Archive - ব্লগ

April 30th, 2009

আদমচরিত ০০৮

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: বিষ্যুদ, ৩০/০৪/২০০৯ - ৭:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পুরাতন লোডশেডিং নতুন বোতলে। তাই পুরাতন গল্প নতুন লেবেলে।

আদমের হঠাৎ ঘুম ভাঙিয়া গেলো গরমে। গায়ে জবজব ঘাম। পাশের খাটে শায়িতা ঈভ। বেলাল্লা বেটি, গাত্রে জামাকাপড়ের ঠিকঠাক নাই, নিঃশ্বাসের তালে তালে তাহার বক্ষ উঠিতেছে আর নামিতেছে। আদম মুগ্ধলোচনে চাহিয়া থাকিয়া গুনগুনাইয়া ওঠে, তোমার বুকের ফুলদানিতে ফুল হবো বধূ আমিইইইইইইইই ...।

ঈভের নিদ্রা ভাঙিয়া যায়, সে ধড়ফড়াইয়া উঠিয়া দুই হস্তে ...


স্মৃতিবিপর্যয় ৯: রান্না খেলা সারাবেলা!

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: বিষ্যুদ, ৩০/০৪/২০০৯ - ৪:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশের দ্রুততম মানব বিমল সাহা দৌড়াতে দৌড়াতে একদা চট করে বিদেশী হয়ে গিয়েছিলেন। এরকম অল্প সময়ে এতো বড়মাপের পরিবর্তন কেবল ঢালিউডের সিনেমাতেই সম্ভব। বাংলা চলচ্চিত্রে আমরা অহরহই দেখি দুধের শিশু দৌড়াতে দৌড়াতে বুকভরা লোমবিশিষ্ট ঢাউস নায়কে পরিণত হয়ে গেছে! যদিও এদের অধিকাংশই দৌড়ের শেষভাগে গিয়ে হয় ট্রাক ড্রাইভার, নাহয় গলায় রুমাল বাঁধা টিকেটের ব্ল্যাকারে পরিণত হয়। দৌড়ে দৌড়ে ফার...


ড. আতিউর রহমান : এক অসহায় রাখাল থেকে বরেণ্য অর্থনীতিবিদ কাম গভর্ণর

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ৩০/০৪/২০০৯ - ১:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[ আমার চমৎকার বন্ধুটির নামও আতাউর রহমান। একটা বেসরকারি ফার্মের পদস্থ কর্মকর্তা। অফিস শেষে বেরিয়েই তাঁর সাথে দেখা। ব্যাগ থেকে দু’পাতার একটা প্রিন্টেড লেখা বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ‘দাদা, আমার এক বন্ধু কোন্ পত্রিকায় যেন এই আর্টিক্যালটা পড়ে একেবারে অভিভূত হয়ে ই-মেইল করলো আমাকে। চাইলে আপনাকে এটা ফরোয়ার্ড করে দেবো কাল।’ রাজিব আহমেদ-এর ‘আতিউর রহমান : রাখাল থেকে অর্থনীতিব...


দেশবিদেশের উপকথা(১)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ১১:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

চীনদেশের উপকথা

গ্রেকো-রোমান উপকথার শক্ত রাগী রাগী টাফ টাফ সব দেবতাদের সাংঘাতিক-সাংঘাতিক গল্প শুনে আমাদের যখন তিরিক্কি মেজাজ, তখন চীন দেশের একটি গল্প স্নিগ্ধ জলের মতন, মিঠে সরবতের মতন আমাদের মেজাজ জুড়িয়ে দিয়েছিলো। আজকে সেই গল্প বলতে ইচ্ছে করছে।

জীবনদেবতা শাউশিং আর মৃত্যুদেবতা পি-তাউয়ের গল্প। চীনদেশে স্পাইকা বা চিত্রা তারাকে জীবনদেবতা ও দীর্ঘ আয়ুর দেবতা শাউশিং এর সঙ্গে অ্য ...


ছবিতে গল্প ৩: মায়াবী গোধূলি

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ১১:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বস্টনের ঐতিহাসিক উত্তরান্তে জল, নৌকা আর বিকেলের নিভন্ত আলোয় এক অন্য আকাশ। সূর্য ডুবে গিয়ে গোধূলি নেমেছে, অ্যামবিয়েন্ট আলোয় মেখে খাঁটি l'heure bleue যাকে বলে। যাঁরা ক্যামেরা নিয়ে পরীক্ষানিরীক্ষা করেন তাঁরা জানেন এই সময়ের আলোকে যেমন কী লাইট হিসেবে ব্যবহার করা যায় তেমনি ফিল লাইট হিসেবেও, কিন্তু যে ভাবেই ব্যবহার করুন, গোধূলির আলোয় তোলা ছবিতে অনেক সময়ই কনট...


