Archive - ব্লগ

April 27th, 2009

সচিত্র বাংলাদেশের পুষ্পকোষ বা বাংলা ফুলশনারি - প্রাথমিক ভাবনা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি
লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: সোম, ২৭/০৪/২০০৯ - ৪:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার সাম্প্রতিক পোস্ট নীল কৃষ্ণচূড়া পড়ে হিমুর মনে পড়ে যায় যে তিনি একবার প্রকৃতিপ্রেমিককে একটি সচিত্র পুষ্পকোষ বা ফুলশনারি রচনার অনুরোধ করেছিলেন। প্রকৃতিপ্রেমিক তখন সে বিষয়ে নিজের লুপ্তস্মৃতি ফিরে পান। সেই সাথে তার এও মনে পড়ে যায় ফুলশনারির আগে একটা পাখশনারি নিয়ে তার কাজ করার কথা ছিল। তাদের দু’জনের আলাপ পাখির দিকে গেলেও হিমু ফুলশনারির আশা ছাড়েন না। এক...


চট্টগ্রামে বাঁশি বাজছে

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: সোম, ২৭/০৪/২০০৯ - ৪:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

বন্ধুমহল এবং সুহৃদমহলের সবাই জানে, ঢাকার বাইরে যেতে হলে কতোটা খুশি হই, কতোটা উদ্বেল হই। সময়-সুযোগ গুঁতো দিলেই তাই বেরিয়ে পড়ি। এবার যাচ্ছি চট্টগ্রাম।

চট্টগ্রামে অবশ্য এর আগে কয়েকবার গিয়েছি। প্রথম প্রথম খুব ভালো লাগতো। যানজট নেই, পরিষ্কার-পরিচ্ছন্ন একটা শহর। কিন্তু যতো দিন যাচ্ছে, শহরটি এই স্বকীয়তাটা হারাচ্ছে। শেষবার যখন গিয়েছি, তখন ক্ষেত্রবিশেষে যানজট ছিলো ঢাকার চেয়েও বেশি।...


নিমকি ছড়া-০৬

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: সোম, ২৭/০৪/২০০৯ - ১:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই ছড়াতে ছন্দ আছে, অশ্লীলতার গন্ধ আছে, বাঁইচা গেছেন যাদের দুচোখ বন্ধ আছে…
ছোট ছোট দু-লাইনে, মনটা কারো দুলাই নে, তবুও যদি একটু খানিক মনটা কারো দোলে… আসেন আমার কোলে!

১.
খুললে জিপার কচুর লতি
দোষ কী বউয়ের ঘুরলে মতি?

২.
ব্যাপারটা খুব ফানি...
আধ ঘণ্টার কঠিন শ্রমে একটি চামচ পানি!

৩.
ক্যামনে যাবা... সোনাদিয়া?
‘সম্ভব না!’ বলল মফিজ বউয়ের গালে ঠোনা দিয়া...

৪.
মিষ্টিমধুর হাতাহাতি...
যোদ্ধা হলাম রা...


ছবিতে গল্প ২: আকাশভ্রমণ

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: সোম, ২৭/০৪/২০০৯ - ১:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

রায়হান আবীরের সাথে জার্মানীর ছবি পোস্টে আকাশ নিয়ে কথা হচ্ছিল। ভাবলাম যে আকাশভ্রমণের কথা হলো সে প্রসঙ্গে আরেকটা আকাশ দেখা যাক।

লন্ডনের কাছে কিউ গার্ডেন ব'লে একটা ঐতিহ্যবাহী বাগান আছে যেখানে সহকর্মীদের সাথে "পার্টি/ট্রিপ" ছিলো। আমি এই সব সমাবেশে বোরড হয়ে যাই খুব দ্রুত (বোরড-এর বাংলা কী?)। ভাগ্যিস ক্যামেরাটা ছিলো আর ছিলো সুন্দর একটা আকাশ।

বাগানের মালী...


ঘুম ঘুম ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্

সাইফুল আকবর খান এর ছবি
লিখেছেন সাইফুল আকবর খান (তারিখ: সোম, ২৭/০৪/২০০৯ - ১:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘুম ঘুম ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ (প্রহর এক)

ক.
কম-পড়াশোনার কম-দেখা জীবনে আমি সত্যিই সতভাবেই জানি না- “এই ঘুম চেয়েছিলে বুঝি?” লাইনটি কার! এই ব্লগ-ময়দানে এসে একজন ব্লগারের সিগনেচার হিসেবে এই লাইনটি দেখে কতো সময় যে মাথায় কতো কী কাজ করেছে, আর কতো ছবি যে ভেসে উঠেছে মনে- সব মনে ক’রে বলতেও পারবো না এক আয়োজনে! হ্যাঁ, সেই ব্লগারের এখানকার নিক ‘খেকশিয়াল’ (তার সত্যি মানুষ-নামটি পরে জানা হয়েছে তার সাথে সা...


