সুখ
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-২০ ১২:০৫)
ক্যাটেগরী: চিন্তাভাবনা | ছড়া | দেশচিন্তা | সমাজ |
লাভ চিনিনি,
লোভ চিনেছি!
লোভের পাটায় সুখ বেটেছি,
সুখ মেখেছি গায়।
সুখ যে দেখি ধুতুরা পাতা,
সুখে থাকাই দায়!
সৎ চিনিনি,
খল চিনেছি!
খলের খোলে ঝোল টেনেছি,
ঝোল খেয়েছি বেশ।
ঝোল যে দেখি গরল সম,
জীবন জ্বলে শেষ!
ন্যায় চিনিনি,
পাপ চিনেছি!
পাপের কাছে হার মেনেছি।
পাপ জেনেছি ঠিক!
পাপ যে এখন বাপকে ধরে
সুখ দাওগো ভিখ্!!
তোমরাই ভুলে গেছ মল্লিকাদের নাম -২ // ইসলামে নারীদের ভুমিকা
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-২০ ০৯:৫৯)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | সমাজ | স্মরণ | ইসলামের ইতিহাস | সববয়সী |
না
ইসলাম নারীদের কতটুকু অধিকার দিয়েছে বা দেয়নি এবং নারীবাদি অবস্থান থেকে তার বিচার করতে এই লেখা নয় ।
এমনকি আমাদের হুজুরদের মত নারীদের পর্দা পুষিদা আর হায়েজ নেফাস কালীন পরিচ্ছন্নতা বিষয়ক মাসআলা বয়ানও বক্ষমান রচনার লক্ষ নয় ।
বরং খোদ ইসলামে ( র্যাডিকেল হিউম্যানিষ্ট এম এন রায় যার প্রসার কে বলেছেন এক ঐন্দ্রজালিক কান্ড ) নারীদের ভুমিকার দিকে নজর ফেরাতে চাই ।
বলতে চাই সেই সব মহী...
রাজনীতি |
গণতন্ত্রের জিকির তোলে
স্বৈরতন্ত্রের আস্তানা!
খুনি হাতে নতুন করে
পরে সাধুর দস্তানা!
সত্যপথে সহজ মতে
চলা ওদের রাস্তা না।
ভালো থাকা ওদের কাছে
কাজুবাদাম-পেস্তা না।
পুকুর চুরি ওদের রীতি,
একটি দুটি বস্তা না।
উপহাসে অট্টহাসে –
‘সৎ ব্যাটারা পস্তা না’!
দুদিন পরে জমবে সবে
নির্বাচনী মাস্তানা।
আমজনতার পান্তাভাতই
ডাল-ভাত কি গোস্ত না!
এমন করে দিন কি যাবে?
দিন হবে আর সস্তা না!
আমজনতা ...
আগামীকে বাঁচাতে এগিয়ে আসুন
লিখেছেন অম্লান অভি [অতিথি] (তারিখ: রবি, ২০০৮-১১-১৬ ১৪:৩১)
ক্যাটেগরী: চিন্তাভাবনা | দেশচিন্তা | সমাজ | সববয়সী |
দিন বদলের অনেক গল্প শোনা যায় অনেক খানে। আর দিন দিনে দিনে শেষ হচ্ছে তা শোনা যায় শেষ হওয়ার পরে। আজ সন্ধ্যায় মূহ্যমান ফয়সাল হারানো বেদনায়। হয়তো কারো লেখায় তাঁকে উৎসর্গ করে কমেন্টসও করলাম। তারপর কিছু লিখতে ইচ্ছা হচ্ছে না কিন্তু ‘সময় তো আর রয় না বসে, চলছে অবিরল করণীয় যা এখনি কর।‘........
আমার বন্ধু তার ২ বছর ৩ মাস বয়সের সন্তানকে ভর্তি যুদ্ধে দিয়েছে। উৎরেও গেছে ‘সানি ডেল’ স্কুলের ধানমন্ডি...
তোমরাই ভুলে গেছ মল্লিকাদের নাম
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: রবি, ২০০৮-১১-১৬ ১২:০৯)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | রাজনীতি | চিন্তাভাবনা | মুক্তিযুদ্ধ | সমাজ | স্মরণ | সববয়সী |
আমরা ক'জন শুনেছি বা জানি রানী লক্ষী বাই বা মোমতাজ মহলের সিপাহী বিদ্রোহে ভুমিকার কথা ? '৫০ দশকের শুরুতে পাকিস্তানী শাষকদের শ্বেতসন্ত্রাসের শিকার ইলা মিত্রের কথা কি আমাদের মনে আছে? ৭-১-৫০ তারিখে গ্রেফতারবরন হতে ১৬-১-৫০ তারিখ পর্যন্ত তার উপর যে নির্যাতন চালানো হয়, পৃথিবীর সব নির্যাতনের ইতিহাসই তার কাছে ম্লান হয়ে যায়। আমরা ক' জন জানি, ২১শে ফে...
বিচারপতি তোমার বিচার করবে যারা |
বিচারপতি তোমার বিচার করবে যারা
আজকে কোথায় সেই জনতা?
