স্বাগতম উইন্ডজর, ২০০৯ দুই দিন ধরে উইন্ডজরে সচল সফর চলছে। আজ আমরা পিলি দ্বীপ থেকে ঘুরে এলাম। ব্যাপক মজা হয়েছে। একটু পরেই শুরু হবে লাইভ ব্লগিং। দেখা যাক অতিথিরা কে কোথায়, কী করলেন সারাদিন.. কিছু ছবি হয়তো পোস্ট দেয়া হতে পারে, তবে সবার সাথে আলোচনা সাপেক্ষে। তবে শুরু হোক...
সূচিপত্র:
১) ২৭ জুন, ২০০৯: উইন্ডজের আগমন
২) পিলি দ্বীপ ভ্রমণ (বিস্তারিত মন্তব্যে আসছে)
এর আগে কখনো এমন হয়নি। আজ যেনো কেমন কেমন লাগছে। বাইরে মেঘ করে রাখছে, বিকেলটা কেমন জানি ঝিম মেরে আছে। জানালা দিয়ে তাকালে দেখা যায় বাসার ছাদে বাচ্চারা খেলা করছে, তবে জানালা দিয়ে তাকাতেও ভালো লাগছে না, আকাশের চেহারা ভালো হলে না হয় তাকিয়ে থাকা যেতো। মন আরো বেশি খারাপ হবে এখনকার আকাশের দিকে তাকালে! কিন্তু ঠিক কি মন খারাপ? বোঝা হয়ে ওঠছে না। কি এক চাপা অভিমান হচ্ছে; বাবার ওপর! মাকে মনে পড়ছে, ব...
তিনি আমাদের একমাত্র নোবেল লরিয়েট। অনেক বিতর্ক তাঁকে নিয়ে। তিনিই কি এসব বিতর্কের জন্ম দেন, না কি নিজেদের কাটতি বাড়াতে মিডিয়াই এসব বিতর্কে ইস্যু তৈরির ঘৃতাহুতি দিয়ে যায়, তাও এক রহস্য বৈ কি। তবে কোন রাষ্ট্রনায়ক বা ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার না হয়েও অসাধারণ মেধা আর অনন্য সৃজনক্ষমতার চৌকস উপস্থাপন, অর্থনীতির ক্ল্যাসিক তত্ত্বকে উল্টে দিয়ে সৃষ্ট তত্ত্বের সাথে প্রয়োগযোগ্যতার বিস্ময়...
[justify]হাসি নিয়ে গবেষণা হয়েছে বিস্তর। মানুষ ছাড়া আর কেউ হাসে না। এই নিয়ে আজিমভের একটা জটিল গল্প আছে, দ্য জোকস্টার ... আছে অসমঞ্জবাবুর কুকুরকে নিয়ে সত্যজিৎ রায়ের গল্প। আমার গল্প হাসিকে নিয়ে।
না, হাসি কোন বালিকার নামও নয়। তাকে নিয়ে আমার গোপন আশনাইয়ের রগরগে গল্পও বলবো না। আমি বলবো সেই হাসির কথা, যা আমরা মুখ খুলে সশব্দে হাসি।
তবে শুরুতে একটা হাসির গল্প বলি। এক লোক মরুভূমিতে হারিয়ে গেছে...
– বোর্ডিং পাস আর আইডি দেখাও।
: লাঠিতে ভর দিয়ে হাঁটা পঙ্গু, অথর্ব মানুষ আমি। এত জায়গায় আইডি দেখালাম, এখন প্লেনের দুয়ারে এসেও ঝামেলা করতে হবে, তাই না? কত যে ঘাঁটাতে পারো তোমরা!
– এই ছোকরা, ফেলে চলে যাবো কিন্তু তাহলে। আমি মানুষ খুব খারাপ।
: আচ্ছা দেখো, দেখো। হুঁ, আমি জানি সিট কোথায়। বেছে বেছে সামনের দিকের আইল সিট নিয়েছি। এখন এই নরাধমকে দেখতে দেখতে যেতে হবে তোমার।
– দেখা যাবে কী হয়। এ কী, ...
