Archive

March 14th, 2011

১০১টা ছবির গল্প-পাঁচ, সুন্দরবনের জমির

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: রবি, ১৩/০৩/২০১১ - ৮:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কড়া রোদ বাইরে, জোয়ারের ঠেলা পেয়ে আমাদের ট্রলার চলছে স্বাভাবিকের চাইতে দ্রুত, চালকের সাথে হিসাব কষে দেখলাম এই গতিতে বেলা দুটো নাগাদ বুড়িগোয়ালিনী পৌঁছে যাবো। নদীর নাম খেলপেটুয়া। উজানে বলে এদিককার পানি কিছুটা পরিষ্কার। হড্ডা স্টেশন পেরিয়ে এসেছি ঘণ্টাখানিক হবে। সামিয়ানার নিচে বসে ঝিমাতে ঝিমাতে গতকাল রাতের ঘটনা আরেকবার মনের পর্দায় দেখছি।


March 13th

::গুরুত্বপূর্ণ:: সম্ভাব্য গণ পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ১৩/০৩/২০১১ - ১০:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কয়েকজন সদস্যের কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে সচলায়তনের একাউন্ট গুলোতে একটি গণ পাসওয়ার্ড ক্র্যাকডাউনের প্রচেষ্টা চালানো হয়েছে। সচলায়তন, সন্দেশ এবং অতিথি লেখক একাউন্ট গুলোতেও একই রকম ইমেইল এসেছে আমাদের কাছে।


হিন্দির দাপটে নিজভূমে পরবাসী বাংলাদেশের স্যাটেলাইট টিভি অনুষ্ঠান: একটি সর্বসাম্প্রতিক চিত্র

পান্থ রহমান রেজা এর ছবি
লিখেছেন পান্থ রহমান রেজা (তারিখ: রবি, ১৩/০৩/২০১১ - ৯:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশে এখন স্যাটেলাইট টিভি চ্যানেলের সংখ্যা অনেক। প্রায় ১৩-১৪টি। স্কয়ার গ্রুপের মাছরাঙা, বেক্সিমকো গ্রুপের ইন্ডিপেনডেন্ট, সময়, মোহনা-সহ আরো কয়েকটি চ্যানেল অচিরেই অনএয়ারে আসছে। তখন সবমিলিয়ে স্যাটেলাইট টিভি চ্যানেলের সংখ্যা দাঁড়াবে ২২/২৩টিতে। বাংলাদেশের মতো ছোট্ট দেশে সংখ্যা হিসেবে এটা অনেক। যদিও টিভি দর্শক সংখ্যা কম নয়। ন্যাশনাল মিডিয়া সার্ভে অনুযায়ী আমাদের দেশে টিভি দর্শকদের সংখ্যা প্রায় ৯ কোটি


একজন সাকিব আল হাসান এবং কিছু দুধের মাছি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৩/০৩/২০১১ - ২:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্রিকেটের সাথে বাংলাদেশীদের আবেগ জড়িত। আর এই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম অবশ্যই সাকিব আল হাসান। বলতে হয় আসলে সাকিবই আমাদের ক্রিকেটের ব্রান্ড এম্বাসেডর। কারণ দেড় বছর ধরে ওয়ার্ল্ড অলরাউন্ডার রাঙ্কিং এ ১ নম্বর পজিশন দখল করে রাখা চাট্টিখানি কথা নয়। কিন্তু বাংলাদেশের একদিনের খারাপ পারফরমেন্সেই আমরা ভুলে যাই এই সাকিব আল হাসান আমাদের কি দিয়েছে। ভুলে যাই বাংলাদেশের ক্রিকেটে এই সাকিব


আট শব্দী গল্প!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৩/০৩/২০১১ - ১:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলের ছয় শব্দের গল্পের সিরিজটাকে রীতিমতো ভালোলাগা শুরু হয়েছে।
একটার চেয়ে আরেকটা মজার! তাই আমিও হালকা চেষ্টা নিলাম, কিন্তু আট শব্দে......

