Archive

September 24th, 2011

আবেগ বনাম যুক্তি - ১

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: শুক্র, ২৩/০৯/২০১১ - ৯:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই বিষয়টি নিয়ে আমার বরাবরই খুব আগ্রহ ছিল। ব্যক্তিগতভাবে আমার মাথায় সারাক্ষণই এ নিয়ে যুদ্ধ চলতে থাকে, বেশ স্ট্রাগল করি, হয়তো তাই। সেদিন ড্যানিয়েল গিলবার্ট উপস্থাপিত পিবিএস ডকুমেন্টারি 'দিস ইমোশনাল লাইফ'-এ এ নিয়ে খুব ভাল একটা আলোচনা দেখলাম। তখনই ইচ্ছা করছিল এ নিয়ে লেখতে, কিন্তু নানা কারণেই লেখা হয়নি।


দাবী (রোজী আপাকে)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৩/০৯/২০১১ - ৯:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবুজ বৃত্তের মমতা ছেড়ে ভিনদেশের পথে
পা বাড়ানোর ইচ্ছে কোনদিনই ছিলোনা আমার
স্বজনদের মায়াবী সুতোর গিঁট,
সবুজ রংমালের দোলা
সব আজ মুল্যহীন।

খুব বেশী আখাংক্ষা ছিলোনা আমার, পাখী্র মতো
মাটির গন্ধ চেয়েছিলাম
দিতে পারেনি স্বাধীন এ স্বদেশ।

যে দেশ তার সন্তান্দের পঙ্গু বানায়, সে ভূখণ্ড
কতোটুকু স্বাধীনতার স্বাদ ভোগ করে?

সাজেদুল চৌধুরী রুবেল


দেহবন্দী মনবন্দী

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: শুক্র, ২৩/০৯/২০১১ - ৯:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

কি করে লুকোই বলো তোমার দস্যুতা―
বিবশ স্তনের চুড়ো
শিহরণে থরো থরো
কি ভীষণ ভয় হয়,
যদি বলে দেয় সব?


September 23rd

ব্রায়ান অ্যাডামসের কনসার্টে

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: শুক্র, ২৩/০৯/২০১১ - ৩:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রাইমারী স্কুলের গণ্ডি পেরিয়ে হাইস্কুলে সবে পা দিয়েছি। যুগের হাওয়া আর ডিশ এন্টেনার কল্যাণে ইংরেজি গানের জগতে আমাদের ভীরু পায়ে অনুপ্রবেশ, শিক্ষক আর অভিভাবকদের রক্তচক্ষু এড়িয়ে সেই তীব্র আকর্ষণময় জগতে সময়ক্ষেপণ বেড়ে চলত সর্বদাই। বন্ধুদের আড্ডায় মাইকেল জ্যাকসন, ফিল কলিন্স, জন বনজোভি, রিচার্ড মার্ক্স, বব মার্লে, জন ডেনভার, জর্জ মাইকেল, লিওনেল রিচি, ব্রায়ান অ্যাডামস, বিটলসদের নিয়ে ঘণ্টার পর


এ ও সে ও : ০৪ কল্পনার ফ্রিদা ও বাস্তবের ঝুমি

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: শুক্র, ২৩/০৯/২০১১ - ১:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার মনে হয়, আমরা প্রত্যেকেই এমন একজনকে ভালবাসি - যে কি না, আসলে এই পৃথিবীতেই থাকে না। আমাদের মনের মধ্যে ওরা কোথাও থাকে। বাইরের পৃথিবীতে ওদের ছায়া পড়ে। সেই ছায়ার আদল কারো মুখে খেলে গেলে আমরা তাদের প্রেমে পড়ি।


অস্তায়মান

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৩/০৯/২০১১ - ৮:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এপ্রিল, মধ্য দুপুর। গনগনে আগুন ঢালছে চৈত্র মাসের সূর্য। আমি আর আরো ছয়জন অপেক্ষা করছি। কোথায় যেন শুনেছিলাম, অপেক্ষা করার মত যন্ত্রণা নাকি আর কোন কিছুতেই নেই। আর যদি কিসের জন্য অপেক্ষা, তা না জানা থাকে, তাহলে তো কথাই নেই। আমি যন্ত্রণা বোধ করছি না। আমি জানি কিসের জন্য আমার অপেক্ষা। আমাদের। বদির চিপ দিয়ে এক ফোঁটা ঘাম বেয়ে নামছে। আমি পুর্ণ মনযোগ দিয়ে শুধু ঐ বিন্দুটা দেখছি। এমন একটা ফিগার যেন কি একটা শব


