আমরা বাবা আর মাকে আব্বা আম্মা ডাকতাম এবং সে ডাকে বুকের ভেতর পরম এক সুখ অনুভব করতাম। আজো করি। আজ আমার সাদাসিদা আব্বাকে খুব মনে পড়ছে, সে কথাই বরং লিখি।
আব্বার সাথে আমাদের সব ভাই-বোনের দূরত্ব বজায় রাখা সম্পর্ক ছিল। এর জন্য হয়তো আব্বার ট্যুরের চাকরি দায়ী ছিল। চাকরির কারণে তাঁকে মাসের বেশির ভাগ দিন আমাদের থেকে দূরে কাটাতে হতো। সন্তানদের থেকে দূরে থাকতেন বলে হয়তো তিনি নিজেকে কিছুটা অ...

প্লেন থেকে নেমে এয়ার্পোরটের গেট দিয়ে বেরিয়েই দেখি বাবা দাঁড়িয়ে আছেন আমাকে রিসিভ করতে। বাবা, আমার চির পরিচিত বাবা।
বাবাকে আলিঙ্গন করতে গিয়ে থেমে গেলাম একটু। চেহারায় বয়সের ছাপ এসেছে। এ ক’বছরেই বুড়িয়ে গেছেন অনেক। তা হবে নাই বা কেন। সত্তর ছাড়িয়েছেন বেশ ক’বছর হল। মাথার কাশবন আরো ফিকে হয়ে এসেছে, কিন্তু চোখ দুটো আগের মতই প্রাণময়।
-‘তোমাকে বল...
২১শে জুন দ্বিতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে লর্ডসে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই দল শ্রীলংকা আর পাকিস্তান। লর্ডসে এর আগে ৩টি বিশ্বকাপের ফাইনাল হয়েছে। লর্ডস জয় করেছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সব রথী-মহারথীরা। লয়েড, রিচার্ডস, কিং, গার্নার, ওয়ার্ণ, গিলক্রিস্ট।
১ম বিশ্বকাপ, ১৯৭৫
১৯৭৫ এর প্রথম বিশ্বকাপ, দলগুলো ওয়ানডের সাথে আস্তে আস্তে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে। প্রত্যাশিত ভা...
মিউনিখ ইউনিভার্সিটির সামনে ছোট একটি ক্যাফেতে বসে অংকের একটি কঠিন বিষয় নিয়ে কসরতে কারিন আর আমি। তখন গ্রীস্মের শুরু মাত্র। আর দুসপ্তাহ পর আমাদের তিনমাসের ছুটি। সফল সেমিষ্টার শেষের প্রস্তুতি চলছে জোরেসোরে। তার সাথে ছুটির পরিকল্পনা। এসময়টাতে পরের সেমিষ্টারের খরচের জন্যে কাজ আর পাশাপাশি ছুটিতে বেড়ানোর পরিকল্পনাও চলে। একটু পরই সিগারেট ফুকতে ফুকত...
১৯৮৪ সালের ২১শে ফেব্রুয়ারী।
বাবার হাত ধরে আমরা চার ভাই বোন প্রভাত ফেরীতে মনের আনন্দে ঘুরছি। এমনিতে আমাদের খালি পায়ে হাঁটা কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু সেদিন বাবা যখন ঘুম থেকে উঠিয়ে বললেন জুতো পায়ে দিতে হবেনা, আনন্দে তখনই ফেটে যাবার অবস্থা। রিক্সায় উঠতে গিয়ে দেখি বাবার পায়েও জুতো নেই, রিক্সাওয়ালাদের পায়ে তো এমনিতেই জুতো থাকতনা, মিছিলে গিয়ে দেখি হাজার হাজার মানুষ সব খালি পায়ে। আজক...
আমি একটু পেটুক প্রকৃতির আছি। আসলে একটু নয়, অনেকটা। তো আজ গুছিয়ে একটা ডিনার সারার পর আমার এক সহপাঠিনীর দেয়া চমৎকার একটা দেশ-থেকে-আনানো মিষ্টি খেয়ে মনে মনেই তাকে অনেক ধন্যবাদ জানালাম। দেখা হলে আবার জানাবো এমনটাও ভেবে ফেললাম। খেজুরের ওপর রূপোর তবক দেয়া, পানের গন্ধ আর নানা মশলা, মিষ্টিও হলো আবার মুখশুদ্ধির কাজও। কৃতজ্ঞতা উথলে উঠলে আশ্চর্য কিছু নয়। কিন্তু যেটা আশ্চর্যের তা হ...
জুন ১৪, ২০০৯। রবিবার। ভোর ৫টা।অজানা
গতকালই ঠিক করেছিলাম খুব সকালে উঠে ক্যাম্পাস ঘুরে দেখবো। ভাগ্য ভালো হলে বাচ্চা সহ হরিণের দেখাও মিলতে পারে। ঘুম ভাঙলেও উঠতে ইচ্ছে করছিল না। বাইরে তখনো অন্ধকার কাটেনি। জানালা দিয়ে রয় আইভর হলের সামনে তাকাই-- কেমন একটা ছমছমে ভাব। তারপর আবার একটুখানি ঘুমিয়ে পড়ি। পৌনে ছয়টার দিকে উঠে ফজরের নামাজ পরে তাড়াতাড়ি ক্যামেরা...
আমার সুপারভাইসার তিন সপ্তাহের ছুটিতে। সুপার ভাইসার চলে গেলেই যেটা সকলের একেবারে ধর্মীয় অনুশাসনের মত পালন করা উচিত এবং সাধারনত করা হয়ে থাকে---সেটা হল, নিজে কিছু দিনের জন্য 'উধাও' হয়ে যাওয়া।
সেই 'মহান' রীতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমি গত কাল থেকে 'ডুব' দিয়েছি। ঘুম থেকে উঠছি সাড়ে আটটায় ঠিকই---কিন্তু সেটা কেবল এলার্ম বন্ধ করার জন্যে। একেবারে ২ টার দিকে পেটের ক্ষুধায় তিষ্টাতে না পেরে ফাই...
[justify]
০১
মুক্তিযোদ্ধা এ জে এস এম খালেদ- এর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ প্রচেষ্টার অংশ হিসেবে এবার আমরা জুলাইয়ের বারো তারিখ ( ১২-০৭-২০০৯) একটি চ্যারিটি সঙ্গীতানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এ অনুষ্ঠানের সম্ভাব্য শিল্পী তালিকায় আছেন সাদি মোহাম্মদ, খায়রুল আনাম শাকিল, লীনা তাপসী, লিলি ইসলাম সহ আরো অনেকে ( শিল্পীর তালিকা অবশ্যই আরো বড় হবে, এখনো কথা বার্তা চলছে)। অনুষ্ঠানের ভেন্যু হ...
প্রান্তরশেষে অরণ্যের শুরু। সমন্তক চলতে থাকে। পথহীন বনে চলতে চলতে সন্ধ্যা হয়ে আসে। সমন্তক নদীতীরের টিলায় এসে পৌঁছায়।
সূর্য ডুবে যায় পশ্চিম দিগন্তে, সন্ধ্যাতারার জ্বলজ্বলে টিপ ফুটে ওঠে আকাশের কপালে। একে একে জ্বলে ওঠে অন্য তারারা, গ্রহেরা, নেবুলারা, গ্যালাক্সিরা ....অনাদি অনন্ত দেশকাল সন্তত হয়ে আছে এই মাটিতে ঐ আকাশে নদীতে অতীতে ভবিষ্যতে জন্মে মর...