Archive - ব্লগ

May 2nd, 2011

মেঘপিয়নের চিঠি

তিথীডোর এর ছবি
লিখেছেন তিথীডোর (তারিখ: সোম, ০২/০৫/২০১১ - ১০:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
ছেলেবেলায় ছোড়দার নেশা ছিল ডাক টিকেটে।
বড়মামা তখন বিলেতে থাকতেন। কী যেন পড়তেন সেখানে, আফিসিফিয়াস--বলতে গিয়ে আমি গুলিয়ে ফেলতাম।


ব্রেকিং: বিন লাদেনের মৃত্যু, কিন্তু এরপরে কি?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: সোম, ০২/০৫/২০১১ - ৯:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক্ষুনি খবর পেলাম বিন লাদেনকে আমেরিকান সৈন্যরা হত্যা করেছে। এব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট ওবামা একটি জরুরী বক্তব্য রাখবেন কিছুক্ষণের মধ্যে। বিস্তারিত পাবেন সিএনএন এ। এব্যাপারে আরো আপডেট দিচ্ছি শিঘ্রী।


দেশবিদেশের উপকথা-উত্তর চীন

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ০২/০৫/২০১১ - ৭:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এটা চীনের উপকথা। এক শিল্পী-মা আর তার স্বপ্নের গল্প, এক মায়ের জন্য এক ছেলের জীবন তুচ্ছ করে অভিযানের গল্প।

শীত আর কুয়াশামোড়া এক উপত্যকায় একটি ছোট্টো গ্রাম। গ্রামের একেবারে শেষপ্রান্তে একটি জীর্ণ কুটির। কুটিরে থাকে এক বিধবা মহিলা আর তার তিনটি ছেলে। বড় আর মেজো প্রায় যুবক, ছোটোটি এখনো কিশোর।


"পৈচাশিক": একটি কোয়াজাই-সায়েন্টিফিক আলাপগর্ভ ইংরেজিশব্দভারাক্রান্ত গল্প

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ০২/০৫/২০১১ - ৭:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

কড়া আলো পিচাশ করিমের পছন্দ নয়। নিরেট অন্ধকারও ভালোবাসেন না তিনি। এই দুটোই হচ্ছে দৃষ্টিগ্রাহ্য পৃথিবীর দুই চরম অবস্থা। তিনি ভালোবাসেন রহস্য, যা থাকে আবছায়ায়। আলো আছে, কিংবা আলো নেই, এমন সরল বাইনারির জগতে যারা বাস করতে চায়, তাদের জন্যে প্রতিনিয়ত করুণার ভারে পিষ্ট হন পিচাশ। মূর্খ, ভালগার একটা সোসাইটি।


ছেড়ে দিলাম

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: সোম, ০২/০৫/২০১১ - ৭:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এইখানে। শেষাবধি পেলাম ওটাকে। দৃষ্টি এড়ানোর ফন্দি আঁটতে আঁটতে হয়তো ওটার কেটে গেছে কয়েকটি দীর্ঘ সপ্তাহ। কত ছল-চাতুরী করতে হয়েছে, কতই না খেলতে হয়েছে লুকোচুরি। দুই ট্রাঙ্কের মাঝ দিয়ে চলে যাওয়া ইস্পাতের দেয়াল ঘেরা সরু গলি, পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা অব্যবহৃত লেপ-তোষকের আঁধার ঘুঁজি, পরিত্যক্ত আসবাবের দাঁতে শিরশির তোলা অমসৃণ ফোঁকর, পাট পাট করে বিছানো দৈনিক পত্রিকার স্তূপ, ষ্টোর রুমে রাখা সুগন্ধি চালের বস্তা


১৯৭১

মেহবুবা জুবায়ের এর ছবি
লিখেছেন মেহবুবা জুবায়ের [অতিথি] (তারিখ: সোম, ০২/০৫/২০১১ - ৫:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব

