Archive

August 3rd, 2011

আমি কতটা সিগারেট খেতে পারি

সুমন_সাস্ট এর ছবি
লিখেছেন সুমন_সাস্ট [অতিথি] (তারিখ: বুধ, ০৩/০৮/২০১১ - ১:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার প্রথম সিগারেট খাওয়া শুরু যখন আমি ক্লাস নাইন এ উঠি। ক্লাসে একটা ষন্ডা প্রকৃতির ছেলে ছিল। নাকের সামনে সিগারেটের ধোঁয়া ছাড়ত। ওকে কিছু বললে মার খাওয়া ছাড়া কোন উপায় ছিল না। তাই মাঝে মাঝে ধোঁয়া খেয়ে মেনে নেওয়া বা ওকে এড়িয়ে যাওয়া ছাড়া অন্য কোন উপায় পাইনি।


১৯৭১

মেহবুবা জুবায়ের এর ছবি
লিখেছেন মেহবুবা জুবায়ের [অতিথি] (তারিখ: বুধ, ০৩/০৮/২০১১ - ১:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম পর্ব > দ্বিতীয় পর্ব > তৃতীয় পর্ব > চতুর্থ পর্ব > পঞ্চম পর্ব > ষষ্ঠ পর্ব > সপ্তম পর্ব

গ্রামগুলি আর নিরাপদ ছিলো না। ঢাকার ওপর দখল নিয়ে পাক-আর্মিরা তখন আশে-পাশে গ্রাম-গঞ্জে হামলা চালাতে শুরু করেছে। আমাদের গ্রামে থাকাটা আব্বার কাছে আর নিরাপদ মনে হলো না। ঠিক মনে নেই, তবে মনে হয়, এপ্রিলের শেষের দিকে আমরা ঢাকায় ফিরে এলাম। আমার মেজবোনের জন্মদিন ২৮শে এপ্রিল। আমরা ফিরবার পর আম্মা ওর জন্মদিন উপলক্ষে পায়েস রান্না করেছিলেন। আমাদের উত্তরবঙ্গের লোকদের মাঝে, মনে হয়, ঘটা করে জন্মদিন পালন করবার রেওয়াজ ছিলো না। তবে জন্মদিন উপলক্ষে পায়েস রান্না করা হতো, সেটা কাঁসার বাটিতে করে জুড়োতে দেওয়া হতো মিটসেফের ভেতর। যার জন্মদিন তাকে কিশমিশ-বাদাম ছড়িয়ে বেশ যত্ন করে তা খেতে দেওয়া হতো।


ছবিব্লগঃ সোনালী আলোর ক্ষণ - ০২

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: মঙ্গল, ০২/০৮/২০১১ - ১০:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফটোগ্রাফির ক্ষেত্রে আমার একটি বিশাল দূর্বলতা আছে আর সেটি হলো আমি লাইফস্টাইল একদমই পারি না। কিন্তু এবার যখন কিশোরগঞ্জ যাচ্ছিলাম তখন মাথায় একটা জিনিশই ঘুরপাক খাচ্ছিলো যে আমাকে এইবার লাইফস্টাইল ছবির এক বিরাট চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামতে হবে। কেননা এই সময়ে লেন্ডস্ক্যাপ একটা দুইটা তোলার পর একদম মনোটোনিক হয়ে যাবে। আর মাঠে মাঠে মানুষের ব্যাস্ততার ছবি তো আর লেন্ডস্ক্যাপ নয়!


দুনিয়া কাঁপানো ছয় দল

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: মঙ্গল, ০২/০৮/২০১১ - ৯:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]কালো মাণিক পেলে বেশি ভালো খেলতেন, নাকি ফুটবল ঈশ্বর ম্যারাডোনা ?? মিশেল প্লাতিনি তুলনামূলক কতটা এগিয়ে জিনেদিন জিদানের চাইতে, অথবা পিছিয়ে ?? ১৯৭০ এর ব্রাজিল বেশি ভালো, না ১৯৫৪ এর হাঙ্গেরী ?? স্বপ্নের দল হিসেবে ক্রুইফের বার্সেলোনা না সাচ্চির মিলান- কোন দলটি এগিয়ে ?? ...


পিসার হেলানো টাওয়ার

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: মঙ্গল, ০২/০৮/২০১১ - ৮:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশে খুব ছোটবেলাতেই আমাদের সাধারণ জ্ঞানের বই দেওয়া হত, অবধারিত ভাবেই সেই পাৎলা বইয়ের শেষের দিকে থাকত হাতে আঁকা ছবি দিয়ে পৃথিবীর ভিন্ন ভিন্ন পর্যায়ের( প্রাচীন যুগ, মধ্য যুগ, বর্তমান যুগ) মানুষের তৈরি সাতটি চোখ ধাঁধানো আশ্চর্যময় স্থাপত্যের বা আবিস্কারের কথা। যে গুলো মানুষের বিস্ময় উদ্রেক করে নির্মাণ হবার সময়কাল থেকে আজ পর্যন্ত, শত শত এমনকি হাজার হাজার বছর ধরে। সেই তালকায় স্থান পেয়েছে প


কুয়াকাটা: মুহূর্তের জল!

