নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ১১ | অতিথি ৫৭
অনলাইনে সর্বাধিক সদস্য ২৪৫, সময় মঙ্গল, ২০০৮-০৭-১৫ ১৭:০৯

চিন্তাভাবনা


কিনতে চাই রাস্ট্র পরিচালক!

লিখেছেন জনহীন বসতিতে অনামিক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-২০ ১৮:০৮)
ক্যাটেগরী:
জনহীন বসতিতে অনামিক এর ছবি

রাজনৈতিক প্রহসনে ইউক্রেইন ও আমাদের দেশের খুব একটা পার্থক্য পাওয়া এখন হয়তো কঠিন। রাজনীতিবিদরা (প্রথমেই দন্দ - নীতির সংগে রাজনীতিবিদদের) এখানেও জনগণের কাছে বড় মাপের চোর-ছ্যাঁচড়, মিথ্যেবাদি, বিশ্মাসঘাতক, ক্লাউন , ইত্তাদি হিসেবে পরিচিত।
বিশ্বব্যাপি অর্থনৈতিক সংকট সত্যেও এখানকার "জাতির সেবকরা" নিজেদের সার্থ নিয়েই পুরোপুরি ব্যস্ত। তো, দিন দু আগে মেট্রোতে দু জন লোকের খুব মজার আলোচ...




সুখ

লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-২০ ১২:০৫)
ক্যাটেগরী: | | |
নির্বাক এর ছবি

লাভ চিনিনি,
লোভ চিনেছি!
লোভের পাটায় সুখ বেটেছি,
সুখ মেখেছি গায়।
সুখ যে দেখি ধুতুরা পাতা,
সুখে থাকাই দায়!

সৎ চিনিনি,
খল চিনেছি!
খলের খোলে ঝোল টেনেছি,
ঝোল খেয়েছি বেশ।
ঝোল যে দেখি গরল সম,
জীবন জ্বলে শেষ!

ন্যায় চিনিনি,
পাপ চিনেছি!
পাপের কাছে হার মেনেছি।
পাপ জেনেছি ঠিক!
পাপ যে এখন বাপকে ধরে
সুখ দাওগো ভিখ্‌!!




তন্দ্রা

লিখেছেন তুলিরেখা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-২০ ০৫:৫৬)
ক্যাটেগরী: |
তুলিরেখা এর ছবি

সময়ের অমোঘ পাহারা উপরে ও নিচে-
মাঝে নক্ষত্ররাজি জেগে থাকে চুপচাপ,
বিষন্ন নির্জন চাঁদে ফুটে থাকে
এলোমেলো চুলের ভুলে যাওয়া মুখ।
নি:শব্দ শিশিরে শিশিরে
মিছিমিছি কান্না ঝরে যায়।

তন্দ্রাচ্ছন্ন তুন্দ্রার তুষারে
সে আজো সাবধানী পায়ে হেঁটে যায়,
নীলসবুজ ওড়না দুলে ওঠে আকাশে।

এইখানে কৃষ্ণারাত্রির নিবিড় চুলের নিচে
মুখে রেখে শুয়ে থাকতে থাকতে
ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে।
কতদিন, কত দীর্ঘদি...




ছেঁড়া ঘুড্ডি ...(০১)

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-২০ ০১:১০)
ক্যাটেগরী: | | | |
রণদীপম বসু এর ছবি
নৈঃশব্দ

‘যেখানে দেখিবে ছাই/ উড়াইয়া দেখ তাই/ মিলিলে মিলিতে পারে/ অমূল্য রতন...।’ কে লিখেছিলেন ? রামনিধি গুপ্ত ? ঈশ্বর গুপ্ত ? না কি অন্য কেউ ? এ মুহূর্তে মনে পড়ছে না। তবে এই চরণগুলো সেই শৈশব-কৈশোরে স্তোত্রের মতো ঠোটস্থ করেই কি ক্ষান্ত হয়েছিলাম ? মোটেই না। স্তোত্র বা শ্লোক কি আর মিথ্যে হতে পারে !

