Archive - ব্লগ

December 15th, 2011

ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৭

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ১৫/১২/২০১১ - ১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ থেকে ১০০ কিলোবাইটের মধ্যে। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।


প্রতিক্রিয়া- "টিপাইমুখ: যৌক্তিক ও বৈজ্ঞানিক আলোচনার অনুরোধ"

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: বিষ্যুদ, ১৫/১২/২০১১ - ১২:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ডঃ গওহর রিজভী সম্প্রতি The Daily Star এ "Tipaimukh: A plea for rational and scientific discussion" শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন। তার এই নিবন্ধ দৈনিক প্রথম আলোতে "টিপাইমুখঃ যৌক্তিক ও বৈজ্ঞানিক আলোচনার অনুরোধ" শিরোনামে বাংলায় অনূদিত হয়েছে। বলার অপেক্ষা রাখেনা যে ডঃ রিজভীর এই নিবন্ধ তার সম্প্রতি ভারত সফরের অভিজ্ঞতার আলোকে লেখা।উল্লেখ্য যে, টিপাইমুখ নিয়ে সাম্প্রতিক কালে বাংলাদেশ-ভারত কূটনৈতিক আলোচনার নিমিত্তে ডঃ গওহর রিজভী ও মাননীয় প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা ড. মসিউর রহমান দিল্লী সফর করেন। সেখান থেকে ফিরে এসে সাংবাদিক সম্মেলনে তিনি উল্লেখ করেন যে, বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ হলেও তাতে বাংলাদেশের ক্ষতি হবে না এবং তিনি মনে করেন যে টিপাইমুখে বাঁধের কারণে বাংলাদেশের ক্ষতি হবে বলে যে কথাগুলো উঠেছে, তার সবই ভিত্তিহীন। বলতে দ্বিধা নেই ডঃ রিজভীর এই নিবন্ধ সেই সাংবাদিক সম্মেলনে তার মতামতেরই আনুষ্ঠানিক রূপ। এখানে বলে নেয়া ভাল যে তার এই নিবন্ধের অনেক অংশেই আমার দ্বিমত রয়েছে। শুধু তাই নয় তিনি এই নিবন্ধে পানিসম্পদ কৌশলগত দিক থেকে কিছু ভুল তথ্য দিয়েছেন। আমার এই নিবন্ধে তার লেখার কিছু অসংগতি এবং যেসব বিষয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী মতামত রয়েছে তার ব্যবচ্ছেদ থাকবে।


বিবর্তনের বিজ্ঞানঃ ডারউইন থেকে মেন্ডেল

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৪/১২/২০১১ - ১০:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

কয়দিন আগে আমার এক বন্ধু facebook এ কমেন্ট করেছিল যে, বিবর্তন বুঝতে পারা তার জীবনের অন্যতম একটি অর্জন। এ মতামতের সাথে একমত পোষন না করা যোক্তিকভাবেই অসম্ভব। কেননা বিবর্তন কেবলমাত্র একজন সুস্থবুদ্ধিসম্পন্ন ও সুশিক্ষিত মানুষের পক্ষেই বোঝা সম্ভব। এ কথাটা আমার নয়, এটা রিচার্ড ডকিন্স এর উক্তি। চার্লস ডারউইনই প্রথম বিজ্ঞানী যিনি বিবর্তনবাদের পক্ষে তথ্য-উপাত্ত এবং যুক্তি উপস্থাপন করেন। কিন্তু ডারউইনের বিবর


ডাংগুলি

তাপস শর্মা এর ছবি
লিখেছেন তাপস শর্মা [অতিথি] (তারিখ: বুধ, ১৪/১২/২০১১ - ১০:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেক দিন হল এভাবেই আছি। বসে বসে খাচ্ছি, বিছানায় শুয়ে আছি, অনেক রাতে বিছানায় ঘুমহীনতায় কাটাই। আবার খুব দেরিতে ঘুম থেকে উঠি। চলে যাচ্ছে। কি জানি ওষুধ এবং অসুখ আমার জীবনে পালা করে আসছে আর যাচ্ছে। আমার ঘরটা একটু আবছায়া থাকে দিনের বেলাতেও। জানলা গুলোও বিশেষ একটা খোলা হয়না। ইচ্ছে করে যে খুলিনা তা নয়, প্রখর আলো আমার সহ্য হয়না। যদিও ঘরের মধ্যে সাইনাসের প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু তবুও আমি আলোহীনতাকেই আজক


December 14th

নাদের আলি, আমরা আর কত বড় হবো?

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ১৪/১২/২০১১ - ১১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অবসরপ্রাপ্ত পাকি লেফটেন্যান্ট কর্নেল নাদের আলির একটি আর্টিকেল দৈনিক প্রথম আলোতে অনুবাদ করেছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক ইলাহী চৌধুরী। গত বারোই ডিসেম্বর লেখাটি [১] সম্পাদকীয় পাতায় প্রকাশিত হয়।


সোমেশ্বরীর তীরে - ২য় অংশ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৪/১২/২০১১ - ৩:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম অংশ - http://www.sachalayatan.com/guest_writer/42365

রাতে বেশ কয়েকবার ঘুম ভেঙ্গে গেলেও সকালের ঘুমটা ভালই হচ্ছিল। বেরসিক তেহজীব এর ডাকে আটটার কিছু আগে উঠে পড়ি। একবারে সব মাল-সামাল নিয়েই নিচে নামি। রুম ছেড়ে দিয়ে অফিস রুমে ব্যাগ রেখে বের হয়ে পড়ি অজানাকে দেখতে।


ক্যানভাস

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: বুধ, ১৪/১২/২০১১ - ১২:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]মাসুদ রানা, এলান কোয়ার্টারমেইন আর ঘনাদার কবলে আটকে যাওয়া ঘরের কোণার বুকশেলফ। মলাট উড়ে যাওয়া এরফান জেসাপ আর নীলক্ষেতের সেকেন্ডহ্যান্ড ইকথিয়ান্ডারও ভীষণ প্রিয়- ফেলে দেয়া হয়নি। তালিকা আরো দীর্ঘ করে দিচ্ছে ডিভিডিগুলো। হলনিবাসী আর অন্যান্য বন্ধুদের কাছ থেকে রাইট করে আনানো প্রিয় সিনেমাদের ফরমায়েশী ভল্যুমগুলোও পাশেই রয়েছে। বুকশেলফ তাই জনঘনত্বে সূত্রাপুর থানা ধরে ফেলেছে প্রায়। ঠাসাঠাসি করেও সেখান


যা পড়ছিঃ ডিসেপশন পয়েন্ট-ড্যান ব্রাউন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৩/১২/২০১১ - ১১:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

[(ড্যান ব্রাউনের প্রথম বই পড়েছিলাম দ্য ডা ভিঞ্চি কোড। গল্প বলার ধরণ থেকে তারপরই ড্যান ব্রাউনের চরম ফ্যান হয়ে যাই। ডিসেপশন পয়েন্ট পড়লাম, এটাও দারুণ তাই শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। লেখালেখি তেমন পারি না, রিভিউ তো কখনোই নয় কাজেই ঢিসুম ঢিসুমের জন্য রেডি আছি।


১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা : ভিন্ন অধ্যায়

কুলদা রায় এর ছবি
লিখেছেন কুলদা রায় [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৩/১২/২০১১ - ১০:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:


কুলদা রায়
এমএমআর জালাল