Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

ভিন্নভাবে সক্ষম মানুষদের জন্য চমক হাসানের লেখা পুঁথি

সাবরিনা সুলতানা এর ছবি
লিখেছেন সাবরিনা সুলতানা (তারিখ: শনি, ১৩/০৮/২০১১ - ১০:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চমক হাসান। যার নেই কোন তুলনা! বুয়েট থেকে পাশ বের হয়েছে বেশ কিছুদিন হলো। তার সাথে প্রথম পরিচয় হয় আমার গত ফেবরুয়ারীতে। ভিন্নধর্মী এক গণিত প্রকাশনা উৎসবে "পাইয়ের মান" নিয়ে পুঁথি পড়ছিলো সে। গণিতের মতোন কঠিন একটি বিষয় এতো মজা করে বলা আর তাছাড়া পুঁথির নাম অনেক শুনেছিলাম...জীবনে প্রথম সেদিনই শোনা ভিন্নধর্মী এই পুঁথি পাঠ! অসাধারণ কন্ঠ এই ছেলেটির...


শ্রাবণ সকাল

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি
লিখেছেন যাযাবর ব্যাকপ্যাকার (তারিখ: শনি, ১৩/০৮/২০১১ - ২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেদিন সকালে গুলশান ১ এর KFC-র পাশের গলিতে আমি পৃথিবীর সবচেয়ে নিখুঁত মেয়েটার পাশ কাটালাম।


ইফতার কান্ড

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: শুক্র, ১২/০৮/২০১১ - ২:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বেলা এগারোটায় অপুকে ফোন দিলাম। বলে আমরা আপনার বাসার আশেপাশেই আছি, আসছি। আমরা বলাতে বুঝলাম সিলেট থেকে আরো কেও এসেছে। কে হতে পারে ভাবতেই প্রথমেই উজানগাঁর নাম মনে এলো। আমি বিছানা ছেড়ে নামতে নামতেই নীচ থেকে দারোয়ানের ফোন, সিলেট থেকে দুজন লোক এসেছে, আমাদের বাসায় আসতে চায়, কথাবার্তা সন্দেহজনক বলে আমার কাছে জানতে চাইছে উপরে পাঠাবে কীনা।


মৃত্যু

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১২/০৮/২০১১ - ২:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[প্রথমেই বলে নেই এটা একটা ফাউল লেখা। ফাজলামী করে লেখা। কেউ এটাতে যুক্তি খুজতে যাবেন না।]

কাচ ভাঙার ঝন ঝন শব্দ আর চাকার মাটি কামড়ে ধরার আপ্রাণ চেষ্টার চিৎকারে ঘুম ভেঙ্গে গেলো রাশেদের। সবাই চেচামেচি করছে। বাসের হেল্পার চিৎকার করে বলল, “চু*র পুত”।


ক্রেডিট কার্ড ও আন্তর্জাতিক নেপো’চক্র

কৌস্তুভ এর ছবি
লিখেছেন কৌস্তুভ (তারিখ: বিষ্যুদ, ১১/০৮/২০১১ - ১:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইশকুলে পাটিগণিত করতে যাঁদের পায়ের ঘাম মাথায় ফেলতে হত না, তাঁদের জন্য একটা ছোট্ট অঙ্ক:

গোপালগঞ্জের হাটে বছিরুদ্দি শেখ ঝুড়ি ভরে জামরুল বেচতে আসে ফি-সোমবার। একটা জামরুল তিন টাকা দরে হলে তার ঠিক-ঠিক হয়। কিন্তু সবার আয়ের পাঁচ পারসেন্ট ভাগ আবার দিতে হয় ওই হাটের ব্যবসায়ী-সমিতির মাতব্বর নেপো’কে। আর নিজের পেট চালাতেও তো হবে? সেজন্য সে বিক্রিতে ১০% হারে লাভ রাখতে চায়। তাহলে, কুড়িখানা জামরুল’ওয়ালা একটা ঝুড়ি যদি রামবাবু কেনেন, তাহলে তাঁর কেনা দর কত পড়েছে?


