কিছুদিন আগে সচলায়তনে 'গ্যাস সম্পদ, মতদ্বৈততা এবং আমাদের অপেক্ষার প্রহর' নামে একটা ব্লগ লিখেছিলাম। এই লেখাটা তারই ধারাবাহিকতা বলা যায়। মুল অর্থের অতিরিক্ত দ্যোতনা থাকায় আমি কিছু কিছু ইংরেজী প্রতিশব্দ ব্যাবহার করেছি এই লেখায়। শুরুতেই আমাদের দেশে জ্বালানির (জীবাশ্ব অথবা এর বিকল্প) ভবিষ্যত সংকটের একটা সম্ভাব্য ছবি একেঁ নেই।
আমি নিচে যে গ্রাফটা ব্যাবহার করেছি তা উড ম্যাকেঞ্জী...
১.
স্বর্গে জায়হুন নদীর তীরে বালুকাবেলায় আদম একটি তোয়ালা পাতিয়া বসিয়া অলস নেত্রে বিকিনি পরিহিতা স্বর্গবেবুশ্যেদের অবলোকন করিতেছিলো, আর মনে মনে ভাবিতেছিল, "বেওয়াচ" নামে একটি টেলিভিশন ধারাবাহিক নির্মাণ করিলে কীরূপ হয়, এমন সময় শয়তান আসিয়া গলা খাঁকারি দিয়া কহিল, "ওহে মৃত্তিকানির্মিত আদম, কুশল কী?"
আদম আড়চোখে শয়তানকে এক পলক দেখিয়া আবার একটি বিশালবক্ষা গুরুনিতম্বিনী বিকিনিবসনার ...
[justify]
আজকের পর্বে থাকছেঃ বাংলাদেশে টিপাইমুখ বাঁধের প্রভাবঃএকটি সমন্বিত বিশ্লেষন মূলক আলোচনা (প্রথম অংশ)।
আমার দ্বিতীয় পর্বে ...
সাড়ে তিন বছর ইউরোপে বসবাসের পর আমার নতুন বসতি এখন ইন্দোনেশিয়ার জাকার্তা। দোহাতে উড়োজাহাজ পরিবর্তন করে সিঙাপুরের ফ্লাইটে উঠতে যাব তখন দেখি মাথায় কাপড় দেয়া বিশাল একদল ইন্দোনেশীয় নারী লাইন ভেঙ্গে বোর্ডিং এর জন্যে দাড়াতে তৎপর। এরা মধ্যপ্রাচ্যের ধনীদের বাড়ীর গৃহপরিচারিকা হিসেবে কাজ করে বাড়ী ফিরছে। এছাড়া লাইনের বেশ কিছু লোকজনের পোষাকে বোঝা গেল তারা ওমরাহ করে দেশে ফিরছে। সিঙাপ...
-সাবিহ ওমর-
#১
বৃষ্টিভেজা ভোর।
অযুত হীরের কণা
আমার শার্সিতে।
#২
বৃষ্টি বিরতি।
প্রত্যেক রেলিঙ-এ শুকায়
একটা করে কাক।
#৩
আবারো বৃষ্টি!
কালো মেঘ মুছে দিলো
রংধনু দুপুর।
#৪
কাকভেজা রাজপথ।
গাড়িটার পিছু পিছু
টেল লাইটের ছায়া।
#৫
অন্ধকার আকাশ--
কালো ছাতাটা আমার
শুকাতে দিলাম!
ওমরসাবিহ এট জিমেইল ডট কম
ওমরের ব্লগ
‘গুডমর্ণিং মা।’
‘গুডমর্ণিং গুলটুসোনা। রাতে ভাল ঘুম হয়েছিল?’
