গোধূলি
সূর্যালোক
সন্ধ্যা হতে যায় হারিয়ে
বহুদূর
রোদ্দুর
মনের গহীনে পৃথিবী
চন্দ্রালো
কোমল
চন্দ্রাহত প্রেমিক মন-
জোৎস্নার পরশ
আমার সর্বনাশ
প্রদীপ নিভে যায় ঘরে
মন ছুটে চলে বাহিরে
অপার অভিসার
বোঝার পাহাড়
ভারসাম্য
অমাবস্যার আঁধার
পাহাড় বুকে ঝরণা
কী পরম উপলব্ধি!
সুবহে সাদিক
আলো-আঁধারি
দিনবদল
প্রকৃতি
জীবন।
১
হারানদা সুখে ছিলো স্বদেশের মাটিতে
দেশ ছাড়লেন কোন্ মামদোর চাঁটিতে
গল্প শোনাবো তার আজকের সভাতে,
সার দিয়ে ব'সে যাও, হ্যাংলা ও হাভাতে।
২
বালক বয়স ছিলো, সবার কনিষ্ঠ,
সকলেই গুরুজন, সকলেই জ্যেষ্ঠ।
তরুণ অরুণ আলো মুখে মেখে দাঁড়ালেই
এটা চাই ওটা চাই, ব'লে হাত বাড়ালেই
সার বেঁধে চলে আসে উপহার গুচ্ছ,
"অরূপ যখন আওয়াজ দিলেন " শিরোনামটা আমার দেয়া নয় । বহু আগে হাসান মোরশেদের একটা লেখার শিরোনাম - অরূপ যখন আওয়াজ দিলেন । কেন জানি অরূপের নাম মনে পড়লেই দুটো শিরোনাম আমার মনে পড়ে যায় , প্রথমটি হচ্ছে এই আওয়াজ দেয়া শিরোনামটা ; আর দ্বিতীয়টা হচ্ছে মাশীদের " আমি আর অপু " সিরিজটা ।
মানুষের নামের সাথে এই শিরোনাম কিভাবে মিলেমিশে যায় , আমি জানি না ।
আমি যখন ব্লগে আসি তখন হাসান মোরশেদ ছাড়া পূর্বপরিচি...
সুবিনয়ের সঙ্গে আমার পুরান শত্রুতা। তার নজর এড়ানো কঠিন। তারই খেয়াল হলো যে, এটি সচলে আমার শততম পোস্ট। এভাবে ধরা খাব ভাবিনি, কেন ধরা তা রহস্যই থাক। এটি তাই সুবিনয় মুস্তফীকেই নিবেদন করা গেল। 
কাব্য আমার বহু পুরাতন দ্বিধার নাম। বাল্যকাল থেকে এই দ্বিধা আমার সবকিছুর মধ্যে ঢুকে বসে আছে। সেই দ্বি-ধার এ পারে সঙ্গীত ওপারে গদ্য, মাঝখানে কাব্যসমরূপার অধিষ্ঠান। তা আমাকে এক হতে দেয় না, কেবলই ...
পাহাড়লাশ (ফুকেট, থাইল্যান্ড)
দূর থেকে পাহাড়গুলোকে সাগরের বুকে
কেন যেন শোয়ানো লাশের মত মনে হয়
বৃক্ষের ফাঙ্গাসে একেকটা ডিকম্পোজড বডি
কারো ধড় নেই, কারো হাত, কারো পা
ঘোড়সোয়ারির পাশে পড়ে থাকা শিরোস্ত্রাণ
পুরো সাগরটাই এঁটো আর নগ্ন গোরস্থান।
এই প্রশান্তমহাসাগরীয় বিকলাঙ্গ পাহাড়দল
ঋষির মত আমার মগজে ধ্যান করতে কিংবা
অমরত্ব, বিশালতা, উদারতার কোনো ছাপ
ফে...
