Archive

September 11th, 2011

আমি আর নেই সেই আমি

বন্দনা এর ছবি
লিখেছেন বন্দনা [অতিথি] (তারিখ: রবি, ১১/০৯/২০১১ - ১২:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]কদিন ধরেই মাথাটা বড্ডো বেশী খারাপ, বেশ কখানা ডেডলাইন ঝুলছে ঘাড়ের উপর। কোনটা রেখে কোনটা করি ভেবে না পাই কূল টাইপ অবস্থা আর কি। কিন্তু এ যাত্রায় আর রক্ষে নাই বোধহয়, যেমন করেই হোক কিছু একটা ধরায়ে দিতে হবে সুপারভাইজারের হাতে। কারণ বেশ কদিন আগে বেশ মোলায়েমভাবেই বলছিলাম যে পার্টটাইম করে ফেলতে চাই। এই শুনে উনারা ও আমাকে যাকে বলে এক্কেবারে ক্যোঁৎ করে ধরে ফেললেন, বললেন যা হয় আগে একটা ড্রাফট জমা দা


পোকা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১০/০৯/২০১১ - ১০:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

চেয়ারে বসে থাকতে থাকতে কোমড় ব্যথা হয়ে গেল, আরমান বিরক্ত মুখে আরেকবার নড়েচড়ে বসে। বয়টাকে অর্ডার দিয়েছে ত কতক্ষণ আগে, এখনো চায়ের খবর নেই।আরিফের আসার কথা আরো পনের মিনিট আগে, দূরদূরান্তেও তার টিকিটা দেখা যাচ্ছে না। বড় টেবিলটার এক কোনে গুটিসুটি মেরে আছে একা, টেবিলের ওপর পড়ে থাকা পানি আর চায়ের মিশ্রণ, কয়েকটা চায়ের গ্লাস আর উচ্ছিষ্ট খাবারগুলোর দিকে তাকিয়ে কেমন একটা বিবমিষা হয় ওর। অনেকটা দাঁতের সাথে লোহার চামচের ঘর্ষণে যেমন লাগে তেমন।


হিমালয়কন্যা : অনুরাধা কৈরালা

অরফিয়াস এর ছবি
লিখেছেন অরফিয়াস (তারিখ: শনি, ১০/০৯/২০১১ - ১০:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

উপস্থাপিকার কন্ঠসর তখন আবেগে রুদ্ধপ্রায়, অডিটরিয়ামের কয়েক হাজার গন্যমান্য ব্যাক্তি তখন উঠে দাড়িয়েছেন শ্রদ্ধায়, টিভি ক্যামেরায় দেখা যাচ্ছে অধিকাংশ মানুষের চোখ অশ্রুসজল, করতালিতে কেঁপে উঠছে পুরো অডিটরিয়াম, ধীর পায়ে তিনি উঠে এলেন মঞ্চে, উপস্থাপিকা আবেগে জরিয়ে ধরলেন তাকে, সম্মানিত অথিতি তার বক্তব্যে তুলে ধরলেন নারী-পাচারের চরম কিছু অংশ, সবাইকে অনুরোধ করলেন, প্রত্যেকটা মেয়েকে নিজের সন্তান হিসেবে চিন্তা করে তাদের কষ্ট অনুধাবন করতে, যেনো নিজের মধ্যে জাগ্রত হয় আত্মশক্তি, যেনো পুরো সমাজ রুখে দাড়ায় মানুষ পাচারের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে, নমস্কার জানিয়ে যখন কথা শেষ করলেন, তখন আবার পুরো অডিটরিয়ামের দর্শক উঠে দাড়িয়েছেন, টপ টপ করে চোখ থেকে জল পরছে তখন অনেকেরই, করতালিতে আবার কেঁপে উঠলো পুরো হল| এই দৃশ্য CNN Hero 2010 Award অনুষ্ঠানের| শ্রদ্ধেয় সেই নারীর নাম "অনুরাধা কৈরালা"|


বর্ণবাদ: কিশোর পাঠ……

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১০/০৯/২০১১ - ৯:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

শিশুকালের বর্ণবিভেদ নিরেট মাথায় তেমন একটা ছাপ না ফেললেও ধীরে ধীরে ব্যাপারগুলো বুঝতে শুরু করি
বয়স বাড়ার সাথে সাথে। তবে আরো একটি ব্যাপার এর সাথে শুরু হয় নিজের আজান্তে। তা হলো নিজেই
অন্যদেরকে নানা শ্রেণীতে ফেলে দেয়ার প্রবনতা। আমার মনে আছে ছোট বেলায়, মানে ফোর ফাইভ ক্লাশেও পড়ার সময় আমার সবচাইতে বড় খেলার সাথি ছিল আমাদের বাসায় যে মেয়েটা আমার মাকে ঘরের কাজে সহায়তা করতো ওই মেয়েটা।


গুরুচন্ডালী - ০৩৩

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: শনি, ১০/০৯/২০১১ - ৭:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

'ওয়াই ইউ আড় লুকিং লাইক ড্যাট! আইয়েম গেটিং ম্যাড়িড'— কথাটা শুনেই মনে পড়ে গেলো তাসনীম ভাইয়ের সেই বিখ্যাত উক্তি। 'চেহারায় চোর চোর ভাব' থাকলে কপালে খারাবি আছে! হাতের কাছে কোনো আয়না না থাকায় বুঝতে পারছিলাম না, চেহারায় আসলেই চোর চোর ভাব ছিলো, নাকি এইটা কেবলই মিডিয়ার সৃষ্টি!