‘হুঁ।’
প্রতিদিন সকালে ঘুম ভাঙবার পর প্রথমেই চোখ পড়ে পায়ের কাছের দেয়ালে। সেখানে মায়ের একটি বড় ছবি লাগানো আছে।
ঘুম ভাঙ্গার পরের এই সময়টুকু তুপার খুব ভালো লাগে। তখন তার চোখে হাই পাওয়ারের চশমাটি থাকে না বলে সবকিছুই কেমন যেন অস্পষ্ট মনে হয়। মনে হয় যেন সব কিছু একটা ঘষা কাঁচের দেয়ালের অপর পাশে রয়েছে। শুধু ঝাপসা ভাবে অবয়ব...
সব রাস্তা সামনে হাঁটার জন্য না, কিছু রাস্তা পিছনে চলার জন্য। সেই রাস্তায় পা রাখতেই যে অতিথি পাখিরা লেকের পানিতে গা ভিজাচ্ছিলো তারা সব উড়ে যেতে থাকলো পিছ পথে। কিছুক্ষন আগের বৃষ্টির গোলক ফোটাগুলো উড়ে গেলো উচুঁতে, মিলেঝুলে বানালো মেঘ। মানুষের চোখে সেই তৃষ্ণার্ত অপেক্ষা, জিভ ভেজাবে বৃষ্টিতে। নিকোটিনগুলো ফুসফুস থেকে বেড়িয়ে পকেট চাপা থ্যাতলানো সিগারেট হল। বুঝতে পারলাম আমি সময়ের র...
দীপাকে দেখে চেনা যায় না এমন নয়, চেনা যায়। যদিও অনেকখানিই বদলে গেছে মনে হচ্ছে । বদলটা ঠিক কোথায় আমি ধরতে পারি না, মেয়েদের এই ব্যাপারগুলোতে আমি খুবই অজ্ঞ। হয়তো খানিক শুকিয়েছে নইলে হয়তো চুল কেটেছে কোন নতুন স্টাইলে, সে যাই হোক তবু তার মাঝে একধরনের উৎফুল্ল ভাবই আছে মনে হয় আমার।
আমি এমনটা আশা করিনি, ভেবেছিলাম এই কয়মাসের ধকলে তার চোখের নিচে কালি পড়ে গেছে , একটা ময়লা শাড়ি পরনে , ক্লান্ত আর ...
১
সিভিলাইজেশন ৪ গেমটায় বড় অসাধারণ কিছু পিরিয়ড অপেরা মিউজিক আছে। মাহলার না বাখ, বিটোভেন না মোজার্ট কিছুই বুঝি নাই, কিন্তু বড়ই আপলিফটিং মিউজিক। গেম খেলবো কি, খালি চিন্তাই করে যাচ্ছিলাম। 
আমি আগামীকাল মালয়েশিয়া যাচ্ছি, এক সপ্তাহ থাকবো। লেখা হবে কিনা কে জানে। তাই ভাবলাম যাওয়ার আগে কিছু লিখি। সচলায়তনে অনেকক্ষণ ধরেই আছি, মূলত পড়ছি। হিমু ভাইয়ের প্রাগের ছবিগুলো দেখলাম (আমার ব...
সম্পর্ক
সম্পর্ক এবং দুঃসম্পর্কের মাঝামাঝি
অসংখ্য তলাবাড়ী পৌছে দিতে
অসংখ্য সিড়ি অলি গলি
কালো কালো রাজপথ।
পা ডুবে যাওয়া নরম অনুভূতিতে
অনড় কেউ কেউ
বুঝে যায় সহজে
নিজের বিরোধীতা করে
শান্তি কিনে কিনে ক্লান্তিতে ঘামে
অন্যত্র পৌছাতে দিক ভুল করে
পৃথিবীতে মানুষ অবিরত।
সবটুকু অটুট রেখে
কিছু দিতে চাওয়া
এ পাগলামি।
সারাবেলা ইচ্ছেমত প্রতিদ্বন্দ্বী
মনটার প্যাথোজ চুষে নিয়ে
ছায়...