১। আকাশে মেঘ করতেই ছাতা কিনতে ডিস্পেন্সারীর দিকে ছুটলাম!
২। মুখরা রমনীর সাথে ঘর করা কষ্ট হলেও এক্সাইটিং!
৩। কেলেংকারী সবচে' আদর্শ সময় আসল বন্ধুদের চিনে নেয়ার!
৪। হন্টেড হাউজে রাত কাটিয়ে চোখ উঠেছিলো বোকা বালকের।


ছবিব্লগঃ অন্যআলো

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: শনি, ১২/০৩/২০১১ - ১০:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

[যারা 'মেইনস্ট্রিম ফটোগ্রাফি'র গুনমুগ্ধ দর্শক এবং এডিটেড ফটোগ্রাফির সামনে দাঁড়িয়ে বিব্রত বোধ করেন, তারা দয়া করে এই লেখাটা এড়িয়ে যাবেন। তারপরও কেউ ভুল করে ঢুকে যদি এই চিন্তায় ব্যস্ত হন যে 'ফটোশপ এসে কাটাকুটি করে ফটোগ্রাফিটাকে নষ্ট করে দিলো', তবে তাদের জন্য আমার এক গামলা ভর্তি করুণা পড়ে রইলো। ঐ গামলা থেকে করুণা তোলার লোটা নিজ দায়িত্বে সংগ্রহ করবেন।]


এখানে কেউ কাঁদছে না

সৌরভ এর ছবি
লিখেছেন সৌরভ (তারিখ: শনি, ১২/০৩/২০১১ - ৮:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বড্ড খারাপ একটা দিন
ভূমিকম্পের পরে প্রায় ত্রিশ ঘন্টা পার হয়ে গেছে।
সবচেয়ে বড় ভূমিকম্পটা হয়েছে গতকাল ভর দুপুরে। একটা ব্যাংকের আইটি তে কাজ করি। লাঞ্চ থেকে অফিসে ফিরে এসে ডেস্কে বসে আছি। আমার ম্যানেজার গেছে ছুটিতে, নিজের বাড়ি আয়ারল্যান্ডে। নিজের ক্যালেন্ডারে যে কয়টা মিটিং, কনফারেন্স কল ছিল, সকালেই সব চুকে গেছে। কাজেই কত তাড়াতাড়ি বাসায় ফিরে বাংলাদেশের খেলা ধরা যায় তাই চিন্তা করছিলাম।


March 12th

চলো বাংলাদেশ

সাফি এর ছবি
লিখেছেন সাফি (তারিখ: শনি, ১২/০৩/২০১১ - ৫:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুরুতে একটা কৌতুক –

ক আর খ দুইজন সৈনিকের হঠাৎ পরকালে দেখা। প্রাথমিক কুশলাদি বিনিময়ের পরে খ জিজ্ঞেস করে
-তা তুই মরলি কি করে?
--আর বলিসনা মাথায় গুলি লেগেছিলো।
- যাক বাবা, চোখটাতো বেঁচে গেছে।

বেশ অনেকটা সময় ধরেই


মধুমালা সিনড্রোম

ষষ্ঠ পাণ্ডব এর ছবি
লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: শনি, ১২/০৩/২০১১ - ৫:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.


বাংলাদেশি মিডিয়ার বিশ্বকাপ রিপোর্টিং এবং কিছু তিক্ত অনুভূতি

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি
লিখেছেন নিয়াজ মোর্শেদ চৌধুরী (তারিখ: শনি, ১২/০৩/২০১১ - ৪:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

গত কিছু দিন মিডিয়ার একটা বিশেষ আচরণ লক্ষ্য করলাম। তারা যে কোন উপায়ে বাংলাদেশের ক্রিকেটারদের সমালোচনা করতে পারলেই বিগলিত হচ্ছে। অনেকটা যেন “বাংলাদেশ দলের সমালোচনা” এখন হটকেক। যে কোন ভাবে ক্রিকেটারদের খেলা, আয় বা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কাদা ছোড়াছুঁড়ি করতে পারলেই তারা একটা সীমাহীন অসুস্থ আনন্দ অনুভব করছে।