Archive

September 20th, 2009

অণু গল্পঃ একটা প্রতিশোধ নেবার স্বপ্ন।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২০/০৯/২০০৯ - ১:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লেখক:দলছুট।

"সমর" ছোট বেলা থেকেই নির্জনতা পছন্দ করে। ঝামেলাহীন, কোলাহোল মুক্ত পরিবেশ তার যেন চির আপন। তাই একাকী একটা নির্জন ফ্ল্যাটে বসবাস করে। কিছুটা আত্ম কেন্দ্রিক, কারো সাথে মিশে না, আড্ডায় যায় না, খুব একটা কথাও বলে না। । তার বড় বড় দুটি চোখ যেন নির্লিপ্ত, ভাষাহীন, ছায়াহীন ধু-ধু মরুভূমি। নিস্ফলক চোখ যেন সব সময় কিছু একটা খুঁজে বেড়ায়। সব সময় সতর্ক পদচারণা, সাধারণের মাঝেও ...


জাফলং এ একদিন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২০/০৯/২০০৯ - ১:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সিলেট শহর থেকে মাত্র ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত জাফলং-তামাবিল সীমান্ত এলাকা। সিএনজি অটোরিকশায় মাত্র দেড় ঘন্টা সময় লাগে, ভাড়াও কম, সারাদিনে মাত্র আটশ টাকা। সিলেট শহর থেকে সকালে আমরা তিন বন্ধু রওনা হলাম জাফলংয়ের উদ্দেশে। জাফলং পৌঁছার আগেই চোখে পড়লসুউচ্চ পাহাড়। পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝর্ণা। পাহাড়ী ঝর্ণাগুলো সবই পড়েছে ভার...


সব কটা জানালা ফেলে দাও না

সাইফ তাহসিন এর ছবি
লিখেছেন সাইফ তাহসিন (তারিখ: রবি, ২০/০৯/২০০৯ - ১:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কালকে খোমাখাতায় উবুন্টু নিয়া মজা করতে গিয়ে মনে হইল, যাই এইটা নিয়া আরেকটু মজা করি গিয়া। ভিন্ন সময়ে ভিন্ন জানালার আগমনের সাথে সাথে আমার মানসিক অবস্থা নিয়া লেখা শুরু করব বলেই ঠিক করলাম। আমার দেখা প্রথম জানালা ছিল ৩.১১, সাল ১৯৯৫। সম্ভবত খুদেনরম কোম্পানির অন্যতম বিশ্বস্ত কার্যকরি অনুক্রম (অপারেটিং সিস্টেম, কারো মাথায় ভালো বাংলা আসলে একটু সাহায্য করতে পারেন)। যাক, ডসে কম্পু চালু কইরা...


কাব্যপ্রচেষ্টা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি
লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: শনি, ১৯/০৯/২০০৯ - ১১:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

যদিও তুমি কথা রাখোনি;
তবু, যখন আয়নায় আমার মুখে দেখি মৃত্যুর ছায়া;
অথবা গভীর ঘুম থেকে যখন চমকে জেগে উঠি,
অথবা যখন সুরামত্ত হয়ে ক্ষ্যাপাটে হয়ে উঠি,
তখনই বার বার কেবল তোমার মুখখানিই মনে পড়ে।

২.

স্কুলে তার প্রিয় বন্ধুরা ভাবত
নিশ্চয়ই সে হবে একজন বিখ্যাত মানুষ;
নিজেও সে ভাবতে ভালোবাসতো, তাই
তার তারুণ্য আর প্রথম যৌবনের দিনগুলো গেছে
অসম্ভব পরিশ্রমে-পাঠে-কঠোর অনুশাসনে ;
“কিন্তু তা...


নারীর একক অভিভাবকত্ব

জোবাইদা নাসরীন এর ছবি
লিখেছেন জোবাইদা নাসরীন [অতিথি] (তারিখ: শনি, ১৯/০৯/২০০৯ - ৭:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশে আগে দীর্ঘ সময় ধরে সন্তানের ক্ষেত্রে একক অভিভাবকত্বের বিষয়টি চালু ছিলো। নিয়ম ছিলো অফিসিয়ালি সন্তান পরিচিত হবে পিতার নামে। যার পরিপ্রেক্ষিতে বিষয়টি এমনই হয়ে গিয়েছিলো যে, মা সন্তানের ধাত্রী মাত্র, সন্তান শুধূই পিতার। সন্তানের আইনগত অভিভাবক হিসেবে মায়ের কোন স্বীকৃতি ছিলোনা। অন্যান্য উৎপাদন ক্ষেত্রের মতো এই ক্ষেত্রেও নারী বঞ্চিত ছিলো প্রত্যক্ষ উৎপাদকের উপর তার অধি...