কুনো এক পবিত্র দুফুর বেলায় দেহি
আরব সাগরের বালুকাবেলায়
প্রেমে ঘেমে নেয়ে অবলীলায়
রাজকুমার আগুন লইয়া লাড়াচাড়া দিতাছে
আমি জিগাই তোমার সিন কী?
কয় খেলি, আগুন লইয়া খেলি
আমি কই আগুন দিয়া খেল ক্যা?
কয়, মানুষরে বুঝবার নাইগা
আমি ভুদাইর লাহান জিগাই আগুন দিয়া খেইলা মানুষ বুঝবা ক্যামনে?
মানুষ বানাইছে মাটি দিয়া আর শয়তান বানাইছে আগুন দিয়া
রাজকুমার ভ্রান্ত ধারনার বশবর্তী হয়ে আমারে কয়
দুনি...
একটা অপ্রয়োজনীয় মানুষ
মানুষটা এই তিরিশের কোঠায় এসে আচমকা একটা হিসাব কষতে বসল।
মানুষটা এমনিতে ভালই। অন্তত লোকে তাই বলে। মোটামুটি ধরণের স্টুডেন্ট ছিল, মোটামুটি ধরণের একটা চাকরি করে, একটু অমিশুক, কারো সাতে-পাঁচে নাই।
মানুষটা ভবে, ছোটবেলা থেকেই তার সাথে এটা হয়ে আসছে। তাকে কেউ কেন জানি তেমন একটা পছন্দ করে না। অথচ সে তো কখনো কারো কোনো অপকার করে না, বরং উপকারই করে সুযোগ পেলে। সে ভাব...
দুইঃ দ্বন্দ্বমূলক বস্তুবাদ
মার্ক্স এর দর্শনের প্রধানত দু’টি দিক- একটি বস্তুবাদ এবং অন্যটি দ্বান্দ্বিক পদ্ধতি। এই দু’য়ের সংমিশ্রনে সৃষ্ট তাঁর দর্শন দ্বন্দ্বমূলক বস্তুবাদ। বস্তুবাদ কিংবা দ্বান্দ্বিক পদ্ধতি, মার্ক্সই প্রথম বলেন তা নয়। বস্তুবাদ দর্শন আমরা দেখতে পাই গ্রীক দার্শনিক থেল্স্ (Thales, 624 BC-546 BC), ডেমোক্রিটাস্ (Democritus, 460 BC-370 BC ), ইপিকিউরাস্(Epi...
রৌদ্র-তপ্ত দিনে পৃথিবীটা চুল্লি
মানুষ পুড়ছে তাতে
তেলে-ভাজা জবজবে ঘাম।
ছায়াহীন রাজপথে
চাকা ঘোরে দিনে-রাতে
মানুষ ছুটছে শুধু
থামার নেই কোন নাম।
নেই গাছ, নেই বন
নেই কোন আলোড়ন
যান্ত্রিক জীবনের শশব্যস্ততা।
দাবদাহ পৃথিবীতে, দাবদাহ জীবনেও
এত হিসেব-নিকেশ ফেঁদে
শূন্য যে খাতা।
আজকে অফিসে বসে আছি, কাজের চাপ একদমই নেই, বসের সাথে হাসি ঠাট্টা করছি, ফাঁকে ফাঁকে জি-মেইলে খুটমুট করছি, মাঝে মধ্যে মামুন ভাই বা অনিকেতদা ভুল করে অনলাইন এসে পড়লেই ফেঁসে যাচ্ছেন আমার কবলে পড়ে, আমার কাজ নাই, ভদ্রতা করে বলতেও পারছেন না, আমার কাজ আছে, পরে কথা হবে। ফলে আমার বকবক শুনতে হচ্ছে, এর মাঝেই আমার স্ত্রী অনলাইন এসে পড়ল। আমি কিছু বলার আগেই মেসেজ দেয়া শুরু করল,
- আছো?
- আছি
- ভাবী ফোন ক...