সংবাদ মাধ্যম বেয়ে সুখ আসে না, মৃত্যু আর হতাশা আসে মুহূর্তে মুহূর্তে। যেমন এখন আসছে... প্রতি মুহূর্তেই নতুন নতুন মৃত্যুর খবর আসছে, বাড়ছে। একটু আগে ২১ টি কিশোরের মৃত্যুর খবর পাই, দশ মিনিট পরে সেটা ৩০ হয়ে যায়। অন্য মাধ্যম তৎক্ষণাত জানায় নিহতের সংখ্যা ৪০!
এক ভারতীয় প্রায়-প্রৌঢ় প্রফেসর আমেরিকায় এক কনফারেন্সে গেছেন বউ নিয়ে। বেশ ভাল হোটেলে ঘর দিয়েছে উদ্যোক্তারা, চেক-ইন করার সময় সুন্দরী রিসেপশনিস্ট মিষ্টি হেসে বলল, “প্রিয় অতিথি, আমরা আপনার সব রকম সেবায়’ই সচেষ্ট – এমনকি যদি মাঝরাত্রেও যদি আপনার বিশেষ কিছু দরকার হয় তাহলে আমাদের ফোন করে জানাবেন অবশ্যই।”
আমি যে লেখাটিতে হাত দিয়েছি, সেটি লেখার মত পুরোপুরি যোগ্যতা আমার হয়ত নেই। কিন্তু চোখের সামনে Plagiarism করার ভয়াবহ কিছু ফলাফল দেখার পরে অনেকটা বাধ্য হয়ে লিখতে বসলাম।
লেখালেখির ক্ষেত্রে, সহজ ভাষায় Plagiarism হল অন্য কারও লেখা, মতামত বা বক্তব্য নিজের নামে চালিয়ে দেয়া । এমনকি পুরাতন কোনো আইডিয়া নতুনভাবে উপস্থাপন করে নিজের নামে চালিয়ে দেয়াও Plagiarism(১,২)।
নিম্নোক্ত অনুবাদ-কাব্যাংশটি সুবিখ্যাত ইংরেজ কবি 'পার্সি বিশ শেলি (১৭৯২-১৮২২)'র "Ode to the West Wind" ধ্রুপদি কবিতাটির প্রথম চরণ সাপেক্ষ। পূর্ণ কবিতাটি পাঁচ পর্বে শেষ করার ইচ্ছে আছে(যদি আপনাদের সমর্থন পাই
)। মূল কবিতা থেকে অর্থান্তর না করার আপ্রাণ চেষ্টা করেছি। কতটুকু সার্থক হয়েছি জানি না। 
ভুলে ভরা ধূলাসংসারে আঁট করে রাখা থাকতো কাজ আর কাজ, অকাজগুলোও সারি সারি। পালাক্রমে চলতে থাকতো আলাপ বিলাপ প্রলাপ। ঠাসবুনোট সময়, একেবারেই ফাঁকা ছিলো না কোথাও। তবু কোন গহীন পথে ঢুকে পড়তো স্বপ্ন, স্বপ্নেরা। কোথায় তাদের গোপনকুঠি? কেউ জানতো না।
[justify]
১.
[justify]লেখাটা পড়ার শুরুতে যদি নিচের প্যারার লিংকদুটোতে একঝলক চোখ বুলিয়ে নেন তবে সুবিধা হবে।
ডাইনিং টেবিলটার কোনা ধরে বিশাল ফ্রিজটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে বকুল। বেড রুম থেকে চিৎকার দিল এশা, “আম্মু, পরাগ চিলি সস চায় ... ঐ যে টক-মিষ্টি সসটা। নিয়ে এসো তাড়াতাড়ি ...।”
বকুল কোন উত্তর দিল না। পরাগ চার মাস আগে মারা গিয়েছে।
“আম্মু?” আবার এশার চিৎকার।
[justify]
লীলাময়ী লালাখাল
এবং জাফলং খুন হলো।
[justify]
আজ রবিবার। নিউজ অব দি ওয়ার্ল্ডের শেষদিন। মিডিয়ার ১৬৮ বছরের ইতিহাসে আজকেই শেষ সংখ্যা বেরোবে। যখন ফোন হ্যাকিংয়ের অভিযোগ চরমে উঠেছে ট্যাবলয়েডটির বিরূদ্ধে, তখনই কর্তৃপক্ষ পত্রিকাটি বন্ধের সিদ্ধান্ত নেয়। জেমস মারডক, নিউজগ্রুপের চেয়ারম্যান, এই ট্যাবলয়েড বন্ধের ঘোষণা দেন।