আজ থেকে ত্রিশোধিক বছর পূর্বে মফস্বল শহরগুলোতে এখনকার মতো তো আর প্রাকৃতিক জ্বালানী গ্যাসের কায়কারবা...




তুলে নাও তসলিমার নির্বাসন দন্ড

লিখেছেন পুতুল (তারিখ: বুধ, ২০০৮-১১-১৯ ১৮:৪০)
ক্যাটেগরী:
পুতুল এর ছবি

তসলিমা নাসরিনতসলিমা নাসরিন
রমনীর যাতনা করিতে যতন
রমনীয় পংতি নাহি কমনীয় মন!
একেতো জন্মিল নারী পুরুষ উত্তম
কেমনে শুনিল বাঁশী অরুপ রতন।
মানুষের নাম ধরি নর প্রভূ ধায়
যে মতে যেথায় যাই শুনি শুধু তাই!
নারীর কর্তব্য তায় লিংগ উপাসন
বীর্জ স্খলনে প্রভূ হয় সুখী জন।
কে কবে শুনেছে ভবে মানুষ রতন
লালন-হাসন গাইছে নারীর কীর্তণ!
ঈশ্বর করিতে সেবা স্বামী-পতি ধন
বারবনিতার বেশে রমন...




রেশমডুরি

লিখেছেন তুলিরেখা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২০০৮-১১-১৮ ০৮:৫৬)
ক্যাটেগরী: |
তুলিরেখা এর ছবি

জীবন-রেশমসুতো তোড়া করে বেঁধে-
সাবধানে রেখে যাবো ত্রিমাত্রাস্ফটিকে,
সোনালী গমের দানা, জলপাই শাখা
উজল দরোজামুখে তালাচাবি আঁকা-
দেখে যাবো জলঘরে ক্লান্ত কবিকে।

এইসব পার হয়ে ভেসে যাবো দূরে
কালিন্দীর স্রোত বেয়ে ভরাডুবি তোড়ে,
ভেসে চলে মান্দাস-
পাড়ে পাড়ে বিষ-শ্বাস,
আকাশ ঝাঁপিয়ে নামে চাঁদনির গোরে।

যেতে যেতে ফিরে আসা পাকে পাকে ঘুরে,
ফেলে যাওয়া পথে কার ভুলবাঁশী সুরে।




ভার্চুয়াল আচরণ বনাম ব্যক্তি অনুসন্ধান

লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: সোম, ২০০৮-১১-১৭ ১৫:০১)
ক্যাটেগরী:
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

যারা ব্লগস্পটে ব্লগান তাঁদের বেশিরভাগই কাউন্টার বসান - কে এলো গেলো, কোত্থেকে এলো, কেমন ভিজিটর এলো এসব জানতে। ব্যাপারটা নিঃসন্দেহে ইন্টারেস্টিং। গুগলে কোন শব্দ সার্চ করে আমার ব্লগস্পটে কীভাবে কে এলো সেটাও দেখা যায়। গত এক মাসে খেয়াল করেছি জনৈক জম্মানবাসী সচলের নাম ধরে গুগলিং করে আমার নিজের ব্লগস্পটে ভিজিটর বাড়ছে। আটলান্টিকের এপার ওপার দুপার থেকেই গুগলিং হচ্ছে। মজার ব্যাপার হ...




কবিতা ।। স্বতস্ফূর্ততা

লিখেছেন পলাশ দত্ত (তারিখ: রবি, ২০০৮-১১-১৬ ১৭:১৭)
ক্যাটেগরী: | |
পলাশ দত্ত এর ছবি

কবিতা স্বতস্ফূর্তভাবে আসে। কবিতা স্বতস্ফূর্তভাবে লিখি।

ওপরের কথাগুলি অনেক কবির কাছ থেকেই আমরা শুনেছি। আমাদের মতো তরুণ কবিতাপ্রয়াসীরাও তো বলে থাকি এমন কথা।

কিন্তু 'স্বতস্ফূর্ত কবিতা' মানে কী?

