আমরা যখন সবেমাত্র চলচ্চিত্রাঙ্গনে পা দিয়েছি ততদিনে ওপার বাংলার এক বাঙালি চিত্রপরিচালক 'পথের পাচাঁলী' বানিয়ে সারা বিশ্বে সোরগোল ফেলে দিয়েছেন। সুতরাং ফিল্মি দুনিয়ায় আমরা শিশুবৎ; মাপকাঠি যাইহোক না কেন। কিন্তু চিরকাল শিশু থেকে গেলেতো চলবে না। আমাদের কৈশোর পার করতে হবে, হতে হবে যুবক এবং সবচেয়ে বড়কথা ধরে রাখতে হবে সেই যৌবন; চিরকালের মত। কখনো বুড়ো হওয়া যাবে না। তো, বাংলাদেশের চলচ্চ...
ভারতীয় সেনাবাহিনী অস্ত্র দিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিল
বাঙালি মুক্তিযোদ্ধাদের ঠুনকো প্রতিরোধ পাকিস্তানী সামরিক হামলার মুখে খুব বেশী সুবিধা করতে পারেনি। ডিসেম্বরের পূর্ব পর্যন্ত অবস্থা এমনই ছিল। ডিসেম্বরে ভারত যুদ্ধে যোগ দেয়। এরপর পাকিস্তানীদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে মাত্র ১৩ দিন লেগেছিল।
"ভারতীয় সেনাবাহিনী সাহায্য না করলে আমাদের এই কাজ করতে হয়ত আরও দুই বা ত...
১
আমার অনেক গ্রীষ্মছুটির দুপুর ছিলো
দুপুর জুড়ে রোদের ঝুড়ি উপুড় ছিলো-
আমকাঁঠালের ছায়ায় ছায়ায়,
বনসবুজের স্নিগ্ধ মায়ায়-
লুকিয়ে কোথায় গল্প-টাপুরটুপুর ছিলো।
আমার অনেক গ্রীষ্মছুটির দুপুর ছিলো.....
বটের ছায়ায় জলটল্টল্ ঝিল ছিলো,
তির্তিরে ঢেউ রোদ্দুরে ঝিল্মিল্ ছিলো-
দূর আকাশের নীল খিলানে
বাতাসবাড়ীর দরদালানে
একলা একলা ভাসতে থাকা চিল ছিলো।
আমার অনেক গ্রীষ্মছুটির দুপুর ছিলো

মুক্তিযুদ্ধ সম্পর্কিত বেশ কয়েকটি মূল্যবান বই অনলাইনে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম । প্রকাশনা সংস্থাগুলো নিজেরাই তাদের সাইটে বইগুলি বিতরন করছে। এজন্য তাদের ক্ৃতজ্ঞতা জানাই। বইগুলো হচ্ছে -
১. একাত্তরের দিনগুলি
- জাহানারা ইমাম
শহীদ জননী জাহানারা ইমামের একাত্তরে লিখিত দিনপঞ্জী । ড. জাফর ইকবাল এই বই সম্পর্কে বলেছি...
৪. তেঁতুলতলার নতুন বাসিন্দা
আব্বা বাড়ি কিনলেন শহরের কেন্দ্রস্থল থেকে দক্ষিণে, ঠনঠনিয়ার তেঁতুলতলা এলাকায়। বাড়ির বিক্রেতা এক বৃদ্ধ দম্পতি। তাঁদের শর্ত ছিলো, বিক্রির পরেও বাড়ির একটি ঘরে তাঁরা বাস করবেন আমৃত্যু। তাঁদের হাটবাজার, রান্নাবান্না সবই নিজেদের, শুধু বসবাস করতে হবে পাশাপাশি - এক বাড়ির মধ্যে। এই শেষ বয়সে তাঁদের আর কোথাও যাওয়ার নেই। আজকের দিনের হিসেবে খুবই অসম্ভব ...
