পড়ার সময় একটা অবয়ব কল্পনা করে নেই। কল্পনাশক্তি খ্রুপখ্রাপ, বেশিরভাগ সময়ই ধারে কাছ দিয়েও যায়না।

মূলোদার প্রথম লেখা পড়ে তাকে কলকাতার ধূতি প...


মাকড়সার সাথে রাত্রিযাপন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২২/১০/২০০৯ - ৬:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রতিদিনকার মতো কাল রাতেও ঘুমাতে ঘুমাতে বেশ রাত হয়ে গেল। যখনি ঘুমাতে যাব, নেভালাম ছড়ানো আলো। নিভু আলো জ্বলতেই দেখি, ছাদের এপাশ হতে ওপাশে দ্রুত দৌড়ে যাচ্ছে একটা মাকড়সা। দেখি আমার মতো চন্দ্রিমাও একই গতিবিধি লক্ষ্য করছে। দুজনের চোখ সেই মাকড়সার দিকে। দ্রুত সরাসরি একপ্রান্ত থেকে আরেক প্রান্তে পৌছে গেল । সাধারনত রাতের অন্ধকারে এত দ্রুত মাকড়সা দৌড়াতে দেখিনি, তার উপর গভীর রাত। প্রায় ...


গানের আমি

শুভপ্রসাদ এর ছবি
লিখেছেন শুভপ্রসাদ [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২২/১০/২০০৯ - ৬:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি পল রবসন বা বব ডিলান নই যে বলব, গান আমার অস্ত্র। আমি রবীন্দ্রনাথ নই, যে বলব, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি। আমি শাহ আবদুল করিমও নই যে বলব, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। এ কথা তাঁরাই বলতে পারেন, যাঁদের ‘আমার গান’ নামক ঐশ্বর্য আছে। ‘আমার গান’ মানে কারো নিজের সুর দেওয়া বা লেখা গানই শুধু নয়, অন্য কারো গানও হতে পারে। যেমন রবীন্দ্রনাথের গান দেবব্রত বিশ্বাস...