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: মঙ্গল, ০২/০৮/২০১১ - ৮:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কুয়াকাটা: মূহুর্তের জল!
.... তানিম এহসান

১.
আমার মা আমার মায়ের মতন,
কারন আমি তার ছেলে এবং যেহেতু
তিনি আমার মা এখানে তুলনার প্রশ্নটি অবান্তর।
আমার মা শুধুমাত্র আমার মায়ের মতন বলে
আমাদের সব জন্মেই আমার মা আমার মা,
আর আমি তার জলপুত্র!!
৩০. ০৭. ২০১১

২.
পৃথিবীর তিনভাগ জল, পৃথিবীর তিনভাগে স্নাত এ জীবন!
মানুষ হিসেবে তিনভাগ বেড়ে ওঠা, একভাগে বিলাস নেই;


অ্যা জার্নি বাই বাস

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০২/০৮/২০১১ - ৮:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

(১)

রাত আটটার সময় হঠাৎ সিদ্ধান্ত হলো আজ রাতেই ঢাকা ফিরতে হবে। কাজটা এমন ছিল যে আগে থেকে সিদ্ধান্ত নেয়ার উপায় ছিলোনা। প্রফেসর ফরিদ কোনভাবেই সময় দিতে পারছিলেন না, আর সময় যখন আর হলো তখন রির্পোটটা জমা দেয়ার সময় পার হয়ে গেল। বাড়তি সময় পাওয়া গেল তিনদিন, কিন্তু ফরিদ সাহেবের কাজ আর শেষ হয়না। শেষ পর্যন্ত হঠাৎ মাহবুব সাহেব সিদ্ধান্ত নিলেন, কাজটা যতটুকু হয়েছে, ততটুকুই খসরা রির্পোট হিসেবে জমা দেয়া হবে এবং রাতের মধ্যেই ঢাকা ফিরতে হবে।


আদ্যিকালের গল্প

আশালতা এর ছবি
লিখেছেন আশালতা (তারিখ: মঙ্গল, ০২/০৮/২০১১ - ৮:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

বড় হয়ে যাওয়ার একটা মস্ত অসুবিধে হল ইচ্ছেমত ছোটবড় হওয়া আর চলেনা, সারক্ষন বড় সেজেই থাকতে হয়। অথচ ছোটরা কি মজা করে চাইলেই বড় হতে পারে, আবার ছোটও। এই যে ভাইয়ার ছেলেটাকে দেখি বাবার শার্ট টাই গায়ে জড়িয়ে, রঙের বাক্স হাতে ঝুলিয়ে গম্ভীর গলায় বলে, 'অফিসিস যাই'। এদিকে টলমল পায়ে দুপা যেতে না যেতেই লম্বা কাপড়টায় পা বেঁধে দড়াম করে পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে 'মাটিকে মারো, মাটিকে মারো!


‘আ ম্যাজিকাল জার্নি’ (৩)

দিহান এর ছবি
লিখেছেন দিহান [অতিথি] (তারিখ: মঙ্গল, ০২/০৮/২০১১ - ৮:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

অন্তঃস্বত্তা অবস্থায় মনটা খুব দুর্বল হয়ে যায়। প্রাথমিক শরীরখারাপ ভাব একটু সামলে উঠার পর আমি দেখতে পেলাম চারপাশে অটিস্টিক এবং প্রতিবন্ধি মানুষের সংখ্যা অনেক বেশি। আগে কিন্তু এরা আমার চোখে পড়েনি। আমার গলিতেই চারতলার এক বারান্দায় এক মাকে দেখলাম বুদ্ধি প্রতিবন্ধি ছেলেকে নিয়ে দিশেহারা মুখে বসে থাকেন। অফিস বিল্ডিং এর লিফট ম্যানের কাছে একজন বসে থাকে প্রতিদিন। ট্রাফিক সিগন্যাল এ পড়লে তো হাত নেই, পা নেই, চোখ নেই এমন অনেকে ছুটে আসে টাকা চাইতে। রাস্তার পাশে হিজড়াদের আমার চোখ খুঁজে নিতো। প্রচন্ড ভয়ে মন কুঁকড়ে যেতো। সুদূর শৈশবে বাসার বুয়ার কাছে শোনা গল্প মনে পড়ে যেতো ‘এক মেয়ের সাপের মতো দেখতে বাচ্চা হয়েছে...’। দিনরাত একটাই চাওয়া ‘একটা সুস্থ বাচ্চা হোক’।


August 2nd

লিস্ট

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০২/০৮/২০১১ - ৮:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঠিক কবে আপনার নাম কোনো লিস্টে উঠেছিল বলতে পারেন? খুব সম্ভবত আপনার কোনো নাম হওয়ার আগেই। মানে আপনার জন্মের আগেই। আপনার মা-বাবা থেকে শুরু করে আপনার আত্নীয়-স্বজন হয়ত আপনার নামের লিস্ট করে রেখেছিলেন। হোক না সবগুলো নাম আপনার জোটেনি। তাও আপনার সম্ভাব্য নামের লিস্টতো! গতকাল থেকেই এই ব্যাপারটা আমার মাথার মধ্যে এমনভাবে কাজ করছে যে না লিখেও স্বস্তি পাচ্ছিনা।