Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

মুমিনের জিহাদ যাত্রা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৮/০৭/২০১৪ - ১:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

বৈশাখ মাসে যেমন সুর্যের তেজ বেশি থাকে,
মাঘ মাসে যেমন শীতের তেজ বেশি থাকে,
তেমনি রমজান মাসে মুমিনের ইমানী তেজটা একটু বেশিই থাকে ।

বাংলার মুমিনদের জিহাদী জোশ ব্যপারটা অনেকটা ১২ মেসে বাতের মতই । সাথে থাকে সারা বছরই, তবে বাত যেমন শীতের মাসে একটু বেশী চাগিয়ে উঠে , প্রতি রমজানেই আমাদের মুমিন ভাইদের জিহাদের জোশটাও আর ৮/১০ টা মাসের চেয়ে একটু বেশিই পীড়া দেয় । তবে গত কয়েকটা বছর বেশ পানসে রমজান মাস কাটাতে হয়েছে তাদের । মনের মত কোন জিহাদের ভেন্যু না পাওয়ায় ফেসবুকে ডিজিটাল জিহাদ করেই কাটিয়ে দিতে হয়েছে অগুনিত মুমিনকে ।


তোকে আমার এখন ভালো লাগছে না, বন্ধু!

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: মঙ্গল, ১৫/০৭/২০১৪ - ৩:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

দুদিন আগেও পৃথিবীর সুখী মানুষদের একজন ছিলি তুই। প্রিয় দুই সন্তানকে স্কুলে নামিয়ে নটার অফিসে কখনো কখনো সাড়ে নটায় পৌঁছে গেছিস কোন কোনদিন। দেরীতে বিয়ে করেও দুশ্চিন্তায় ভুগিসনি সন্তান বড়ো হতে হতে তুই বুড়িয়ে যাবি। আড্ডায় তোর উচ্ছ্বাস আর উচ্চকন্ঠ দেখে বোঝা যেতো না বয়সটা ৪৫ নাকি ২০। টাকাকড়ির কিছু অংশ যে ভবিষ্যতে সঞ্চয়ের জন্যও রাখতে হয়, হোটেলে বিল দেবার সময় সেটা কখনো মনে রাখিস নি। চা সিগ্রেট নাস্তা লাঞ্চ


এ কোন আলোয় আলোকিত করা হচ্ছে

এক লহমা এর ছবি
লিখেছেন এক লহমা [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৫/০৭/২০১৪ - ২:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

হালনগদঃ
চোর আলোকিত বাংলাদেশ পত্রিকা চুরি করেই চলেছে।
চোর আলোকিত বাংলাদেশ পত্রিকা কর্তৃক আজকে জুলাই ১৮ , ২০১৪-র চুরি, সম্পাদকীয় পাতায় নীতি গল্প -
http://www.alokitobangladesh.com/editorial/2014/07/19/85967
উপরের লেখাটির জন্য আলোকিত বাংলাদেশ পত্রিকা চুরি করেছে আমার করা ঈশপের গল্প-র অনুবাদের ৫ নং গল্প। আমার অনুবাদের লিঙ্ক এখানে
http://www.sachalayatan.com/ek_lohoma/50053


সহযাত্রী

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: শনি, ১২/০৭/২০১৪ - ২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গাড়িঘোড়া ইদানীং বড়ো সুস্থ পথে চলে। চালকের মাথায় মাল না উঠলে কোনো ঝাঁকিটাকি হয় না পথে। ঘ্রাণ ঘ্রাণ যাত্রায় স্পর্শের আশায় অবশ হয়ে থাকে একপাশ; হাত নড়ে না যদি ছোঁয়া লেগে যায়; হাত সরে না যদি ছোঁয়া মিস হয়ে যায়...


বন্ধু এসো ফাইন্যাল দেখি শোক দুঃখ ভুলে...

আয়নামতি এর ছবি
লিখেছেন আয়নামতি [অতিথি] (তারিখ: শুক্র, ১১/০৭/২০১৪ - ১০:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেশ ঘটা করে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের আসর প্রায় ফুরিয়ে এলো। পিতিমির কোণা ঘুপচি থেকে নানান দেশের খেলোয়াড় সকল এসে বাতাস ভর্তি একটা নিরীহ গোলাকার বস্তুতে ঠেসে লাথি কষালো। মনের ভেতর ঘাপটি দিয়ে থাকা রাগ ঝারবার এই মোক্ষম ব্যাপার, ফাইন্যাল এবং তৃতীয় চতুর্থস্হান নির্ধারণী পর্যন্ত চলবে। ঝি কে মেরে বউ কে শিক্ষা দেবার কুমন্ত্রণাটি এখান থেকেই আগত কিনা তাহা আমার জ্ঞানী মনের প্রশ্ন। লাথালাথির এই হিংসুটে কর্মপদ


ভিনদেশি বিয়ে ও রোহিঙ্গা সমাচার

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: বিষ্যুদ, ১০/০৭/২০১৪ - ৪:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকে আইনমন্ত্রী আনিসুল হক আজকে সাংবাদিকদের জানিয়েছেন রোহিঙ্গাদের সাথে বাংলাদেশিদের বিয়ে অবৈধ হবে এবং এই বিয়ে পড়ানোও শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। খুব গভীর বিশ্লেষণে না গিয়েই বলা যায় এটা বর্বর বিধান। দুটি মানুষ বিবাহ বন্ধবে আবদ্ধ হবে, এখানে কে কোন জাতির, কে কোন সম্প্রদায়ের এগুলো আমলে আনা কোন সভ্য চিন্তার ফল হতে পারে না।