বাকস্বাধীনতা
ইলিয়া বুতমান
রাস্তায় দাঁড়িয়ে এক লোক খিস্তি-খেউড় করছিল অশ্রাব্য ভাষায়। পথচারীরা তাকে নিরস্ত করতে গেলে সে বললো:
– খামোখা নাক গলাচ্ছেন কেন? এখন তো বাকস্বাধীনতার যুগ!
রুষ্ট এক পথচারী বললো:
– বাকস্বাধীনতা মানে আপনি যা ইচ্ছে তা-ই বলবেন নাকি? বাকস্বাধীনতা শব্দটির মানে আপনি বোঝেন?
– অবশ্যই বুঝি, – উত্তর দিলো লোকটি এবং উচ্চারণ করলো অশ্লীল একটি শব্দ।
লজ্...
গত কয়েকদিন ধরে এলোমেলো ভাবে এক জন দুই জনের ক্ষেত্রে সার্ভার গন্ডগোলের দরুন পোস্ট হারিয়ে যাবার সংবাদ আসছিল। গত কয়েক ঘন্টা আগে বেশ কয়েক জন একসাথে পোস্ট হারিয়ে যাবার অভিযোগ করেছেন। এটা সার্ভারের কোন একটা হেঁচকি জনিত কারনে ঘটেছে বলে ধরে নিচ্ছি আমরা।
কোন একটা সমস্যা আছে এটা সার্ভার হোস্টরাও স্বীকার করেছে। কিন্তু ঠিক ধরতে পারা যাচ্ছে না ঘটনাটা কি। আপনাদের ক্ষেত্রে এরকটা হলে আমাদ...
গতবছর বেশ কয়েকটি খবর এসেছিল সোমালিয়ার জলদস্যুদের নিয়ে। উইকিপিডিয়া এর সুত্র মোতাবেক গতবছর নভেম্বর পর্যন্ত তারা বারো মাসে ১৫০ মিলিয়ন বৈদেশিক মুদ্রা পেয়েছে মুক্তিপণ বাবদ [১]। গতকাল CBC (Canadian Broadcasting Corporation) এর খবরে একটি ডকুমেন্ট্রি দেখাল। ভাবলাম সচলে সবার সাথে ভাগ করি।
সোমালিয়া দেশটির পশ্চিমে ইথোপিয়া, দ...
সোহাগের বাসার প্রধাণ আকর্ষন বারান্দা। হেসেন প্রদেশের উত্তর সীমান্তের এই ছোট্ট শহরটার দারুন একটা ভিউ পাওয়া যায়।
- আরে কেইজে বীয়ার আছে আরো চোদ্দটা। আইজকা গজব টানা টানুম।
- সাবাশ
দুই বোতল বীয়ার হাতে বারান্দায় এসে দাঁড়ায় সোহাগ আর মাকসুদ।
- প্রোস্ট! (চিয়ার্স)
- শুভ বেকারত্ব !
দুই দোস্ত চুপচাপ বীয়ার টানে। সোহাগ একটা মার্লব্রোর প্যাকেট খুলতে খুলতে জিজ্ঞা...
শহুরে বালকেরা যে বয়সে সুশীল সুবোধ থাকে, সেই বয়সটা সবচেয়ে বখা ছেলেগুলোর সাথে কাটিয়েছি আমি। প্রাইমারী স্কুল বয়সে আমার ঘনিষ্ট দোসরদের অন্ততঃ তিনজন বড় হয়ে খুনের মামলার ফেরারী আসামী হয়েছিল। সেই বন্ধুগুলি আমার ক্লাসের ছিল না। প্রতিবেশী সমবয়সী হিসেবে ওদেরকে চিনতাম লাটিম-মার্বেল-ডাংগুলি-ঘুড্ডি ওড়ানোর মতো খেলা থেকে। কে কোন স্কুলে পড়ে কিংবা আদৌ পড়াশোনা করতো কিনা মনে পড়ে না আজ। ওসব নি...