বিচারপতি তুমিই পতি
তুমি যে ঈশ্বর।
তোমার ভুলে ভূগেও মোরা
করব নিচু স্বর।
বলব কেশে,
বলব হেসে,
ওটাই মোদের বর!
বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ ভেগেছে সবাই তারা।
তুমিই পতি,
তুমিই গতি,
তুমিই মান্যবর।
যারা তোমার ভুলটি ধরে
ঐ ব্যাটাদের ধর।
সাহস কতো ইঁদুর হয়ে ধরিস অজগর?!
বিচারপতি তোমার বিচার করবে যারা
আবার জমে সবাই তারা!
তুমিই...
স্ট্যালিন বিরোধী মিথ্যাচারের উৎস সন্ধানে
প্রতিবছর ৮ মে পালন করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির বিজয় এবং ফ্যাসিবাদী জার্মান বাহিনীর পরাজয়ের বার্ষিকী হিসাবে। এ উপলে বিভিন্ন দেশে, বিশেষত ইউরোপ আমেরিকাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের দেশেও সংবাদমাধ্যমে এ দিবসটি নিয়ে দু-চার কথা উচ্চারিত হয়। কিন্তু সর্বত্রই, দেশে ও বিদেশে, বিজয়ের মূল কৃতিত্ব দেওয়া হয় আমেরিকা বা ইউর...
‘ক্যারেক্টার সার্টিফিকেট’
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ২০০৮-১১-১২ ২২:১৬)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | চিন্তাভাবনা | সমসাময়িক | দেশচিন্তা | সমাজ | স্মৃতিচারণ | রিভিউ | সববয়সী |
গল্পটির নাম খুব সম্ভবত ‘ক্যারেক্টার সার্টিফিকেট’। ছোট্ট, এখন যাকে অণুগল্প বলা হয়। বেশ ক’বছর আগে কোথায় যেন পড়েছিলাম। কিন্তু অনুতাপ হচ্ছে, গল্পকার বা বইটির (বই নাকি ম্যাগাজিন নিশ্চিত নই) নাম এখন মনে পড়ছে না। একান্তই স্মৃতিনির্ভর হয়ে উঠার এই এক হ্যাপা।
গল্পের বিষয়বস্তু সাধারণ, কিন্তু ভেতরটা অসাধারণ। সারাৎসার অনেকটা এরকম, অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের মেয়েটি প্রাতিষ্ঠানিক শিক্...
অসম্ভবের বিজ্ঞান (৪র্থ পর্ব)
লিখেছেন অভিজিৎ (তারিখ: মঙ্গল, ২০০৮-১১-১১ ২২:৪৩)
ক্যাটেগরী: চিন্তাভাবনা | প্রযুক্তি | বিজ্ঞান | সমাজ | Physics of the Impossible | অসম্ভবের বিজ্ঞান | মিচিও কাকু |
৩য় পর্বের পর…
বৈজ্ঞানিক কল্পকাহিনী কিংবা ফ্যান্টাসিকে বিজ্ঞানের নিক্তি পাথরে বিশ্লেষণ করার প্রচেষ্টা কিন্তু নতুন নয়। বিজ্ঞানী লরেন্স ক্রাউস ১৯৯৫ সালে লিখেছিলেন ‘The Physics of Star Trek’। বইটিতে পদার্থবিদ অধ্যাপক ক্রাউস স্টারট্রেক সিরিজটিতে দেখানো বিভিন্ন বৈজ্ঞানিক ধ্যান-ধারনা যেমন – সময় পর...
ARRANGED, বন্ধুত্বের কোন ধর্ম নেই।
লিখেছেন ধ্রুব হাসান (তারিখ: সোম, ২০০৮-১১-০৩ ০৪:০৯)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | সমাজ | চলচ্চিত্র | সববয়সী |
ছবি-০১
হয়তো অনেকেই নাম পড়ে বুঝে নেবেন কি বিষয় নিয়ে বানানো এই ছবি! তবে অনেক দিন পর আজ আবারো লো বাজেটে বানানো এরকম একটি ছবি দেখ...
খ্রীষ্টধর্মে নারী এবং খ্রীষ্টিয়ান নারীবাদীদের ‘ধর্মকথন’ ।
নন্দিনী হোসেন
(আমরা জানি যে বর্তমানকালে পাশ্চাত্যে মানুষ ধর্ম নিয়ে তেমন মাথা ঘামায় না ...
সভ্যতা শুরুর আগে - শেষ পর্ব
লিখেছেন শিক্ষানবিস (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১০-৩০ ১৫:৫১)
ক্যাটেগরী: বিজ্ঞান | সমাজ | অনুবাদ | জ্যারেড ডায়মন্ড | সববয়সী |
আমেরিকার অন্য কোন স্থানে যদি ক্লভিসেরও আগে মানুষ থেকে থাকে, তাহলে সেট প্রমাণ করা এতো কঠিন হয়ে যাচ্ছে কেন? জীবাশ্মবিদরা আমেরিকায় এমন কয়েক'শ স্থান খনন করে...