আমি যখন পণ্ডিতমশাই…(২)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৩/০৯/২০১১ - ৮:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি যখন পণ্ডিতমশাই…(১)

আমার টিউশনি জীবনের শুরুর দিকে একটা ক্লাস সিক্সের ছেলেকে গুলশান-২ এ গিয়ে পড়াতাম। সেইরকম অভিজাত এক পরিবার! দারোয়ান, কেয়ারটেকার সহ আরো কয়েকজনের কাছে জবাবদিহিতা এবং কয়েক জায়গায় সাক্ষরদান ছাড়াও গার্জিয়ান ফোনে কনফার্ম করার পরেই কেবলমাত্র বাসায় প্রবেশের অনুমতি মিলতো। যাই হোক, সবই সয়ে নিয়েছিলাম কারণ মাস শেষের প্রাপ্তিটা বেশ খুশি করার মতোই ছিলো। আর তাছাড়া আমার টিউশনির বাজারটাতেও তখন বেশ মন্দা যাচ্ছিল। তো, টিউশনির শুরুতে বলা হয়েছিলো যে, সপ্তাহে চারদিন(সাধারণত তিনদিনের বেশি পড়ানো হয় না। কিন্তু ঐ যে বললাম, বাজারে মন্দা চলছিলো।) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে আটটা পর্যন্ত পড়াতে হবে। কিন্তু সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যজনক ভাবেই হোক, টিউশনির প্রথমদিন থেকেই আমার মহাব্যস্ত স্টুডেন্টের শিডিউল পাওয়াটা ‘লাম্বার ওয়ান ছাখিব কান’ এর শিডিউল পাওয়ার চেয়েও কঠিন কাজ হয়ে দেখা দিলো।


সবচেয়ে বড় সংখ্যার খোঁজে

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ২৩/০৯/২০১১ - ৩:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
মোতালেবের মেজাজটা খিঁচড়ে আছে। রিসার্চ গ্র্যান্টটা মিলে গেছে, তারপরও। ৎসাইলবের্গারের ঠোঁটের কোণে বাঁকা হাসিটা সে ভুলতে পারছে না কিছুতেই। বুড়ো বিরাট খচ্চর।

ধবধবে সাদা পেয়ালায় কফি খেতে খেতে বুড়ো শুধু বলেছিলো, "অসীম হচ্ছে একটা বিমূর্ত বালছাল। ভুলো না কিন্তু।"


চরপাতা বেড়িবাঁধে এক সকালে...

মৌনকুহর এর ছবি
লিখেছেন মৌনকুহর [অতিথি] (তারিখ: শুক্র, ২৩/০৯/২০১১ - ১:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উত্তর পশ্চিমে বরিশাল, উত্তর পূর্বে লক্ষ্মীপুর, পূর্বে নোয়াখালী জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পটুয়াখালী জেলা ও তেঁতুলিয়া নদী। গাঙ্গেয় অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থিত বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। দিন কয়েক আগে ঝটিকা এক সফরে ঢুঁ মেরে এলাম এর দৌলতখান উপজেলার চরপাতা বেড়িবাঁধে।


স্কেল

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: শুক্র, ২৩/০৯/২০১১ - ১:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিজের উচ্চতা মাপি! ‘গা-ঘেঁষে দাঁড়াই’ আলাপে-প্রলাপে
‘গা-ঘেঁষে’ দাঁড়াবার ঢরে বার-বার দম বন্ধ হয়ে আসে
ছায়ার আঘাতে
তোর চাপাহাসি খুললেই গালের টোল খুবই স্পর্শাচেতন হয়
আমার চোখও লুকিয়ে লুকিয়ে হাসে নিয়ম মোহের ডানায়
এসময় তোর দেহবাতাসের সুঘ্রাণ ছাড়া দাঁড়ানো কী সম্ভব?

কতটুকু দাঁড়িয়ে থাকা যায়? ফুলের মতো, ছায়ার মতো