সাকিব - হিরো ইজ বিকামিং ভিলেইন

শাহেনশাহ সিমন এর ছবি
লিখেছেন শাহেনশাহ সিমন (তারিখ: সোম, ০৭/০৭/২০১৪ - ৮:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

নেইমারের ও ডি মারিয়ার সেমিফাইনাল খেলার অনিশ্চয়তা বা বিভিন্ন ফুটবলদদের ভীড় ঠেলে পত্রিকায় জায়গা করে নিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। এবং স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গেছে তার পক্ষ ও বিপক্ষ নিয়ে কথার তুবড়ি। আমিও ব্যাতিক্রম নই। আর সচল-ই বা বাদ থাকবে কেন এই আলোচনা থেকে?

গত আট মাসে সাকিব বেশ কয়েকবার সমালোচনার শিকার হয়েছেন। একটু চোখ বুলিয়ে নেই সেখানেঃ


| ঘড়ায়-ভরা উৎবচন…| ২৯১-৩০০ |

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ০১/০৭/২০১৪ - ৯:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বহুদিন কোন ব্লগ লিখা হয় না। এমনকি ছাইপাশ যে কাজগুলি নিয়মিত করে যাই সেগুলিও আপলোড করা হচ্ছে না ব্যক্তিগত ব্লগেও। আলসেমি একটা নাতি-ক্ষুদ্র কারণ হলেও অবশ্যই তা প্রধান নয়। গত পাঁচ বছর ধরে যে শখের বোঝাটা কাঁধে নিয়েছিলাম 'এ আর কী' ভেবে, সেটা যে নিজের ওজনের চাইতে এভাবে শতগুণ ভারী হয়ে ওঠবে সেটা কি আর মূর্খ মাথায় বুঝেছিলো ! কাঁধে চাপতেই দিনে দিনে ভারী থেকে ভারী হয়ে ওঠা বোঝাটা বুঝিয়ে দিলো ঠিকই, গরু কি সাধে গাছে চড়ে ! কথা ছিলো এই জুনেই কাজটার মুখ বাঁধবো, কিন্তু তা আর হলো কই ! এখন তা প্রলম্বিত করে জুলাইকে টার্গেট করলাম। কোনভাবে ওটা ঘাড় থেকে নামলে আর পায় কে, চুটিয়ে ব্লগিং চলবে আবার ! এ-আশাতেই বুক বাঁধি। কিন্তু এদিকে সচলের আবির্ভাব তিথি যে পেরিয়ে যায় ! কী আর করা ! তাই এই উৎসব-মুখর (?) সংযমের মাসে সকল সহ-সচলের জ্ঞান-গম্যি-ক্ষেমার প্রতি অবিচল আস্থা রেখে আরেকটি ফাঁকিবাজি পোস্ট ! এবং

সচলায়তনের এই আবির্ভাব-তিথিতে সবার জন্য অনেক অনেক শুভকামনা। সচল থাকুন, সচল রাখুন। প্রিয় সচলায়ন অনেক অনেক দীর্ঘায়ু হোক।


রকমারি রক সিটি আর হেলানো রেললাইন

মেঘলা মানুষ এর ছবি
লিখেছেন মেঘলা মানুষ [অতিথি] (তারিখ: মঙ্গল, ০১/০৭/২০১৪ - ৬:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথমেই, কিছু বিজ্ঞাপন দিয়ে নিই, তা না হলে লেখা পড়বার উৎসাহ পাবেন কোথায়? এখানে নাকি পৃথিবীর সবচেয়ে খাড়া রেলপথ আছে যেটাতে এখনও যাত্রীবহন করা হয়। (রোলার কোস্টারগুলো বাদে) এটার একটা অংশে নাকি ৭২% ঢাল আছে! এর মানে হল, আপনি ১০০ ফুট সামনে এগুলে (আনুভূমিক), আপনাকে ৭২ ফুট উপরে (উল্লম্ব) উঠতে হবে। আরও না কি আছে এক অত্যুচ্চ স্থান যেখান থেকে নাকি ৭টি রাজ্য দেখা যায়! সাথে আরও রয়েছে দৃষ্টিনন্দন মনোহর জলের ধারা।


এলেবেলে দিনপঞ্জি

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: মঙ্গল, ০১/০৭/২০১৪ - ১:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাতে ঠিকমতো ঘুম না হওয়াতেই বোধহয় বারবার হাই ওঠে। বারবার হাই ওঠা খারাপ লক্ষণ। যখন হাত এবং মগজ কোনটাতেই কাজ থাকে না তখনই হাইগুলো উঠে। হাই উঠার ঘন্টাখানেক পরই কপালের দুপাশ পিনপিন করতে শুরু করবে। পিনপিনটা মৃদু থেকে তীব্রতার দিকে যেতে যেতে সমগ্র মস্তিষ্কের নেটওয়ার্ক জুড়ে ঝিমঝিম করে বাজতে শুরু করবে। চোখের সামনে যত আলো আছে সবকিছু অসহ্য ঠেকবে। মাথাটা কোথাও ঠেকানোর জায়গা খুঁজবে। চোখটা অন্ধকারের আশ্রয় চাইবে