কবিতায় স্বতস্ফূর্ততার ভূমিকাই বা কী?

ভাবছি বিষয়টা নিয়ে। কেউ কি ভাবনা বিনিময় করে সাহায্য করবেন?




আগামীকে বাঁচাতে এগিয়ে আসুন

লিখেছেন অম্লান অভি [অতিথি] (তারিখ: রবি, ২০০৮-১১-১৬ ১৪:৩১)
ক্যাটেগরী: | | |
অম্লান অভি এর ছবি

দিন বদলের অনেক গল্প শোনা যায় অনেক খানে। আর দিন দিনে দিনে শেষ হচ্ছে তা শোনা যায় শেষ হওয়ার পরে। আজ সন্ধ্যায় মূহ্যমান ফয়সাল হারানো বেদনায়। হয়তো কারো লেখায় তাঁকে উৎসর্গ করে কমেন্টসও করলাম। তারপর কিছু লিখতে ইচ্ছা হচ্ছে না কিন্তু ‘সময় তো আর রয় না বসে, চলছে অবিরল করণীয় যা এখনি কর।‘........

আমার বন্ধু তার ২ বছর ৩ মাস বয়সের সন্তানকে ভর্তি যুদ্ধে দিয়েছে। উৎরেও গেছে ‘সানি ডেল’ স্কুলের ধানমন্ডি...




তোমরাই ভুলে গেছ মল্লিকাদের নাম

লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: রবি, ২০০৮-১১-১৬ ১২:০৯)
ক্যাটেগরী: | | | | | |
নুরুজ্জামান মানিক এর ছবি

আমরা ক'জন শুনেছি বা জানি রানী লক্ষী বাই বা মোমতাজ মহলের সিপাহী বিদ্রোহে ভুমিকার কথা ? '৫০ দশকের শুরুতে পাকিস্তানী শাষকদের শ্বেতসন্ত্রাসের শিকার ইলা মিত্রের কথা কি আমাদের মনে আছে? ৭-১-৫০ তারিখে গ্রেফতারবরন হতে ১৬-১-৫০ তারিখ পর্যন্ত তার উপর যে নির্যাতন চালানো হয়, পৃথিবীর সব নির্যাতনের ইতিহাসই তার কাছে ম্লান হয়ে যায়। আমরা ক' জন জানি, ২১শে ফে...




পার্টি এবং আমি

লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২০০৮-১১-১৫ ০০:৪৮)
ক্যাটেগরী: |

ঘর থেকে একটু দূরেই বিশাল পার্টি হচ্ছে । ছোট খাট ঘরোয়া পার্টি না, সত্যি সত্যি বিশাল পার্টি । প্রায় পাঁচশর মতো মানুষ । আশেপাশের প্রায় সবাই উপস্থিত সেখানে । আমি তার শব্দ শুনতে পারছি । "ঝালাক দেখ্ লা যা" ‌‌এই ধরনের কিছু একটা শব্দ আর তার সাথে কয়েকশ ছেলে এবং মেয়ের গলার আওয়াজ কানে আসছে ।

কিন্তু মজার ঘটনা হচ্ছে আমি সেখানে অনুপস্থিত, যদিও থাকার সব রকম যোগ্যতা আমার আছে । আমি যে হঠাৎ করে নেই ব...




চাকুরী - ৩

লিখেছেন দেবোত্তম দাশ (তারিখ: শুক্র, ২০০৮-১১-১৪ ২১:২৫)
ক্যাটেগরী: | | |
দেবোত্তম দাশ এর ছবি

গতকাল সকালে ব্রেকিং নিউজ দেখলাম বৃটেনের সর্ব বৃহৎ টেলিকম সংস্থা তাদের ১০০০০ (দশ হাজার) কর্মী ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই মুহুর্তে এরা শুধু মাত্র কণ্ট্রাক্টে নেওয়া কর্মীদেরই ছাঁটাই করবে বলে বলছে, কিন্তু তারা আগামীতে যে পার্মানেণ্টদেরও ছাঁটাই করতে করবে না তার কোন গ্যারাণ্টী কেউ দিতে পারছে না। অবস্থা কেরোসিন

