Archive

December 21st, 2011

মিডিয়াহাউসের মিডিয়াহাউশ

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ২১/১২/২০১১ - ৩:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেশ কিছুদিন ধরেই কখনো জোরেসোরে, কখনো ফিসফিস করে একটা কথা বেশ চলছে, ব্লগ নিয়ন্ত্রণে আইন করা জরুরি। প্রস্তাবটি কৌতূহলোদ্দীপক, এবং প্রস্তাবকদের নামগুলোকে এক সারিতে রেখে দেখলে, আমোদপ্রদও বটে।


ছাগুচিত্র - ১

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী (তারিখ: বুধ, ২১/১২/২০১১ - ১:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই ছবিটি আমার বাস্তব উপলব্ধির একটা বহিঃপ্রকাশ।
আরেকটা কথা, ছবির বিষয়বস্তুর ব্যাপারে আমি কোন ডিস্ক্লেইমারের ধার ধারলাম না।
এই ছবিতে বুয়েটের যারা মজা পাবেন, বুঝতে হবে তাদের ইস্ক্রুপ ঠিকঠাক আছে। আর যারা আহত-নিহত হবেন, বুঝতে হবে ল্যাঞ্জা বেরোচ্ছে পাতলুনের আড়াল থেকে।


এইসব উঁচুনিচু তলার মানুষেরা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২০/১২/২০১১ - ১০:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]দড়াম্ ॥


চড়ুই পাখি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২০/১২/২০১১ - ১০:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

চড়ুই পাখি

মুরাদুল ইসলাম

খুব ছোটবেলায় আমি এবং আমার ভাই যখন ক্লাস থ্রি ফোরে পড়ি তখন আমাদের বাসার ভেন্টিলেটরের ফাকেঁ একজোড়া চড়ুই পাখি বাসা বাঁধে।ভেন্টিলেটরের এক ভাঙা অংশ দিয়ে ভিতরে ঢুকে শুকনো খড় পাতা দিয়ে তৈরী করে তাদের বাসস্থান।

দাদী বললেন চড়ুই পাখির বাসা সৌভাগ্যের লক্ষণ।


December 20th

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) পরীক্ষার একটি প্রশ্ন

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: মঙ্গল, ২০/১২/২০১১ - ১২:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) পরীক্ষার বাংলা (আবশ্যিক) প্রশ্নপত্রের একটি প্রশ্ন--
১০। বাংলায় অনুবাদ কর ঃ-


আঁধারমথ

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: মঙ্গল, ২০/১২/২০১১ - ১২:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিপরীতধর্মী স্রোতে শহরের নদী চলে
জানালার ঠিক নিচে
ছেঁড়া ফ্রক, মাকে মনে পড়ে
কিশোরী যুবতী শিশু
জলে ডুব মাঘের সন্ধ্যায়

চুম্বক করেনি কিছু ক্ষতি
বাস্তবিক লোহা নই যে
পুড়বে পেটাবে আর অলংকার বানাবে

অযথা এ রঙ মাখা নিয়ন আলোর রাতে
জবুথবু রান্নাঘর
শেয়াল হত্যার ভোরে
মাটি ভেজে বনের কান্নায়

সঙ্গম করেনি কিছু ক্ষতি
বাস্তবিক ফুল নই যে
হাতের তালুতে ফেলে মৃত্যু দেখাবে


কোন এক বাদামী সন্ধ্যায়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২০/১২/২০১১ - ১২:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ]

“ যাবেন? আইস ফ্যাক্টরী রোড, কলেজিয়েট স্কুল?” “ যাব।” “কত?” থতমত খাই। এইদিনও তো মনে হয়, বাসা থেকে ১০টাকায় যেতাম। মনটাকে একটু পিছনে ফেরাই। এসএসসি পরীক্ষার পরও আট বছর হয়ে গেল । সময় এভাবে পালিয়ে যায় কেন? বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়।


অবাক জোছনা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৯/১২/২০১১ - ১০:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

-মাইনুল এইচ সিরাজী

এক দেশে ছিল এক জোছনা...
- এক দেশে ছিল এক জোছনা? রূপকথার গল্প?
-শুনুন না। ভালো লাগবে।
- আচ্ছা বলুন।
-এক দেশে ছিল এক জোছনা। সে একা একা জোছনা দেখে। জোছনা দেখে সে অবাক হয়। অবাক হয়ে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে তার পেট গুলিয়ে আসে।
-ওমা। স্বপ্ন দেখে পেট গুলিয়ে আসবে কেন? সে কি বমি করে?


এদেরকে টাকা দেবোনা কারণ এরা জামাতি

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: সোম, ১৯/১২/২০১১ - ১০:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবকিছু হরেদরে মিলে গেছে বলে কি মিলে যেতে হবে? মুক্তিযুদ্ধের কথা বলে ছবিতে যাদের দেখি জামাতের সাথে হাত মেলায়, ইসলামী ব্যাংকের পরিচালক হয়ে যায়, সব করতে পারে - তাদের দেখে কি হতাশ হয়ে হাল ছেড়ে দিতে হবে? মেনে নিতে হবে আমার নিজস্ব সামর্থ্যে যতটা করা সম্ভব আমি তাও করবোনা?