সাকিব-তামিম বনাম বিসিবি

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: শনি, ১০/০৯/২০১১ - ৭:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কাঁপিয়ে দেয়া তিনটি ঘটনা ঘটে গেলো গত কয়েকদিনে। প্রথমে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের এক বহুল আলোচিত সাক্ষাৎকার, এরপরে বিশ্ব ফুটবলের এই মুহুর্তের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির ঢাকা সফর এবং সব শেষে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ হতে যথাক্রমে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে অপসারণ।


September 10th

ওয়াটার লুর যুদ্ধক্ষেত্রে

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: শুক্র, ০৯/০৯/২০১১ - ১১:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সারা বিশ্বের যতগুলো যুদ্ধের ময়দানের নাম মানুষের মুখে প্রত্যহ উচ্চারিত হয় ( যেমন- পলাশী, পানিপথ) তার মধ্যে নিঃসন্দেহে ওয়াটার লু সবচেয়ে বিখ্যাত। ফরাসী সম্রাট নেপোলিয়ন আর ডিউক অফ ওয়েলিংটনের ঐতিহাসিক যুদ্ধ আর নেপোলিয়নের পরাজয়, সেই সঙ্গে তার সাম্রাজ্যের যবনিকাপাত, সবকিছু মিলিয়েই ওয়াটার লুকে পরিচিত করেছে এক বিশ্ববিদিত নামে।


ঘুরে এলাম সান্দাকফু-ফালুট -২

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৯/০৯/২০১১ - ৭:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেখে এলাম সান্দাকফু-ফালুট-১

সারারাত আধো ঘুম, আধো জাগরন আর কানে ক্রিস রিয়া, অ্যাল ষ্টুয়ার্ট, পিঙ্ক ফ্লয়েডের মধুর গুঞ্জনের পর বুড়িমারি সীমান্তে যখন পৌছলাম তখন ভোর হয়ে গেছে। বাস দাড়ালো শ্যামলী কাউন্টারে। কন্ডাক্টর অবশ্য তার আগেই সবার কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করে রেখেছে। ট্রাভেল ট্যাক্স আর কাষ্টমস্ ক্লিয়ারেন্স পরিবহন হিসাবে সিস্টেম করা আছে, টাকা দেয়া ছাড়া যাত্রীদের আর কোন ঝামেলা পোহাতে হয়না। বাক্স পেটরাও ওপারে অপেক্ষারত বাসে পৌছে দেয়া বাস কতৃপক্ষের দায়িত্ব। পোর্টারকে বখশিস হিসাবে কিছু দেয়া অপশনাল। শ্যামলীর এই ব্যাপারটা নির্ভার করে সবসময়ই। সারারাত জার্নি করে ভোর বেলা এতসব লাগেজের দিকে খেয়াল রাখা আসলেই মুশকিল। আমার আবার হারানোর বাতিক আছে, কোন ট্যুর কিছু না হারিয়ে শেষ করতে পারিনা।


গুটলু বেত্তান্ত # ০২

মৌনকুহর এর ছবি
লিখেছেন মৌনকুহর [অতিথি] (তারিখ: শুক্র, ০৯/০৯/২০১১ - ৬:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভাইরাস জ্বরে আক্রান্ত হইয়া শয্যাশায়ী ও। সাথে নিজেরও কেমন ভার ভার লাগিতেছে মাথা, জ্বর হইবার পূর্ব লক্ষণ। পুত্রকে কহিলাম, “বাবা, আজ একটু নিজ হাতে খেয়ে নে? শরীরটা খারাপ লাগছে খুব, আমি একটু শুই গিয়ে?” ‘বাবা’ তখন কম্প্যু গেমে মত্ত। মহাজগতের আর কোথায় কী ঘটিতেছে, তাহা সম্পর্কে ভাবিবার বিন্দুমাত্র রুচি বা ফুরসত সেই মুহূর্তে তাহার নাই। অনুরোধ তাই পুনরাবৃত্তি করিতে করিতে শেষমেশ তৃতীয় বারের মাথায় তাহার কর্ণপটে আঘাত হানিতে সক্ষম হইল এবং তৎক্ষণাৎ রেডিমেড জবাব আসিল, “উঁহু, হবে না”।


কানাগলিতে বিভ্রান্ত যুবক অথবা রেডিয়েশন আক্রান্ত এলাকার গল্প

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি
লিখেছেন মাহবুব ময়ূখ রিশাদ [অতিথি] (তারিখ: শুক্র, ০৯/০৯/২০১১ - ৬:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

#
গলিটির নাম কানাগলি, যদিও নামটি অস্বাভাবিক কিন্তু এলাকার লোকজনের ভেতর নাম নিয়ে কোনো অসন্তোষ ছিল না। পূর্বে এর নাম কী ছিল, শহর থেকে দূরে এই এলাকায় মানুষ কবে থেকে বসবাস করতে শুরু করে সে ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। অনেকে বলেন, শহর থেকে বিতাড়িত কিছু লোকজন এখানে এসে বসবাস করতে শুরু করে এবং তখন তারা এর কোনো নাম দিতে ব্যর্থ হয় কিংবা দেয়ার ব্যাপারে কোনো উৎসাহ পায় না। কেউ কেউ এই যুক্তিকে ফুঁ মেরে উড়িয়ে দেয়, উড়িয়ে দিয়ে বলে লোকজন কেন এখানে এসে বসবাস করতে আসবে হঠাৎ করে? মানুষ আগে থেকেই থাকত ; কিন্তু তারাও পেছনে কোনো শক্ত যুক্তি দেখাতে ব্যর্থ হয়।