হ্যাঁ বৃটেনে সত্যি সত্...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।১১। আসন: বজ্রাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ২০০৮-১১-১৪ ০০:০৮)
ক্যাটেগরী: | | | |
রণদীপম বসু এর ছবি
বজ্রাসন

(১) বজ্রাসন (Vajrasana)

যোগশান্ত্র অনুযায়ী আসনটি অভ্যাসে দেহের নিম্নাংশ বজ্রের মতো দৃঢ় হয়, তাই এ আসনের নাম বজ্রাসন ।

পদ্ধতি:
হাঁটু ভেঙে পা দু’টো পেছনদিকে মুড়ে শিরদাঁড়া সোজা করে বসুন। হাতের চেটো উপুড় করে দু’ জানুর উপর রাখুন। পাছা গোড়ালির উপর থাকবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। সহজভাবে যতক্ষণ পারা যায় ঐ অবস্থায় বসুন। প্রথম দু’একদিন একটু অসুবিধা হলেও পরে ঠিক হয়ে যাবে। একবারে বেশিক...




বাড়ি ফেরা

লিখেছেন অনিকেত (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-১৩ ১৪:৫৩)
ক্যাটেগরী: | | |
অনিকেত এর ছবি

এখানে আমার আসা হয়না বেশ অ-নে-ক দিন।
আসা যদিবা হয়, লগ-ইন করা হয় না।
আবছা চোখ বুলিয়ে চলে যাই।
কত লোক, কত হাসি,কত দুঃখ,কত গান......
'কত জন কত জেল্লা কত জমক'......
নাহ, কোনো কিছুই ভাল লাগে না।কিছুই না।

ডিসেম্বর 'ঘনিয়ে' আসছে। আমার মন খারাপের গতি ডিসেম্বরের এগিয়ে আসার সাথে সমানুপাতিক হারে বাড়ে। ডিসেম্বরকে কেন এত ভয় আমার?

ছেলেবেলা ডিসেম্বরে ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরুতো। কাজেই ভয়ের একটা কারন ছ...




বিদায় সৌরভ

লিখেছেন দিগন্ত (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-১৩ ১৪:০০)
ক্যাটেগরী: | | | | | |
দিগন্ত এর ছবি

খেলা বা সৌরভ সম্পর্কে ভালবাসা না থাকলে লেখাটা না পড়লেও পারেন হাসি

সৌরভ আর খেলবেনা। কথাটা জানার পর থেকে আমার মনে কেমন একটা অস্বস্তি শুরু হয়েছিল। অনেক কাল আগে আমি যখন সত্যি সত্যিই ক্রিকেট খেলা নিয়মিত দেখতাম তখন বড় ফ্যান ছিলাম সৌরভের। রাখঢাক না করেই বলে ফেলতে পারি, বাঙালী না হলে হয়ত ওর এত ফ্যান আমি হতাম না। তবে সাধারণ ভেতো বাঙালীদের থেকে সৌরভ আলাদা - এখানেই আমার মনে হয় সৌরভ-প্রীতির শু...




শুভ জন্মদিন স্যার ...

লিখেছেন নিঝুম (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-১৩ ০৭:৪৪)
ক্যাটেগরী: | | |
নিঝুম এর ছবি

এক.
যাকে নিয়ে লিখছি, তার কথা শুনলে আজকাল অনেকেই নাক-মুখ কুঁচকে তাকান , কেউ মুচকি হাসেন যা সেকেন্ড কয়েক পরেই তাচ্ছিল্যের একটি হাসি হিসেবেই ধরা পড়ে যায়, কেউবা বিবাহিত স্ত্রী’র ছোট ভাইটির সমান মর্যাদা দিয়ে দেন নিমিষেই, কেউবা তাঁর চারটি পা , একটি লেজ, দুইটি শিং , এবং লম্বা কান না থাকা সত্বেও কি করে যেন নিরীহ প্রাণী ছাগল কিংবা গরুর সাথে তুলনা করে ফেলেন , কেউ বলেন মূর্খ, কেউ বলেন ব্যাবসায়ী , ...




