নীলাভ সাদা রহস্যের ঠান্ডা আলো পার হয়ে সবুজ মেরুজ্যোতিতে মিলিয়ে যায় ভবিষ্যযান, যাত্রীরা স্মৃতি হয়ে যায়, রয়ে যায় শুধু আমাদের নিওলিথিক স্বপ্নে। বহু লক্ষ বছর পরে কখনো জেগে উঠবে বলে। লোনা হাওয়া ছুটে আসে সমুদ্র থেকে, পরাক্রান্ত সেই হাওয়া উড়িয়ে নিয়ে যায় আনাচে কানাচের জমা হওয়া ধূলিবসন।
[justify]তিনি রবীন্দ্রনাথের কে ছিলেন? কি ছিলেন প্রকৃত অর্থে? সম্পর্ক, দ্বন্দ্ব, মিল, অমিল, কথা, টানাপোড়েন এসব নিয়ে বাংলা সাহিত্য অনেক অনেক আলোচনা করেছে। সেই দিন থেকে আজ পর্যন্ত বিশ্লেষণ এবং বিন্যাস অব্যাহত। সেই তর্ক করার ইচ্ছে আমার নেই কিংবা বৃহৎ অর্থে বলতে গেলে সেই তর্কের জন্য যে জ্ঞান দরকার সেইরকম বোদ্ধা আমি নই।
নিশাচর পেঁচারা তাদের বড় বড় চোখ, প্রায় ২৭০ ডিগ্রী ঘাড় ঘোরাবার অকল্পনীয় ক্ষমতা এবং অদ্ভুতাকৃতির মুখের জন্য হাজার হাজার বছর ধরে নানা দেশের লোককথায় চিরস্থায়ী আসন করে নিলেও প্রচলিত বিশ্বাসের মত তাদের অন্ধকারে দেখবার ক্ষমতা কিন্তু মোটেই মানুষের চেয়ে বেশী নয়।
“একটি হুইলচেয়ারের অভাবে কারুর জীবন থেমে আছে, কারুরবা নেই কর্মসংস্থানের ব্যবস্থা!
কয়েকদিন আগে প্রথম আলোতে রেলওয়ের কমান্ডান্ট এনামুল হকের কিশোরগঞ্জের বাড়ির ছবি দেখলাম। আলিশান বাড়ি। প্রথম আলোর সাংবাদিক সেই বাড়ি তৈরীতে কত টাকা খরচ হয়েছে, সে প্রশ্ন করেছেন গ্রামের মানুষকে। তারা কেউ বলেছে আশি লক্ষ টাকা, কেউ বলেছে দুই কোটি টাকা।
রাত নয়টা পাঁচ মিনিটে সদ্য কেনা মোটরবাইক নিয়ে এসে উপস্থিত হন চক্রবর্তী মহাশয়, আমরা রওনা দেই ঠিক নয়টা সাত মিনিটে, ৫ই এপ্রিল ২০১২, পূর্ণিমার ঠিক আগের রাতে। বরিশাল টু কুয়াকাটা - ডাইরেক্ট ডাইরেক্ট!
[আগেই বলে নেই, ছবিগুলো সবার জন্য নয়। দূর্বল চিত্তের যে কারোর না দেখাই ভালো]
আমার একটা পৃথিবী আছে। কিছু মানুষ, কিছু অতীত, কিছু ভবিষ্যতের সাথে আমার একটা যোগ আছে। এই যোগগুলো নিয়েই আমার এই পৃথিবী আমি কোথায় আছি- সেই মানুষ , স্মৃতি, ভবিষ্যত থেকে কত দূরে কিংবা কত দিনের ব্যবধান - এই যোগসূত্রে এটা কোন প্রভাব ফেলে না। দেনা পাওনার হিসেবের বাইরের এই যোগসূত্রগুলোর অস্তিত্ব আমাকে আমার পৃথিবীতে নিঃশ্বাস নিতে সাহায্য করে।
আর সবকিছুর সাথে - তুমিও আমাকে বাঁচিয়ে রাখো।
[justify]গত এক দশকে বাংলাদেশে গাড়ির সংখ্যা বেড়েছে - বাস, ট্রাক, কার সবই। তবে সবচেয়ে বেশি বেড়েছে মোটরসাইকেল। ভারত আর গণচীন থেকে অবাধে মোটরসাইকেল আসতে থাকায় এর সংখ্যা শনৈ শনৈ গতিতে বেড়েছে। বিআরটিএ-এর হিসেব অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৯ লাখের ওপরে, যা দেশের মোট নিবন্ধিত যানের ৬০%-এর বেশি। প্রকৃতপক্ষে দেশে এখন মোট কতগুলি মোটরসাইকেল চলছে তার হিসেব বিআরটিএ-এর কাছে থাকা সম্ভব নয়। কারণ, গ্রা