এক।
হবো হবো সন্ধ্যায় বাতি টাতি জ্বলতে শুরু করলে, বাড়ি যাওয়ার আগে রীনা শাড়ি কিনতে যায়। রাপা প্লাজা অথবা আড়ং এর নীচের কোন দোকানে এসির মধ্যে, টুলে বসে দুই তিন রকম লাল টাঙ্গাইল জরীপাড় শাড়ীর সামনে কোনটা নিবে যখন ঠিক করতে পারছিল না, দোকানের আয়নায় হঠাৎ চোখ গেলে সে দেখে তার চুলগুলি আধাকাঁচা, আধাপাকা আর সে যার পর নাই চমকে ওঠে। তার কি চুল পাকার বয়স? এমন সময় তার মোবাইল বেজে উঠলে তার ক্ষণকালের ...
আপনারা যারা এই পর্বটি পড়িবেন, তাহাদের দুর্দশা চিন্তা করিয়া আমার খারাপই লাগিতেছে, লেখার ধারাবাহিকতা ঠিক রাখিবার জন্যে এই পর্বটি লিখিলাম, কিছুটা স্বার্থপরতাও আছে এর পিছনে। হয়তো এতক্ষনে ভাবা শুরু করিয়া দিয়াছেন আপনারা, এই বেটা কতদিন এইভাবে চাপা মারিতে থাকিবে, কেউ কী এতবার বেলের বাড়ী খাইয়াও অসাবধান হইতে পারে? কিন্তু যেমনটি তাতাপু বলিয়াছেন, গাড়ী চালাইলে টিকেট খাইতে হইবে,...
রাসেলের ' হিস্ট্রি অব ওয়েষ্টার্ন ফিলসফি' পড়ার পর সেন্ট অগাস্তিনের প্রতি দারুণ আগ্রহ জন্মে । তার কনফেসনস ও সিটি অব গড খুজে বেড়াই। মধ্যযুগের অধ্যাপকদের মধ্যে সবচাইতে আলোকিত এই অগাস্তিন। ইশ্বর ও সময় কি! এই প্রশ্নের জবাবে যিনি বলতেন।' যদি আমাকে জিজ্ঞেস করেন তো জানিন না। আর যদি না জিগান তাহলে জানি।' তার বইটা হাতে পাওয়ার পর শারীরিক সুখ অনুভব করি। তার এ বইটা পাওয়ারও একটা শানেনুযুল আছে।...
কে জানি বলেছিলেন ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন, কথাটা যে কত সত্যি তা মর্মে মর্মে অনুভব করছি এখন, বলতে গেলে এখনো ঘোরের মধ্যে আছি।
আমাদের সবার প্রিয় প্রকৃতি প্রেমিক আসলে আমার বিশ বছর আগে হারিয়ে যাওয়া বন্ধু বুলবুল। এক সাথে আমরা মাস তিনেক আইডিয়াল স্কুলে পড়েছিলাম, তার পর সে আমাকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে ধানমন্ডি বয়েজে চলে যায়। অল্প দিনেই তার সাথে দারুন সখ্যতা গড়ে উঠেছিল। মুক্তার ম...
আজ তাঁর মৃত্যুবার্ষিকী। তিনি শহীদ জননী। আমরা, আমি যে আলোর পথ ধরে
প্রতিদিন হাঁটি, তিনি ছিলেন আলোকবর্তিকা হাতে সেই পথের প্রদর্শক।
শহীদ জননী বলেছিলেন, এই প্রজন্ম একদিন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবেই।
ঘাতক-দালাল-যুদ্ধাপরাধীদের বিচার করবেই।
জাতি সেই সময়ের প্রতীক্ষায়।
বর্তমান সরকার তাদের ওয়াদা পূরণ করলেই তাঁর স্বপ্ন-সাধনা সার্থক হবে।
মা, আপনি শান্তিতে ঘুমান।
আমরা জেগে আছি, আমরা ...
