Archive - ব্লগ

April 8th, 2012

পান্তা নিয়ে পানসেমি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৭/০৪/২০১২ - ৯:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখন সারা বাংলাদেশ জুড়ে চলছে বৈশাখকে বরণের প্রস্তুতি। ইতিমধ্যেই কালবৈশাখী ঝড় নতুনের কেতন ওড়াতে শুরু করেছে। সব ধর্মের, সব গোত্রের, সব শ্রেণীর মানুষের ভিতর বয়ে যাচ্ছে উতল আনন্দ হিল্লোল, শুরু হয়েছে নববর্ষ উদযাপনের মন মাতানো মহড়া। আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে আসছে পান্তা-ইলিশ-ঢাক-ঢোল-নাচ-গানে মাতোয়ারা হওয়ার সেই মাহেন্দ্রক্ষণ।


April 7th

কাঁঠাল গাছ

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শনি, ০৭/০৪/২০১২ - ১:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

বহু দিন আমি শব্দের বড়শি ফেলে
কাঁঠাল গাছটারে
স্মৃতির অতল-দেশ থেকে তুলে আনতে চেয়েছি
যে-গাছটার ডালে বসে
আমি তার সাথে পাখিদের মতো বচসা করতাম
আর খুনসুটির মঞ্জুরী ফুটে উঠতো পাতায় পাতায়
আর শিখতাম বার-মাস-বছর আর বডি পার্টস-এর নাম
সে-একটা গাছ ছিলো আমাদের
স্কুলের পাশেই, খালের কিনারে
একটা সবুজ অতিকায় পাহাড়ের মতো
একটা নিরীহ শামুকের মতো

সবুজ গাছটা এ-প্লাস-ডাবলু, এম-প্লাস-এস,


টক ঝাল মেহিকো – পর্ব ১

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: শনি, ০৭/০৪/২০১২ - ১২:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১ম পর্ব এইখানে।


অভিযোজন কাহিনী – সুইজারল্যান্ড ২

ইয়াসির আরাফাত এর ছবি
লিখেছেন ইয়াসির আরাফাত [অতিথি] (তারিখ: শুক্র, ০৬/০৪/২০১২ - ১১:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুইজারল্যান্ড বেশ ছোট দেশ, আয়তন মাত্র ১৫,৯৪০ বর্গমাইল। জনসংখ্যা এখনো কোটি ছাড়ায়নি (৭৯ লক্ষ, উইকিপিডিয়া)। বড়লোকের দেশ বলে আর জমির স্বল্পতার কারণে জায়গার দাম আকাশচুম্বী। তার ওপর সুইস সরকার জমি হাতবদলের ব্যাপারে অ্যালার্জিক, তারা জমির বিক্রয়মুল্যের লাভের অংশের উপরে উচ্চহারে করারোপ করে রেখেছে, ফলে সাধারন জনগন প্রপার্টি কেনাবেচায় খুব একটা উৎসাহী নয়। এত টাকা দিয়ে জমি/বাড়ি/অ্যাপার্টমেন্ট না কি


রবীন্দ্রনাথের জমিদারগিরি এবং জমিদারের রবীন্দ্রগিরি :চতুস্ত্রিংশ পর্ব

কুলদা রায় এর ছবি
লিখেছেন কুলদা রায় [অতিথি] (তারিখ: শুক্র, ০৬/০৪/২০১২ - ১১:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

কুলদা রায়
এমএমআর জালাল

মুসলমান খণ্ড—৬

রবীন্দ্রনাথ ১৯৩৩ সালের ১৩ জুলাই পাবনার সিরাজগঞ্জের সেবক সংঘের প্রতিষ্ঠাতা আবুল মনসুর এলাহী বক্সকে চিঠিতে লিখেছেন, মানুষের দুঃখ দূর ঈশ্বরের উপাসনার শ্রেষ্ঠ অঙ্গ। তোমরা সেই শ্রেয়ঃ সাধনায় ব্রতী হয়েছো, তার সফলতা চিরদিন অন্তরে বাহিরে তোমাদের অনুবর্তী হোক এই আমার সর্বান্তঃকরণের আশীর্বাদ।