এমন নয় যে, ভারতে আমি এবারই প্রথম যেতে চাচ্ছি ; কিংবা এমনও নয় যে, ভিসার মেয়াদের অতিরিক্ত এক ঘণ্টা সময়ও আমি কখনো ওদেশে কাটিয়েছি, তবু অনেক সময়-শ্রম-সম্মান-তেলপানি খরচাসমেত ১২ দিন অপেক্ষা করেও আমার ভিসাটা হচ্ছে না। হচ্ছে না তো হচ্ছে না, কবে হবে বা আদৌ হবে কি না সে সংবাদটাও ঠিকঠাক জানা যাচ্ছে না। এখন চলছে যন্ত্রণাকর অপেক্ষা। এদিকে আমার যাবার সময় একেবারেই নিকটবর্তী হয়ে এসেছে। ফ্লাইট কনফ...
মহাজোটের মধ্যে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদরাই কেবল মন্ত্রীত্ব পাচ্ছেন। তবে জাতীয় পার্টি থেকে নির্বাচিত দুই জন সাংসদ মন্ত্রীত্ব পেতে পারেন বলে জানা গেছে। তবে মহাজোটের বাকি শরিকদল থেকে কেউ মন্ত্রীত্ব পাচ্ছেন না বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
মহাজোটের শরীক দলের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রীক দলের সভাপতি হাসানুল হক ইনু মন্ত্রীত্ব পাচ্ছেন এম...
অক্ষরগুলো বসাচ্ছি আর ভাবছি, অক্ষরপিছু কতটি মৃত্যু ঘটছে ফিলিস্তিনে, গাজায়? দশ-বিশ-এক শ বা এক হাজারেও কি তা কুলাবে? মাসের পর মাস তারা ভূমিতে বন্দী, পানি ও রুটি থেকে বঞ্চিত আর আকাশ থেকে আক্রান্ত হয়েছে। ক্ষুধা ও বিনা চিকিতসার মৃত্যুর পর এসেছে বিমান, ট্যাংক ও সৈন্যদের বোমা-গুলিতে মৃত্যু। ৪০ বছর ধরে ফিলিস্তিন ইসরায়েলি দখলদারির অধীন। একাত্তরের নয় মাসের দখলদারির দুঃসহ অভিজ্ঞতাকে ৫০ দিয়...
অধ্যায়-০২
দুপুরের পর বাইরে রিমনিকু ভ্যিলচা শহরে বেশ রোদ উঠেছে। খাবার খাওয়ার পর ওদের ড্রয়িং রুমে এলাম। এখানকার ঢাউস আকৃতির সোফাটাকে চিৎকরে শুইয়ে দিলে বড়সর একটা বিছানা হয়ে যায়। গত তিন বছর ধরে এনিয়ে ছয় বার রোমানিয়া তে এলাম এমিলকে দেখতে। প্রতিবার একটাই আমার শোবার জায়গা, এমিল তার নানা-নানুকে সাথে নিয়ে এল। তাদেরকে বললো তাড়াতাড়ি বাবার জন্য বিছানা ঠিক করে দিতে। আমি ৮০ ভাগ না বুঝলেও ২...
১...
লিখছি অনেক, তবে সবই ৩৬০ এর চিপায়। সচলে দেওয়া হচ্ছেনা কিছুই। সচলেও আবজাব দিনলিপি লিখি, ঐখানেও তাই। তবে একটা পার্থক্য তো আছেই। ৩৬০ তে লেখার সময় কোন কিছু চিন্তা ভাবনা করি না। ইচ্ছা হলেই এডিটর ওপেন করে লেখা শুরু করে দেই। একবার লেখার পরই পোস্ট। হাজারটা বানান ভুল, বাক্য ভুল। সচলে লিখতে গেলে একটু রয়েসয়ে মেরুদন্ড সোজা করে বসতে হয়। আজকে বসে গেলাম।
২...
গত বছরের নভেম্বর থেকে অদ্ভুত এক ...