Archive - ব্লগ

March 11th, 2011

গুরুচন্ডালী - ০৩২

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: শুক্র, ১১/০৩/২০১১ - ১১:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আবঝাব এক্সপ্রেস ডট কম

'বিষণ্ণতা একটা রোগ'— সিবা গেইগি'র বিজ্ঞাপনে এরকম একটা বিলাতি রোগের কথা থাকলেও আমার এই রোগ হয় নি। হয়েছে কষা রোগ। তবে রোগের ধরণের নামের কারণে যে ব্যাপারটা আপনার মাথায় প্রথমেই আঘাত করেছে, এটা মোটেও সেই রোগ নহে! 'নে-লেখা রোগ', লেখ্যকাঠিন্য যাকে বলে আরকি! আপনি অন্যকোনোকাঠিন্য বুঝে থাকলে, আপনার দিলে ময়লা। বাবলা পাতার কষ। সার্ফ এক্সেলেও এই ময়লা উঠবে কি-না, এই নিশ্চয়তা আপনাকে খোদ ইউনিলিভারও দিতে পারবে বলে মনেহয় না।


মণিদীপা(১)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ১১/০৩/২০১১ - ৮:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেটা ছিলো ২০০৮ এর মে মাস। গ্রীষ্ম এসেছে বেশ জাঁকিয়ে। তপতপে দুপুরগুলো। সোনাগলানো রোদ যে আসলেই কী জিনিস তা বোঝা যায় বাইরে বেরুতে হলে। রোদ একেবারে সারা গায়ে চিড়বিড়িয়ে লাগে যেন সত্যিই গলন্ত ধাতু। এমন সুন্দর নীলকান্তমণিপ্রভ আকাশকেও তখন মনে হয় শত্রু, মনে হয় মেঘেরা এসে দখল করে নিক আকাশের ঐ নীল খিলান। এখানের লোকে অবশ্য কেয়ার করে না, ফুরফুরে হালকা জামাকাপড়ে ছেলেমেয়েরা ঘুরছে, ব্যস্ত সামার ক্যাম্পাস। রেগুল


পাই

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: শুক্র, ১১/০৩/২০১১ - ৭:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]পাই


অণুকাব্য

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শুক্র, ১১/০৩/২০১১ - ২:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বনলতা সেন

বনলতা সেন,
টেক্সট ম্যাসেজে জানালেন,
দেরী হবে - জ্যামে আটকে গ্যাছেন।

কবি

কবিদের আকাল চিরকাল। তাদের কেউ মরে যক্ষায়, কেউ ক্যান্সারে, কেউ রেল রাস্তায়। তাদের কপাল ভালো হয় বন্দুকের জন্য কবিতা লিখে। তা না হলে টিভি নাটক কিংবা চটজলদি উপন্যাস।


লাল-সবুজ মুরগি (রেসিপি)

স্পর্শ এর ছবি
লিখেছেন স্পর্শ (তারিখ: শুক্র, ১১/০৩/২০১১ - ১:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হলে থাকতে প্রতি মিলেই কমন আইটেম ছিলো মুরগি- একটুকরো মাংস, একটুকরো আলু, আর কিছুটা ঝোল। ঝোল মানে হলুদ গোলানো পানি আরকি। বছরের পর বছর সেই মুরগি খেতে খেতে আরেকটু হলেই আমার মুরগির মত পাখনা গজিয়ে যাচ্ছিলো। তবে সে যাত্রা রক্ষা হয়েছে। পাখনা গজায়নি। কিন্তু শেষ রক্ষাও হয়নি পুরোপুরি। বাসায় বলুন, চাঙ্খারপুলের রেস্তোরাতেই বলুন, বা অন্য কোথাও- মুরগির মাংসের সেই হলুদগোলানো ঝোলের সাথে আদা, জিরা আর বিভিন্ন গরম মশল


March 10th

স্বাধীনতা

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: বিষ্যুদ, ১০/০৩/২০১১ - ৫:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল রক্ত লাল
রক্ত লাল.........


খালেদা,হাসিনা,ইউনুছঃ খেলাটা যেহেতু রাজনীতির

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বিষ্যুদ, ১০/০৩/২০১১ - ১১:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
১।
শেখ হাসিনা ওয়াজেদ ও বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ রাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে টিকে থাকা সফল জুটি হিসেবে আখ্যায়িত করলে, অধিকাংশেরই ভ্রুঁ কুচকানোর একটা প্রবল সম্ভাবনা আছে। কিন্তু নির্মোহ পর্যালোচনার ধৈর্য্যটুকু ধরতে পারলে কুঁচকানো ভ্রু সহজ হয়ে আসতে পারে,ধীরে।


ক্ষীণ আশায় ভালোবাসায়

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বিষ্যুদ, ১০/০৩/২০১১ - ৯:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্বপ্নগুলো মরে যায় জেগে থাকে শুধু আশা
আশার অপর নাম শ্বাস- বুকে যাওয়া-আসা।

উড়ায়ে রঙিন ঘুড়ি শক্তহাতে না ছাড়ি নাটাই
জীবন ছাড়ে না পিছু, যাপনের ঘোড়াটা ছোটাই
যাচ্ছে চলে নাছোড় ঘুড়িটা একেবারে দিগন্ত ওপারে
মাঝখানে ধূ ধূ মাঠ অবিরাম ওই পথের কিনারে।

ফিরবে কি ফিরবে না এই প্রশ্ন এখন বাতাসে
প্রতীক্ষার তারা জ্বলে ঘোরলাগা অমার আকাশে
যে ছিলো হৃদয়কোণে খুঁজি তারে অচেনা প্রান্তরে


রকেট

মন মাঝি এর ছবি
লিখেছেন মন মাঝি [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১০/০৩/২০১১ - ৭:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মনমাঝি

আপনি যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে অবাক হবেন যে সম্পূর্ণ অচেনা আগন্তুকদের সম্পর্কেও আপনি কতটা জানতে সক্ষম একটা পরীক্ষামূলক রকেটে তারা কি ধরণের প্রাণী ব্যবহার করে তা থেকে ...


ছয় শব্দের গল্প।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১০/০৩/২০১১ - ৩:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সাফির লেখা দেখে আমারো ছয় শব্দের গল্প লিখতে ইচ্ছে করলো। বলা যায় গায়ের জোরে লেখা। প্রথম কয়েকটা মন্তব্য হিসেবে আগে পোস্ট করেছিলাম।