ক্যামেরাবাজী: বোতল

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: সোম, ২৭/০৪/২০০৯ - ১০:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিগ সি পরিচালিত কারসাজির ক্যামেরাবাজী ক্লাসে আমিও একজন ছাত্র। গতপর্বের পাঠে দুটো ভিডিওর লিংক ছিল। সেখান থেকে একটি বাস্তবায়নের অপচেষ্টা করলাম। আগে পত্র পত্রিকা, ফটো-এগজিবিশনে স্টিল লাইফের ছবি দেখতাম আর ভাবতাম এ আর এমন কি? আজ জীবনের প্রথম কোন স্টিল লাইফের ছবি তুলতে গিয়ে হাড়ে হাড়ে টের পেলাম পাখ-পাখালি আর প্রকৃতির ছবি তোলা এরচে ঢের সহজ।

প্রথমেই বলে নেই এটা ত...


আরো দূরে চলো যাই (ছবিতে)

তানবীরা এর ছবি
লিখেছেন তানবীরা (তারিখ: সোম, ২৭/০৪/২০০৯ - ৩:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সমুদ্রতীরে একাকী দাঁড়িয়ে

ঢেউ এর আছরে পরা কি শক্তির মৃত্যু না নিজেকে নিবেদন করা ?

কোলাহল থেকে অনেক দূরে

বাসন্তী আগুন

লাল সাদার এই আলোতে ধরা আজ আলোকিত

কর্মব্যস্ত নাগরিকেরা

সৌন্দর্য নেবে? মাল্টিকালার এর সৌন্দর্য আছে

কোন এক ফুল কৃষকের বাড়ির আঙ্গিনার গোধূলিবেলা

শতবর্ষ পূর্ন হলো আমাদের ফুল চাষের

নদীর ধারে জংলা পারে ফুটেছে ফুল অকাতরে

আগুন লাগা ফাগুন

এক...


গাউচ্ছা মাইয়া(১)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ২৭/০৪/২০০৯ - ২:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার ত্যাড়া ঘাড়টার জন্য খুব চিন্তায় ছিলো আমার মা। একে মাইয়া, তায় কালিকুটকি, তায় চেঁচাইয়া করে পাড়া মাত।নেহাত উপরোলার অশেষ কৃপায় বাড়ীটা পাড়ার একেবারে শেষ বাড়ী, তাই ভিতরের দিকের ভদ্রলোকেরা টের পায় না, নইলে এইসব জানাজানি হইয়া গেলে উপায় হইতো কি? এই উজ্জরেরে কে লইতো তখন তাগো ঘরে?

কোথায় মাইয়া হইবে ফর্সা, নরমসরম, লক্ষ্মীমতী, ভক্তিমতী! যা শুনবে মুন্ডু কাইত কইরা কইবে হ্যাঁ, হ্যাঁ, কইরা দ...


জ্বর ভালো লাগে

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: সোম, ২৭/০৪/২০০৯ - ২:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গরমে কাহিল। সাথে শরীরে ঘাম শুকানোর কারণে যোগ হল জ্বর। টেলিভিশনে দেখলাম, এটা নাকি ভাইরাসের কারণে হয়। আসলে যা ভেবেছিলাম তার চেয়ে জ্বর বিষয়টা অনেক বেশি ভালো। আমার পর বউ জ্বরে পড়লো ... আর আজকে এক সহকর্মীর অভিজ্ঞতাও তাই। গ্রীষ্মকাল পুরাটা এরকম মৃদু জ্বর থাকলে খারাপ হতো না। সকলে গরমে হাঁসফাঁস আর জ্বরওয়ালার আবার কীসের গরম, বরং গায়ে কাঁথা .... .... বেশ মজা!

পত্রিকা, টেলিভিশন আর ব্লগে বিদ্যূৎ...


হাসতে নাকি জানেনা কেউ -০৫

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: রবি, ২৬/০৪/২০০৯ - ১১:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

গত কয়েকদিন ধরে ফেইসবুকে এই ভিডিও টা নিয়ে তুমুল আলোচনা চলছে। এটি মুলত এন টিভির একটি রিপোর্ট যা দেখে আমি কেন খোদ বিধাতাও বুঝি বিষ্মিত হয়েছেন, জানিনা আমাদের সরকারের তাতে টনক নড়েছে কিনা। এই ভিডিওটাতে দেখা যাচ্ছে রাত গভীর হওয়ার সাথে সাথে ঢাকা মেডিকেলের ওয়ার্ড বয়, ব্রাদার এমনকি সুইপাররাও কেমনে ডাক্তার বনে যায়। নাহ আমি কোন কল্পকাহিনী শোনাচ্ছিনা এটাই এখনকার টপ হি...