Archive

May 29th, 2009

দ্য অ্যালকেমিস্ট

মামুন হক এর ছবি
লিখেছেন মামুন হক (তারিখ: বিষ্যুদ, ২৮/০৫/২০০৯ - ৯:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

small

ভূমিকাঃ
আমার একটা ডাইরী আছে যেখানে মরার আগে কি কি করে যেতে চাই তার একটা তালিকা বানানো আছে। ঐ খান থেকে ভালো কয়েকটা আপনাগোরে শুনাইঃ-
১। কয়েক লাখ গাছ লাগানো, যাতে মরার আগেই যে পরিমাণ অক্সিজেন বিনষ্ট করছি বাঁচার নামের তামাশায় তার কিছু হইলেও বদলা দিয়ে যেতে পারি
২। বুয়েনেস আইরেসে এস্তাদিও আলবার্তো জ়ে আর্মান্দোতে দিয়েগো মারাদোনার পাশে বসে বোকা জুনিয়রস...


একটা দেশের নাম বলুন দেখি যেই দেশে ...

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: বিষ্যুদ, ২৮/০৫/২০০৯ - ৯:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে জানার আগ্রহ আমার বেশ ছোটবেলা থেকেই । জিনিসটা কি সেই সময়ের স্কুলের সাধারন জ্ঞান ক্লাস নাকি হঠাৎ করে অমুক মামা, তমুক চাচুর বিদেশে চলে যাওয়া এবং সেখান থেকে অনেকদিন পর পর টেলিফোন বা চিঠি পাঠান - কোনটা থেকে শুরু হল ঠিক মত মনে নেই । তবে মনে আছে সে সময়ে আমার সমবয়সী আরো কয়েকটি শিশুর সাথে একটা খেলা খেলতাম বিভিন্ন দেশের নাম বলার । নিয়ম খুব সহজ । খেলোয়াড়েরা সবাই গ...


আবর্তমান

সালাহউদদীন তপু এর ছবি
লিখেছেন সালাহউদদীন তপু [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৮/০৫/২০০৯ - ৮:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

হালচাষ করতে যাচ্ছে মুতি মিয়া। কাঁধে লাঙল আর হাতে গরুর দড়ি নিয়ে ভোরের শিশিরের শীতল জল মাড়িয়ে অন্ধকারের ঘোর কাটার আগেই সে মাঠের পথে রওনা দিয়েছে। ঠাণ্ডা মৃদুমন্দ বাতাস বইছে, ভিজে উঠছে পা কুয়াশা নিংড়ানো শিশিরের জলে; কিন্তু মুতি মিয়ার মনটা শীতল হচ্ছে না। সকাল থেকেই রাগে উত্তপ্ত হয়ে আছে তার মেজাজ। ভোরের বাতাসও তার মনটাকে ঠাণ্ডা করতে পারছে না।

মুতি মিয়া একমনে হাঁটছে আর ...


ন কবিতা

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: বিষ্যুদ, ২৮/০৫/২০০৯ - ৬:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

মেঘগুলো কাল পাহাড় ছুঁয়ে জল ঝরালো
আমার শহর তুমুল ঝড়ে সিক্ত হলো,
আলসে ধরে বসে থাকি জানলা ধারে
রিকশা নিয়ে বাইরে যাবার ছুতোটা নেই।

এখন তুমি ভিন্ন দেশে অন্য ঘরের ঘরনী যে !
বন্ধু আমার বার্তা দিল তোমার দেশে বৃষ্টি এখন।

স্মৃতিমেদুর
আমি তোমার ফেলে যাওয়া বাংলাদেশে
জানলা দিয়ে বর্ষা দেখি,
মোবাইল ফোনে চেয়ে থাকি।

ফেলে আসা ফোনগুলো সব বাজতো যদি ভুল করেও।


May 28th

অশ্রুনদীর সুদূর পারে---

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: বিষ্যুদ, ২৮/০৫/২০০৯ - ১২:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বেশ কিছুদিন আগে,এই সচলায়তনেই বলেছিলাম আমার এক বন্ধুর কথা---সান শাইন। আসল নাম সন শিয়েন। তাইওয়ানের ছেলে। আমাদের ইউনিভার্সিটিতে এসেছিল এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে।

এমন মজাদার দিলখোলা মানুষ খুব কম দেখেছি আমি। দেখতে শুনতে সে বেশ শিশুতোষ। কৈশোরের ছাপ মুখটা ছেড়ে যায়নি এখনো। কিন্তু বয়েস এদিকে তিরিশ। এমনিতেই মঙ্গোলয়েডদের বয়স ঠাহর করা মুসিবত। সন শিয়েনের বালক-বালক ...


