Archive

February 5th, 2012

রবীন্দ্রনাথের জমিদারগিরি এবং জমিদারের রবীন্দ্রগিরি : চতুর্বিংশ পর্ব

কুলদা রায় এর ছবি
লিখেছেন কুলদা রায় [অতিথি] (তারিখ: রবি, ০৫/০২/২০১২ - ৯:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কুলদা রায়
এমএমআর জালাল

প্রজানিপীড়ণ খণ্ড : দুই


দেশে বিদেশেঃ নাপিত

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: রবি, ০৫/০২/২০১২ - ৭:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মগবাজারে কোন এক জায়গায় টিউলিপ বলে এক সেলুন ছিল। ওইখানে আব্বা আমাদের তিন ভাইকে চুল কাটাতে নিয়ে যেতেন যখন আমি একবারে ল্যাদাবাচ্চা। মনে আছে ওরা প্রতিবার ছোট একটা রঙিন কার্ড দিত, একপিঠে দোকানের নামধাম অন্যপিঠে ক্যালেন্ডার। আমাদের তিন ভাইতে তুমুল ফাইট চলতো ঐ মহামূল্যবান কার্ড নিয়ে। তখন স্কুলে যেতাম একটা স্টীলের পেনসিলবক্স নিয়ে, উপরে সুপারম্যানের ছবি আর হিম্যানের স্টিকারওয়ালা। ঐ পেনসিলবক্সের ভিতর জায়গা হত কার্ডের। কোনদিন ক্যালেন্ডার দিনতারিখ দেখার জন্য ব্যবহার করেছি বলে মনে পড়েনা, দিন-তারিখ দেখার তেমন দরকারও হতনা। শুধু মাথায় থাকতো স্কুল বৃহস্পতিবার হাফ আর শুক্রবার পুরো ছুটি। ওইটে জানার জন্যে বালকের ক্যালেন্ডার প্রয়োজন নেই।


বিচ্ছুর দল!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৫/০২/২০১২ - ৭:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সকালবেলা যেদিন ক্লাস থাকে সেদিন ভার্সিটি যাবার সময় ছোট ছোট বাচ্চাদের যখন মায়ের হাত ধরে স্কুলে যেতে দেখি তখন আগের দিনের এই সময়গুলোর কথা মনে পড়ে যায়। মাঝে মাঝে মনে হয়, কিভাবে ১২টা বছর সকাল ৮টায় ক্লাস করতাম! অবাক লাগে ভাবতে। দেখি, ছোট ছোট মানুষ, কাঁধে বিশাল বড় বড় ব্যাগ!


বগা লেক রহস্য : পর্ব এক

অরফিয়াস এর ছবি
লিখেছেন অরফিয়াস (তারিখ: রবি, ০৫/০২/২০১২ - ৬:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বান্দরবন থেকে বের হবার আগে থেকেই প্যানপ্যান করে যাচ্ছিলো অঙ্কুর, তার প্যানপ্যানানির ঠেলায় অতিষ্ট হয়ে একবার রাদ প্রায় বলেই বসেছিলো, “তুই থাক, তোর যাওয়ার দরকার নাই|” কিন্তু চিন্তা করে বললোনা| একা একা গেস্ট হাউসে থেকে করবেই বা কি? আর ওদের ফিরতেও প্রায় দিন দশেক| এদিকে মোটা জামিল একবার দাঁত কেলিয়ে বলেছিলো, “কিরে অঙ্কুইরা, একলা থাকবি নাকি?


ষড়যন্ত্র! ষড়যন্ত্র!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৪/০২/২০১২ - ১১:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

কামাল ভাইয়ের প্রতি আমার বিশেষ ভক্তি জন্মায় যেদিন সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া ঘাতকের হাতে প্রাণ দেন। আমরা রাতের খবরে জানতে পারি উনি গ্রেনেড হামলায় মারাত্মক আহত হয়েছেন; তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। কিন্তু সকালে টিভি খুলেই দেখি উনি আর নেই। বিষণ্ণ মনে অফিসে যাই; চায়ের টেবিলে আলোচনা চলে দেশের ভুত-ভবিষ্যৎ নিয়ে। কেউ কেউ সরকারকে ধুয়ে দিচ্ছে। দেশটাকে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানানোর জন্য। আবার অনেক সরক


February 4th

শিরোনাম নেই

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ০৪/০২/২০১২ - ৪:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

কমলাক্ষ মারা গ্যাছে, আমাদের বন্ধু কমলাক্ষ মারা গ্যাছে।
কমলাক্ষ খুব বেশী সিগ্রেট খেতো, সেই আমাদের সিগ্রেট খাওয়া শিখিয়েছিলো। দশমীর দিনে কমলাক্ষ মাকে নিয়ে নেমে যেতো নদীর গভীরে। ফিরে এসে বলতো, শাড়ীটা দামী ছিলোরে।

কমলাক্ষ হাতে লাটিম ঘুরাতো, চেচিয়ে বলতো, গাধা পারিসনা ক্যান, এই দ্যাখ, এমনে…। আমি তবু হাতে লাটিম ঘুরাতে পারিনা এখনো।

কমলাক্ষ জীবনকে বড় ভালোবাসতো।


নিয়তির সালিশ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৪/০২/২০১২ - ১১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সারাটা গ্রামই আজ নীরব, প্রায় সবাই ঘুমে বিভোর। গাঢ় অন্ধকারের চাদরে ঢেকে আছে সব। রাস্তার পাশে সারি সারি গাছগুলোর অস্তিত্ব পর্যন্ত বোঝা যাচ্ছে না। ঝিরি ঝিরি বাতাসে গাছের পাতা নড়ার শব্দ হচ্ছে। সেই সাথে কিছুক্ষণ পরপরই থেমে থেমে শেয়াল ডেকে উঠছে ক্রমাগত। গ্রামকে একপাশে রেখে চলে গেছে এবড়ো-থেবড়ো মেঠোপথটি। মাঝে মাঝে শেয়াল ঝোপঝাড় থেকে বেরিয়ে এই পথের উপর চলে আসে। এই পথ ধরেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে নূরু মেম্বা


চলচ্চিত্র : ফোরট্রেস অব ওয়ার (দ্যা ব্রেস্ত ফোরট্রেস)

অরফিয়াস এর ছবি
লিখেছেন অরফিয়াস (তারিখ: শনি, ০৪/০২/২০১২ - ৫:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

t1pqPotBt3GFQxNu

নাম: দ্যা ব্রেস্ত ফোরট্রেস
দৈর্ঘ্য: ১৩৮ মিনিট
বিষয়: দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইতিহাস
পরিচালক: আলেক্সান্ডার কট
দেশ: রাশিয়া, বেলারুস


সচলায়তনের গতি কেমন?

সচলায়তনের গতি কেমন পাচ্ছেন?

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।