ঘুমপাহাড়ের দেশে

উজানগাঁ এর ছবি
লিখেছেন উজানগাঁ (তারিখ: শনি, ১৯/০৯/২০০৯ - ৭:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভোলাগঞ্জ নিয়ে আমার মুগ্ধতার শেষ নেই! সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত আমার মুগ্ধতা এতটুকু কমেনি বরং বেড়েছে। বন্ধু-বান্ধব সিলেটে বেড়াতে আসলেই তারে ভোলাগঞ্জ নিয়ে যাই। ছবি তোলতে যাওয়ার কোনো প্ল্যান হলেই আমি বলি, চলেন ভোলাগঞ্জ যাই।

এ নিয়ে আমার বন্ধুমহলে হাসাহাসি কম হয় না। ছবি তোলতে যাওয়ার কোনো প্ল্যান হলে সুচতুরভাবে তারা আমাকে এড়িয়ে যান। তবু আমি ভোলাগঞ্জ যাই। বার-বার যাই। একা-একা য...


জয়পুর থেকে

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: শনি, ১৯/০৯/২০০৯ - ৫:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

জয়পুরে আমার হোটেলটা বেশ ভাল পড়সে (নাম 'সজ্জন নিবাস'; মানুষ বুঝে হোটেলের নাম, বুঝলেন তো? চোখ টিপি ); এ যাত্রায় যদিও এ পর্যন্ত প্রায় সব হোটেলই বেশ ভাল ছিল। ঢুকার পথে শহরটাকে দেখেও দারুণ কিউট লাগলো - পুরান স্থাপত্যশৈলি বজায় আছে, ওই স্টাইলে নতুন সব বিল্ডিংও বানানো হচ্ছে। জয়পুরের বিল্ডিংগুলোও দেখতে বড়ই কিউট। এ পর্যন্ত যতদূর দেখেছি শহরটা অনেক ছিমছাম, গোছানো। আগ্রার মত 'স্প্রল আছে, গ্রেস নাই' টা...


September 19th

ছোটগল্প: টানবাজারের ময়না আর একটি কালো গাড়ী

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: শনি, ১৯/০৯/২০০৯ - ১১:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছোটমেয়ে মাহরুফা ক’দিন থেকেই একটি ময়না কেনার বায়না ধরেছে। কফিলুদ্দীনের তাতে তেমন আপত্তি নেই। মুশকিল হলো স্ত্রী শরীফাকে নিয়ে। তার আবার কিছুটা শুচিবাইয়ের ধাঁচ আছে। ছোট মেয়েটির জন্মের পর থেকেই শুরু। বলে বাড়ীঘর নোংরা হবে, পালক ছড়াবে ঘরময়- হাজারো টালবাহানা! এসব কথার কোন পাত্তা না দিয়ে কফিলুদ্দীন সকালে বেলা চাকর হারুনকে ময়না কেনার জন্যে তিনশো টাকা দিয়ে রওয়ানা হলেন আড়তে।

যাবার পথে...


রসময় পৃথিবী

দ্রোহী এর ছবি
লিখেছেন দ্রোহী (তারিখ: শনি, ১৯/০৯/২০০৯ - ১০:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
নাইজেরিয়ায় এক মহিলা মদ্যপ স্বামীর বিরুদ্ধে ডিভোর্স চেয়ে আদালতে মামলা করেছে। মহিলা আদালতের কাছে নালিশ করেছে যে তার স্বামী প্রায়ই মদ খেয়ে এসে তাকে ধরে পেটায়। কিন্তু ঘটনাটা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে যখন সেই মাতাল হাঁড়ি-পাতিলের মধ্যে হাগু করে দিতে শুরু করলো।

অনলাইন নাইজেরিয়ার বরাত দিয়ে এপিপি.কম জানিয়েছে Oluwakemi Ogundele-র ৩৭ বছর বয়স্ক স্বামী Oluwafemi মাতাল হলেই এসে হাঁড়ি-পাতিলের মধ্যে হাগু ...


বর্ণবাদঃ স্বদেশে ও বিদেশে

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: শনি, ১৯/০৯/২০০৯ - ৯:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ

ভীষন দীঈঈ-ঈ-ঈ-ঈ-ঈ-ঈ-ঈ-- র্ঘ লেখা। নষ্ট করার মত প্রচুর সময় এবং অকারণে নিজেকে খেপাইয়া তোলার অভ্যেস থাকিলে পরে অগ্রসর হউন।পাঠ-পরবর্ত্তী যেকোন রকম শারীরিক ও মানসিক বিক্ষেপের জন্যে লেখক দায়ী থাকিবেন না।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

প্রবাসে অনেকের সাথে কথা বলে জেনেছি, বর্ণবাদ সম্পর্কে 'সঠিক' ধারণা তাদের দেশের বাইরে এসে হয়েছে। দেশের বাইরে আসার পর জেনেছেন একজন 'সেকেন্ড-ক্...