মুক্তিকথা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি
লিখেছেন যাযাবর ব্যাকপ্যাকার (তারিখ: বিষ্যুদ, ১১/০৮/২০১১ - ৫:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[বয়স ট্যাগ করতে গিয়েও করছি না কারণ পাঠকের পড়বার ব্যাপারে লেখক হিসেবে নাক গলাতে ইচ্ছা করছে না। বরং সংবিধিবদ্ধ সতর্কীকরণ দেয়া যায় যে, হৃদরোগ থাকলে বা অসুস্থ হলে এটা পড়া থেকে বিরত থাকতে পারেন, সৎকার সংক্রান্ত বর্ণনা আছে।]

মাঝবয়সী তুলকু একমনে নিজের কাজ করে যাচ্ছিল। তেঞ্চো ঘন্টাখানেক আগে নিচ থেকে আরেকটা দলকে উঠতে দেখেছে, তারা পৌঁছে যাবে আর কিছুক্ষণের মাঝেই। খানিক দূরে উবু হয়ে বসে একমনে তার কাজ দেখছিল প্রায় দেড়শ মাইল দূরের সিচুয়ানের গ্রাম থেকে আসা তরুণ আর তার বছর দশেকের ছেলেটা।


আসুন সবাই মিলে গাই "মুন্নি বদনাম হুয়ি"

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১১/০৮/২০১১ - ২:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সম্প্রতি বাংলাদেশ সরকার বাংলাদেশে ভারতীয় (কলকাতা + মুম্বাই) চলচ্চিত্র প্রদর্ষনের অনুমতি দেয়া হচ্ছে এই বিষয়ে খবর বেরিয়েছে।সিনেমা শিল্পের খুবি effective এবং ব্যাপক একটি ধারা বলেই আমরা জানি। সিনেমা, নাটক এর মাধ্যমে যেভাবে সাধারন মানুষকে সম্পৃক্ত করা যায় তা আর্ট এর আর কোন ধারার সাহায্যেই সম্ভব নয়।তাইত "পথের পাচালি"এর অপূর মৃত্যু, দূর্গার সাথে আমদের কেও কাদায়, "অন্তর্জলি যাত্রা" র মৃতপ্রায় বুড়োর সাথে


শিশুপালন-১০

তাসনীম এর ছবি
লিখেছেন তাসনীম (তারিখ: বিষ্যুদ, ১১/০৮/২০১১ - ১২:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

আর উই দেয়ার ইয়েট?

মার্কিনদেশে শিশুপালন করতে গেলে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয়। এটা এক বিশাল দেশ। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সারা দেশে মুড়িয়ে রেখেছে এরা চমৎকার সব রাস্তা দিয়ে। বিমানযাত্রার খরচ বাঁচাতে এই রাস্তাগুলো দিয়ে হাজার হাজার মাইল পাড়ি দেন বহু বহু পরিবার। সমস্যা হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে। হাজার মাইলটা যে আসলে কি জিনিস সেটা বোঝানো বড় দায়। ধরা যাক হিউস্টনে যাচ্ছি, শহর থেকে রওনা দিলাম শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায়, হাইওয়েতে ওঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম পাঁচটা চল্লিশ...


সারমেয় সার

আশালতা এর ছবি
লিখেছেন আশালতা (তারিখ: বুধ, ১০/০৮/২০১১ - ৯:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

দশ বারো দিন আগে পরে আমাদের গ্রামের বাড়িটায় কোত্থেকে দুটো কুকুর এসে হাজির হল। রোগাভোগা শুকনো মলিন মুখ। একজনের আগুনেরঙা বড় বড় ঝোলানো লোম আরেকজন খয়েরি কালোয় মেশানো নেহাত দিশি চেহারা। আমাদের বাড়িটায় লোকজন নেই, সারাবছর খালিই পড়ে থাকে। তাই ওরা হাজির হল পাশের বাসায়। সেটা বড়মামার বাসা। সেখানে লম্বা টানা মাটির বারান্দায় তিন বেলা তিরিশ চল্লিশজনের পাত পড়ে। এরকম সম্পন্ন গেরস্থের বাসায় দুটো কুকু


শ্রাবণমেঘের দিন

অতন্দ্র প্রহরী এর ছবি
লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: বুধ, ১০/০৮/২০১১ - ৭:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সকালে এটা লেখার সময়ও বৃষ্টি ছিল। আকাশ চুঁইয়ে গড়িয়ে পড়া পানির ধারা দেখে মনে হচ্ছিল না সহসা থামার কোনো ইচ্ছে আছে তার। তবে বিকেল না পেরোতেই অবশেষে থেমে গেছে বৃষ্টি। কে জানে কখন সে ফিরবে আবার! ফেরা না-ফেরার সেই প্রতীক্ষার পেন্ডুলামে দুলতে থাকা বৃষ্টিদিনের কিছু কথা...