যখন বৃষ্টি নামত

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৬/০৪/২০১২ - ১১:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

বাবলুর জন্মের সময় আম্মা মারা যান।


আমার আর ও কিছু কথা ছিল

বন্দনা এর ছবি
লিখেছেন বন্দনা [অতিথি] (তারিখ: শুক্র, ০৬/০৪/২০১২ - ১০:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]ভাবছিলাম কত আর নিজের কথা লিখা যায়। সবই লিখে ফেলেছি প্রায়, সব কথাই হয়েছে বলা। বলার মত যত কথা ছিল এতদিনে সব ফুরিয়ে তলানিতে এসে ঠেকেছে। কিন্তু জীবনটা যেন দিগন্তরেখার মত, অই যে শেষ-প্রান্তটা দেখা গেল বলে ও আসলে শেষটা দেখা যায়না কখনোই। থিসিস জমা দেয়ার পর জব হয়ে গেল বলে ভাবছিলাম জীবনে এবার বুঝি একটু স্থিরতা এলো। এই অনাবিল সুখের আকাশে ভাসতে ভাসতেই ধাক্কার মত এক টুকরো কালো মেঘ আমাকে ছু


সেই কলার উঁচু ছেলেটা (৩)

প্রদীপ্তময় সাহা এর ছবি
লিখেছেন প্রদীপ্তময় সাহা [অতিথি] (তারিখ: শুক্র, ০৬/০৪/২০১২ - ১০:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

পর্ব ১ ।। পর্ব ২
(আপনাদের দাবিতে এবারের পর্বটাকে একটু বড় করে পোষ্ট করলাম। আশা রাখি আপনাদের প্রশ্রয় থেকে বঞ্চিত হব না।)


এ ও সে ও : ০১ রঙের পৃথিবীর সংযোজিত অংশ

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: শুক্র, ০৬/০৪/২০১২ - ৬:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভারতবর্ষ - সে এক কল্পনার দেশ। তাকে নিয়ে কতই না উপকথা ইউরোপের বাতাসে বাতাসে উড়ে বেড়ায়। তন্ত্র, মন্ত্র আর ঐশ্বর্য্যের গল্পগুলো একেবারে রূপকথার মত। ভারতবর্ষের আকাশে যে পাখিরা উড়ে বেড়ায় তাদের চোখগুলো দ্যূতিময় হীরায় তৈরী। গাছের পাতাগুলো রূপোর - আর সেই রূপোলী পাতার মধ্যে ফুটে থাকে খাঁটি সোনার আপেল। পথের ধুলোয় স্বর্ণরেণু চিকমিকিয়ে ওঠে। পাহাড়ের গা বেয়ে পথ চলতে গেলে নুড়ি গড়িয়ে পড়ে। সে নুড়ি সাধারন পাথরের না


April 6th

আর কোন অপরাধবোধ নেই !

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: শুক্র, ০৬/০৪/২০১২ - ৩:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

বৃষ্টির ঘ্রাণ পাচ্ছি,
জলের ঘ্রাণ পাচ্ছি,
জলমগ্নতায় কার অতল হৃদয়ের
কলরব শুনতে পাচ্ছি ।
এ কার নুপুর-নিক্কণ সকরুণ সুরে
আজো কাঁদে করোতোয়ার কচুরীর দামে?
রেণুকা? সে তো চৌদ্দ বছর আগেই
ভোকাট্টা হয়ে গেছে গোলাপী ঘুড়িটার মতো!
সেই ঘুড়ি, সেই নিরুদ্দেশ ঘুড়ি কতবার ছলে-বলে
আছড়ে পড়েছে রেনুকাদের ছাদে।
যতবারই কুড়োতে গিয়েছি
ততবারই বিদ্ধ হয়েছি শান্ত গভীর দু’চোখের মায়ায়।