Archive - ব্লগ

April 6th, 2009

সচলায়তনকে ধন্যবাদ

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: সোম, ০৬/০৪/২০০৯ - ১:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি কখনো মালয়েশিয়া যাইনি। এক দু বার প্ল্যান পোগ্রাম করেও নানা কারনে বাদ দিতে হয়েছে। ইদানীং অনেকেই মালয়েশিয়া যায়। আমাদের এখান থেকে যে কয়টা ফ্লাইট কুয়ালালামপুর যায় তার সব কটাই ভর্তি থাকে যাত্রী, অত্যন্ত লাভজনক রুট ঢাকা কুয়ালালামপুর ঢাকা। এরপরও মাঝে মাঝে কুয়ালালামপুরের স্পেশাল অফার থাকে। ইদানীং কুয়ালালামপুরে বাঙ্গলাদেশী শ্রমিক নেয়া বন্ধ থাকাতে ফ্লাইট গুলোর অবস্থা খুবই খারা...


আমার খোমাবই (বাকি অংশ)

লীনা ফেরদৌস এর ছবি
লিখেছেন লীনা ফেরদৌস [অতিথি] (তারিখ: সোম, ০৬/০৪/২০০৯ - ১১:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খোমাবহি, খোমাখাতা বা খোমাবই , ফেসবুক-এর লেটার বাই অক্ষর বাংলা করলে এরকম অনেক জিনিষই পাওয়া যায়। ইহা লইয়া আমার আগের লেখায় কিছুটা তর্কাতর্কি চলিয়াছিল বটে, তা সে যে নামেই ডাকি না কেন এই লেখার আসল উদ্দেশ্য হইল আপনাদিগকে ফেসবুকের ব্যাপক ব্যাবহার বিধি সম্পর্কে কিছুটা অবহিত করা।

ফেইসবুকের এপ্লিকেশনের কোন শেষ নাই, ইহা যে কত রকম তাহা গুণিয়া শেষ করা যাইবেনা। সকলেরই এই এপ্লিকেশনের অনু...


গঙ্গার পানি চুক্তিঃ ইতিহাস ও বর্তমান-০১

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: সোম, ০৬/০৪/২০০৯ - ১০:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিশ্ব পানি দিবস উপলক্ষে সচলায়তনে “আন্তর্জাতিক পানি দিবস ২০০৯-‘আন্তঃসীমান্ত পানি’এবং বাংলাদেশ প্রেক্ষাপট” শিরোনামের লেখাটি প্রকাশিত হবার পরে অনুরোধ আসে ভারত ও বাংলাদেশের মধ্যে এ যাবৎ পানিসম্পদ বন্টন নিয়ে সম্পন্ন আলোচনাগুলো সম্পর্কে একটা ক্যালেন্ডার প্রকাশের। সেই আঙ্গিকেই মূলত এই সিরিজ লেখার প্রয়াস। মোট চারটি থেকে পাঁচটি লেখা থাকবেঃ প্রথম দু’টি পর...


পহেলা জানুয়ারী ১৯৭৮

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: সোম, ০৬/০৪/২০০৯ - ৪:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বুয়েটে পড়ার সময়কার ঘটনা। ছুটির দিন লিভিংরুমে বসে টিভি দেখছিলাম। আমার ছোট চাচার ৭/৮ বছরের মেয়েটা তখন আমার পাশে বসা। হঠাৎ সে বলে উঠলো, ‘আমাদের টিভিটা নষ্ট, রং আসে না’। আমি যদ্দূর জানতাম, ওদের বাসায় কোনও রঙীন টিভিই নেই। বোনের কথা শুনে ভাবলাম হয়তো চাচা নতুন টিভি কিনেছেন। জিজ্ঞেস করলাম, নতুন টিভি কিনেছে কি না।

-না না আমাদের আগেরটাই
-ওটা কি কালার টিভি?
-হু, আব্বু বলছে
-ও। কিন্তু আমি জানত...


নেমেসেক

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৬/০৪/২০০৯ - ২:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাঘের শেষ শেষ... কুয়াশার চাদরটাকে সরায়ে আস্তে করে আলো ঢোকার বৃথা চেস্টা চলছে এখন। কিন্তু আমির হোসেন ওরফে বাগানে বুড়ার মনে এখন অনেক চিন্তা... ঘরে তার ২ টা মাইয়া। এক্টার কেবল ২০ দিনের মেয়ে হইছে, আরেক্টার আজকেই বেদনা উঠছে, জ়ামাই গুলান যে কি??? মাঝে মাঝে আপন মনেই ভাবে বুড়া। আরে সেই পচাগড়ে থাকে বইলা কি মাইয়াটারে পোয়াতি বানাইয়া সব যন্ত্রনা আমার ঘাড়েই ফেলাবে নাকি?? শুধু এই জামাই না, ৫ টা জামা...