আমি কি এক নেসেসারি এভিল?!

সাইফুল আকবর খান এর ছবি
লিখেছেন সাইফুল আকবর খান (তারিখ: বিষ্যুদ, ২৮/০৫/২০০৯ - ১২:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

“আমার নামটার উচ্চারণটা আদতে কঠিনই একটু। খটমটই ছিল, কিন্তু আমি এতই মুখে মুখে ফিরি আমার জন্মের পর থেকেই, যে খুব সহজ আর মাউথেবল-ই হয়ে গ্যাছে এই ‘ক্যান্সার’ শব্দটা এতদিনে! বিজ্ঞানী আর চিকিৎসকরা আমাকে এই রেজিস্টারি নামেই ডাকেন যদিও, এই অঞ্চলে জ্ঞান-বইয়ের বাইরের আলোচনায় সমঝদার-রসিক-অনুরাগী মানুষেরা অন্য একটা নরম ডাকনামও দিয়েছেন আমার- ‘কর্কট’! আমি বাবা কর্কট-মকর বুঝি না, বুঝি না আ...


এসএসসির ফলাফল: কিছু আশঙ্কা ও প্রশ্নের পর শিক্ষার্থীদের অভিনন্দন

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: বিষ্যুদ, ২৮/০৫/২০০৯ - ১১:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
ফলাফল যদি মেধাপ্রকাশের সূচক হয়, তাহলে কোন জাদুমন্ত্রে জানি না, যতো দিন যাচ্ছে বাংলাদেশে মেধাবী শিক্ষার্থীদের সংখ্যা শনৈ শনৈ বাড়ছে। গত কয়েক বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থেকেই এই সত্য স্পষ্ট। এবার রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। সবচেয়ে ভালো ফলাফল দেখিয়েছে মাদ্রাসা বোর্ড।

একজন জিজ্ঞেস করেছিলো, যতোজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাদের সবাই জিপিএ ৫ পেলে তো...


শেকল বিষয়ক

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২৮/০৫/২০০৯ - ৯:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শোনা গিয়েছিলো,
কারা যেনো গিয়েছিলো বাজারে ,
কিনতে শেকল;
-'কঠিন শেকল, হে প্রেম তোমার জন্যে'।

প্রেম ধরবে, প্রেমে পড়বে, প্রেম মাখবে
পরস্পর আলিঙ্গন ও সঙ্গমে;
চুম্বনে মুদ্রা,মুদ্রায় বিষ,বিষে সন্তাপ
পাপ ও পূণ্যে শূন্য ভাঁড়ার
- হে প্রেম তোমার জন্যে।

প্রেম ফুরিয়েছে, প্রেম উড়িয়েছে, প্রেম
কুড়িয়েছে বনিক ও গনিকা সকল
শেকল কঠিন, কঠিন শেকল-হে প্রেম!

ছায়াবন্দী মানুষ আছে,রয়ে গেছে,
পড়ে আছে সারি ...


শিখবা নাকি ক্যামেরাবাজি?: উন্মুক্ততা নিয়ন্ত্রণ বা এক্সপোজার কম্পেনসেশন (Exposure Compensation)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ২৮/০৫/২০০৯ - ৯:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্যামেরার লাইট মিটারিং সিস্টেম কখনো কখনো ভুল এক্সপোজার মান নির্ধারণ করতে পারে। অথবা আপনি নিজেই এক্সপোজার মানটাকে বদলাতে চাইতে পারেন। এটা কোনো কোনো প্রোজিউমার এবং প্রফেশনাল ক্যামেরায় পাওয়া "ইভি নির্ধারণ" ("EV Compensation") ফিচার ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব। সাধারনত এটা -2.0EV থেকে +2.0EV পর্যন্ত প্রতি ধাপে 0.5 বা 0.3EV করে পরিবর্তন করা যায়। কিছু দামি ক...


ছবির মতো শহর সাভানা: ২

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: বিষ্যুদ, ২৮/০৫/২০০৯ - ৩:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হোটেল বুক করা হয়ে গিয়েছে, এর পর দেখা গেলো উইকেন্ডের আবহাওয়া অতিশয় মনখারাপ-করা। বেড়াতে গিয়ে বৃষ্টি হলে সব মাটি, কিন্তু উপায়ান্তর না পেয়ে রওনা হয়ে গেলাম। প্রথম দিনটা কাটালাম টাইবি আইল্যান্ডের সমুদ্রতটে। খুব আলাদা কিছু না, আর আমি নিজে সমুদ্রের তেমন ভক্ত নই, খুব তাড়াতাড়ি বোরড হয়ে যাই, তবু গেলাম।


মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি, অনেক লোকজন থাকলেও ...