গতকাল অফিসে যাবার সময়ে শেরাটন হোটেলের সামনের মোড়ে দেখলাম হলুদ টিশার্ট পরা কয়েকজন ছেলেমেয়ে বিভিন্ন গাড়ির কাছে এসে কিছু জিজ্ঞেস করছে। গাড়ি সিগন্যালে থামতেই ১৪-১৫ বছর বয়সী এক কিশোরী এগিয়ে এল। স্যার বলে সম্ভাষণ করে তাদের উদ্দেশ্য সম্পর্কে বলা শুরু করতেই গাড়ি আবার নড়ল। দ্রুত পকেটে হাত দিয়ে কিছু টাকা হস্তান্তর করতেই Primary Education For All লেখা একটি স্টিকার পেলাম। অন্য গাড়িতে দেখলাম ফুল দেয়া হচ্ছে।
সালেক খোকন
‘কুটিবাড়ী থেকে নৌকায় করে আমরাও মানপুরে নিয়ে আসি আটটি পরিবারকে। বাকিরা বিভিন্নভাবে চলে যায় বিভিন্ন জায়গায়। লুট হয় অস্ত্র। কিছু অস্ত্রসহ নৌকায় ওঠে হাবিলদার নাজিম উদ্দিন, কাঞ্চন, রিয়াজ, হালিমসহ অনেকেই। তাদের আশ্রয় দিই মানপুর স্কুলে। গ্রামবাসী পালা করে তাদের জন্য পাঠাতে থাকে খাবার।
আজ ৪ঠা নভেম্বর, ২০১১-- আমার নানা আশরাফ আলী মণ্ডলের পঞ্চদশতম মৃত্যুবার্ষিকী। মন সকাল থেকেই চঞ্চল হয়ে আছে, কাজের ফাঁকে ফাঁকে নস্টালজিয়া হানা দিচ্ছে আজ প্রবল ভাবে, এলোমেলো চিন্তার পালকেরা ঘুরপাক খাচ্ছে প্রতিটি নিউরনে, উচাটন ভাবনার থই পাচ্ছি না কোন।
[justify]১১.
আমাদের ইতিহাসের বই বলে, পাল রাজ বংশ ৭৫০ খ্রীষ্টাব্দ (গোপাল) থেকে ১১৬১ খ্রীষ্টাব্দ (মদনপাল) পর্যন্ত চারশ’ বছরেরও বেশি সময় ধরে বাংলা শাসন করেছে। আবার একই বই বলছে, সেন রাজ বংশ ১০৭০ খ্রীষ্টাব্দ (হেমন্তসেন) থেকে ১২৩০ খ্রীষ্টাব্দ (কেশবসেন) পর্যন্ত বাংলা শাসন করেছে। তার মানে, পাল রাজত্বের শেষ ৯২ বছরে তাদের সাথে সেন রাজাদের রাজত্বও বাংলায় ছিলো। একটু গোলমাল হয়ে গেলো না? আসুন, আরেকটু গোলমাল বাঁধানো যাক।
কালকে সকালে প্রফেসর আর রিসার্চ গ্রুপের সাথে মিটিং। সাধারনত অন্যান্য দিন বিকেলে ক্লাস থাকে বা ল্যাবে যায় বিধায় ভোরের দিকে ঘুমিয়ে দুপুরে উঠি, কিন্তু বাই-উইকলি মিটিংয়ের আগেরদিন রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। আজও তাই হত, কিন্তু ঘুমানোর আগে হঠাৎ করে ইচ্ছে হল ফেইসবুকে একটা ঢু মারি। তাতেই বিপত্তিটা হল। হঠাৎ চোখে পড়ল ‘জাগো’ নামের ফাউন্ডেশন নিয়ে একটা নোট এবং একটা স্ট্যাটাসে। স্ট্যাটাসের নিচে দেয়া লিংকে ক্লি
কোরবানির গরু নিয়ে দবির ছবিরের প্রতিযোগিতা আজকে নতুন কিছু না। আপনারা গত বছর, তার আগের বছর, কিংবা তার আগের যুগেও দেখেছেন। এটাও সেই পুরোনো ঘটনার নতুন চর্বন। এই ঘটনার দুজনও আমার ব্যক্তিগত পরিচিত।
২০০৭ এর ঘটনা। বিকেলে ক্লাস শেষ করে মধুর ক্যান্টিনের সামনে আসতেই মাসুমের সাথে দেখা। মাসুম আমার রুমমেট, মার্কেটিং-এ পড়ে। ও খুব উত্তেজিত, হাতে ইয়া মোটা এক লাঠি। আমাকে দেখেই বললো, কই ছিলি তুই?
ক্লাসে। কিন্তু তোর এ অবস্থা কেন?
তুইতো দেখি কোন খবরই রাখস না! শাহবাগে এক ছাত্র অ্যক্সিডেন্ট করছে। তাই গেলাম, গাড়ি টাড়ি ভাইঙ্গা আসলাম।
দেখা যায় যে, কেউ কেউ কোরবানির দুই-তিনদিন পূর্বেই কন্যা-জামাতা ও আত্মীয়=বন্ধুদের দাওয়াত করেন এবং কোরবানির দিন সকাল হইতে আটা-ময়দা ও চাউলের গুঁড়া তৈয়ারে ব্যস্ত থাকেন। কোরবানির পশুর মাংস দিয়া মাংস-রুটির এক মহাভোজ হয়। হযরত ইব্রাহীম যখন ঈসমাইলকে কোরবানি করতে লয়া গিয়াছিলেন, তখন কি বিবি হাজেরাকে তিনি আটার রুটি তৈয়ার করিতে বলিয়া গিয়াছিলেন? - জীব হত্যায় পূণ্য কী?