ডরান ক্যান?

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ১১:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাইনা নিলাম আপনি হুজুর
খাট্টি মুমিন বান্দা 'তাঁর'
'গন্ডগোল' এর ঐ ইস্যুটা,
ঠিক আছে, বেশ মান্ধাতার...

চলেন সহজ সরল পথে
জড়ান না ফাও বিতর্কে-
“একাত্তরে কে ছিল সত্
হারামজাদা, ইতর কে?”

ধইরা নিলাম ভুইলা গেসেন
যুদ্ধে দিসি পরান ক্যান!
আল বদরের লিস্টি দেখে
তাইলে এতো ডরান ক্যান?


শেষটাতে সব চেষ্টা জলে, রেশটা দুঃখের রয় পিছু

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ১০:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সংসারে এক সন্ন্যাসীর হেঁটে যাওয়া পথের ধূলো নিয়ে তৈরী করা কিছু দ্বিপদীপঞ্চকের উপস্থাপণ (যদিও ভুলে ভরা)

- সাইয়েদ জামাল


চিত্ত যদি বিত্ত লোভে নিত্য বাসনায় থাকে
শান্তিছাড়া ক্লান্তিবিহীন ভ্রান্তিগুলো পায় তাকে।


লগ্ন যে যায়! ভগ্ন আশায় মগ্ন থেকে হয় কিছু?
শেষটাতে সব চেষ্টা জলে, রেশটা দুঃখের রয় পিছু।


রুক্ষ মেজাজ মূখ্য এখন, দুঃখ শোকে ফাঁস খাবে
তর্ক নয় আর দরকষাতে ঘরকুণো আক্কাস ভ...


দুর্নীতির বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলতে পারে তথ্য

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ৮:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

চিন্তাগুলি কিছুটা বালখিল্য, কারণ আমি ধরে নিচ্ছি এই প্রস্তাব যাদের প্রতি উদ্দিষ্ট, সেই মহামহিম "কর্তৃপক্ষ" আসলেই দুর্নীতির সানডেমানডেকোলোজকরণে আগ্রহী।

প্রথম ধাপঃ

প্রতিটি নাগরিককে আলাদাভাবে চিহ্নিত করার জন্যে একটি মৌলিক বারো ডিজিটের নাম্বার প্রণয়ন করা। একটি ইলেকট্রনিক মেমরি কার্ডে এ তথ্য থাকবে।

শেষ। দুর্নীতির বিরুদ্ধ জেহাদ তো এখানেই শেষ! প্রতিটি নাগরিকের জন্য যে কাজ কর...


ঘুম ঘুম ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্

সাইফুল আকবর খান এর ছবি
লিখেছেন সাইফুল আকবর খান (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ৮:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘুম ঘুম ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ (অনিদ্রায় ঝুলে থাকা দ্বিতীয় প্রহর)

প্রথম প্রহর ঘুমিয়েছিলাম এখানে

জ.
জেগেও তো উঠি আবার ঘুমানোর জন্যই। পৃথিবীর আহ্নিক গতির সাথে সম্পর্কিত এবং সদৃশ যা-ই বলি, রাতদিনের মতোই ঘুম-জাগরণেরও এই যে চির আবর্তন, সেটা ব্যক্তির দৈহিকতা জৈবকিতা ছাপিয়েও যেন যথেষ্টই নৈর্বক্তিক প্রাকৃতিক। আর, স্বপ্ন নামে আরেকটা যে আশ্চর্য জন্মায় ঘুমেরই ঔরসে, ...


সোয়াইন ফ্লু - ভয় নাই ওরে ভয় নাই

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ৮:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলের জন্য একটা লেখা লিখছিলাম, কিন্তু মোজিলায় ঢুকে হঠাৎ বিবিসি আরএসএস ফিডের একেবারে উপরে দেখি: "Swine flu virus kills child in US." বুকটা ধক করে উঠল। মুডটাই চলে গেল অন্য লেখাটার। আগে তো বাঁচি, পরে সাহিত্যচর্চা!

এমন অবস্থায় জ্ঞানই শক্তি বলে আমি মনে করি, তাই শুরু করলাম নেট সার্চ। ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথেও শেয়ার করি কি জানলাম তার সারমর্ম।

সোয়াইন ফ্লু কি?

সোয়াইন ফ্লু (কি একখান নাম!) এক ধরনের শ্বাসপ্র...