Archive - জ্যান 1970

তারিখ
  • সব
  • জ্যান
  • ফেব
  • মার্চ
  • এপ্র
  • মে
  • জুন
  • জুল
  • আগ
  • সেপ
  • অক্টো
  • নভ
  • ডিস
  • সব
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
ধরন

July 19th

।। দ্যা আউটসাইডার ।।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ১৯/০৭/২০০৯ - ৪:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম পর্ব
--------------

..
এক.

মা মারা গেছেন আজ।

অথবা কাল। আমি ঠিক জানিনা।বৃদ্ধাশ্রম থেকে টেলিগ্রাম পেয়েছি আজ - ‘ মাদার পাসড এওয়ে। ফিউনারেল টুমরো। ইওর সিনসিয়ারলি…’।
এই তিন লাইন আসলে কিছুই নিশ্চিত করেনা। হতে পারে হয়তো গতকালই তিনি চলে গেছেন।

বৃদ্ধাশ্রমটি আলজিয়ার্স থেকে পঞ্চাশ মাইল দূরে মারেনগো’তে। দুটোর বাস ধরলে বিকেলের মধ্...


আমি বোতল খাই না, বোতল আমাকে খায়!

সাইফ তাহসিন এর ছবি
লিখেছেন সাইফ তাহসিন (তারিখ: রবি, ১৯/০৭/২০০৯ - ৩:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

পল খুব ছটফট করতে থাকে, তার গা খুব চুলকাতে থাকে, গলা শুকিয়ে আসে, হেঁচকি উঠতে থাকে, পেটের মধ্যে কে যেন ছুঁচোর মত দৌড়াতে থাকে, শ্বাস কষ্ট শুর হয়ে যায়, সে কিছু চিন্তা করতে পারে না, তার কী হচ্ছে? সে যেন অতল গহ্বরে তলিয়ে যেতে থাকে, চিৎকার করে উঠতে চায়, সব যেন ধোঁয়া ধোঁয়া লাগতে থাকে, কিন্তু সে পরিষ্কার করে চিন্তা করতে পারে না। অনেক চেষ্টার পর তার চিৎকারের বদলে এক মুখ রক্ত বের হয়ে আসে, স...


ছবিব্লগঃ আলোকচিত্রিক পাগলামি-২

ভূঁতের বাচ্চা এর ছবি
লিখেছেন ভূঁতের বাচ্চা (তারিখ: রবি, ১৯/০৭/২০০৯ - ৩:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন ছবিটবি দেওয়া হয়নাই আমার ব্লগে তাই ভাবলাম আমার আলোকচিত্রিক পাগলামির দ্বিতীয় ব্লগটা লিখেই ফেলি। ব্লগ লেখার আগে ভাবছিলাম নতুন করে আবারো এটার সূচনা বক্তব্য দিতে হবে কিনা। পরক্ষণেই মনে পড়ল অন্য আরেকটা কাজ করলেই তো হয়। পুরানো ব্লগের ঠিকানাটা দিয়ে দিলেই হল। তাহলে আমার নতুন করে সূচনা লেখার ঝক্কি পোহাতে হলনা আবার যাদের ইচ্ছে আছে নতুন করে সূচনাটা পড়বার এবার ঢুঁ মেরে আসতেও ক্ষ...


এক টুকরো সচলাড্ডা~

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: রবি, ১৯/০৭/২০০৯ - ১১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১। চারুকলার ছবির হাটের কদমতলায় ঠিক বিকেল পাঁচটায় বিরহী শ্রীকৃষ্ণের মতো উদাস হয়ে অপেক্ষায় থাকি। শাহবাগগামী রাজপথ যেন বহমান যমুনা। ধীরগতির রিকশারা মুহূর্তেই হয়ে যায় ছই তোলা ডিঙ্গি। কিন্তু বান্ধব কই? বান্ধবরা কই হে?

পাঁচটা পনেরোয় অমিত আহমেদ আসে। হাতে জ্বলন্ত ধবল সাদা বেনসন। ফরসা মুখ ঘামে চমকায়। আরো পরে আসে ক্ষুদে সচল নিবিড়।

আমরা অন্যদের অভাবে একেকজন ভেতরে ভেতরে শ্রীকৃষ্ণ হই...


বিয়ে করা ও বাপ হওয়া কি অপরাধ?

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: রবি, ১৯/০৭/২০০৯ - ১১:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছাত্রদলের নতুন কমিটি গঠিত হওয়ার পর চারদিকে ঢি ঢি পড়ে গেছে? প্রতিবারই এরকমটা হয়- শুধু ছাত্রদল নয়, ছাত্রলীগের ক্ষেত্রেও। নতুন কমিটি হওয়ার পর চারদিকে সমালোচকেরা ছি ছি করতে থাকেন। ছাত্রলীগ বা ছাত্রদলের কাণ্ডারী বা তাদের মুরুব্বিরা অবশ্য এসব ঢি ঢি বা ছি ছি-কে পাত্তা দেন না। এসবকে আমলে আনলে তো রাজনীতি করা যাবে না! ভোটের আগে ঢি ঢি বা ছি ছির প্রাবল্য বাড়লে অবশ্য ভিন্ন কথা।

তো এবার চারদি...