‘ক্যারেক্টার সার্টিফিকেট’

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ২০০৮-১১-১২ ২২:১৬)
ক্যাটেগরী: | | | | | | |
রণদীপম বসু এর ছবি
স্কেচ

গল্পটির নাম খুব সম্ভবত ‘ক্যারেক্টার সার্টিফিকেট’। ছোট্ট, এখন যাকে অণুগল্প বলা হয়। বেশ ক’বছর আগে কোথায় যেন পড়েছিলাম। কিন্তু অনুতাপ হচ্ছে, গল্পকার বা বইটির (বই নাকি ম্যাগাজিন নিশ্চিত নই) নাম এখন মনে পড়ছে না। একান্তই স্মৃতিনির্ভর হয়ে উঠার এই এক হ্যাপা।

গল্পের বিষয়বস্তু সাধারণ, কিন্তু ভেতরটা অসাধারণ। সারাৎসার অনেকটা এরকম, অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের মেয়েটি প্রাতিষ্ঠানিক শিক্...




অসম্ভবের বিজ্ঞান (৪র্থ পর্ব)

লিখেছেন অভিজিৎ (তারিখ: মঙ্গল, ২০০৮-১১-১১ ২২:৪৩)
ক্যাটেগরী: | | | | | |
অভিজিৎ এর ছবি

৩য় পর্বের পর…

বৈজ্ঞানিক কল্পকাহিনী কিংবা ফ্যান্টাসিকে বিজ্ঞানের নিক্তি পাথরে বিশ্লেষণ করার প্রচেষ্টা কিন্তু নতুন নয়। বিজ্ঞানী লরেন্স ক্রাউস ১৯৯৫ সালে লিখেছিলেন ‘The Physics of Star Trek’। বইটিতে পদার্থবিদ অধ্যাপক ক্রাউস স্টারট্রেক সিরিজটিতে দেখানো বিভিন্ন বৈজ্ঞানিক ধ্যান-ধারনা যেমন – সময় পর...




জাবিতে ছাত্রী নিপীড়ন ইস্যু, মিডিয়ার অপর পিঠ

রণদীপম বসু এর ছবি
শহীদ মিনার জাবি

এইতো কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে সর্বশেষ ছাত্রী নিপীড়ন ইস্যুতে মিডিয়ার মাধ্যমে যে তোলপাড়ের খবর আমরা পেয়েছি, সেই উপস্থাপিত খবরগুলোর বস্তুনিষ্ঠতা নিয়েই এবার প্রশ্ন উত্থাপিত হয়েছে। এক্ষেত্রে ক্যাম্পাসে আন্দোলনের সময়ে যা ঘটেছে অনেক পত্রিকা ও টিভি চ্যানেল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনার বিপরীত চিত্রটি সচেতনভাবে ...




টাকা ঢাললেই উন্নতি হয় না

লিখেছেন দিগন্ত (তারিখ: সোম, ২০০৮-১১-১০ ১৫:৩১)
ক্যাটেগরী: | | | | | |
দিগন্ত এর ছবি

[ আগের লেখায় লিখেছিলাম ক্যামেরুনের গ্রন্থাগারের কথা - যে খানে কোনো বই নেই। আজকের লেখা তৃতীয় কারণ নিয়ে - সামাজিক সম্পদ ও তার ব্যবহার। এই লেখাটাও টিম হারফোর্ডের The Undercover Economist বইএর একটা অধ্যায় থেকে সার সংক্ষেপিত।]

ক্যামেরুন থেকে এবার ফিরে আসি ঘরের কাছে - নেপালে। নেপালের জলসেচ ব্যবস্থা উন্নয়নের পথে আরেক শিক্ষা দিতে পারে আমাদের। নেপালে সেচব্যবস্থায় পুরোনো প্রথাগত ...



Syndicate content
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন