ফেসবুক-এ “আমার মনে কী আছে?” এই প্রশ্নের জবাবে লিখেছিলাম - ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি সে দেশে বুরখা ও চোখ-মুখ ঢাকা হিজাব নিষিদ্ধ করেছেন, খুব শীগ্গিরই আইন করে তা বন্ধ করা হবে। আজকে লন্ডন শহর গলছে, গরমে, এর মাঝে কালো বুরখায় আপাদমস্তক মোড়া মেয়েদেরকে দেখে আমার কষ্ট হচ্ছিলো খুব- ধর্ম মানুষকে এভাবে কেন বেঁধে রাখে? চেতনার বিকাশকেই কি ধর্ম এভাবে কালো কাপড়ে ঢেকে রাখে?
আলোচনাটি এই প...
"চোখে পানি আসলে কী দিয়ে মুছেন?"
এ প্রশ্ন শুনলে প্রশ্নকর্তার দিকে তাকাতে হয়। প্রায় বৃদ্ধ একজন মানুষ। পরনে আধ ছেঁড়া পাঞ্জাবী, ঢোলা পায়জামা। শীত নেই তবুও কানে মাফলারের মতন করে একটা গামছা জড়ানো। গায়ে এলোমেলো ভাবে নেতিয়ে যাওয়া একটা চাদর বিছানো রয়েছে। কাঁধে বাজারের থলির মতন একটা ব্যাগ। বৃদ্ধ রয়ে যাওয়া কয়েকটা দাঁত সম্বল করে আমার দিকে তাকিয়ে হাসেন। যাবো যাবো বিকেলের আলোয়, হালদা নদীর ...
আমার ছোটবেলা কেটেছে ছিমছাম সুন্দর এক পাহাড়ী শহরে। যে শহরের মানুষ সবাই সবাইকে চিনতো জানতো। একে অপরের বিপদে হাত বাড়িয়ে দিত বন্ধুর মতো। হিন্দু-মুসলিম-বৌদ্ধ সবার ধর্মীয় অনুষ্ঠানে অন্যরা ছিল আমন্ত্রিত। রাতে সবাই ঘুমাতো দরজার ছিটকিনী না লাগিয়ে। কিশোরী-তরুনী মেয়েরা ভয়হীন জড়তাহীন পায়ে রাস্তায় হাঁটতো- কেউ ওদের বিরক্ত করতো না। ওদের রিনরিনে কন্ঠের হাসি পাহাড়ী পথে ঝর্ণার ছুটে চলার মত...
অণুগল্প এক:
কোন এক স্বপ্নিল রাতে নাচঘরে রাজকুমারের হাত ধরে নেচে আনন্দে মাতোয়ারা রাজকুমারী। সে রাজকন্যার অনিন্দসুন্দর চেহারা, পোষাকের চমকের পাশাপাশি নাচঘরের হাজারো ঝাড়বাতিও পুরোপুরি ম্লান। রাজকুমারের পাণিপ্রার্থি বিভিন্ন দেশের বিভিন্ন যুবতীদের সাথে এককাতারে দাঁড়িয়ে তার সৎমা ও সৎবোনেরা। পরীর কৃপাধন্য এই রাজকুমারী আজ তাদের কাছে একেবারেই অপরিচিত। কোন দেশের ভাগ্যবতী এই রা...
সাম্প্রতিককালের বহুল আলোচিত বিষয় “টিপাইমুখ বাঁধ” নিয়ে আলোচনা হলেই আমাদের দেখি পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা, সরকারের ভূমিকা ইত্যাদি বিষয় চলে আসে। সেখানে মোটের ওপর প্রায় সবাই একমত হন যে আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন দেশের উপযুক্ত নয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটঃ http://www.mofa.gov.bd/-এ আমরা দেশের পররাষ্টনীতি একুনে যা পাই তা নিম্নরূপঃ
The Foreign Policy of Bangladesh emanates from the f...
অনেক বছর নিয়মিত ছবি দেখা হয় নি। সেদিন বেশ কয়েকটি ছবি দেখে ফেললাম। অসম্ভব ভাল কিছু ছবি। শুধু আহা উহু বর্ননা করে পোষাবে না এই ছবিগুলো। তবু সময়ের অভাবে তাই করে যেতে হলো।
ইরানী ছবিই বেশী ছিল তালিকায়। অনেক বছর প্রথম ইরানী ছবি দেখেও বুঝিনি ওরা এই লাইনে এতদুর এগিয়েছে। এতটা মনোযোগ দেইনি আগে। কিন্তু আব্বাস কিয়ারোস্তামির তিনটা ছবি দেখে আমি ইরানের চলচ্চিত্রকে নতুন করে আবিষ্কার করলাম। ত...
দুই ঘণ্টা খুব লম্বা সময় না
তুই যখন বিদ্যাপুষে জীবনঘরে
ধর খুঁজতেছিস প্রেম
তখন দুই ঘণ্টা কতো মিনিট
জানতে পারিস না
কিন্তু আমার মাঠে ব’সে
একলা
ঘাসমতো চিকন তোদের স্মৃতি গোণা-
মিনিট তো মিনিট
দুই ঘণ্টার সেকেন্ডগুলোও শূন্য এভারেস্ট
শৈশবে জয় করে তোরা
আজ ভুলে গেছিস বয়সে
খোলামাঠে স্মৃতিপাহাড় পিষে যাচ্ছে
তোদের কাউকে সঙ্গে পাবো না
মন মানেই এভারেস্ট-
জীবন থেকে নেয়া সত্য
তোদের আর জ...
অবশ্য হইলেও হইতে পারে...আজকাল্কার পথিকেরা বড়ই বেশরম, উহারা আজকাল 'তু চীজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত'ও গায়না, 'u're beautyful' কইয়া চেচাইতে চেচাইতে কাপড়জামা খুলিয়া নগ্নগাত্রে পানিতে ঝুব্বুস করিয়া ফাল পাড়ে। প্যান্ট যেইখানে পড়ে আর সেইখান থেকে যা উঁকি দেয় উহা যে সকলেরই আছে আর নতুন করিয়া কারও দেখিবার প্রয়োজন নাই উহা তারা যেন বুঝিয়াও বুঝিতে চায়না... ভয় হয় উহাদের এই নিয়ে ধমকাইলে ঐ ধমকের চোটেই আর নিজের ভ...
>'< মানুষ দেখতেছে কিন্তু!
'< হুঁহু! ওই পুঁটিমাছই খাও।
'< হুঁ, তো?
ভালো হইছে।
................................
................................
>'< কী হইলো আমার বোড়ো চণ্ডীদাসের? এমন থম্ মাইরা থাইমা গ্যালা ক্যান্?
................................
>'< আরে, হইলোটা কী !
...
ভূমিকা: আমাদের কাছে জগদীশচন্দ্র বসুর মূল পরিচয় একজন বিজ্ঞানী হিসেবে; যিনি প্রথম প্রমাণ করেছেন প্রাণীর মতো উদ্ভিদেরও সাড়া দেওয়ার ক্ষমতা আছে। এছাড়া বেতার যন্ত্রের মূল আবিষ্কারক হিসেবে অনেকেই তাঁর নাম উচ্চারণ করেন যদিও যোগাযোগ প্রযুক্তি ও পাশ্চাত্যে থাকার সুবিধা কারণে এর আবিষ্কারক হিসেবে বিজ্ঞানী মার্কনির নাম এখন সুপ্রতিষ্ঠিত। কিন্তু এগুলোর পাশাপাশি বিজ্ঞানী জগদীশচন্দ্র...