১
সত্যকের রোবট দুজন, নাইন্টি-টু আর হান্ড্রেডটেন যাদের উনি নান্টু আর হ্যান্ডু বলে ডাকেন, এরা দুজন এসে রুবেনকে সত্যকের পায়ের কাছে ফেলে মাথা ঝুঁকিয়ে সেলাম করে চলে গেলো৷ নান্টু আর হ্যান্ডু দরকার ছাড়া কখনো কোনো কথা বলে না, এরা দুজনেই অ্যাকশন-ধর্মী রোবট, কথা কম কাজ বেশী নীতি এদের৷
রুবেনকে দড়াম করে ফেলেছিলো ওরা, অল্প কাতরানি শোনা গেলো৷ রুবেনের জামায় এখানে ওখানে লাল দাগ, হয়তো...
পুষ্পকোষ প্রচেষ্টায় একটু হঁেইও জানাতে এই ছড়া সিরিজ। ছড়াগুলো মূলত বাচ্চাদের পাচনযোগ্য ক'রে লেখা, বড়োদের ভালো লাগলে আরো চমৎকার হয়। আজকের ফুলগুলোর উল্লেখযোগ্য রকমের দেশী পরিচিতি রয়েছে। কল্কে ফুলের ইংরিজি নাম যদিও মেক্সিকান ওলেয়ান্ডার, বাংলার যত্রতত্র কল্কেঝাড় ফুল ফুটে আলো হয়ে থাকে। কদম তো বাংলা সাহিত্যের ছত্রে ছত্রে রয়েছে, রবিঠাকুরের দৌলতে কদম্ব আর বর্ষা সমার্থক ...
প্রায় বোধের অগম্য, খুবই স্পর্শকাতর, কিন্তু ভুল করার মত না। তারার ফুলের এক ঝলক। তিনি জানেন ধারে কাছে কোথাও তারার ফুল নেই। কিন্তু তার সুবাস পঞ্চাশ বছরের পথ পেরিয়েও তার তন্ত্রীতে ধাক্কা দিচ্ছে। এই সুবাস তার মগজে সারা জীবনের জন্য গেঁথে গেছে। সুবাসটা সেখান থেকেই আসছে। যে সময়, যে স্থানে, যে ঘটনায় এই সুবাস তার নাকে প্রথম লেগেছিল তা তার জীবনে অন্যস্থান করে নিয়েছে। সব কিছু তিনি আবার মনে ক...
হাঁটছিলাম
খেলছিলাম ধুলা টেনে টেনে
বোবা ধরা শহর
বিকেলের ঘুমন্ত রাজপুরী যেন
হা করা এক দুঃস্বপ্ন চুপ চিৎকার-
হাতড়ে ফেরে আশ্বস্ত হাত
ঘর্মাক্ত কলেবরে
কান পাতি,
শুনি হিসহিসিয়ে উঠে ব্যধি-
'আহ! এসো এখন!..
দেখোনা দেই চিন্তায় বেড়িবাঁধ
হবে কল্পনার বৈদ্যুতিক আবাদ
বিকোবে সে দানব
কিনবে তুমি?
গাড়ল কোথাকার!..
দূর দূর!..
চুপ তাই আমি
হাঁটি মাথা হেঁট
ম্যাগিলান পৃথিবীর কোনে কোনে
পেরোই, মাড়াই
কব...
১.১...
একদম পিচ্চিকাল। এক টাকা দামের "লাল আইস্ক্রীম" কিংবা নায়িকাদের ছবি আঁকা "টিকটিকির ডিমের" জন্য জান কোরবান দেবার সময়। এমন এক সময়ে ছোট চাচা একদিন আমাকে আর এক বছরের বড় কাজিনকে বললেন, আমাদের খেলা দেখতে নিয়ে যাবেন ঢাকা স্টেডিয়ামে। সেটা খুব সম্ভবত তখন পর্যন্ত আমার জীবনে শোনা সবচেয়ে বড় সুখবর। খেলা হবে প্রিমিয়ার লীগে ক্রিকেটে "মোহামেডান" আর "অগ্রণীব্যাংক" এর মধ্যে। সাথে আরও বললেন আমর...