অনেক উড়েছে ঢেউ, ছন্দোবদ্ধ পার্থিব লেনদেন
পার্থিব সমুদ্রে ডুব, পার্থিব সে বৈঠা টানাটানি
কম্পিত সন্ধ্যায় আজ সরল নৈপাট্যে কাছে এসো
বাড়াও চিবুক তোমার মধ্যমায় ছুঁয়ে ছুঁয়ে দেখি
সবুজ অরণ্য খোল লহরী বেষ্টনে ডুব দেই।
পুরোহিত প্রিয় ক্ষীণ সমিতের তুলি টানো পিঠে
আশ্চর্য সে রংধনুর সম্যক প্রেষ্টনে প্রেম লিখি
শ্যাওলা চৌম্বক উরু তুলে ধর খুঁজব জরুল
কুয়াশা নাভীতে দেখ, খুঁজে পাবে মাতৃত্বে...
মাত্রই গত রাতে ঘুমানোর আগে দেখছিলাম মাইকেল জ্যাকসন ব্রিটেনে গাইবেন। জ্যাকসন-ফাইভের রিইউনিয়ন হবে, এরপর ৫০টি শো করবেন তিনি। খুব আফসোস হচ্ছিল ব্রিটেনে নেই দেখে। একই সাথে আনন্দিত হচ্ছিলাম অনেক, অনেক দিন পর এই মহাশিল্পীর গান-নাচ দেখার আশায়।
মনে মনে ভাবছিলাম, এই ভঙ্গুর শরীরে মুনওয়াক সইবে তো? দেখা যাবে ঝাঁকি দিতে গিয়ে হাড়-গোড় খুলে রয়ে গেছে। এক টানা ৫০টি শো করা তো নবীন শিল্পীদের জন্যও...
[justify]ফুটোস্কোপিক গল্প হচ্ছে ফুটোস্কোপ দিয়ে দেখা গল্প। সামান্যই দেখা যায়।
...
মোবাইলে বেজে উঠলো "রূপভানে নাচে কোমর দুলাইয়া"। রবি হাত বাড়িয়ে ফোনটা তুলে নিলেন।
"রবি চৌধুরী বলছেন?" ওপাশ থেকে খনখনে গলা ভেসে আসে।
রবি থতমত খেয়ে বললেন, "না ... কোন নাম্বারে ডায়াল করেছেন বলুন তো?"
ওপাশ থেকে খনখনে গলা নাম্বারটা আওড়ায়।
রবি বলেন, "নাম্বার তো ঠিক আছে। কিন্তু আমি তো চৌধুরী নই।"
খনখনে গলা বলে, "আমা...
[justify]
আমার লেখার ধরন খুব একটা ভালো না। বানানেও অনেক ভুল করি। তবুও কি বুঝে যেন লিখতে বসেছি। হয়তো আমার এ লেখা প্রকাশিত হবে না, অথবা হয়তো অনেকেই এই লেখাটি এড়িয়ে যাবেন... কিন্তু আমার কিছুই যায় আসে না। লিখতে ইচ্ছে করছে, তাই শুরু করলাম।
সচলায়তনে আমি অনেক আগে থেকেই আসি। তবে নিজে সচল হওয়ার জন্য উৎসাহ ছিলো না। অসাধারণ সব লেখা পড়ে মুগ্ধ হয়ে চলে যেতাম। এরই মাঝে কবে যেন (মন্তব্যের সময় সুবিধা হবে ...
'খুব তেষ্টা পাইছে রে হারুন' ঘড়ঘড় শব্দে বল্লেন তিনি। জামাই ডাঃ দস্তগীর আবার প্রেশার চেক করল। মুখ কুচকে গেলো তার। সময় দ্রুত-ই শেষ হয়ে আসছে। হাসপাতালে নেয়ার মত অবস্থায় ও নাই। আজকের প্র্যাকটিসও লাটে। সন্ধ্যা থেকেই বসে আছে শ্বশুরবাড়ি। শ্বশুরের এ অবস্থায় একমাত্র মেয়ে জামাই তার উপর ডাক্তার হিসাবে এতটুকু ক্ষতি নিমরাজি হয়েই মেনে নিয়েছে সে। সিমি চামচে করে মুখে পানি তুলে দি...