সভ্যতা শুরুর আগে - ৫
লিখেছেন শিক্ষানবিস (তারিখ: বুধ, ২০০৮-১০-২৯ ১৯:২৩)
ক্যাটেগরী: বিজ্ঞান | সমাজ | অনুবাদ | জ্যারেড ডায়মন্ড | সববয়সী |
ম্যামথদের অসংখ্য কঙ্কালের জীবাশ্ম পাওয়া গেছে। এই জীবাশ্মগুলোর পাঁজরের মাঝখানে ক্লভিস শিকারীদের ব্যবহার করা বর্শার অগ্রভাগ পাওয়া গেছে। এর থেকেও বোঝ...
অসম্ভবের বিজ্ঞান (৩য় পর্ব) - আপনিও হতে পারেন একজন জুলভার্ণ
লিখেছেন অভিজিৎ (তারিখ: রবি, ২০০৮-১০-২৬ ১৬:৩৯)
ক্যাটেগরী: চিন্তাভাবনা | প্রযুক্তি | বিজ্ঞান | সমাজ | অসম্ভবের প্রযুক্তি | অসম্ভবের বিজ্ঞান |
২য় পর্বের পর...
টেলিপোর্টেশন বা সময়পরিভ্রমণের মত 'অসম্ভবের বিজ্ঞানের' আলোচনা এ পর্বে না হয় বাদ থাকুক - আপনাদের যদি বলা হয় আগামি ২৫ বা ৩...
সভ্যতা শুরুর আগে - ৪
লিখেছেন শিক্ষানবিস (তারিখ: মঙ্গল, ২০০৮-১০-২১ ২২:৫৮)
ক্যাটেগরী: বিজ্ঞান | সমাজ | অনুবাদ | জ্যারেড ডায়মন্ড | সববয়সী |
এই বিলুপ্তির ঘটনা বিবেচনা করে বলা যায়, গ্রেট লিপ ফরওয়ার্ড শুরু হওয়ার পরই মানুষ অস্ট্রেলিয়া ও নিউ গিনিতে উপনিবেশ স্থাপন করেছে। এর পরপরই মানুষ উপনিবেশ স...
সভ্যতা শুরুর আগে - ৩
লিখেছেন শিক্ষানবিস (তারিখ: সোম, ২০০৮-১০-২০ ১৮:১৪)
ক্যাটেগরী: বিজ্ঞান | সমাজ | অনুবাদ | জ্যারেড ডায়মন্ড | সববয়সী |
গ্রেট লিপ ফরওয়ার্ডের সময় আমাদের পূর্বপুরুষরা আরেকটি বড় ধরণের ঔপনিবেশিক বিস্তৃতি শুরু করেছে। ইউরেশিয়ার পর এটাই ছিল সবচেয়ে বড় ঔপনিবেশিক অভিযাত্রা। এই ...
সভ্যতা শুরুর আগে - ২
লিখেছেন শিক্ষানবিস (তারিখ: রবি, ২০০৮-১০-১৯ ১৩:৩৩)
ক্যাটেগরী: বিজ্ঞান | সমাজ | অনুবাদ | জ্যারেড ডায়মন্ড | সববয়সী |
প্রায় ৫ লক্ষ বছর পূর্বে মানুষের জীবাশ্ম হোমো ইরেক্টাস কঙ্কাল থেকে কিছু দিক দিয়ে পৃথক হতে শুরু করেছে। যেমন মানুষের কঙ্কালে অপেক্ষাকৃত বড়, গোলাকার ও কম ক...
সভ্যতা শুরুর আগে - ১
লিখেছেন শিক্ষানবিস (তারিখ: শুক্র, ২০০৮-১০-১৭ ২১:০৬)
ক্যাটেগরী: বিজ্ঞান | সমাজ | অনুবাদ | জ্যারেড ডায়মন্ড | সববয়সী |
অনুবাদকের কথা
"ধর্মের প্রয়োজনীয়তা কি ফুরিয়ে গেছে?" নামে একটা ব্লগ অনেকদিন আগেই লিখেছিলাম। ঐ ব্লগের কমেন্টে হিমু প্রথম জ্যারেড ডায়...
মন্তব্যের মন্তাজ-৯
লিখেছেন অনিকেত (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১০-১৬ ০৪:৪৭)
ক্যাটেগরী: চিন্তাভাবনা | আন্তর্জাতিক | দেশচিন্তা | সমাজ | আমেরিকা | দারিদ্র্য সীমা | বাংলাদেশ |
কিছু তথ্য আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। এর কিছু আপনাদের জানা, কিছু হয়ত অজানা। কিন্তু আমি নিশ্চিত, জানা-অজানা যাই হোক না কেন, নীচের তথ্য কোন ভাবেই স্বস্তি...
নিজের সঙ্গে ঝগড়া |
প্রবাসে থাকার সূত্রে সব-বারই পূজোর সময় কলকাতা না যাবার কৈফিয়ৎ দিতে হয়। ঐ অসহ্য ভীড়, তারমধ্যে ঘোরা, ঠাকুর দেখা, মনে হয় যেন পাঁচন গেলা। উৎসাহটাই উধাও। অথচ দ...