সিস্টেম

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: রবি, ১৯/০৭/২০০৯ - ৫:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনিক ভাবছিল অনেকক্ষণ ধরে। এই লোকটাকে সে এইভাবেই দেখেছে এই শপিং মলেই ঠিক একই অবস্থায়। এতোটা মিল কখনো ওর হয়নি। ও কি গিয়ে কথা বলবে লোকটার সাথে? প্রথমবার দেখে তেমন কিছুই মনে হয়নি তার। কিভাবে তাহলে ব্যাপারটা মনে থেকে গেল? লোকটার অদ্ভুত শার্টটা দেখে হয়ত।

"আচ্ছা কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি ?"
ঘুরে দাঁড়াল লোকটা। হাবেভাবে হিপ্পি একজন, গায়ে প্রায় ময়লা হয়ে যাওয়া একটা হ...


শেষ প্রশ্ন(বাকিটুকু)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ১৯/০৭/২০০৯ - ২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আইজাক আসিমভের "শেষ প্রশ্ন" গল্পটি পড়ে অবাক হয়ে গেলাম! অবাক মানে, একেবারে তাব্ধা!। আশ্চর্য সুন্দর কল্পবিজ্ঞান। ভাবলাম অনেকেই হয়তো পড়েছেন কিন্তু কেউ কেউ যদি না পড়ে থাকেন? তাছাড়া নিজের ভাষায় পড়তে তো ইচ্ছা করে। তাই অনুবাদ করতে বসে গেলাম। সুধীগণ নিজগুণে ক্ষমা করবেন যদি এই দুর্বল কলমে ভালো না আসে, তবে যথাসাধ্য যত্নে কাজটুকু করার চেষ্টা ছিলো। আজকে শেষাংশ। আগের অংশটুকু পাবেন [url=http://www.sachalayatan...


........ তাছাড়া ফেইসবুক একটা উত্তরাধুনিক প্লাটফর্ম

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: রবি, ১৯/০৭/২০০৯ - ১২:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বজলুর রশীদ বজলু টেকি লোক। বয়স ২৯। টেলিকম বানিজ্যের কৃপায় অল্প বয়সেই ক্যারিয়ারে অনেক কারিশমা দেখিয়েছেন। কিন্তু দুয়েকজন অভাগার মতো তারও ক্যারিয়ারের ফেরে আর প্রেমট্রেম হয়ে ওঠেনি। বিয়ের ওয়েটিং লিস্টেও বেশ খানিকটা পিছিয়ে। তার সামনে বড় দুই ভাই মুর্তিমান খাম্বা হয়ে দাঁড়িয়ে আছে। জাবরকাটা স্মৃতির অনুপস্থিতিতে ইয়াহুর চ্যাটরূমগুলিই ভরসা। কিন্তু বছর দুই যাবৎ ইয়াহুতে পোষাচ্ছে না। ...


ঢাকা থেকে ৭: শহর থেকে একটু দূরে

অমিত আহমেদ এর ছবি
লিখেছেন অমিত আহমেদ (তারিখ: শনি, ১৮/০৭/২০০৯ - ১০:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গতকাল গিয়েছিলাম মাস্টারবাড়ি। গাজীপুর চৌরাস্তা থেকে পোড়াবাড়ির দিকে গেলে মাওনা বলে একটা জায়গা পড়ে। সেখান থেকে একটু দক্ষিণে হেঁটে যেতে হয়। ঢাকা থেকে খুব বেশি দূরে নয়; তবে গ্রামের গন্ধ পেতে হলে খুব বেশি দূরে কিন্তু যেতে হয় না। বাংলাদেশ এখনো গ্রামের দেশ। শহর থেকে গাড়িতে ঘন্টা-আধা ঘন্টা দূরত্বে গেলেই গ্রামে চলে যাওয়া যায়।

পুরোদমে ঢাকার সন্তান হলেও আমার সৌভাগ্য; যে এলাকাতে বড় হয়েছ...


থা-মো-পা।

জাহিদ হোসেন এর ছবি
লিখেছেন জাহিদ হোসেন (তারিখ: শনি, ১৮/০৭/২০০৯ - ১০:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

‘কাকা’।
একদম দোকান ঘেঁষে এসে দাঁড়ায় ছেলেটি। নাকে লাগানো চশমার ওপর দিয়ে তিনি তাকান।
‘কাকা-আইজ রাইতের টেরেনে শ্বশুরবাড়ী যাবো মনে করিছি। আমার জন্যে দুই প্যাকেট ইসপিশাল বানায়ে রাইখেন। আমি সইন্ধেবেলা অফিসির পরে আইসে নিয়ে যাবানি।’

সাইকেলে প্যাডেল মেরে ছেলেটি উধাও হয়। তিনি আবার চোখ নামিয়ে কাজে মন দেন।

খুলনা শহরের কোতোয়ালী থানার ঠিক সামনেই একটি ছোট্ট পানের দোকান। দোকানটির কোন ...