পিঠে হাতের ছোঁয়া পেয়ে চমকে ফিরে তাকিয়ে দেখলাম বড়াপু। ওকে দেখেই আমি মাথাটা সরিয়ে ফেললাম চট করে, যাতে আর চড় না মারতে পারে। কিন্তু ও আমাকে চড় মারলো না, বরং দু’হাতে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। তারপর প্রায় কোলে করে আমাকে গেস্টরুম থেকে উদ্ধার করে নিয়ে গেলো ড্রেসিংরুমে। সেখানে আমাদের পরিবারের সবাই গাদাগাদি করে বসে ছিলো। আমরাও একপাশে বসে পড়লাম। গতরাতে বড়াপুই বাথরুমের দরজাটা লাগিয়ে দিয়েছিলো। আমাকে গেষ্টরুমে আটকিয়ে রেখে ভয় দেখাবার জন্য।


প্রতিশোধ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০২/০৫/২০১১ - ২:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তার সাথে আজকেও আমার আবার দেখা হবে এটাই স্বাভাবিক। আমার সময়টা মনে আছে, ঠিক সাড়ে আটটায় ভদ্রলোক বের হবেন। সটান গিয়ে দাঁড়িয়ে রইলাম চৌরাস্তার মোড়টায়, যেখানে রহিম চাচা আজকাল মাঠা বিক্রি করে। এক গ্লাস মাঠা হাতে নিতেই দেখলাম লোকটা আসছে।


গড়পারের মানিক

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: সোম, ০২/০৫/২০১১ - ১২:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]আমি বইমেলায় মানুষটার একটা চমৎকার পোস্টার দেখেছিলাম। বিশাল মানুষটাকে এক বাই দেড় হাতের সেই ছোট্ট পোস্টারে সিনেমা পরিচালকদের চিরচারিত ভঙ্গীতে দুই হাতের মাঝ দিয়ে কিছু একটা খুঁজতে দেখেছিলাম। ভুল করে ভুলে যাওয়া আরো কতশত গানের মতই পোস্টারটা পরে কিনে নেয়া হয়নি আর। ঘরের দেয়ালে জর্জ হ্যারিসন আর চে'র পোস্টারের পাশে লাগানোও হয়নি কোনদিন। সেই মানুষটার আরো নানা ভঙ্গীমার পোস্টার পরে খুঁজে পেয়েছি নানা জায়


মার্ক টোয়েনের বচনামৃত - ১

মন মাঝি এর ছবি
লিখেছেন মন মাঝি [অতিথি] (তারিখ: রবি, ০১/০৫/২০১১ - ৯:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সত্য যখন সবে জুতো পরছে, মিথ্যা ততক্ষনে অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে ফেলেছে।

হাসির আক্রমনের বিরুদ্ধে সব প্রতিরোধই ব্যর্থ।

সবসময় সঠিক কাজটি করুন। এটা কিছু লোককে খুশি করবে, আর বাকিদেরকে করবে অবাক।

[left]কোন প্রতিশ্রুতি না দেয়ার চেয়ে ভাঙা প্রতিশ্রুতিও ভাল।

চেষ্টা করলে খুব সহজেই আমরা যে কোন প্রতিকুলতা সয়ে যাওয়ার শিক্ষা নিতে পারি। মানে, অন্য কারো ক্ষেত্রে আরকি।


আন্তঃপ্রজাতি সমাজের পথে||আসিফ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০১/০৫/২০১১ - ৬:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

দ্বিতীয় সহস্রাব্দে যতগুলো ধারণা সাধারণ মানুষের হাজার হাজার বছর ধরে গড়ে উঠা চিন্তা ও বিশ্বাসের ভিতকে কাঁপিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হলো ভূ-তত্ত্বের নিরিখে গড়ে উঠা ভূ-তাত্ত্বিক কালপঞ্জি ও বিবর্তনবিদ্যা। পৃথিবী বিশ্বের কেন্দ্রে নয়, গ্যালাক্সির কেন্দ্রে নয় ধারণাটা সাধারণ বিশ্বাসকে নাড়িয়ে দিলেও বিষয়টা ততটা বোধগম্য নয় যতটা বোধগম্য হলো ‘মানুষের উদ্ভব সরাসরি ঘটেনি‘ধারণাটি; কারণ মানুষ বুঝতে পে