হরমোন চিন্তা ৩ : স্যাম্পল স্পেস কোন ব্যপার না

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: সোম, ০৬/০৪/২০০৯ - ২:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বইমেলায় সেদিন সম্ভবত ছিল জায়গীরনামার মোড়ক উন্মোচন । অনুষ্ঠান তখনো শুরু করিনি, আমরা বেশ কয়েকজন সচল বসেছিলাম নজরুল মঞ্চের কিনারে । মঞ্চে তখন অন্য কারো বইয়ের মোড়ক উন্মোচন চলছিল, ওদের অনুষ্ঠান শেষ হলেই আমরা শুরু করব । শান্ত শিষ্ট হয়ে বসে অপেক্ষা করা তো আবার আমাদের স্বভাব বিরুদ্ধ, আমরা ব্যপক আড্ডা জুড়ে দিলাম । আমি যেখানে বসেছিলাম, তার থেকে একটু দূরেই মঞ্চে উঠার সিঁড়ি । সেখানে আগে থে...


দূর্নীতি দূর্নীতি

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: সোম, ০৬/০৪/২০০৯ - ১২:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১।

মনটা সকালে বেশ ভারী ভারী ছিল। দূর্নীতি করা হয়ে গেল আজকে।

নানা ভাবে জিনিসটাকে যুক্তিসঙ্গত (রাশনালাইজ) করার চেষ্টা করছিলাম। দূর্নীতি কি, একটা বিকল্প ব্যবস্থা (সিস্টেম) বই তো আর কিছু না। যেখানে সংঘবদ্ধ কোন ব্যবস্থা গড়ে ওঠেনি সেখানে স্বত:স্ফূর্তভাবে গড়ে ওঠা ব্যবস্থা।

প্রসঙ্গটা (কনটেক্সট) এখানে ভারতীয় ভিসা। খরচ হল ২০০০ টাকা। পুলিশই আমাকে লাইনে ঢুকিয়ে দিয়েছে।

চাকরী করে সঠিক ...


উর্দিবাণী - ০১

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: রবি, ০৫/০৪/২০০৯ - ১১:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

হিমুর ব্লাডি কৌতুকমালা থেকে অনুপ্রাণিত।

রুশ ভাষায় সামরিক কৌতুকের জনপ্রিয় একটি ধারা থেকে সংগৃহীত কিছু বাক্যের অনুবাদ-সংকলন এই সিরিজ। বাক্যগুলো সামরিক মুখগহ্বর নিঃসৃত বলে প্রচলিত ধারণাটি সঠিক কি না, নিশ্চিত নই।

০১.
বুদ্ধির ঔজ্জ্বল্য তোমার না থাকতে পারে, তবে জুতোর ঔজ্জ্বল্য থাকতেই হবে।

০২.
সামরিক বাহিনীর অফিসারদের ভাগ্য নির্ভর করে গ্রহ নয়, তারার অবস...


স্টিকার : নতুন আরো পাঁচ হাজার এসেছে, পরামর্শ চাই

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: রবি, ০৫/০৪/২০০৯ - ৯:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বেশ কিছুদিন ধরে আমাদের স্টিকার আন্দোলনে একটু ভাটা পড়েছে । হাতে খুব বেশি স্টিকার বাকি নেই, পঞ্চাশটার মত হবে । এমন সময় নজরুল ভাই মনে করিয়ে দিলেন আমাদের কয়েক হাজার নতুন স্টিকার নাকি পড়ে আছে ছাপা খানায় । প্রায় দেড় মাস ধরে নাকি ছাপাখানায় পড়ে আছে । ধন্যবাদ রানা মেহের এবং মুস্তাফিজ ভাইকে ।

আজকে বিকালে সেই স্টিকার গুলো আমরা নিয়ে এসেছি । হঠাৎ করেই আমাদের হাতে এখন প্রায় পাঁচ হাজার স্টিকা...


আছিয়া...

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: রবি, ০৫/০৪/২০০৯ - ৮:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

..মেয়েটি কোনো বলিউড বা ঢাকাই ছবির হিট নায়িকা শাবনুর, শাবনাজ, শাহনূর--এ রকম কোনো চটকদার নাম বলেনি। নারায়নগঞ্জের গোদনাইলের সরকারি ভবঘুরে আশ্রয় কেন্দ্রের অন্য ভাসমান পতিতাদের ভীড়ে অল্প বয়সী ফর্সা মতোন মেয়েটি একটু দূরে একা দাঁড়িয়ে ছিলো। তার কোলে এক রত্তি একটি দুধের শিশু। সে বোধহয় সেদিন তার সত্যিকারের নামটিই আমাকে বলেছিলো, আমার নাম আছিয়া, আছিয়া বেগম।

আ...