ম্যালকম গ্ল্যাডওয়েলের নতুন বই 'আউটলায়ার্সে' ওনার হাইপোথিসিস: ট্যালেন্ট বলে কিছুই নাই। সবই পরিবেশ আর প্রচেষ্টা। এখনো পড়ছি, ছোট্ট কিছু অংশ ভাগাভাগি করার লোভ সামলাতে পারছি না।
ম্যালকম গ্ল্যাডওয়েলের প্রথম থিওরি বইটায়, ১০,০০০ ঘন্টা কোন কিছু নিয়া খাটলে ওইটার শীর্ষে ওঠা কোন ব্যাপারই না। এমনকি যাদেরকে আমরা জিনিয়াস মনে করি তারাও পরোক্ষভাবে সবকিছু ১০,০০০ ঘন্টা রুলে কাবার করে।
দাবা ...
আজকাল কেউ দাওয়াত দিলে যেতে চাইনা। যে সুধীসমাবেশ ঘটে সেখানে অবধারিত ভাবে দেশের কথা আলোচিত হয়, তর্ক বিতর্কের সুচনা হয়, লোভ সামলাতে না পেরে পার্টিসিপেট করি এবং পরে মন খারাপ হয়। পাছে ঝগড়াবাজ হিসেবে খ্যাতি হয় এবং হোস্টের ব্লাকলিস্টে অর্ন্তভুক্ত হই এই ভয়ে গিন্নী যাবার আগে শাসিয়ে নেয় – চুপ করে থাকবা, কোন বিপ্লবের দরকার নাই।
চুপ করেই থাকি। কেউ আমাকে দায়িত্ব দেয়নি দেশকে ডিফেন্ড করবার...
আকাশে যখন বিরাট একটা চাঁদ উঁকি দেয় পাতাহীন গাছের ফাঁকে তার ধূসর হলুদ বর্ণ নিয়ে, তোকে খুব মনে পড়ে জানিস। প্রকাণ্ড সূর্য তার গনগনে আলোয় ভরিয়ে দেয় চারদিক, বছরের দীর্ঘ একটা সময় সূর্যহীন থেকে রৌদ্রস্নাত বেলায় হঠাৎ করেই মনটা দুম করে ভালো হয়ে যায় যখন, তখনও তোকে মনে পড়তে থাকে, মন পুড়তে থাকে তোর জন্য। "বার্নট আ লিটল ইনসাইড" নিয়ে বাইরে একটা খোশ খোশ খোলস ধরে রাখতে হয়, জানিসই তো জীবন হালায় বহমান...
আমাজন! আমাজন!! আমাজন!!!

আমাজন নিয়ে প্রথম পড়ি তিন গোয়েন্দায়। ছোটবেলায় পড়ার সেই সময়টা আজো বেশ স্পষ্ট মনে আছে, কেমন একটা ঘোর ঘোর লাগতো ঐ বই দুইটা (ভীষণ অরণ্য - ১,২) পড়ার সময়। মনে হতো কিশোর, মুসা আর রবিনের সাথে আমিও আছি ( সেইরকম ক্লিশে একটা কথা হইলো, কিন্তু আসলেই মনে হইতো), আমাজন নদীতে ভেলায় ভাসতেছি একবার, তো একবার জঙ্গলে নাইমা যুদ্ধ করতেছি জাগুয়ার এর সা...
বার্ড ফ্লু প্যানিকের পর এখন এসেছে সোয়াইন ফ্লু। বিতর্ক যে, এটা কতটা ইরাকের গণবিধ্বংসী অস্ত্রের মতো প্রপাগান্ডা-সত্য না বাস্তব সত্য? নাকি অর্ধসত্য। মতটা এই যে, এটা যতটা না বড় ঘটনা, তার থেকে বেশি প্যানিক তৈরি করা হচ্ছে ভ্যাক্সিন বিক্রি ব্যবসার জন্য।
এখানে F. William Engdahl এর লেখার উদ্ধৃতি এবং তার নীচে নীচে মাইক ডেভিসের একটি লেখার সংক্ষিপ্ত অনুবাদ। সময়াভাবে গুছ...